Monday, June 30, 2025

সাতক্ষীরার সরুলিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

 সাতক্ষীরার সরুলিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত



ওমর ফারুক বিপ্লব :তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”-এই স্লোগানে সাতক্ষীরার  তালা উপজেলার  পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।সভায় আরও বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দলের নেতা মামুনুর রশিদ খান, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সদস্য মকবুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর উপদেষ্টা সাইদুর রহমান সাইফ ।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির ৩১ দফার বাস্তবায়ন প্রসঙ্গে নির্দেশনা প্রদান করেন। আরো বলেন “দল-মত-বয়স ও শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। কারও প্রতি এতটুকু অন্যায় আচরণ করা যাবে না।

Labels:

Saturday, June 28, 2025

সাতক্ষীরায় শৃঙ্খলা বিরোধী আচরণের কারণে বিএনপি'র দুই নেতা সাময়িক বহিষ্কার


দৈনিক সময় বার্তা 


সাতক্ষীরায় শৃঙ্খলা বিরোধী আচরণের কারণে বিএনপি'র দুই নেতা সাময়িক বহিষ্কার 


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দলীয় কার্যালয়ে ভাঙচুর, নথি লুটপাট এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কসহ দুই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৮ জুন) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩ নং ওয়ার্ড সার্চ কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মনি এবং পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলছিল। এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির নেতৃত্বে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও মনোনয়ন ফরম লুটপাট করা হয়।
এতে আরও অভিযোগ করা হয় যে, হামলাকারীরা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও যাচাই-বাছাই কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সদস্য শেখ এবাদুল ইসলামসহ সার্চ কমিটির অন্য সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এই ঘটনাকে দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের সামিল উল্লেখ করে অভিযুক্ত মনিরুজ্জামান মনি এবং মাসুম বিল্লাহকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Labels:

Friday, June 27, 2025

পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে বিএনপি'র পার্টি অফিস



পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে বিএনপি'র পার্টি অফিস 

ডেক্স নিউজ : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে বিএনপি'র পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠছে স্থানীয় কিছু বিএনপির নেতার বিরুদ্ধে। 


এ সময় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এই দখলকৃত জমি কিছু অংশ সরকারি এজিরা দিয়ে শাহ মো: আরিফ হোসেন (মিঠুন) ভোগদখল করে আসছে। কিন্তু মরিচাপ নদী খননের পর এই জমিতে বালু ভরাট করে রাখেন,আরিফ হোসেন সেই বালুর উপর দখল করে বিএনপির পার্টি অফিস করার উদ্দেগ নেই স্থানীয় কিছু বিএনপির নেতারা। 


এ সময় আরিফ হোসেন বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের জমি সরকারি এজিরা দিয়ে আমি ভোগ দখল করে আসছি দীর্ঘদিন যাবত, নদী খননের পর থেকে এই জমি দখলে নেই তারা, এবং দখল করে ঘর বিএনপি'র প্রধান কার্যালয় অফিস নির্মাণ কাজ শুরু করেন, তিনি আরো বলেন এর আগে আরো কয়েক জায়গায় এই জমি দখল, লুটপাট, চাঁদাবাজির একাধিক অভিযোগ আছে, এই জমি দখলের সাথে জড়িত 

মো: তুহিনউল্লাহ (তুহিন) জাহাঙ্গীর হোসেন (টুকু) মোঃ শহিদ হোসেন, ইমরান গাজী, সবুজ পাটনি, মোহাম্মদ ইকবাল হোসেন আরো অনেকে। 


এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আব্দুর রহমান (তাসকিয়া) তিনি মুঠো ফোনের মাধ্যমে জানান, আমাদেরকে ঔ এলাকার থেকে জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিএনপি'র পার্টি অফিস নির্মাণ অভিযোগ এসেছে, এক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে আশাশুনি থানার ওসিকে জানানো হয়, পরবর্তীতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ অনুযায়ী ঘটনার স্থলে যান পুলিশ সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে সকল তথ্য নিয়ে নির্মাণ কাজ বন্ধ নির্দেশ দেন। এরপর আবারও নির্মাণ কাজ করছেন বলে জানাযায়।



Labels:

Thursday, June 26, 2025

সাতক্ষীরায় সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের নির্দেশ দিলেন ডিসি মোস্তাক আহমেদ

 


সাতক্ষীরায় সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের নির্দেশ দিলেন ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা প্রতিনিধি :রেজাউল ইসলাম (বাবলু) জীবন একটাই, তাকে ভালোবাসুন—মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংকের কর্মীদের ডোপ টেস্ট করতে হবে। সেই টেস্টের রিপোর্ট আমাকে দিতে হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে। এভাবেই মাদক নিয়ে কড়া বার্তা দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা দায়িত্ব পালনের জন্য এসেছি, বসে থাকার জন্য নয়। জীবন শুধু অর্থ উপার্জনের জন্য নয়, ভালো কাজের জন্য। তাই প্রতিটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের ডোপ টেস্ট করে রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেবে।

সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এবং বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম। সভায় জেলা প্রশাসক আরও বলেন, “আমরা শুধু বেতন নিতে চাকরি করি না, মানুষের জন্য কাজ করতেই হবে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফসহ অন্যান্য কর্মকর্তারা।

এসময় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো জাতির ভবিষ্যৎকেও ধ্বংস করতে পারে। তারা পরিবার ও সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Labels:

Wednesday, June 25, 2025

সাতক্ষীরা সীমান্ত থেকে নাসিরন নামের স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি ৩৩ব্যাটালিয়ন

 

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ছয়টি স্বর্ণের বারসহ নাসরিন নাহার (৩০) নামে এক নারী চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

নিজস্ব প্রতিনি :

বুধবার (২৫ জুন) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাসরিন নাহার একই উপজেলার ভোমরার টাওয়ার এলাকার ইমাম হোসেনের স্ত্রী।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণ চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বাকাল চেক পোস্টের হাবিলদার শাহীন আহমেদের নেতৃত্বে একটি দল আলীপুর এলাকায় অবস্থান নেয়। 

এসময় ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে থেকে সন্দেহভাজন হিসেবে নাসরিন নাহারকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা।
তিনি আরও জানান, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Labels: ,

Tuesday, June 24, 2025

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের আওয়ামীলীগ নেত্রী শাহানারা খাতুন বেপরোয়া হয়ে উঠেছে


সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের আওয়ামীলীগ নেত্রী শাহানারা খাতুন বেপরোয়া হয়ে উঠেছে । বলে অভিযোগ রয়েছে, পুলিশের নাকের ডোগায় দিনের পর দিন পশ্চিম কৈখালী গ্রামের

ডেক্স নিউজ : নুর ইসলাম মোড়লের ছেলে হযরত মোড়ল ও জয়নাল সরদারের মেয়ে  শাহানারা খাতুন মিলে  বিভিন্ন মানুষের ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা  ধর্ষণ মামলার বাদী ও  সাক্ষী হয়ে রমরমা ব্যবসা চালিয়ে আসছে। এই মিথ্যা কুকর্মের মূল বৃক্ষ হিসেবে ছায়া দিয়ে আসছেন আওয়ামী লীগ গুটি কয়েক আলীগ নেতা। শাহানারা খাতুন কৈখালী ইউনিয়ন  মহিলা আওয়ামীলীগের সভানেত্রী  হিসাবে দ্বায়িক্ত পালন করছেন।   

খোঁজ নিয়ে জানা গেছে , রাজনৈতিক প্রতিহিংসা আর চাঁদাবাজির কবলে যাদের ব্যবহার করতে ব্যার্থ  তাদের প্রতি উৎসাহী হয়ে বিভিন্ন জেলা উপজেলার নষ্ট চরিত্রের দেহ ব্যবসায়ী মহিলাদের মোটা অংকের টাকার বিনিময়ে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে আসছে এই শাহানারা ও হযরত মোড়ল।

নাম না জানানোর স্থানীয় এক সংবাদকর্মী  জানান,  শাহানারা একাধিক মিথ্যা মামলার নিজেই বাদী।  এছাড়া হযরত মোড়ল তার সহযোগী হিসাবে কাজ করেন দীর্ঘদিন যাবত। শাহানার এক সময়ে  সাতক্ষীরার শহরের পলাশপুল এলাকার  পার্সপোর্ট অফিসের উত্তর পাশে দুই নম্বর গলির ভিতরে জনৈক পাভেল রহমানের বিল্ডিং এর নিচ তলায় ভাড়া থেকে গোপনে  দেহব্যবসা চালাত । তৎকালীন সময়ে সাতক্ষীরা সদর থনার  এসআই হাফিজুর রহমানের  হাতে আটক হয় শাহানারা । এরপরে   পতিতাবৃত্তের দায়ে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে। যাহার মামলার জি-আর নম্বর ৫৯৩/২০ ।

তিনি আরো  জানান,শাহানারা আওয়ামীলীগের আমল থেকেই বহু সম্মানী ব্যক্তি ও বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য নানারকম পরিকল্পনা করে নারীপাচার হত্যা মামলা সহ ধর্ষণের মত জগন্য মামলা দিয়ে মোটা অংকের টাকা লুটে নেন।এমনকি শাহানারা তার আপন মামা নজরুল তরফদার কেও মিথ্যা পাচার মামলা দিয়ে মোটা অংকের অর্থ লুটে নেন।সর্বশেষ যশোর জেলার মনিরামপুর উপজেলার মিতু নামে এক মহিলাকে দিয়ে নারী ও শিশু নির্যাতন আদলতে মামলা দায়ের করেন এলাকার কয়েকজনের নামে  ।  যাহার মামলা নম্বর ৬৪৪/২৪ আর এই মামলায় ও হযরত থাকেন ২ নং সাক্ষী হযরত মোড়ল । তবে মজার বিষয় হলো মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা অংকের টাকা নিয়ে শাহানারা ও হযরতের মাঝে ভাগাভাগি নিয়ে  হয় বাকবিতন্ডা। এতে ক্ষুদ্ধ হয়ে শাহানারা বাদী হয়ে হযরতের নামে ধর্ষণ মামলাও করেন। দীর্ঘদিন পরে একপর্যায়ে আপোষ করে আবার ও তারা একসাথে মিলে আবার ও রমরমা মিথ্যা মামলা নিয়ে ব্যবসা করতে নেমে পড়েন।শাহানার বর্তমানে জেলার বাইরে থেকে ভাড়ায় কল গার্ল এনে উঠতি বয়সী যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে । এঘটনায় এলাকাবাসী তার গ্রেফতারের দাবী জানিয়েছে । 

পাটকেলঘাটা এলাকার বাবু নামে এক যুবক  জানান, ২০২০ সালে তার সাথে সাতক্ষীরা শহরে পরিচয় হয় শাহানারা খাতুনের । এরপরে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক । এর কিছুদিন যেতে না যেতেই  সুন্দরবন ভ্রমনের নামে তাকে কৈখালী নিয়ে যান শাহানারা । সেখানে তাকে আটকে রেখে স্থানীয় সন্ত্রাসীদের সহযোগিতায় ১২ লাখ টাকার কাবিন করে ভূয়া বিয়ে করেন তিনি । বিয়ের কিছুদিন যেতে না যেতেই বেড়িয়ে আসে তার আসল রুপ । সে মোটাংকের টাকা দাবী করতে থাকে। দাবী মত টাকা না দিলে মিথ্য নারী নির্য়াতনের মামলার ভয় দেখায় শাহানারা। এরপর স্থানীয়  এক জনপ্রতিনিধির মধ্যস্থতায় দেড় লক্ষ টাকা দিয়ে সে যাত্রা রেহাই পান তিনি।       

অভিযোগ অস্বীকার করে আ‘লীগ নেত্রী শাহানারা খাতুন জানান, আমি কোন রাজনৈতিক ব্যাক্তি না , আমার নামে যে সকল অভিযোগ তোলা হচ্ছে সে গুলো মিথ্যা ও বানোয়াট। আপনারা পারলে নিউজ করে দেন তাতে  আমার কিছু যায় আসেনা । 

কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান,  শাহানারা ও হযরতের কুকর্ম নিয়ে কেউ মুখ খুললেই সে মিথ্যা মামলার আসামী হয়ে যায়। যার কারণে কেউ  মুখ খুলতে সাহস পায়না । এর চেয়ে কোন মন্তব্য করতে পারবনা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন ওই ইউপি চেয়ারম্যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা( ওসি)  হুমায়ন কবির মোল্য জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।

Labels:

সাতক্ষীরায় লোটো ও লি কুপারের দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের জাঁকজমক উদ্বোধন




সাতক্ষীরায় লোটো ও লি কুপারের দুটি ফ্ল্যাগশিপ আউটলেটের জাঁকজমক উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি : বিশ্ববিখ্যাত ও আন্তর্জাতিক ব্র্যান্ড লোটো এবং লি কুপার তাদের ১২৯তম ও ১৩০তম ফ্ল্যাগশিপ আউটলেট সাতক্ষীরায় যুগপৎ উদ্বোধন করেছে। এই মাইলফলক অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাতক্ষীরার ফ্যাশনপ্রেমীদের জন্য বিশ্বমানের পণ্য আরও কাছে নিয়ে এলো। উদ্বোধনের সাথে সাথে শো-রুম দুটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফ্যাশনপ্রেমীদের উৎসাহ আর আকর্ষণীয় ছাড়ের ঘোষণায় সাতক্ষীরার নতুন ফ্যাশন ঠিকানা যেন উৎসবমুখর হয়ে উঠেছে!


১২৯তম আউটলেটটি উদ্বোধন হয়েছে বড় বাজার রোডে, আল আরাফা ব্যাংকের নিচে, এবং ১৩০তম আউটলেটটি অবস্থিত কালিগঞ্জ রোডে, মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের বিপরীতে সিদ্দিক সুপার মার্কেটে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আউটলেট দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মোঃ তাসকিন আহমেদ চিশতি, বিশিষ্ট ব্যবসায়ী ও লেক ভিউ হোটেলের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম বাবলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, এবং এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম।


উদ্বোধন উপলক্ষে লোটো ও লি কুপার নিয়ে এসেছে আকর্ষণীয় ছাড়ের অফার। ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন প্রথম ৫০ জন ক্রেতা পাবেন ৫০% ছাড়, পরবর্তী ৪০ জন পাবেন ৪০% ছাড়, ৩০ জন পাবেন ৩০% ছাড়, ২০ জন পাবেন ২০% ছাড়, এবং তৎপরবর্তী সকল ক্রেতা পাবেন ১০% ছাড়। এই অফার সাতক্ষীরার ফ্যাশনপ্রেমীদের জন্য একটি সুবর্ণ সুযোগ।


এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম জানান, লোটো ও লি কুপারের নতুন আউটলেটগুলোতে রয়েছে বৈচিত্র্যময় ও স্টাইলিশ পণ্যের সমাহার। এর মধ্যে রয়েছে স্পোর্টস সু লেদার সু, মোকাসিন, স্পোর্টস স্যান্ডেল, লেদার স্যান্ডেল, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট লেডিস সু ও স্যান্ডেল ।


তিনি আরও জানান, লোটোর পণ্যগুলোতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা আরাম ও স্থায়িত্ব নিশ্চিত করে। বুস্ট টেকনোলজি, হালকা ওজনের জন্য ক্লান্তি কমায় এবং দীর্ঘ সময় আরাম প্রদান করে। হ্যান্ড ফ্রি টেকনোলজি হাতের স্পর্শ ছাড়াই পরা ও খোলা যায়। এএফএম টেকনোলজি সর্বোচ্চ আরাম নিশ্চিত করে। আল্ট্রা ড্রাই টেক টেকনোলজি, শরীরে ঠান্ডা ও শুষ্ক অনুভূতি প্রদান করে। এই প্রযুক্তিগুলো লোটোর পণ্যকে করে তুলেছে স্বাস্থ্যসম্মত, ফ্যাশনেবল এবং দীর্ঘস্থায়ী।


কোম্পানির কর্মকর্তারা আশা প্রকাশ করে জানান, সাতক্ষীরার ফ্যাশন সচেতন তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা এই তিন দিনে তাদের পছন্দের কালেকশন বেছে নেবেন। প্রতিষ্ঠানটি ক্রেতাদের শৃঙ্খলাবদ্ধভাবে আউটলেটে এসে আনন্দের সঙ্গে কেনাকাটা করার আহ্বান জানিয়েছে।

লোটো ও লি কুপারের এই উদ্যোগ সাতক্ষীরার ফ্যাশন জগতে নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয়রা আশাবাদী।

Labels:

Monday, June 23, 2025

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিল সহ আটক- ৩

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় র‍্যাবের  অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিল সহ আটক- ৩



নিজস্ব প্রতিনিধি :  ঝটিকা অভিযানে দক্ষিণবঙ্গের বহুল আলোচিত মাদক কারবারি কোটিপতি জহুরের বাসভবন ও তার মালিকানাধীন  সানি মার্কেটের দোতলার গোডাউনে হানা দিয়ে বস্তা ভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল সহ নৈশ প্রহরী, কেয়ারটেকার, ও মাদক কারবারি জাহাঙ্গীর হোসেন সহ ৩ জনকে আটকের ঘটনা ঘটলে ও মূলহোতা ভবন মালিক কোটিপতি মাদক কারবারি জহুর ও তার সেকেন্ড হ্যান্ড কারবারি পুত্র শাহীনকে আটক করতে পারেনি র‍্যাব সদস্যরা।

 দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেন্সিডিলের বড় চালান এনে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনা, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে র‍্যাব সদস্যরা সোমবার (২৩ জুন ) সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতক্ষীরা - কালিগঞ্জ মহাসড়কের নলতার পূর্ব পাশে অবস্থিত মাদক সম্রাট কোটিপতি জহুরের মালিকাধীন  সানি মার্কেটের দোতালার  গোডাউনে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়  বলে জানান। 


অভিযানের সময় গোডাউনের (দোকানের) তালা ভেঙে ভিতরে বস্তায় রক্ষিত ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় সানি মার্কেটের কেয়ারটেকার ,মাদক কারবারি কোটিপতি জহুরের আপন বেয়াই ভাড়া সিমলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র মাদক কারবারি খোকার দক্ষিণ হস্ত আব্দুল গাফফার (৬২), নৈশ প্রহরী শীতলপুর গ্রামের রনজিৎ সরকারের পুত্র অমল সরকার (৫৫) এবং ব্রজপাটুলি গ্রামের আনসার আলীর পুত্র মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে (৪৫)কে র‍্যাব সদস্যরা আটক করে নিয়ে যায়। নলতা চৌমুহনী গ্রামের মৃত রাজা উল্লাহ গাজী পুত্র দক্ষিণবঙ্গের মুকুটহীন মাদক কারবারি কোটিপতি জহুর ২ যুগের অধিক সময় ধরে চোরাচালানী ও মাদক ব্যবসা চালিয়ে শূন্য থেকে এখন শত কোটি  টাকার মালিক বনে গেছে। নলতা ইউনিয়নটি  ভারতের একেবারে সীমান্ত ঘেঁষা হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল এনে তা মজুদ করে ট্রাকে করে মাদক/ফেন্সিডিলের চালান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।


 এই মাদক পাচারের ঘটনায় মাদক কারবারি কোটিপতি জহুর এবং তার পুত্রদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। বর্তমান তার নিজের মালিকাধীন নলতা সানি মার্কেটে বসবাস করে মার্কেটটিকে মাদক পাচারের গোডাউন এবং  জনসমক্ষে নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে আসছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে  থানায় মাদক আইনে  মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বিগত সরকারের আমলে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ করলে ক্ষমা ঘোষণার প্রেক্ষিতে কালীগঞ্জ থানার তৎকালীন অফিসার ইনচার্জ লস্কর জাহিদুল ইসলামের নিকট বিভিন্ন মামলা ,হামলা থেকে রক্ষা পেতে নিজেকে হাজী পরিচয় দিয়ে মাদক ব্যবসা করবে না এই মর্মে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করে। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না তেমনি কোটিপতি জহুর ও আলহাজ্ব, হাজি হয়েও তার মাদক ব্যবসার পেশা আজও পর্যন্ত ছাড়তে পারেনি। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনের অভিযান দুর্বলতাকে পুঁজি করে বহালতবিয়াদে  ব্যবসা চালিয়ে আসছে বলে এলাকার সচেতন মহল সাংবাদিকদের জানান। এর আগে ২০০৭ সালে নলতা রওজা শরীফের পূর্ব পাশে জনৈক হামিদুলের পরিত্যক্ত দ্বিতল ভবন ভাড়া নিয়ে সেখানে কৌশল পরিবর্তন করে ডিমের খাচি কেটে তার মধ্যে ডিম ঢুকিয়ে ট্রাক ভর্তি করে বাহ্যিক ডিম দেখিয়ে ঢাকায় প্রতিনিয়ত মাদক পাচার করে আসছিল। ঐ  সময় তৎকালীন পুলিশ সুপার আব্দুল্লাহ হেল বাকির অভিযানে ৩৬০০ বোতল ফেনসিডিল , ডিমের খাচি, নগদ ৩ লক্ষ টাকা সহ ৪ জনকে গ্রেফতার করলেও কোটিপতি জহুর ছিল ধরাছোঁয়ার বাহিরে। সেই থেকে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। বর্তমান মাদক কারবারি জহুর মুখে দাড়ি রেখে হাজির অন্তরালে তার এই অবৈধ ফেনসিডিল ব্যবসা দেখ ভাল করে আসছে তারই পুত্র শাহিন।

Sunday, June 22, 2025

জেলা ভোক্তা অধিদপ্তরের সাতক্ষীরা; কলারোয়া বানিজ্যিক এলাকায় তদারকি

 জেলা ভোক্তা অধিদপ্তরের সাতক্ষীরা; কলারোয়া বানিজ্যিক এলাকায় তদারকি।

ডেক্স রিপোর্ট :


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২৩ জুন) সোমবার কলারোয়া উপজেলার মোড় ব্যবসা প্রতিষ্ঠান তদারকি ও জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন'০৯ বাস্তবায়নে উক্ত ফ্যাক্টরি পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সহযোগিতায় ছিল জেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম।

তদারকিকালে দুলাল মিষ্টি ও রাজ হোটেলে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় আইনের ৪৩ ধারায় চার হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়।

জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


Thursday, June 19, 2025

খুলনার রূপসায় ২০০ বোতল ফেন্সিডিল সহ সাতক্ষীরার শহিদুল আটক

 খুলনার রূপসায় ২০০ বোতল ফেন্সিডিল সহ সাতক্ষীরার শহিদুল আটক


নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে ২’শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। র‌্যাবের দাবি, চোরাচালানের বিরুদ্ধে তাদের কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়েছে।



র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ইমাদ পরিবহনের একটি বাসে করে এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।


প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে র‌্যাবের দলটি আনুমানিক রাত ২টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী সেতু (রূপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশের পাকা রাস্তায় চেকপোস্ট বসায়।


এ সময় সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দিলে বাসটি রাস্তার পাশে দাঁড়ালে একজন যাত্রী একটি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন।


র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে মো. শহিদুল ইসলাম (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়ার গ্রামের আকসেদ আলীর ছেলে।


এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।


জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Labels:

Tuesday, June 17, 2025

সাতক্ষীরার দেবহাটা উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ি শাওন ও ভারতীয় নাগরিক গ্রেফতার।

 সাতক্ষীরার দেবহাটা  উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ি শাওন ও ভারতীয় নাগরিক গ্রেফতার। 


ডেক্স নিউজ : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়ায় আজ সকাল ৭টায়  গোয়েন্দাদের গোপন  তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে একটি অভিযানে দেবহাটা উপজেলার কুলিয়া ঘোলকান্দা এলাকা বাড়ি কুলিয়ার চেয়ারম্যান আসাদুল ইসলাম এর ছেলে দেলোয়ার হোসেন শাওন এর বাসায়  সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে দেলোয়ার হোসেন শাওন এবং কামানুর গাজী(৩৩)(ইন্ডিয়ান নাগরিক) কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।

 তার বাসা থেকে ইয়াবা,ধারালো  

অস্ত্র,মদের বোতল নগদ অর্থ ইয়াবা সেবন এর সরঞ্জামাদি উদ্ধার  করা হয়। খবর নিয়ে জানা যায় দেলোয়ার হোসেন  শাওন একজন সাতক্ষীরা জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী এর ডিলার হিসাবে পরিচিত এবং শাওন হচ্ছে ওই এলাকার এক  প্রকার আতঙ্ক সৃষ্টির মূল। তাকে দেখে এলাকায় লোকজন ভয়ে থাকতো বলে জানা যায়।এবং দেলোয়ার হোসেন শাওন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম  সাথে জড়িত আছে বলে জানা যায়। দেলোয়ার হোসেন শাওন ইন্ডিয়ার কামানুর গাজী এক সাথে মাদক এর ব্যবসা করে আসছেন। উদ্ধারকৃত মালামাল ইয়াবা-৭৯১ পিস, গ্যাস লাইট -০২ টি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, গোল্ড লিফ  সিগারেট  ৬ প্যাকেট, আধার কার্ড- ০১টি,

অ্যান্ড্রয়েড ফোন- ০৫ টি বাটন, ফোন- ০১ টি, বৈদেশিক মুদ্রা .মালদিব -১০ রুপাইয়া,ইন্ডিয়ান- ৭০ রুপি,

আমেরিকান -৫ ডলার, নগদ টাকা ১২৯০০০, রাম দা-০১টি, কাটারি-০১টি,

 চাইনিজ কুড়াল- ০১টি, চাকু-০৩টা, মদের বোতল ০৫টি, সিম কার্ড ০৮টি, পাসপোর্ট ০১টি, পরবর্তীতে ১৭-০৬-২৫ রাত ০২০০ ঘটিাকায় উদ্ধারকৃত মালামাল সহ আসামিদেরকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।

Labels: ,

Sunday, June 15, 2025

অস্ত্র-মাদকসহ সাতক্ষীরায় সাবেক এমপির পুত্র আটক




অস্ত্র-মাদকসহ সাতক্ষীরায় সাবেক এমপির পুত্র আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন বিলাসবহুল বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।


দুই ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ। অভিযানের শুরুতেই রুমন নিজ ঘরের দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে যৌথবাহিনী তাকে আটক করে তল্লাশি চালায়।


তল্লাশিতে ৩ শতাধিক ইয়াবা বড়ি, একটি রাইফেল, একটি তলোয়ার, বিদেশি মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়।


আটক সাফায়াত সরোয়ার রুমন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তার মা রিফাত আমিন বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ছিলেন।


সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদক ও অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Labels: ,

Friday, June 13, 2025

দহাকুলায় মাদকব্যবসায়ী সাত্তারের বিরুদ্ধে মানববন্ধন


দহাকুলায় মাদকব্যবসায়ী সাত্তারের বিরুদ্ধে মানববন্ধন




দহাকুলা চামটাপাড়ায় মাদকবিরোধী প্রতিবাদে গাঁজা সাত্তার গ্যাংয়ের হামলা

বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা চামটাপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুখ্যাত গাঁজা ব্যবসায়ী 'গাঁজা সাত্তার' ও তার গ্যাং কর্তৃক সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন নিরীহ নাগরিক। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচরের দাবিতে এলাকাবাসী শুক্রবার (১৩ জুন) বিকেলে দহাকুলা চামটাপাড়া এলাকায় মানববন্ধ কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালে ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ৬ নম্বর ওয়ার্ডের ওলামা সভাপতি মাওলানা রুস্তম আলী তাওহিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হাকিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়াডের্র সাবেক কাউন্সিলর মোঃ শাহিনুর রহমান, বর্তমান কাউন্সিলর শেখ মুস্তাফিজুর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আশরাফ আলী, সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু জাহেদ, এলাকাবাসী প্রতিনিধি আলী নূর খান বাবলু প্রমূখ। 

বক্তারা অভিযোগ করে বলেন, মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ায় গাঁজা সাত্তারের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তারা বলেন, দহাকুলা চামটাপাড়াসহ আশপাশের এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বললেই হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। 

প্রশাসনের কাছে দাবি জানানো হয়, গাঁজা সাত্তারসহ সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। 

Labels:

Thursday, June 12, 2025

সাতক্ষীরায় জুয়ার আসর থেকে গ্রেফতার ৯


সাতক্ষীরায় জুয়ার আসর থেকে গ্রেফতার ৯




সাতক্ষীরায় জুয়ার আসর থেকে গ্রেফতার ৯

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা ও সহযোগিতার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (১১ জুন) রাতে পরিচালিত এ অভিযানে বাড়ির মালিকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বাড়ির মালিক আজাহার আলী (৬৭), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের আতিয়ার রহমান (৬৫), ধুলিহর গ্রামের আবু তালেব (৫০), শহরের রসুলপুর এলাকার জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরার অবুল কালাম (৫৭), কামালনগর এলাকার নবাব আলী (৬০) এবং যশোরের বাঁগআচড়া গ্রামের মেহের আলী (৫২)।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাশপোল এলাকার ওই বাড়িতে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আট জনকে হাতেনাতে আটক করে। এছাড়া বাড়ির মালিক আজাহার আলীকেও টাকার বিনিময়ে জুয়া খেলায় সহযোগিতা করার অভিযোগে আটক করা হয়।

অভিযানের সময় জুয়ার টাকাসহ বিভিন্ন খেলার সামগ্রী জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম। তিনি বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” এদিকে স্থানীয়দের সাথে কথা বললে তারা অভিযোগ তুলে জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বিভিন্ন বাড়িতে গোপনে জুয়া খেলা চলে আসছে। প্রথমে একটি বাড়িতে অভিযান সফল হওয়ায় প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

Labels: ,

Wednesday, June 11, 2025

সাতক্ষীরায় দুইটি তক্ষক সাপসহ একজন গ্রেফতার




সাতক্ষীরায় দুইটি তক্ষক সাপসহ একজন গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপন্ন প্রজাতির দুইটি তক্ষক সাপসহ মোঃ ইমদাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার মাগুরা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। 


 সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। 


অভিযানের প্রথম ধাপে, সোমবার (৯ জুন) রাত ৮টা ৫ মিনিটে সাতক্ষীরা সদর থানাধীন মাগুরা এলাকার রাস্তার মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি তক্ষক সাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 



পরবর্তীতে মঙ্গলবার(১০ জুন) বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকার অভিযুক্ত ইমদাদুল ইসলামের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও একটি তক্ষক সাপ উদ্ধার করা হয়।


বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অপরাধের প্রেক্ষিতে এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের বিরল প্রজাতির প্রাণী পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Labels: ,

Monday, June 9, 2025

বিজিবিকে অভিনন্দন জানালেন এক মাদক ব্যবসায়ী ও তার পরিবার




বিজিবিকে অভিনন্দন জানালেন এক মাদক ব্যবসায়ী ও তার পরিবার

নিজস্ব প্রতিনিধি : রবিবার (০৮ জুন) রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার নবাতকাটি এলাকা থেকে শামিম নামের কথিত এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। এ ঘটনার পর আজ (০৯ জুন) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শুভেচ্ছা ব্যানার নিয়ে বিজিবিকে শুভেচ্ছা জানিয়েছেন নবাতকাটি এলাকার মাদক ব্যবসায়ী কবির হোসেন ও তার পরিবার। এর আগে শামিমকে আটক করার প্রতিবাদে সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নবাতকাটি এলাকাবাসী। তাদের দাবি মাদক ব্যবসায়ী কবিরের মেয়ের সাথে জনৈক বিজিবি সদস্যের অনৈতিক সম্পর্কের জের ধরে ষড়যন্ত্রমূলক শামিমকে আটক করা হয়েছে। অবশেষে সেই পরিবার বিজিবকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। এদিকে শামিমকে আটকের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় জব্দকৃত মাদক হিসেবে ২৫ বোতল উইনকোরেক্স (মাদক) উল্লেখ করা হয়েছে। অথছ শামিমকে আটকের অভিযানে থাকা বিজিবি সদস্য ইমরান হোসেন জানিয়েছেন ১২৫ বোতল মাদকের কথা স্বীকার করেছেন যার কল রেকর্ডিং সাংবাদিকদের কাছে সংরক্ষিত আছে। এসব বিষয়ে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের স্পেশাল শাখার কর্মকর্তা শামীম মো: শামীম আলমের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর দেননি।

Labels:

ভোমরার বিজিবি সদস্যের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন




ভোমরার বিজিবি সদস্যের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় শামীমকে ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরায় বিজিবি সদস্যের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় মৎস্য ব্যবসায়ী শামীম হোসেনকে ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার(৯ জুন) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সাতক্ষীরা সদরের ভোমরা সিমান্তের নবাতকাটি এলাকার বাসিন্দা অমল মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন,ভুক্তভোগী শামিমের স্থী তানিয়া খাতুন আঁখি, সেলিনা খাতুন, আফরোজা পারভীন, রাসেল হোসাইন, মিনার হোসেন, আয়শা খাতুন, খাদিজা সুলতানা, আবুল কাশেম, জাকির হোসেন, রকি ইসলাম, আনন্দ সরকার, হোসেন আলী,মহাদেব দাস,নুর জাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রোববার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ব্যবসায়ী শামিম হোসেন সহ সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তে ডিউটিরত বিজিবি সদস্যরা নবাতকাটি এলাকায় অমলের চায়ের দোকানে চা খাচ্ছিলো।এমন সময় বিজিবির স্পেশাল টিমের সদস্য ইমরান হোসেন শামিম হোসেনকে একপাশে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। পরবর্তীতে মৎস্য ব্যবসায়ী শামীম হোসেন কোন কিছু বুঝে উঠার আগেই তাকে আটক করে  বিজিবি ইমরানসহ সঙ্গীয় সদস্যরা। একপর্যায়ে শামিমকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায় ভোমরা সিমান্ত বিজিবি ক্যাম্পে। সেখান থেকে রাতেই ২৫ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে শামিমকে ৩৩ বিজিবি ক্যাম্পে চালান দেওয়া হয় বলে বক্তারা তাদের বক্তব্যে বলেন। 

এলাকাবাসী তাদের বক্তব্যে আরও বলেন, এই ঘটনায় বিজিবির স্পেশাল টিমের সদস্য ইমরান হোসেন প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। সে তার অনৈতিক কর্মকান্ডের দোষ ঢাকতে এলাকার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শামিম হোসেনকে ফাঁসিয়ে দিয়েছে। আসল ঘটনা হলো বিজিবি সদস্য ইমরানের সাথে নবাতকাটি এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ে শিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এটা ব্যবসায়ী শামিম কোন ভাবে দেখে ফেলে। তাকে ফাঁসাতে পরিকল্পিত ভাবেই এই আটকের নাটক সাজানো হয়েছে বলে মনে করেন এলাকাবাসী।

বক্তারা জানান, শামিম হোসেনকে সোমবার সকালে সাতক্ষীরা সদর থানায় মাদকের মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

এসম্পর্কে ভোমরা সিমান্তের বিজিবির স্পেশাল টিমের সদস্য ইমরান হোসেনের কাছে আটকের বিষয়টি তার মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, শামিম হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটকের সময় তার ব্যবহৃত এফজেডএস ভার্শন২ মোটরসাইকেলে বিশেষ কৌশলে আটকানো ১২৫ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ পাওয়া যায়। এছাড়া তার থেকে ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা, আইফোন-১৫ সহ দুটি ফোন জব্দ করা হয়েছে বলে তিনি জানান। যার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। 

একালাবাসি মানববন্ধনে তাদের বক্তব্যে উল্লেখ করেন, বিজিবির সদস্য ইমরান হোসেনের বক্তব্যের সাথে বর্তমানের কোন মিল নাই। সে তার বক্তব্যে বলেছে মৎস্য ব্যবসায়ী শামিম হোসেনের কাছে ১২৫ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ পাওয়া যায়। কিন্তু সকালে ৩৩ বিজিবির প্রধান কার্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় শামিম হোসেনের কাছ থেকে ২৫ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ সহ পাঁচ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এবং তাকে মাদকের মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আদতে এই আটকের ঘটনা সম্পুর্ন ও বানোয়াট। তাকে সম্পুর্ন মিথ্যা ভাবে আটকানো হয়েছে। আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং আসল ঘটনা উদঘাটন করে প্রকৃত দোষীকে শাস্তির আওতায় আনার জন্য ৩৩ বিজিবির উর্ধতন কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

Labels: ,

Friday, June 6, 2025

মাদকের গডফাদার হালিম মাস্টারের প্রধান সহযোগী আনোয়ার আটক


মাদকের গডফাদার হালিম মাস্টারের প্রধান সহযোগী আনোয়ার আটক



মাদকের গডফাদার হালিম মাস্টারের প্রধান সহযোগী আনোয়ার আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার মাদকের গডফাদার হালিম মাস্টারের প্রধান সহযোগী মো. আনোয়ার হোসেনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (০৫ জুন) সন্ধ্যায় সাতক্ষীরার আলিপুর হাটখোলা এলাকায় মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। মো. আনোয়ার হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে এবং ভোমরা স্থলবন্দর এলাকার মাদকের গডফাদার হালিম মাস্টারের প্রধান সহযোগী। বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীরা সদর ক্যাম্প সূত্রে জানা গেছে, ‘এফ আই ইউ (ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের) এর তথ্যের ভিত্তিতে মেজর ইফতেখার এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে ২৫ বোতল উইনক্রোর এক্স (ফেনসিডিল) সহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জব্দকৃত মাদকসহ আসামী মো. আনোয়ার হোসেনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, এর আগে গত ১২ই মে সদরের মাহমুদপুর বাজার থেকে মাদকের গডফাদার হালিম মাস্টারের আরেক সহযোগী সম্রাটকে মাদকসহ আটক করে স্থানীয় জনতা। সম্রাটের আটকের ভিডিও মূহুর্তেই সোস্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেয়ে। ওই ভিডিওতে শোনা যায়, সম্রাটের কাছে একজন প্রশ্ন করছেন এই মাদক কোথা থেকে আনা হয়েছে। প্রতিউত্তরে মাদক ব্যবসায়ী সম্রাট জানায় হালিম মাস্টার তার কাছে বিক্রি করতে দিয়েছে। এমন স্পষ্ট তথ্য প্রকাশের পরও অজানা কারণে ভোমরা স্থলবন্দরের মাদকের গডফাদার হালিম মাস্টারের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।


Labels: ,

Wednesday, June 4, 2025

শ্যামনগরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন ইউএনও রনি খাতুন


শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন



শ্যামনগরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন ইউএনও রনি খাতুন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার শ্যামনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। বুধবার (০৪ জুন) উপজেলাবাসীকে এক ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানান। ভিডিও বার্তায় শ্যামনগরবাসীকে সালাম ও আগাম ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকলে মিলে ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং শান্তির পতাকা নিয়ে একত্রে সামনে এগিয়ে যাব। শ্যামনগরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সম্মিলিত প্রয়াস সেই প্রয়াসকে অব্যাহত রাখব। পবিত্র ঈদ-উল আযহার উদ্দেশ্য কুরবানি। কুরবানির অর্থ হচ্ছে ভিতরের যে পশুত্ব যে সংকীর্ণতা যে দীনতা সে দীনতাগুলো যাতে আমরা কুরবানি করে মানুষের সেবায় মহিমান্বিত একটি সমাজ গঠন করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে এবং সকল শুভানুধ্যায়ী, রাজনীতিবিদ, সুশীল সমাজের মানুষ, ছাত্র-জনতা, সকল আমজনতা এবং সকল স্টেকহোল্ডারদের সাথে নিয়ে শ্যামনগরকে আমরা একই সূত্রে বেধে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সকলকে ঈদ-উল আযহার শুভেচ্ছা’।

Labels:

Tuesday, June 3, 2025

সাতক্ষীরায় ট্রেন লাইন প্রকল্পের দাবিতে মানববন্ধন

 



 ডেক্স রিপোর্ট :মুন্সিগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন প্রকল্পের বাস্তবায়ন করার জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি  প্রদান করা হয়। 

এসময় উপস্থিত থেকে বক্তৃতা দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃআজিজুল ইসলাম,বিএনপির জেলা সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,  পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, নিরাপদ সড়ক আন্দোলন জেলা সহ -সভাপতি আবু সাঈদ বিশ্বাস,ছাত্রশিবির শহর অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখপাত্র মোহিনী তাবাসসুম,পাবলিক লাইব্রেরি সেক্রেটারি কামরুজ্জামান রাসেল,শহর জামায়াতের সেক্রেটারি

মোঃখোরশেদ আলম, ডুয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর  এবং   সাতক্ষীরা রেল আন্দোলনের উপদেষ্টা মোঃওসমান আলী,অন্যতম আহ্বায়ক,সাতক্ষীরার 

রেল আন্দোলন সাদিকুর রহমান ও অন্যতম আহ্বায়ক নাজমুল হোসেন রনি, ছাত্র অধিকার পরিষদ সভাপতি শারাফাত হোসেন,উপদেষ্টা,সাতক্ষীরা রেল আন্দোলন মোঃআব্দুর রহিম,জাগপা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি 

আব্দুর রহমান ফারুকী,পৌর জামায়াতের নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু,আশাশুনি থেকে 

নাঈম হোসেন, দেবহাটা থেকে 

মুজাহিদ বিন ফিরোজ  আশাশুনি থেকে 

আব্দুল্লাহ আল মাসুদ, সাতক্ষীরা সদর থেকে 

আল ইমরান ইমুসহ ঢাকাস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলার সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থী এবং জনগন।


এসময় বক্তারা বলেন ''সাতক্ষীরার ভোমরা  দেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করে থাকেন ও বিভিন্ন মালামাল আমদানি-রপ্তানি হয়। কিন্তু সরাসরি সাতক্ষীরা  থেকে ঢাকা পর্যন্ত কোনো  ট্রেন না থাকায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে ট্রেন চালুর দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।


Labels:

Monday, June 2, 2025

সাংবাদিক মাজহারুল ইসলামের অসুস্থ্য মাকে দেখতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের

 সাংবাদিক মাজহারুল ইসলামের অসুস্থ্য মাকে দেখতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ


প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার উপসম্পাদক মাজহারুল ইসলামের অসুস্থ্য মায়ের শারীরিক খোঁজখবর নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলেন সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। ২ জুন (সোমবার) বিকালে সামেকে উপস্থিত হয়ে মাজহারুলের অসুস্থ্য মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, কার্যকরী সদস্য ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, প্রচার সম্পাদক ও দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, কার্যকরী সদস্য ও দৈনিক খবর বিডি পত্রিকার জেলা প্রতিনিধি  মোঃ হাবিবুল্লাহ বাহার, সদস্য দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ও মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক মাজহারুলের মাতা স্ট্রোকজনিত কারণে অসুস্থ্য হয়ে গুরুতর আহত হয়ে সামেকে চিকিৎসাধীন আছেন। সাংবাদিক মাজহারুল তার মায়ের রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Sunday, June 1, 2025

সাতক্ষীরায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের জেলা পর্যায়ে প্রকল্প উদ্বোধনী সভা

 সাতক্ষীরায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের জেলা পর্যায়ে প্রকল্প উদ্বোধনী সভা


মনিরুজ্জামান মনি :
সাতক্ষীরায় লাইট হাউজ কনসোর্টিয়াম এর জেলা পর্যায়ের প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জুন) সকাল সাড়ে ১০টায় শহরের ম্যানগ্রোভ সভা ঘরে লাইট হাউজ কনসোর্টিয়াম এর স্থানীয় পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এ প্রকল্প উদ্বোধনী সভার আয়োজন করে। সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাকিলা ইয়াসমিন মেরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিব কুমার দাশ, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ট্রেড প্রশিক্ষক লুৎফুন্নাহার, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ইলাহী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান হোসেন, জেলা এনজিও সমন্বয়ক মনিরুজ্জামান মনির। এছাড়াও বক্তব্য রাখেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, গণচেতনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু প্রসাধ বৈদ্য, এনজিও কর্মী জোৎস্না আরা প্রমুখ। এরআগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান সুজন। এছাড়া প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপরিধি সম্পর্কে ভিডিও প্রদর্শনির মাধ্যমে বিস্তর আলোচনা করেন লাইট হাউজ কনসোর্টিয়ামের নাগরিক প্রোগ্রামের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর সিদ্দিকুর রহমান মামুন। প্রকল্প সম্পর্কে তিনি বলেন, “Ensuring citizen right and climate justice through inclusive approach for strengthen capacity of gender activist, CSO and CBOs” ৩০ মাস মেয়াদী প্রকল্পটি সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি লাইট হাউজ, এসডিএস, অগ্রণী মহিলা সংস্থা ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের সমন্বয়ে বাস্তবায়ন করছে এবং সুইজারল্যান্ড ও কানাডা সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের গ্রামীন ও শহুরে দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী, হিজড়া, আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। নাগরিকদের অধিকার বিষয়ক সচেতনতা, সিভিল সোস্যাইটি ও কমিউনিটি পর্যায়ের সংস্থা গুলোর প্রতিনিধি, কিশোর-কিশোরী, যুব, প্রতিবন্ধী ও আদিবাসীদের দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়ন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা নিরসন ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় এবং বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ১৬ এবং এসডিজি ও অর্জনে প্রকল্পটি নাগরিকদের অধিকার বিষয়ে সচেতনতা, সিভিল সোস্যাইটি ও কমিউনিটি পর্যায়ের সংস্থা গুলোর প্রতিনিধি, কিশোর-কিশোরী, যুব, প্রতিবন্ধী ও আদিবাসীদের দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়ন, লিঙ্গ  ভিত্তিক সহিংসতা নিরসন ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাস্তবায়িত হবে।

Labels: