বহেরা এ.টি.মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবুকে সংবর্ধনা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 13, 2026

বহেরা এ.টি.মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবুকে সংবর্ধনা

 


মোমিনুর রহমান: দেবহাটা উপজেলার বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবগঠিত সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় বহেরা এ. টি. মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান এর সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, সূবর্ণবাদ সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম, টাউন শ্রীপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও প্রেসক্লাবে সদস্য রুহুল আমিন,  কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু। 

এসময় আরো উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির  সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, রুহুল আমিন, মুশফিকুর রহমান, যুবদল নেতা হোসেন আলী, ক্রীড়া শিক্ষক রফিক-উল- ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির ও শিক্ষক রুবেল হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages