Tuesday, December 30, 2025

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

 


অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি, শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজাসহ সব আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।

Labels:

Monday, December 29, 2025

ভারতীয় নাগরিকের জমি রেজিষ্ট্রি না করায় বিপাকে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রার



আবুল হাসান সাতক্ষীরা :ভারতীয় নাগরিকের জমি রেজিষ্ট্রি না করায় বিপাকে পড়েছেন সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রার অমায়িক বাবু। একের পর এক হয়রানি ও ষড়যন্ত্রে নাজেহাল তিনি। করেছেন মিথ্যা অভিযোগও। সম্প্রতি অভিযোগটির তদন্ত করেন যশোর জেলা রেজিষ্ট্রার আবু তালেব। তদন্তকালে সন্তোষজনক জবাব দিয়েছেন সদর সাবরেজিষ্ট্রার অমায়িক বাবু।

সূত্র জানায়, এস এম জুলফিকার আলী জিন্নাহ নামের একজন ব্যক্তি দীর্ঘ দিন যাবত বিভিন্ন মাধ্যমে অবৈধ দলিল করার জন্য চাপ প্রয়োগ করলে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রার দলিলটি রেজিষ্ট্রি করতে অপারকতা প্রকাশ করেন। 

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নী দলিলের গ্রহীতা এস. এম. জুলফিকার আলী জিন্নাহ স্বেচ্ছায় দলিলটি ফেরতও নেন। 

যার প্রেক্ষিতে তিনি ক্ষিপ্ত হয়ে সদর সাব-রেজিষ্ট্রার অমায়িক বাবুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন।

সূত্র আরো জানায়, বিগত ১৬ নভেম্বর ২০২৫ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নী দলিলের দাতা মোকসেদুর রশিদ, পিতা-মৃত মোমেনার রশিদ এর অনুপস্থিতিতে এস. এম. জুলফিকার আলী জিন্নাহ উক্ত দলিলটি রেজিস্ট্রেশনের জন্য দাতার অনুপস্থিতিতে দাখিল করে।

আইনে দাতার অনুপস্থিতিতে দলিল রেজিস্ট্রি করার সুযোগ নেই , যা নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৩৪(১) এবং (খ), (গ) তে বলা আছে ।

সংশ্লিষ্ট দলিলের তফশীলে হস্তান্তরের উদ্দেশ্যে  ভূমি সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্গত লক্ষীদাড়ী মৌজাধীন বিআরএস-৫০৮ নং খতিয়ানের এসএ ১৭১৭ দাগে সূচিত বিআরএস ২১০৫ দাগের ৩১ শতক ভূমির মধ্যে ১৮ শতক অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিগত ১৫/১২/২০২০ খ্রি. তারিখের ৮৯১৮/২০২০ নং দলিলের মাধ্যমে উক্ত দাগের ৩১ শতক ভূমির মধ্যে ১৪ শতক ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট দাগে মোট ভূমির তুলনায় অতিরিক্ত হস্তান্তরের বিষয়টি দৃশ্যমান হয়। সংশ্লিষ্ট দলিলের তফশীলভুক্ত ভূমি সম্পর্কিত বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ১ম আদালত, সাতক্ষীরায় দেওয়ানী মোকদ্দমা নং ৬৯/২০১৯, তারিখ ২৩/০৮/২০২২ খ্রি. চলমান রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালতের আদেশ নং ৩৯, তারিখ ২২/০৩/২০২৩ খ্রি. মোতাবেক মোকসেদুর রশিদ মন্ডল ও অন্যান্য বিবাদীগণের ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথি গ্রহণ করা হয় বিধায় দলিলের দাতাকে সনাক্ত করা সম্ভব হয়নি। বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় সংশ্লিষ্ট দলিলের তফশীল বিষয়ক মিস আপীল নং ৯২/২০২৫, তারিখ ২৭/১০/২০২৫ খ্রি. মামলা চলমান রয়েছে।

এদিকে, বিজ্ঞ আদালত কর্তৃক বিগত ১৫/১২/২০২০ খ্রি. তারিখের ৮৯১৮/২০২০ নং দলিল বাতিল সংক্রান্ত কোনো আদেশ সাতক্ষীরা সদর সাব- রেজিস্ট্রারের কার্যালয়ে  না আসায় পুনরায় একই ভূমি হস্তান্তরযোগ্য নয়। ভারতীয় ওয়েবসাইট যাচাই করে মোকসেদুর রশিদ মন্ডল, পিতা-মোমেনার হোসেন মন্ডল নামে তথ্য পাওয়া যায়। ফলে নাগরিকত্ব আইন, ১৯৫১ এর ধারা ১৪ মোতাবেক তিনি বাংলাদেশের নাগরিকত্ব হারিয়েছেন।  সংবিধানের অনুচ্ছেদ ৬(১) (২) অনুযায়ী নাগরিকত্ব নির্ধারিত হয় এবং অনুচ্ছেদ ৪২(১) মোতাবেক কেবলমাত্র বাংলাদেশের নাগরিকগণেরই সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর অথবা অন্যভাবে বিলি-ব্যবস্থার অধিকার সংরক্ষন করে ।

এব্যাপারে সাতক্ষীরা সদর সাবরেজিষ্ট্রার অমায়িক বাবু বলেন, আমার কিছু বলার নেই। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি আমার লিখিত বক্তব্য জমা দিয়েছি।

Labels: ,

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত

 


ডেস্ক রিপোর্ট : সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়। 


সভায় গতমাসের রেজুলেশনে উপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সুদর্শন রপ্তান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যগণ।


সাইবার অপরাধ প্রতিরোধ; মাধ্যমিক পর্যায়ের স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠন ও কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন, সচেতনতামূলক কন্টেইন তৈরি ও সম্প্রচার করা, আইসিটি শিক্ষকদের মধ্যেমে: ডিভাইস নিয়ন্ত্রণ কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, এলাকা ভিত্তিক অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধ, অনলাইন মনিটরিং জোরদার, এআই জেনারেটেড মিথ্যা গুজব তথ্য ও কন্টেইন চিহ্নিতকরণ ও দ্রুত আইনের আওতায় আনা।


আইসিটি ও ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য ওয়েভ সাইট ও সিটিজেন চার্টারে আপডেট রাখা, মাইগভ ওয়েবসাইটে সরকারি ৩০টি শিরোনামে ১৩০টি সেবা সহজীকরণ নিশ্চিতকরণ, জেলার মোট ১৩১টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল ও শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত ও আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে তদারকিকরণ। ইনোভেশন হাব ও নতুন নতুন কন্টেইন ধারণাগুলোর মূল্যয়ন করা।


সভাগুলো সঞ্চালনা করেন আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম।

Labels: ,

Sunday, December 28, 2025

পটুয়াখালী ভার্সিটিতে ২০২৫ সাল: শিক্ষকদের গ্রুপিং ও রাজনীতির লেজুড়বৃত্তিতে জর্জরিত পুরো ক্যাম্পাস



জাকির হোসেন হাওলাদার, 

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

সময় এগিয়ে চলার ধারাবাহিকতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পেরিয়ে এসেছে আরও একটি বছর। ২০২৫ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতি বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বাস্তবতার একটি পর্যালোচনা করেছে। দক্ষিণ বঙ্গের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ের জন্য সদ্যসমাপ্ত বছরটি ছিল নানা ঘটনাপ্রবাহে ভরপুর। শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষকদের গ্রুপিং রাজনীতির প্রভাব ক্যাম্পাস জীবনে তৈরি করেছে অস্থিরতা ও বিভাজন, যা বিশ্ববিদ্যালয়কে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত: 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এপ্রিল মাসের শুরুটা ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ভরপুর। গত ১২ এপ্রিল, শনিবার, পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ৪ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১ হাজার ৩৭৩ জন অনুপস্থিত ছিল। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৬৫ দশমিক ৬৭ শতাংশ।পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইতিহাসে ১৪ এপ্রিল একটি শোকাবহ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ওইদিন বিকেল আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনতা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গুরুতর আহত হন পবিপ্রবির ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক তাৎক্ষণিকভাবে তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. শামীম আজাদকে ওএসডি করা হয়। পবিপ্রবিতে প্রথমবারের মত গবেষণা উৎসব অনুষ্ঠিত:১৮ মে বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটি দিনব্যাপী গবেষণা উৎসব অনুষ্ঠিত হয়। উপকূলীয় অঞ্চলের সংকট, সম্ভাবনা ও টেকসই উন্নয়নের পরিকল্পনাকে সামনে রেখে “রিসার্চ ফর কোস্টাল রেজিলিয়েন্স” প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। গবেষণা, উদ্ভাবন ও উপকূলীয় উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে তুলে ধরতে এ আয়োজন ক্যাম্পাসে বিশেষ গুরুত্ব ও উৎসাহের সৃষ্টি করে।

ছাত্র বিষয়ক উপদেষ্টার মৃত্যু, পবিপ্রবিতে শোকের ছায়া: 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৩ জুন এক গভীর শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের প্রফেসর, ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক  ড. মো. জিল্লুর রহমান রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সার ও নিউমোনিয়ায় ভুগছিলেন। তার অকাল প্রয়াণে পবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।পবিপ্রবিতে নারী শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, অধ্যাপককে অবনমন:

 নারী শিক্ষার্থীকে হেনস্তা ও যৌন নিপীড়নের অভিযোগে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । গত ১৯ জুন জারি করা এক অফিস আদেশে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ কে এম আব্দুল আহাদকে তিন বছরের জন্য অবনমিত করা হয়। গত বছর এক নারী শিক্ষার্থীর করা অভিযোগের পর তদন্তসাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং আদেশে অভিযুক্ত অধ্যাপকের আপিলের সুযোগ রাখা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নৈতিকতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান প্রতিফলিত হয়েছে।পবিপ্রবি সাংবাদিক সমিতির ২ মাসব্যাপী প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত :

 ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও পবিপ্রবি সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত “ট্রেইনিং প্রোগ্রাম অন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন” শীর্ষক দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। শনিবার, ১৯ জুলাই কৃষি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ পেশাজীবন উন্নয়নমূলক প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা ক্যাম্পাসে সাংবাদিকতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পবিপ্রবিতে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান, দাবির সঙ্গে উপাচার্যের একাত্মতা ঘোষণা:

 প্রাণিসম্পদ খাতের বৈষম্য নিরসন ও স্নাতক পর্যায়ে ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালুর দাবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার, ৩১ জুলাই দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, যা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।পবিপ্রবি ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স (আইএসএ) সেল। 

পবিপ্রবি উপাচার্যকে নিয়ে কটুক্তি, বাকৃবির অধ্যাপককে ‘ভারসাম্যহীন ও রুচিহীন’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিবৃতি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্যকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তারা ওই অধ্যাপককে রুচিহীন, নৈতিকতাহীন ও ভারসাম্যহীন আখ্যা দেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই পবিপ্রবির উপাচার্য পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ‘কম্বাইন্ড ডিগ্রি’ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট অধ্যাপক সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন।পবিপ্রবিতে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।বিশ্ববিদ্যালয়ের ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে ১৭ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে এ অভিযান চালানো হয়। দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নথিপত্র পর্যালোচনা করা হয় এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। লেবুখালী টোল প্লাজায় পবিপ্রবি শিক্ষার্থীদের ‌‌‘অ্যাগ্রি ব্লকেড’:

কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবির সমর্থনে এবং ডিপ্লোমাধারীদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করে। ৩১ আগস্ট লেবুখালী পায়রা টোল প্লাজা সংলগ্ন ঢাকা–পটুয়াখালী মহাসড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা: 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৩৪ দিনের শিক্ষার্থী আন্দোলনের পর একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এএইচ ও ডিভিএম—দুটি পৃথক ডিগ্রি একীভূত করে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ’ নামে নতুন কম্বাইন্ড ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।বাসে পবিপ্রবি অধ্যাপক লাঞ্ছিত—‘তোদের মেরে ফেললেও কিছুই করতে পারবি না’ শিক্ষার্থীদের হুমকি হেলপারের:

কুয়াকাটা–ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে বেপরোয়া চালনার প্রতিবাদ করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক অধ্যাপক ও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে চালক-হেলপারের দুর্ব্যবহার, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা প্রতিবাদে একটি ইউনিক বাস আটকে রেখে দায়ীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় ইউনিক পরিবহন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।শিক্ষক হেনস্তা- অভিযুক্ত ড্রাইভার বরখাস্ত ও ইউনিক কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনা:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষক ও তিন শিক্ষার্থীকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ইউনিক পরিবহন অভিযুক্ত চালক মো. জসিম ও হেলপার শাকিলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে। একই সঙ্গে চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর কুয়াকাটা–ঢাকাগামী বাসে সংঘটিত ঘটনার পর শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে তারা কোনো বাধা দেবে না।বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের তিন শিক্ষার্থী—আবু সাঈদ শুভ, সত্যজিৎ কুণ্ডু ও হাফিজ রায়হান—বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেটা রিসার্চ ইনোভেশন সেন্টার (মেট্রিকস)–এর গবেষণার ভিত্তিতে এলসেভিয়ার জার্নালে প্রকাশিত এ তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়।বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জি. মো. ইউনুছ শরীফের বিরুদ্ধে দুর্গাপূজার অবকাশকালীন সময়ে প্রশাসনের অজ্ঞাতসারে লক্ষাধিক টাকা মূল্যের ৫২০টি টাইলস সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এর আগে প্রায় ৫৩ লাখ টাকা আত্মসাতের মামলায় সাময়িক বহিষ্কার ও কারাবরণ করলেও সাম্প্রতিক এ ঘটনায় তিনি স্বপদে বহাল আছেন বলে অভিযোগ রয়েছে। 

ছাত্র-উপদেষ্টার পদবি নিয়ে শিক্ষকদের বিভাজন:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: জিল্লুর রহমানের মৃত্যুর পর উপ-ছাত্র বিষয়ক উপদেষ্টা সহযোগী  অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম নিজে ছাত্র বিষয়ক উপদেষ্টা হওয়ার চেষ্টা করেন। তবে পরবর্তীতে অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকারকে ছাত্র বিষয়ক উপদেষ্টা পদে মনোনীত করা হলে এ বি এম সাইফুল ইসলাম উপাচার্যকে জামায়াতপন্থী বলে  আখ্যায়িত করেন এবং একপর্যায়ে নিজের পদ থেকে পদত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আগস্ট মাসজুড়ে ক্যাম্পাসে তীব্র অস্থিরতা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে।নামাজের নামে খেলার মাঠে পবিপ্রবির বাস:

মাজারে নামাজে যাওয়ার রিকুইজিশনের আড়ালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস বহিরাগত যাত্রী নিয়ে স্থানীয় খেলাধুলার আয়োজনে ব্যবহারের অভিযোগ ওঠে। ৩ অক্টোবর মির্জাগঞ্জে বাসটি যাওয়ার ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহারে অনিয়মের অভিযোগ তোলে।পবিপ্রবিতে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, নেপথ্যে কর্মকর্তা জুয়েল:

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৩-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আলোচনায় আসে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েলের বিরুদ্ধে নেপথ্যে জড়িত থাকার অভিযোগ ওঠে। বরিশাল বিভাগের পরীক্ষা কেন্দ্র হিসেবে পবিপ্রবিতে আয়োজিত ওই পরীক্ষায় অনিয়ম ও পূর্বের অবৈধ নিয়োগে সংশ্লিষ্টতার অভিযোগ ঘিরে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।মতামতবিহীন মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গত ১৮ অক্টোবর  ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের কথা থাকলেও কেবল ইউজিসি চেয়ারম্যান ও উপাচার্যই বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয়নি। এছাড়া সভার শুরু বিলম্বিত হয় এবং সাংবাদিকদের প্রশ্ন করতেও বাধা দেওয়া হয়। এর আগে ইউজিসি চেয়ারম্যান ক্যাম্পাস পরিদর্শন ও নবনির্মিত জিমনেশিয়াম উদ্বোধন করেন।

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্বে এবার ইবির সাথে পবিপ্রবি:

২০২৫–২৬ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) দায়িত্ব পাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা পবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।পবিপ্রবির নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল ও স্ল্যাব ভেঙে পড়ার ঘটনা আলোচনায় আসে। এ ঘটনায় নির্মাণকাজের মান ও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়।

র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কৃত:

র‍্যাগিংয়ের অভিযোগে  তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৪১তম শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী জারি করা আদেশে র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষার্থীকে দুই সেমিস্টার এবং অপর দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়, যা ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে আলোচিত হয়।পবিপ্রবিতে কর্মকর্তাকে চড়-থাপ্পড়, দুইজনকে পদাবনতি:

পবিপ্রবি এক কর্মকর্তাকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে পদাবনতি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৪ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে বলা হয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. লোকমান হোসেন (মিঠু) এবং পরিবহন শাখার সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো. মাহমুদ-আল-জামানকে নিজ নিজ বিভাগে সেকশন অফিসার পদে পদাবনতি করা হয়েছে। 

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে তীব্র বিভক্তি সৃষ্টি হয়েছে, যা ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের সময় প্রকাশ্যে আসে। রিজেন্ট বোর্ডের একাধিক সিদ্ধান্ত—বিশেষ করে কয়েকজন শিক্ষকের প্রমোশন ও নিয়োগ বাতিল, শাস্তিপ্রাপ্ত দুই কর্মকর্তার শাস্তি বহাল এবং নতুন অনুষদের ডিন নিয়োগ ইস্যুকে ঘিরে এই বিরোধের সূত্রপাত হয়। শর্ত পূরণ না হওয়ায় উপ-উপাচার্যের গ্রুপ বিজয় দিবসের কর্মসূচি বর্জন করলে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং পাল্টাপাল্টি অভিযোগ, স্লোগান ও বক্তব্যের মাধ্যমে সংকট আরও ঘনীভূত হয়। উপাচার্য দাবি করেন, বিধি ও নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়ায় তাকে জিম্মি করে অনৈতিক দাবি তোলা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে; অন্যদিকে উপ-উপাচার্য পক্ষ এসব অভিযোগ আংশিকভাবে অস্বীকার করলেও অভ্যন্তরীণ দ্বন্দ্বে পবিপ্রবির শিক্ষক সমাজ স্পষ্টভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।

Labels: ,

Saturday, December 27, 2025

সাতক্ষীরা-১ আসনে ইয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল

 



ডেক্স রিপোর্ট :১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তার পক্ষে এডিসি (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনোনয়ন পত্র গ্রহণ করেন।


বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিগত দিনে কয়েকটি দলের প্রার্থীরাই ঘুরেফিরে তালা-কলারোয়ায় নির্বাচিত হয়েছেন। তবে তারা তালা-কলারোয়ার উন্নয়নে উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখেননি। 


এ্যাডঃ ইয়ারুল ইসলাম আরও বলেন, তিনি নির্বাচিত হলে তালা-কলারোয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি এলাকার প্রতিটি সেবা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় এনে সব ধরণের নাগরিক সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিকে চান।


এলাকার যুব সমাজের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করার কথা বলে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তিনি তালা-কলারোয়ার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সর্বাধিক গুরুত্ব দিতে চান। যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও বিদেশে পাঠাতে প্রতিটি ইউনিয়নে তিনি প্রকল্প গ্রহণ করতে চান।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে তালা-কলারোয়ার প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। তাছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে তিনি প্রতিটি ওয়ার্ডে খেলাধুলা ও বিনোদন কেন্দ্র স্থাপন করবেন এবং এ ব্যাপারে প্রবাসীদেরকে এলাকার উন্নয়নে বিভিন্নভাবে সম্পৃক্ত করবেন।


মনোনয়ন পত্র জমাদানের সময় এ্যাডঃ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহবায়ক মোঃ আলিমুর রহমান, সদস্য সচিব মোঃ আদম আলী, সদর উপজেলা কংগ্রেসেন আহবায়ক মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাপক নাজমুস সাদত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মাস্টার  আতিয়ার রহমান, কবি হায়দার আলী শান্ত, আতিকুর রহমান মিন্টু প্রমুখ।


উল্লেখ্য এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী। কলারোয়া উপজেলার ৫ নং কেড়াগাছী ইউনিয়নের আইচপাড়ায় জন্ম গ্রহণকারী ইয়ারুল ইসলাম স্থানীয় হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে আইনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

Labels: ,

প্রতি বছরের ন্যায় এবারও সাতক্ষীরায় ইসলামীয়া ষ্টোরের আয়োজনে লুব্রিকেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি :প্রতি বছরের ন্যায় এবারও সাতক্ষীরায় ইসলামীয়া ষ্টোরের আয়োজনে লুব্রিকেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। আজ ২৭/১২/২৫ দুপুর ১২টায় পুরাতন সাতক্ষীরা হাটখোলার সেঞ্চুরি কমিউনিটি সেন্টারের ২য় তলায় লুব্রিকেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী য়া ষ্টোরের সত্বাধিকারী আলহাজ্ব সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির দক্ষিণ বঙ্গের দায়িত্বরত কর্মকর্তা আহমেদ সিপার খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মইনুল হাসান। 

অনুষ্ঠানের শুরুতে আহমেদ সিপার খান চৌধুরী বলেন কিভাবে আপনার নকল লুব্রিকেন্ট চিনতে পারেন কোন লুব্রিকেন্টৈর কেমন গুনা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্থানের লুব্রিকেন্ট ব্যবসায়ীরা। 

অনুষ্ঠান টি পরিচালনা করেন আলহাজ্ব মোঃ ফিরোজ আলম।

Labels: ,

Friday, December 26, 2025

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

 


সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পিতা আবদুল জলিল (বৃহস্পতিবার) ২৫ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।

মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এক যৌথ শোকবার্তায় বিবৃতি দেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক দৈনিক দক্ষিণের মশাল-এর স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক বার্তা বিচিত্রা-র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন।

শোকবার্তায় আরও স্বাক্ষর করেন সহ-সভাপতি ও দৈনিক স্বাধীন মত-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, সাপ্তাহিক সূর্যের আলো-এর সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, জাতীয় দৈনিক এই বাংলা-র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম জুয়েল, দৈনিক যশোর বার্তা-র সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ,, দৈনিক আইনবার্তা-র সাতক্ষীরা জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম ,দৈনিক নতুন দিন-এর জেলা প্রতিনিধি মোতালেব সরদার, দৈনিক আজকের বসুন্ধরা-র সাতক্ষীরা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ-এর দেবহাটা উপজেলা প্রতিনিধি মো. মোমিনুর রহমান, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম আলী আতাউর রহমান, দৈনিক আলোকিত সকাল-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানান।

Labels: ,

Thursday, December 25, 2025

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

 সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)


তারিখঃ ২৫ ডিসেম্বর ২০২৫


*প্রেস বিজ্ঞপ্তি*



*সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি*


গত ১৯ ডিসেম্বর ২০২৫ হতে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, সুলতানপুর, কুশখালি, বিওপি এবং ব্যাটালিয়ন সদর  ও বাঁকাল চেকপোষ্ট এর টহলদল সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ১৯ ডিসেম্বর হতে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক পৃথক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪.২৫০ কেজি ভারতীয় মেথ আইস ও মদসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্যদি আটক করে।


বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা করা হয়েছে।


দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


স্বাক্ষরিত/-


*কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি*

লেঃ কর্নেল

পরিচালক

অধিনায়ক 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

Labels: ,

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন এলাকায় সীমান্ত অপরাধ রোধকল্পে মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভার আয়োজন করেছে বিজিবি

 সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)


তারিখঃ ২৫ ডিসেম্বর ২০২৫


*প্রেস বিজ্ঞপ্তি*



*সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন এলাকায় সীমান্ত অপরাধ রোধকল্পে মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভার আয়োজন করেছে বিজিবি*


গত ১৯ ডিসেম্বর ২০২৫ হতে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকার কোম্পানী এবং বিওপি কমান্ডারগণের নেতৃত্বে সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।


উক্ত মতবিনিময় সভায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক ও প্রেষনা প্রদান করা হয়। এছাড়াও মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ঈমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারনসহ আনুমানিক ৪০০-৪৫০ জন উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। উপস্থিত  সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


স্বাক্ষরিত/-


*কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি*

লেঃ কর্নেল

পরিচালক

অধিনায়ক 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

Labels: ,

সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মাদক জব্দ



ডেক্স নিউজ : সাতক্ষীরা শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।


কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন আজ বুধবার বিকেলে দৈনিক সময় বার্তা কে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর উপজেলার চুনকুরি খালে বিশেষ অভিযান চালান। অভিযানকালে খালে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক জব্দ করা হয়।


কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জব্দ করা মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

Labels: ,

Wednesday, December 24, 2025

শিশু আয়েশা ও শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি

 



সাতক্ষীরা প্রতিনিধি : গাজীপুরের শ্রমিক দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরের শিশু আয়েশার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা  অংশ নেন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও শ্রমিক হত্যার ঘটনা প্রমাণ করে দেশে মানুষের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে। বিশেষ করে দিপু দাস কে পুড়িয়ে হত্যা ও শিশু আয়েশার মতো নিষ্পাপ প্রাণের হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে।

তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শিশু, নারী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের দাবি তোলা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদব দত্ত, বিশ্বজিত সাধু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Labels: ,

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৮০ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ

 


রাকিবুল ইসলাম সাতক্ষীরা :সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।


আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকৃত বিভিন্ন পণ্য আটক করা হয়।


কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ৫ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি, গোলাপ, চন্দন ও কাঁচা বিলা জব্দ করে।


এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ১১ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা এলাকা থেকে ২০ হাজার টাকা মূল্যের বাংলাদেশি শাড়ি আটক করে।


এতে সর্বমোট ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এসব পণ্য পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।


উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত রাখার জন্য স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন।


প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন—

কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি

লেফটেন্যান্ট কর্নেল

পরিচালক ও অধিনায়ক

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

Labels: ,

ঘোনায় ফসলি জমির মাটি বিক্রি

 


গভীর খাদের কারণে হুমকিতে গ্রামীণ সড়ক: অস্তিত্ব সংকটে কৃষি জমি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের বাকাঘোজ এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে লিটন হোসেন নামের এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। ড্রেজার ও ভেকু মেশিন ব্যবহার করে জমির বুক চিরে মাটি তুলে নেওয়ায় সড়কের পাশে তৈরি হয়েছে বিশাল আকারের গভীর খাদ। এতে আসন্ন বর্ষা মৌসুমে সরকারি সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, বাকাঘোজ এলাকার একটি প্রধান সড়কের কোল ঘেঁষেই ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মাটি ব্যবসায়ী লিটন নিয়মনীতির তোয়াক্কা না করেই দিনরাত ট্রাক্টর যোগে বিভিন্ন স্থানে মাটি সরবরাহ করছেন। মাটি কাটার গভীরতা এতটাই বেশি যে, তা এখন সড়কের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, “যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে তার পাশ দিয়েই জনগুরুত্বপূর্ণ সড়কটি চলে গেছে। যেভাবে গভীর গর্ত তৈরি করা হয়েছে, তাতে সামান্য বৃষ্টি হলেই পাড় ভেঙে সড়কটি বিলীন হয়ে যেতে পারে। এছাড়া ফসলি জমির বিশাল এলাকা জুড়ে মাটি কাটার ফলে ফসলি জমির সংকট দেখা দিতে পারে।” 

স্থানীয় বাসিন্দারা আরো জানায়, “যে জমি থেকে মাটি কাটা হচ্ছে সেটিও কথিত একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির এবং লিটন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় থাকার কারণে কেউ সরাসরি কথা বলতে সাহস পাচ্ছে না। তাদের শঙ্কা, এভাবে মাটি কাটা চলতে থাকলে বর্ষা মৌসুমে যাতায়াতের রাস্তাটি খাদের মধ্যে মিশে যাবে। কৃষি জমি সুরক্ষা ও বালু মহাল নীতিমালা অনুযায়ী ফসলি জমি নষ্ট করা বা জনপথের ক্ষতি করে মাটি কাটা নিষিদ্ধ থাকলেও এখানে তার কোনো প্রতিফলন নেই বলে জানান তারা।” 

এ ব্যাপারে মাটি ব্যবসায়ী লিটন হোসেন জানান, ‘তার চাচা শাহিনের জমি থেকে মাটি কেটে বাড়ির উঠান ভরাট করছেন তিনি। তাছাড়া ফসল ভালো না হওয়ার কারণে এখানে মাছের ঘের করা হবে তাই মাটি কাটা হচ্ছে।’ ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা জানতে চাইলে তিনি জানান, ‘ওই এলাকার নায়েব আব্দুল বারির পরামর্শে তিনিসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সাথে মৌখিকভাবে কথা বলা হয়েছে। এখানে মাটি কাটায় কোন নিষেধাজ্ঞা নেই।’

এ ব্যাপারে ঘোনা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল বারি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জানান, ‘অফিস যাওয়ার পথে মাটি কাটার বিষয়টি তার নজরে আসলে মাটি ব্যবসায়ী লিটনকে মাটি কাটতে নিষেধ করেছেন।’ তিনি আরো জানান, ‘নিষেধাজ্ঞা না মানায় ৪ থেকে ৫ দিন আগে বিষয়টি এসিল্যান্ড মহোদয়কে জানানো হয়েছে।’ ফসলি জমির মাটি কেটে গভীর খাদে পরিণত করার ঘটনায় এসিল্যান্ড কার্যকরী কোন পদক্ষেপ নিয়েছেন কি’না জানতে চাইলে তিনি জানান, ‘সেটা এসিল্যান্ড মহোদয় বলতে পারবেন।’

এ ব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা বলেন, ‘বিষয়টি আমি দেখছি। প্রয়োজন হলে অ্যাকশানে যাবো।’

Labels: , ,

Monday, December 22, 2025

দুমকীতে নলকূপ আছে পানি নেই,দুর্ভোগে জনজীবন



জাকির হোসেন হাওলাদার,

দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার  দুমকী উপজেলায় দীর্ঘ ২ বছর ধরে শুকনা মৌসুমে ভয়াবহ পানির সংকটে ভুগছে সাধারণ মানুষ।

‎উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে হস্তচালিত গভীর নলকুপে পানির স্তর নিচে নেমে যাওয়ায় স্বাভাবিক পানি উত্তোলন ব্যাহত হচ্ছে।

‎ফলে পানীয়, রান্না ও দৈনন্দিন ব্যবহার্য পানির জন্য চরম ভোগান্তিতে পড়েছে হাজারো পরিবার।সরেজমিনে ঘুরে দেখা যায় , পাংগাশিয়া ইউনিয়নের আলগীসহ কয়েকটি গ্রাম, লেবুখালী ইউনিয়নের লেবুখালী ও উত্তরাঞ্চল, আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আংগারিয়া ও পশ্চিম এলাকা এবং শ্রীরামপুর ইউনিয়নের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুমকী, শ্রীরামপুর ও উত্তর দুমকী এলাকায় শুকনা মৌসুম এলেই হস্তচালিত গভীর নলকুপে পানি উঠে না।স্থানীয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযোগ জানালে কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে পানির স্তর নিচে নেমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

‎ভুক্তভোগী মোঃ শাহজাহান  জানান, শুকনা মৌসুমে এলাকার খালগুলো প্রায় সম্পূর্ণ শুকিয়ে যায়। পাশাপাশি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পীরতলা জামলা ও আংগারিয়া খাল ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে খালের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণ বিকল্প পানির উৎস থেকেও বঞ্চিত হচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিশুদ্ধ পানির অভাবে অনেকেই বাধ্য হয়ে দূষিত পানি ব্যবহার করছে, যা থেকে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।


 আলী আজম বলেন, “প্রতিবছর শুকনা মৌসুম এলেই শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পানির সংকটে পড়তে হয়।বাধ্য হয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করে কলেজের কার্যক্রম চালাতে হচ্ছে।‎‎আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা আবু হানিফ  জানান, গভীর নলকুপ বসিয়েও শুকনা মৌসুম শুরু হলে পানি পাওয়া যায় না।‎অনুসন্ধানে জানা গেছে, এসব এলাকায় বিগত সময়ে ৮০০ থেকে ১ হাজার ফুট গভীরে টিউবয়েল স্থাপন করা হলেও দুই বছর আগে বরিশাল ক্যান্টনমেন্ট এলাকা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন টিউবয়েল স্থাপনের পর পানির স্তর আরও নিচে নেমে যায়। এর সরাসরি প্রভাব পড়ছে আশপাশের জনবসতিতে।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুমকী উপজেলায় সরকারিভাবে ১ হাজার ৫৩০টি এবং বেসরকারিভাবে প্রায় ১ হাজার টিউবয়েল স্থাপন করা হয়েছে। তবুও অনেক এলাকায় ব্যক্তিগত খরচে টিউবয়েল ও মোটর ব্যবহার করেও পর্যাপ্ত পানি উত্তোলন সম্ভব হচ্ছে না।

‎বেসরকারি এনজিও সংস্থার উপজেলা সভাপতি ও পিএসএস-এর পরিচালক হোসাইন আহমাদ কবির হাওলাদার বলেন, “জনগণের পানির দুর্ভোগ লাঘবে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

‎এ বিষয়ে দুমকী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার জানান, ভবিষ্যতে হস্তচালিত নলকুপের পরিবর্তে সাবমারসিবল পাম্প স্থাপনের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Labels: ,

Sunday, December 21, 2025

অবৈধভাবে জলমহল দখল, সাধারণ জেলেরা বঞ্চিত সরকার হারাচ্ছে রাজস্ব, প্রশাসন নিরব।

 


মদন প্রতিনিধি এ এম শফি :

নেত্রকোনার মদন উপজেলায় অবৈধভাবে জোরপূর্বক সরকারের (৯১ একর নুরুনশ্বর জলমহল) দখল করে রাতের আঁধারে বড় বেরজাল দিয়ে মাছ ধরার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী হুমায়ুন  চৌধুরী  নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

অবৈধভাবে সরকারি নুরুনশ্বর জলমহল দখলদার অভিযুক্ত  হুমায়ুন কবীর চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের  শিবপাশা গ্রামের মৃত শাজাহান চৌধুরীর ছেলে।

তিয়শ্রী ইউনিয়নের সাধারণ জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার হারাচ্ছে রাজস্ব। 

গ্রামের সাধারণ জেলেরা মাছ ধরতে গেলে তাদেরকে  মারধরের ভয় ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয় হুমায়ুন কবির চৌধুরী  ও তার দলবল মিলে।

অবৈধ মাছ ফিশিং সরকারি জলমহল দখলের  কারণে মদন উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের দৌলতপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি রিপন মিয়া বাদী হয়ে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি  মৌজায় নুরুনশ্বর সরকারে জলমহল গত ০৪/০৩/২০২৫ ইং তারিখে

 ৩ বছর মেয়াদে ইজারা টেন্ডারে অংশগ্রহণ করেন   দৌলতপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সভাপতি রিপন মিয়া  এবং শিবপাশা সমতা সমবায়  মৎস্যজীবী  সমিতির সভাপতি হুমায়ুন চৌধুরী টেন্ডারের অংশগ্রহণ করেন।

জলমহল টেন্ডার অফিস সূত্রে জানা যায়,

 দৌলতপুর মৎস্যজীবী সমবায় সমিতি এবং শিবপাশা সমতা সমবায় মৎস্যজীবী সমিতি  দুইটা টেন্ডার  সমপরিমাণ অর্থ হওয়ার কারণে 

 জলমহল নীতিমালা আইন ২০০৯ এর ১০ নং কলামে বর্ণিত  আইন বিধি-বিধান তোয়াক্কা না করে 

তীরবর্তী নিকটবর্তী দেখিয়ে শিবপাশা সমবায় মৎস্যজীবী সমিতির সভাপতি হুমায়ুন চৌধুরীর  পক্ষে নুরুনশ্বর  সরকারি জলমহলটি ঘোষণা করেন। 

অবৈধ অর্থের বিনিময় দৌলতপুর মৎস্যজীবী সমিতিকে দূরবর্তী দেখিয়ে তাদের পক্ষে টেন্ডার বাতিল করেন।

অথচ দৌলতপুর মৎস্যজীবী সমিতি নুরুনশ্বর সরকারি  জলমহলটির অতি নিকটবর্তী রয়েছে।

উক্ত জলমহলটি অবৈধভাবে ঘোষণা করার কারণে 

এ আদেশের বিরুদ্ধে গত ০৭/০৪/২০২৫ ইং তারিখে

ময়মনসিংহ বিভাগীয় কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

১০/০৪/২০২৫ ইং তারিখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জলমহল নীতিমালা রয়েছে ১০ লক্ষ টাকার ঊর্ধ্বে সরকারের  জলমহল জেলা প্রশাসক  টেন্ডার দেওয়ার বিধি-বিধান রাখে না।

যেহেতু নুরুনশ্বর জলমহলটি ১৫ লক্ষ ৬৬ হাজার ৫ শত ৯১ একানব্বই টাকা টেন্ডার ঘোষণা হয়েছে। 

 উক্ত টেন্ডার আদেশ জলমহল নীতিমালাকে অমান্য করার কারণে নেত্রকোনা জেলা প্রশাসককে নির্দেশ প্রদান  করেন পুনরায় টেন্ডার দেওয়ার জন্য। 

বন ভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে শিবপাশা সমতা সমবায় মৎস্যজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবীর ঢাকা ভূমি আপিল বোর্ড বরাবর আপিল দায়ের করেন।

পরবর্তীতে ঢাকা বিভাগীয় উচ্চমান সহকারী অফিসার (ভূমি) আফিল বোর্ডের চেয়ারম্যান কানিজ দিলরুবা জামান,

বিজ্ঞ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কর্তৃক বি.ক.কা.(২-৪৮)২০২৫ নং আপিল মামলা প্রদত্ত ১০/০৪/২০২৫ ইং তারিখের আদেশ বহাল রেখে (২-৪৮)২০২৫( জঃমঃ) আপিল, নেত্রকোনা নাম মঞ্জুর করেন। পুনরায় টেন্ডার  দেওয়ার জন্য নেত্রকোনা জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন তিনি।

অবৈধভাবে সরকারি জলমহল দখলদার  অভিযুক্ত হুমায়ুন চৌধুরীর বলেন, আমার কাছে বৈধ কাগজপত্র আছে বৈধ কাগজপত্র ছাড়া কি আমরা সরকারি জলমহল ফিশিং করছি। 

উপজেলা ( ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার 

 (ভূমি) সহকারী কমিশনার শাওলিন নাহার তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান তিনি বলেন, মদন থানা পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে রাতের আঁধারে যারা অবৈধভাবে সরকারি জলমহল থেকে  মাছ ধরছে তাদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা নেওয়ার জন্য।

Labels: ,

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল



রাকিবুল ইসলাম সাতক্ষীরা :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরা জেলায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১শে ডিসেম্বর) বিকাল ৪টায়  জেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির উদ্যোগে শহরের সিদ্দিক সুপার মার্কেট এর সামনে  এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান ভুট্টো এর সভাপতিত্বে ও  সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,

পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মহিউদ্দিন কুরাইশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মহসিন হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান,  ফিরোজ হোসেনসহ দলের নেতা কর্মীরা।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে আসছেন।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

শুভেচ্ছা মিছিলে জেলা বিএনপি, পৌর ও উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Labels: ,

Saturday, December 20, 2025

মিথ্যা হত্যা মামলার যন্ত্রণা নিয়ে মারা গেলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি

 


নিজস্ব প্রতিবেদক :গত এক বছর যাবৎ মিথ্যা মামলার যন্ত্রণা নিয়ে গ্রেপ্তারি এড়াতে আত্মগোপনে থেকে চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি সদালাপী মনিরুল ইসলাম মনি। শনিবার সকাল ১০টার দিকে সে মস্তিস্কে রক্ষক্ষরণ জনিত রোগে  (ব্রেইন স্ট্রোক) মারা যায়।

মনিরুল ইসলাম মনি(৪৮) সাতক্ষীরা সদর উপজেলার হাচিমপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।

 ঝাউডাঙা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও হাচিমপুর গ্রামের  আল আসকা সাজু জানান, ১৯৯৬ সাল থেকে তার বাবা মানিরুল ইসলাম মনি দৈনিক পত্রদূতের ঝাউডাঙা  প্রতিনিধি হিসেবে কাজ করলেও পরবর্তীতে তাকে নিজস্ব প্রতিনিধি করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দিন সম্পাদিত ও প্রকাশিত দৈনিক পত্রদূতের জন্য তার বাবা ছিলেন নিবেদিত প্রাণ। ঝাউডাঙা সীমান্ত থেকে বেশী দূরে না হওয়ায় চোরাচালান, ধুড় পাচার, নারী ও শিশু পাচার, সরকারি কর্মকর্তাদের দূর্ণীতি, ঝাউডাঙা বাজারের পেরিফেরি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, বেতনা নদীর চর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, ঝাউডাঙা শ্মশানের জায়গা দখল, জগন্নাথ দেব এর মন্দিরের জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টাসহ বিভিন্ন অনিময় ও দূর্ণীতির বিরুদ্ধে  তার বাবার কলম ছিল সোচ্চার। এজন্য তার বাবাকে বিভিন্ন সময়ে হয়রানির শিকার হতে হয়। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর সকাল ৯টায় ঝ্রাুডাঙা বাজারে জামায়াতের অবস্থান কর্মসুচি চালানোর সময় পুলিশের গুলিতে  গোবিন্দকাটি গ্রামের লোকমান সরদারের ছেলে ভ্যান চালক হাফিজুর রহমান মারা যান। এ ঘটনায় চলতি বছরের ২২ জানুয়ারি নিহত হাফিজুর রহমানের দুলা ভাই সলেমান সরদার বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫/২০ জনকে আসামী করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গণ্য হয়। এ মামলায় তার বাবাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামী করা হয়। একইভাবে ঘটনার সময় বিদেশে থাকলেও তাদের গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুল আজিজকে আসামী হিসেবে শ্রেণীভুক্ত করা হয়। তার বাবা ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হন। হার্ট ব্লক হওয়ার পর থেকে ভারতীয় চিকিৎসকের পরামর্শে সুস্থ ছিলেন। বাবার কাগজ সে ঝাউডাঙা বাজারে বিলি করতো।

সাজু আরো জানান, তার বা পেশায় ছিলেন কৃষক। নিজেদের সামান্য জমি ও অন্যের জমি লীজ নিয়ে চাষাবাদ করতেন। তার বাবা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না থাকলেও গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে স্থানীয় একটি গোষ্টির হুমকি- ধামকিতে ছিলেন। ফলে প্রকাশ্যে বের হতে পারতেন না। রাতে তাকে অন্যত্র থাকতে হতো। একপর্যায়ে কর্মহীন হয়ে পড়া বাবা তার ও তার বোন ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়ার পড়াশুনার টাকা যোগান দেওয়ার পাশাপাশি  নিজের ঔষধ কেনা ও সংসারের খরচ চালাতে পারতেন না। বাধ্য হয়ে অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কখনও কখনো এলাকায় পুলিশ আসার খবর পেয়ে কাজ ছেড়ে চলে যেতেন। এ নিয়ে চিন্তা  করতে করতে তার দাদী মোমেনা খাতুন এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হন। নিজের অসুস্থতা ও সংসারের অসচ্ছলতার পাশাপাশি গ্রেপ্তার আতঙ্কে তার বাবা রাজনগর গ্রামের এক ব্যক্তির বোরো খেতে কাজ করার সময় শনিবার সকাল ৯টার দিকে মস্তিকে রক্তক্ষরণ জনিত কারণে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় বিদেশ থাকা তাদের গ্রামের আব্দুল আজিজ মিথ্যা মামলার দায় মাথায় নিয়ে গ্রেপ্তার এড়াতে পরিবার পরিজন ছেড়ে ঢাকায় কাটাচ্ছেন। এ ধরণের মিথ্যা মামলার যন্ত্রণা মাথায় নিয়ে যাতে তার বাবার মত কাউকে অল্প বয়সে জীবন হারাতে  না হয় সেজন্য প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সাজু।

এদিকে মৃত মনিরুল ইসলাম মনির প্রথম জানাযা হাচিমপুর গ্রামের নিজ বাড়ির পাশে শনিবার দুপুর দুটোয় সম্পন্ন হয়। বিকেল সাড়ে চারটায় তার পৈতৃক ভিটা কলারোয়া উপজেলার কুশোডাঙায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে সে মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহীকে রেখে গেছে। প্রথম জানাযায় সাংবাদিক রঘুনাথ খাঁ, সাংবাদিক এম জিল্লুর রহমান, দৈনিক পত্রদূতের মাষ্টার শহীদুল ইসলাম, আসাদুজ্জামান মধু, সাংবাদিক মোমিনুর রহমান সবুজ ও মোস্তাক আহম্মেদ উপস্থিত ছিলেন।

Labels: ,

সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

 


সাতক্ষীরা প্রতিনিধি : আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায়  পৌর অডিটোরিয়ামে ‘৯০ দশকের ছাত্রদল’-এর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে  রহমতুল্লাহ পলাশ, আবু জাহিদ ডাবলু,  সৈয়দ ইফতেখার আলী,  নাসিম ফারুক খান মিঠু সহ  ‘৯০ দশকের ছাত্রদল’ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দোয়া অনুষ্ঠানটি আয়োজক ছিলেন,  '৯০ দশকের ছাত্রদলের' সমন্বয়ক আহসান উল্লাহ টুটুল। 

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার সুস্থতা ও দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তারা।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ‘৯০ দশকের ছাত্রদল’-এর সাবেক নেতারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির ওলামাদলের সাবেক সভাপতি আনিসুর রহমান। 

 অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সমগ্র দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক  সাবেক মাসুদ মোস্তফা সোহেল।

Labels: , ,

সাংবাদিক মনির ইন্তেকালে জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন শোক জ্ঞাপন

 


স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা দৈনিক পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মনিরুল ইসলাম মনি শনিবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে সাতক্ষীরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত। সাংবাদিক মনিরুল ইসলাম মনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতায় তার অবদান ও সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। সাতক্ষীরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। সাংবাদিক মনির ইন্তেকালে সাতক্ষীরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন এর পক্ষে বিবৃতি দাতারা হলেন সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি আহাদুর রহমান জনি, মারুফ আহমেদ খান শামীম, শরিফুল ইসলাম জুয়েল, মোঃ মুজাহিদ, মোতালেব, মোহাম্মদ মালেক  সদ্দার, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, মো: মোমিনুর রহমান, মো: কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রুস্তম, আক্তার হোসেন, আতাউর রহমান, জাহাঙ্গীর সরদা, গাজী হাবিব, আলমগীর হোসেন প্রমুখ।

Labels: ,

Tuesday, December 16, 2025

সাতক্ষীরায় জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

 


মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় সুলতানপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সংগঠনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আজম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সংগঠনের সহ-সভাপতি আহাদুর রহমান জনি, মারুফ আহমেদ খান শামীম, শরিফুল ইসলাম জুয়েল,মোঃ মুজাহিদ,মোতালেব,মোহাম্মদ মালেক  সদ্দার,আরিফুল ইসলাম, মো: কামাল হোসেন,ইঞ্জিনিয়ার রুস্তম,মমিনুর রহমান আক্তার হোসেন, আতাউর রহমান, আলমগীর হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ ও সদস্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের, উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।


আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

পটুয়াখালী ভার্সিটিতে, মহান বিজয় দিবস উদযাপিত।।

 


জাকির হোসেন হাওলাদার

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :



 

