দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দিন দিন চুরি, ডাকাতি ও মাদক কারবারের দৌরাত্ম্য বেড়েই চলেছে। রাত নামলেই সংঘবদ্ধ অপরাধচক্রের তৎপরতায় আতঙ্কে থাকছেন সাধারণ মানুষ ও মৎস্যচাষীরা। বিশেষ করে পারুলিয়া ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় বিভিন্ন মৎস্যঘের এখন ডাকাতদের নিরাপদ টার্গেটে পরিণত হয়েছে। সর্বশেষ ঘুরনচন্ডি এলাকায় একটি মৎস্যঘেরে ডাকাতি প্রতিহত করতে গিয়ে ঘের মালিক ইয়াদিন আলী মোল্যা (৫৫) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন।
রবিবার দিবাগত ভোররাত প্রায় ৪টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। আহত ইয়াদিন আলী মোল্যা দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে। ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ইয়াদিন আলী মোল্যা জানান, প্রতিদিনের মতো তিনি নিজের মৎস্যঘেরে পাহারায় ছিলেন। হঠাৎ সংঘবদ্ধ একদল ডাকাত ঘেরে নেমে আটল থেকে মাছ লুট করতে শুরু করে। তিনি বাধা দিতে গেলে ডাকাতরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি পারুলিয়া পল


0 Comments: