দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক গ্রেফতার - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 16, 2026

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক গ্রেফতার

 


মোমিনুর রহমান :

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজী (৫৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে উপজেলার কুলিয়া বাজার সংলগ্ন করিম মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক গাজী দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মৃত আমান গাজীর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এসআই হান্নান মিয়া এবং এএসআই সাগর আলী গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাকা রাস্তার ওপর থেকে ২৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।


ঘটনায় এসআই সাহিদুল আলম বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং- ০৬) দায়ের করেছেন।


দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, আটককৃত আব্দুর রাজ্জাক গাজী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে ৯টি মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারি ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।


আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages