শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে অজগর সাপ - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 29, 2026

শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে অজগর সাপ



শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকানে বড় আকৃতির একটি অজগর সাপ ঢুকে পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (২৯ জুন) নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে হঠাৎ সাপটি দেখতে পেয়ে দোকানদার ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি বনবিভাগকে জানানো হলে খবর পেয়ে বনবিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগর সাপটি উদ্ধার করে।

বনবিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে। এ সময় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন এবং উদ্ধার অভিযান প্রত্যক্ষ করেন।

স্থানীয়রা বনবিভাগের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন। তাঁদের মতে, দ্রুত উদ্ধার অভিযান পরিচালিত হওয়ায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages