আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী তুষারের পক্ষে কর্মী সমাবেশ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 3, 2026

আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী তুষারের পক্ষে কর্মী সমাবেশ

 


এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি: 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের পক্ষে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) আশাশুনি বাজারে অবস্থিত সদর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি সেবামুখী,স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, সহ-সেক্রেটারি এস.এম.শহীদুজ্জামান বাবলু,ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম ও আবুল হাসান,সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম সানা,সেক্রেটারি হযরত আলী,শ্রমিক নেতা রুহুল আমিন,মুর্তাজুল হক,মোবারক আলী,মিজানুর রহমান তসলিমসহ ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা।

সমাবেশে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, গণসংযোগ বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।##


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages