নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব আবু তালেব (৭২)-এর জানাজা নামাজ শনিবার (৪ জুলাই) বাদ জোহর তাঁর নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। এছাড়া বক্তব্য দেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ও শিয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং জাহানাবাজ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গনি।
মরহুম আলহাজ্ব আবু তালেব নিঃসন্তান ছিলেন। তিনি এলাকায় একজন সজ্জন, সম্ভ্রান্ত ও ধর্মপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রামচন্দ্রপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments: