সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 2, 2026

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 


মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬


র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার সময় তাকে গ্রেফতার করা হয়।


বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওসের আলীর ছেলে মো. কবির হোসেন (৩৮)-কে ১,০৩৫ বোতল অবৈধ ফেন্সিডিলসহ আটক করা হয়।


পরে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages