কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার ০৩ সংসদীয় আসনের কালিগঞ্জে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের (এডিপি) বিশেষ বরাদ্দ হতে সেলাই মেশিন, বাইসাইকেল, প্যাডেল ভ্যান,স্কুল বেঞ্চ,সিলিং ফ্যানও ফুটবল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।০৪ জুলাই শনিবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে উক্ত বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথির সংসদ সদস্য বক্তব্যে হাফেজ মোহাদ্দিস রবিউল বাশার বলেন দেশের উন্নয়ন চাইলে দেশকে আগে ভালবাসতে হবে। রাষ্ট্রীয় যন্ত্রের স্ব স্ব দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের কে স্বচ্ছতা ও সৎ নীতিমান হতে হবে।দেশের কল্যাণে সকলকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। রাষ্ট্রের অর্থনৈতিক চাকা চাঙ্গা করতে হলে আমাদের বিদেশী ঋণ নির্ভরতা কমাতে হবে। আমাদের সকলকে জানতে হবে এ বছর আমাদের শুধু বিদেশি ঋণের সুদের কিস্তি পরিশোধ করা লাগবে ১ লক্ষ কোটি টাকার অধিক। রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে মিতব্যয়ী হতে হবে। অনুষ্ঠানে কি ক্রীড়া সামগ্রী বিতরণে মাদক নির্মূলে,মোবাইল ডিভাইসের অপব্যবহারের কুফল ও প্রতিকার প্রতিরোধ ও করণীয় বিষয়ক বিশেষ অতিথির বক্তব্যে তুলে ধরেন থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন,প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বাড়ি সফু, জামায়াত নেতা মোঃ আফতাব উদ্দিন, জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মোঃ আনারুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা জামায়াত ও ইউনিয়ন জামায়াতের সভাপতি, সেক্রেটারি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এডিবির বরাদ্দ হতে বারোটি ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে বাইসাইকেল ৫৫ টি, ফুটবল ১৫১ টি, প্যাডেল ভ্যান চারটি সেলাই মেশিন ৫৫ টি, সিলিং ফ্যান ৩৯ টি, স্কুল বেঞ্চ ৩০ টি বিতরণ করা হয়।এছাড়া উপজেলার পাঁচটি মসজিদে তিন লাখ টাকা করে এমপি সাহেবের বরাদ্দ হতে মসজিদগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য উপজেলা প্রকৌশলী অফিসের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয়।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জের (এডিপি) বিশেষ বরাদ্দ হতে সেলাই মেশিন, বাইসাইকেল, প্যাড ভ্যান,স্কুল বেঞ্চ,সিলিং ফ্যান ও ফুটবল বিতরণ করছেন সাতক্ষীরার তিন আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।

0 Comments: