মদিনাতুল উলুম মাদ্রাসার অনুষ্ঠানে হাফেজদের পাগড়ি পরিধান করালেন মুহাদ্দিস আবদুল খালেক - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 9, 2026

মদিনাতুল উলুম মাদ্রাসার অনুষ্ঠানে হাফেজদের পাগড়ি পরিধান করালেন মুহাদ্দিস আবদুল খালেক

 



মোঃ হাফিজুল ইসলাম : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশেমপুরে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে বার্ষিক অভিভাবক ও সুধী সমাবেশ এবং হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে মাদ্রাসা মসজিদে এশার নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালক ও সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং মুফতি বাকিবিল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল প্রধান, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেক।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফেরদৌস, মাওলানা ইউসুফসহ অন্যান্য ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রধান অতিথি মুহাদ্দিস আবদুল খালেক অনুষ্ঠানে হাফেজ শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দেন এবং কুরআনের হাফেজদের মর্যাদা ও সমাজে তাদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, হাফেজে কুরআনরা জাতির সম্পদ। তাদের আদর্শবান ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে হাফেজ শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages