এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি :
আশাশুনিতে অসাবধানতাবশত ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের খলিসানি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে,দুপুরে ঘরের ফ্যানের সুইচ অন করতে যান লতিকা সরকার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments: