কুখরালীতে রেকর্ডীয় ভোগদখলীয় জমি অবৈধ দখলের পায়তারা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 2, 2026

কুখরালীতে রেকর্ডীয় ভোগদখলীয় জমি অবৈধ দখলের পায়তারা

 

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, সাতক্ষীরা সদরের ৯৬নং রামদেবপুর মৌজায় ১৩২০/১ খতিয়ানের এসএ ২২৩৩ দাগের জমি সমসের কারিগরের নামে রেকর্ড হয়। পরবর্তীতে সমসের কারিগর তার জামাতা মোঃ ইলিয়াস হোসেনের কাছে ওই জমি বিক্রয় করেন। যার হাল দাগ ৩৬১৯ এ ১১ শতক এবং ৩৬১৫ দাকে ৪ শতক। ওই জমি কেনার পর মোঃ ইলিয়াস হোসেন নিজ নামে জমি নামপত্তন করে বাংলা ১৪৩৩ সাল পর্যন্ত খাজনা আদায় করেন ভোগ দখল করে আসছেন। কিন্তু জমিটি নিচু হওয়ায় দীর্ঘদিন ধরে ইলিয়াস হোসেন জমিতে মাটি ফেলে গর্ত ভরাট করে সেখানে আমগাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে ভোগ করে আসছেন। সম্প্রতি ইলিয়াছের ছেলে জমিতে বাড়ি বানানোর জন্য ইট নিয়ে আসলে একই এলাকার মৃত ইমান আলীর ছেলে আরিজুল ইসলাম, মৃত হাজের আলী সরদারের ছেলে আব্দুল মজিদ, মালেক, খালেক জমিটি নিজেদের দাবি করে গায়ের জোরে ঘেরাবেরা দেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যায়। এ নিয়ে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দায়ের করে তারা। কিন্তু সেসব স্থান থেকে কাগজপত্র যাচাই বাছাই করে জমি মোঃ ইলিয়াস আলির বলে জানিয়ে দিলেও দখল কারীরা তা মানতে  নারাজ।

জানতে চাইলে ভুক্তভোগী ইলিয়াস হোসেন জানান, জমিটি জলাবদ্ধ হওয়া আমি দীর্ঘদিন ধরে মাটি ভরাট করে বসবাস উপযোগী করেছি। তারা এখন গায়ের জোরে আমার সম্পত্তি দখল করতে চায়। এ নিয়ে বিভিন্ন স্থানে বিচার দিয়ে কাগজপত্র আমার সঠিক থাকায় তারা মানতে পারছেনা। তাই গায়ের জোরে আমার জমি নিজেদের দাবি করছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages