মোমিনুর রহমান:
সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। রবিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন দপ্তর ও ওয়ার্ডে গিয়ে রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, হাসপাতালে আগের তুলনায় সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি পেয়েছে এবং রোগীর সংখ্যাও বেড়েছে। তবে রোগীদের খাবারের মান নিয়ে কিছু ত্রুটির অভিযোগ থাকায় তা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে সিজারিয়ান অপারেশন, এক্স-রে ও আল্ট্রাসাউন্ড সেবা চালু রয়েছে। পাশাপাশি রোগীদের বিশুদ্ধ পানির সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সেবাও নিশ্চিত করা হয়েছে। তবে কিছু দপ্তরে কিছু ত্রুটি লক্ষ্য করা যাওয়ায় দ্রুত সেগুলো সমাধানের তাগিদ দেওয়া হয়।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল জামান।




No comments:
Post a Comment