ছাত্রদলের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে গাজীপুরে
বিশেষ প্রতিনিধি গাজীপুর :গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছাত্রদলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নাহিদ হাসান শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তার বাড়ি মারতা গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলা এবং প্রতিবাদ করায় নাহিদ হাসানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন স্বজনরা। হামলায় নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
তবে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।
নাহিদ হাসানের ওপর নৃশংস হামলার অভিযোগ ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী অবস্থানের কারণে তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের। গুরুতর আহত নাহিদ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা


No comments