সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে মিলল ১৮ লক্ষ টাকার মাদক ও ভারতীয় পণ্য, গ্রেফতার ১

 



সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সদৃশ মাদক সিরাপ, জীবনরক্ষাকারী ঔষধ এবং পাতা বিড়িসহ মোঃ আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক বহনে ব্যবহৃত দুটি ব্যাটারি চালিত ছোট কাভার্ড ভ্যান, ১৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (Wincerex, Eskuf, Fairdyl) যার বাজারমূল্য ১৮ লক্ষ ৮৩ হাজার টাকা, ১৫০০ পাতা ভারতীয় L-HIST Mont ঔষধ, ৬০ পাতা Alpha-Ketozox ঔষধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়। 

এই ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।



0 Comments: