দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - Dainik Shomoy Barta

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 16, 2026

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 


মোমিনুর রহমান:

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


এবারের মৎস্য পক্ষের মূল প্রতিপাদ্য "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য অবমুক্ত করা হয়।  

১৬ আগস্ট রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে  র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পরিষদ চত্বর এসে শেষ হয়। এতপর উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে উন্নত মানের পোনা অবমুক্ত করা হয়। ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সফল  মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা'র সভাপতিত্বে ও উপজেলা  ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সিনিয়র  মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী,  বিএনপি নেতা শহিদুল ইসলাম।


এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি,  উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফহরাদ প্রমুখ।


 বক্তারা আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে এবং দেশের পুষ্টি চাহিদা মেটাতে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ও নিরাপদ মাছ উৎপাদন ও প্রকৃত মৎস্য চাষীদের সরকারি সহায়তা নিশ্চিতকরনের বিষয়ে আলোচনা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages