ads

শিরোনাম :

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদি কর্তৃক বাদীর বসতবাড়ী ভাংচুর।

 


জিয়াউর রহমানঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল সরদারের কন্যা আয়মান বিবি(৫৫) ও তার ভাই মোক্তাজুল(৫০)এর বসতবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায় - শিমুলবাড়ীয়া গ্রামের মোক্তাজুল সরদার ও তার বোন আয়মান তাদের পৈতৃক জমিতে দীর্ঘদিন যাবত ভোগদখল ও বসতবাড়ি তৈরি করে বসবাস করে আসছে। পার্শ্ববর্তী সিরাজুল খাঁ দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের পায়তারা চালিয়ে যাচ্ছে। এব্যপারে কয়েক দফা বসাবসি করেও মেম্বার, চেয়ারম্যান কোনো ফয়সালায় আসতে পারেননি। ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউসুফ সরদার ও চেয়ারম্যান মোঃ লূতফর রহমান বলেন - শিমুলবাড়ীয়া মৌজায় ১৩১ নং খতিয়ানে ৪০৪,৪০৮ নং দাগে মোট জমির পরিমান ১১০ শতক। উক্ত খতিয়ানের ওয়ারেশসূত্রে ৫৫ শতক জমি প্রাপ্ত হয়ে মুক্তাজুল ও আয়মান বিবি বসবাস করে আসছে।অপর শরিকের নিকট থেকে সিরাজুল খাঁ জমি ক্রয় করে মুক্তাজুল ও আয়মানের বসতবাড়ির মধ্যে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। লূতফর রহমান চেয়ারম্যান আরও বলেন - আমি শালিষ করে দিলে সিরাজুল খাঁ তা মানতে নারাজ।

এব্যপারে মুক্তাজুল জানান- আমার  স্ত্রী ফজিলা খাতুন বাদি হয়ে সাতক্ষীরা (সদর) জজকোর্টে  সিরাজুল খঁা কে বিবাদি করে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করেন। মামলা নং ২৪৬৮/২২ তাং ১৩/১২/২২ মামলা নং ২৮৮/২৩ তাং৭/৪/২৩ মামলা নং ৫৯/২৪ তাং১৪/০১/২৪ মামলা নং ১৪/২৬ তাং ৩/৩/২০২৬ আদালতের ১৫০ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে ৩১/০৩/২০২৬ তাং বুধবার মুক্তাজুল বাড়ীতে না থাকার সুবাদে সিরাজুল খাঁ ১০/১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুক্তাজুল ও তার বোন আয়মানের বসত ঘরবাড়ি ভাংচুর করে এবং খুন জখমের হুমকি দেয়। ভুক্তভোগীরা আতংকগ্রস্হ ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সিরাজুল খাঁ ও তার দলবলকে দ্রুত গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জোর দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।


No comments