যথাযোগ্য মর্যাদায়  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  মহান বিজয় দিবস  উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের  প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।উক্ত র‍্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সম্মুখে শেষ হয়।র‍্যালীশেষে শহীদ মিনারের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহানকে গার্ড অব অর্নার প্রদান করেন।সাড়ে১০টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ  করেন প্রো -ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান।এছাড়া পবিপ্রবি ইউট্যাব,জিয়া পরিষদ,জাতীয়তাবাদী ছাএদল, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ পুস্পস্তবক অর্পণ করে।পরে এক আলোচনা সভায় ইউট্যাব সভাপতি  প্রফেসর ড.মো: মামুন অর রশীদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান।ড.এবি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএএম অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  প্রফেসর ড.মো: হাবিবুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো:মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ ড.হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার এম রিয়াজ কাঞ্চন শহীদ, ছাএদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল  রানা জনি, কর্মচারী প্রতিনিধি মাহবুব হোসেন, মোশারেফ হোসেন প্রমুখ।দিবসটি উপলক্ষে বেলা ১১টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক, কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দুপুরে শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আব্দুল কুদ্দুছ।এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে  ২দিন আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন

Labels: ,

বিজয় দিবস উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 রাকিবুল ইসলাম সাতক্ষীরা :


মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা পৌরসভার কাঠিয়া লস্করপাড়া ভাঙ্গা মন্দিরের পাশে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুল ইসলাম সজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস. আজিজুর রহমান সেলিম, সৈয়দ রেজাউল করিম টুটুল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,  কাইসারুজ্জামান হিমেল  এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশ।


বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়াপ্রেমী নেতা আরাফাত রহমান কোকো-র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।


উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Labels: ,

Monday, December 15, 2025

সাতক্ষীরার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ

 


নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তারের প্রত্যাহার ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। রবিবার (১৫ ডিসেম্বর)

সকালে বিদ্যালয়ের সামনে এলাকাবাসী ও ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা এই প্রতিবাদ জানান।

এসময় এলাকাবাসীরা জানান-স্কুলের শিক্ষক রেহেনা আক্তার ও তার শামী মোশারফ হোসেন এই স্কুলে যোগদানের পর থেকে শুরু হয়েছে অনিয়ম আর দুর্নীতি। এমন কি বাচ্চাদের মারধর করলে অভিভাবকরা জিজ্ঞেস করতে আসলে তাদেরকেও গালিগালাজ করেন এই রেহেনা খাতুন,শুধু এখানে থেমে নেই রেহেনা ও তার husband, ওই স্কুলের গাছ কাটা কাটা থেকে শুরু করে পুকুরের  মাটি ভরাট করা টাকাও তার হাতের মুঠোয় এবং  টয়লেট সংস্কারের টাকাও হাতিয়ে নেন এখানে থেমে নেই রেহেনা ও তার শামী, এমন কি  স্কুলের খাতা কলম থেকে ল্যাবট্যাবসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এলাকা বাঁশী, দুর্নীতির দ্বার প্রান্তে কয়েক লক্ষ টাকার অনিয়ম, এই অভিযোগ তুলে ধরেন এলাকার ওয়ার্ডের সভাপতি, এবং পুরাতন স্কুল মেরামত ও রং করার জন্য একলক্ষ বিশ হাজার টাকা বাজেট হয় সেখান থেকেও মারিং করেন তারা দুই জন। মোট বিশ হাজার টাকার কাজ করেন। এই ভাবে চলতেই থাকে আর-ও বলেন আমি এখানে যেটা বলবো সেটাই হবে, আরো একটা বড়ো বিষয় দুই তলা ভবন স্কুল এখানে তাদের ব্যবহার ও আচরণের কারণে মোট ছাত্র-ছাত্রী (৪০) জন, আস্তে আস্তে ছাত্র-ছাত্রীরা ব্যবহারের কারণে খারাপ আচরণের কারণে বিভিন্ন ক্যাডেট স্কুলে ও মাদ্রাসায় ভর্তি করান ঐ এলাকার অভিভাবকরা। হেড মিসেস রেহানা আক্তারকে কিছু বলতে গেলে তখন সে বলেন আমার বিরুদ্ধে কেউ কোন কথা বললে আমার আত্মীয় চাকরি করে শিক্ষা মন্ত্রণালয় সচিবালয় এই ভয়েতে এলাকার মানুষ কিছুই বলতে পারেনা। বিগত সরকারের আমলে মিসেস রেহেনা খাতুন ও তার স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় ও পত্র পত্রিকায় নিউজ করান এলাকাবাসী তাতেও কোন ফল হয়নি। তার পর থেকে বিশম রাগী হয়ে যান তারা আরো ছাত্র-ছাত্রীর উপরে চড়াও হন মিসেস রেহেনা খাতুন।    এই দুর্নীতিবাজ শিক্ষকের বদলিসহ প্রত্যাহারের দাবী জানান এলকার সাধারণ মানুষ ও অভিভাবকরা। এদিকে স্কুল দপ্তরী মোঃ সোহাগ হোসেনের সাথে ফোনে কথা বললে তিনি বলেন আমি এখন আসতে পারবো না আমার মা অসুস্থ পরে জানা যায় তিনি গরুর ডাক্তারি করতে গিয়েছেন একজন দাপ্তরিক দায়িত্ব হয়ে সে স্কুলের কোন দায়িত্ব পালন করেন না দাবি করেন এলাকা বাসি, ফোনে যোগাযোগ করলে বিভিন্ন ভাষায় করেন এই সোহাগ হোসেন। অন্যদিকে তলুইগাছা ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদ জানান শিক্ষক রেহেনা আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য এর কয়েক মাস আগে  উপজেলা নির্বাহী অফিসার টিএনও মহোদয় কে একটি অভিযোগ দায়ের করেন এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা তার পরেও খেন্তো হয়নি রেহেনা। তাই এই মর্মে জেলা   প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন। অভিযুক্ত শিক্ষক রেহেনা আক্তারের সাথে দেখা করতে গেলে স্কুলটি বন্ধ দেখা যায়, মিসেস রেহেনা খাতুনের সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে মুঠো ফোনটি বন্ধ দেখায় ও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Labels: ,

Sunday, December 14, 2025

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

 




শেখ রেজাউল ইসলাম বাবলু : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার সভায় সভাপতিত্ব করেন।

 সভায় শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ,বাস টার্মিনাল বাইপাস এলাকায় স্থানান্তর,অবৈধ ইজিবাইক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল  বন্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনের দস্যু দমন,মাদকবিরোধী অভিযান,অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডাব্লু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল,সেক্রেটারি আব্দুল আজিজ,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের  অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা,ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশানের সভাপতি আবু হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Labels: , ,

Saturday, December 13, 2025

সাতক্ষীরা ওয়াটার টেকনোলজী এ্যাসোসিয়েশনের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি রাকিবুল ইসলাম : সাতক্ষীরা ওয়াটার টেকনোলজি অ্যাসোসিয়েশন সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার  (১৩ ডিসেম্বর ) বিকাল ৩ টায় নিউ সোনারগাঁও কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশন এর ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন মো. আব্দুল বাতেন জানায়, সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত  ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

তিনি আরোও বলেন, নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ০৮টি পদের বিপরীতে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৫ জন। এর মধ্যে ৩৩ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মো. হাফিজুল ইসলাম  ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ১১ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মো. সাইফুল ইসলাম  ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু হাসান বিশ্বাস ১৫ ভোট পেয়েছেন । 

সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম বাবু  ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফ হোসেন (আর্মি অব:) ০৬ ভোট পেয়েছেন । সহ-সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল ইসলাম পেয়েছেন ০৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে মো. ইয়াছিন আলী ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. আলাউদ্দীন পেয়েছেন ১৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আহাদ ২৬ ভোট বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল ওহাব ০৫ ভোট পেয়েছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. খলিলুর রহমান বিজয়ী হয়েছেন। কার্যকরী সদস্য পদে মো. নূর হোসেন, এবং মো. মিজানুর রহমান ঢালী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. রাজু আহম্মেদ শিকদার।  এছাড়াও  নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে ছিলেন, মো. আব্দুল বাতেন,

এ.বি.এম. জাহিদুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মনিরুল ইসলাম।

Labels: ,

Friday, December 12, 2025

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

 


রাকিবুল ইসলাম সাতক্ষীরা:

কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এক ঘণ্টাব্যাপী মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার নিয়ম অনুযায়ী, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিটি ভুল উত্তরের বিপরীতে ০.২০ নম্বর কর্তন করা হবে।


পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার  চেয়ারম্যান মুহা আল মামুন, ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ ইমদাদুল হক, উপদেষ্টা ডঃ মুফতি আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান, নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আল রাজীব, আফজাল হোসেন, শারাফাত হুসাইন লিটিল, মোঃ মাসুদ রানা ও মোঃ ওয়ালীউল্লাহ।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বিক সুবিধার্থে তথ্য কেন্দ্র, ছবি তোলার জন্য ফটো ফ্রেম এবং নান্দনিক আয়োজন এর মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকল অভিভাবক এবং শিক্ষার্থীগণ কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর আগামীতে এই ধরনের পরীক্ষা অনুষ্ঠিত করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের আহ্বান জানান।

Labels: , ,

Thursday, December 11, 2025

দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ

 


জাকির হোসেন হাওলাদার,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংগঠনের   উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অদ্য সন্ব্যা সাড়ে ৫ টায় লেবুখালী হোটেল বিরতিতে  সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,পটুয়াখালী জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়  সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ তাং, সহ:অধ্যাপক শাহরিয়ার শারমিন,পবিপ্রবি'র আইন উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান ।সভা পরিচালনা সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন,বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল।এ দল আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।  পরে তিনি শীতার্ত দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারী ও পবিপ্রবি'র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো:মাহফুজুর রহমান সবুজ, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক কৃষিবিদ হাচিব মোহাম্মদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক ড.রাহাত মাহমুদ,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু,এডভোকেট মাকসুদুর রহমান, জেলা যুবদলের নেতা বাপ্পি,স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, নুরুল আমিন,দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন শরীফসহ দুমকি উপজেলা বিএনপি,যুবদল,ছাএদল,কৃষকদলের নেত ও কর্মীবৃন্দ। এর আগে আছর নামাজবাদ দুমকি বিএনপি'র কার্যালয়ে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন।

Labels: ,

দুমকির লেবুখালীতে বিএনপি প্রার্থীর পথসভায় বলেন ১৬ ববছরে যে ভাবে মায়ের কোল খালি হয়েছে এখন আর হবে না "আলতাফ হোসেন চৌধুরী"







জাকির হোসেন হাওলাদার। 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:







পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে দুমকির লেবুখালী ইউনিয়নের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লেবুখালী এলাকায় গণসংযোগ শেষে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভা হয়।মতবিনিময় সভায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পবিপ্রবি কৃষি অনুষদের চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মো. খালিল জোমাদ্দার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুসা ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, আহসান ফারুক, , সাখাওয়াত মো. সোহেল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো.খলিল আকন, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরিফ,' যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, অভি, নুরজামালসহ দলীয় কর্মীরা।মতবিনিময় সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার সংকল্প ব্যক্ত করেন।

Labels: ,

সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের কোন বিকল্প নেই

 


-------ভোমরায় বিএনপির নির্বাচনী সমাবেশে আব্দুর রউফ


ডেস্ক রিপোর্ট: ‘সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা সদর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি বলেন, এমপি নির্বাচিত হলে ভোমরা স্থলবন্দর হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর-২ আসনের ভোমরা স্থলবন্দরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ভোমরা স্থলবন্দরসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।’ ভোমরা ইউনিয়ন বিএনপি আয়োজিত বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিএনপির নির্বাচনী সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সবুর ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু নাছের মো. আবু সাঈদ প্রমুখ। ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ও সাবেক অর্থ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আকবর আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব ও আব্দুল্লাহ সিয়াম, জেলা মহিলা দলের সালেহা হক কেয়া, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, জেলা ওলামা দলের সভাপতি আনিছুর রহমান, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, জেলা তাঁতী দলের সভাপতি সাহেব আলী, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, শ্রমিকদল ও ইউনিয়ন বিএনপিসহ সকল অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পচিালনা করেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব। এরআগে দুপুরের পর থেকে ভোমরা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে বিএনপিসহ সকল অংগসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল আকারে সমাবেশস্থলে যোগ দেয়। বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সমাবেশস্থল।

Labels: , ,

কৃষকের সমস্যার সমাধানে সাতক্ষীরায় আম ও ধান চাষীদের বড় সমাবেশ

 



মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : কৃষকদের মাঠপর্যায়ের সমস্যা সমাধান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং চাষাবাদকে আরও লাভজনক করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে আম ও ধান চাষীদের বৃহৎ সমাবেশ। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের পারকুখলীতে মেসার্স নিউ শাওন এন্টারপ্রাইজের আয়োজনে এই বার্ষিক কৃষক মিটিং অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা শহর কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মোঃ কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রজব আলী খাঁ, এসিআই ক্রপ কেয়ার যশোর রিজিওনের আরএসএম সৈয়দ এনামুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার মোঃ রেজাউল করিম, সেঞ্চুরী এগ্রো লিমিটেডের সেলস ম্যানেজার মোঃ মফিজুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ বাবলুর রহমান এবং এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ।


এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আম চাষী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও উপদেষ্টা লিয়াকাত হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা।


সমাবেশে ছয় শতাধিক আম ও ধান চাষী অংশগ্রহণ করেন। কৃষকরা রোগবালাই নিয়ন্ত্রণ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, সেচ ব্যবস্থাপনা, ফসলের ক্ষতি কমানো ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার উপায় নিয়ে মতামত তুলে ধরেন।

বিশেষজ্ঞরা উৎপাদন বৃদ্ধির কৌশল, মৌসুমভিত্তিক পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


কৃষকদের উৎসাহিত করতে লটারি, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Labels: ,

Tuesday, December 9, 2025

দুমকি উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।।


 




জাকির হোসেন হাওলাদার,

দুমকী,(পটুয়াখালী) প্রতিনিধি:

০৯ ডিসেম্বর ২০২৫ইং    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং সন্মাননা প্রদানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম মৃধা, ওসি মো: সেলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো: ফারুক হোসেন, পিআইও মোহাম্মদ আলী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো: আল আমীন, :  ,  এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির, প্রমুখ বক্তৃতা করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

Labels: ,

১৬ বছরে যারা আন্ডার গ্রাউন্ডে ছিল ৫ই আগস্টের পরে তারা কেমন জানি আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছেন : প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান

 


​রাকিবুল ইসলাম  :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) সাতক্ষীরা-০৪ আসনের প্রার্থীর সমর্থনে   শ্যামনগরে এক বিশাল নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় শ্যামনগর জে সি কমপ্লেক্স চত্বরে সমাবেশটির ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্যামনগর পৌরসভা শাখার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

নির্বাচনী গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, 

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, ১৬ বছরে যারা আন্ডার গ্রাউন্ডে ছিল ৫ই আগস্টের পরে  তারা কেমন জানি আকাশে আলাউদ্দিনের চেরাগ  তৈরি করেছেন। ১৬ বছরের যত হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এক বছরে  তার চেয়ে বেশি আত্মসাৎ করছে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা ৪ আসনের সংসদ পদপ্রার্থী এস. এম. মোস্তফা আল মামুন (মনির)। 

এছাড়া আরও বক্তব্য প্রদান করেন,  আন্দোলনরত ৮ দলীয় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

Labels: ,

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

 


শেখ রেজাউল ইসলাম বাবলু, সাতক্ষীরা প্রতিনিধি : "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্  আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধের চর্চা শুরু করতে হবে। আমরা যদি যথাসময়ে অফিসে না আসি এটাও একটি দুর্নীতি এবং সঠিক দায়িত্ব পালন না করাটা ও দুর্নীতি।  সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে হবে তাহলেই দুর্নীতি আর মাথা চাড়া দিয়ে উঠবে না। 

উদ্বোধন শেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন  অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ। 

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার,, বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, অ্যাডভোকেট মনিরউদ্দিন, রেবেকা সুলতানা, মোঃ শাহাবুদ্দিন, একরামুল কবির খান, সাকিবুর রহমান প্রমুখ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুল ওহাব আজাদ।

Labels:

Monday, December 8, 2025

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ



 জাকির হোসেন হাওলাদার,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুরাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে  সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুরাদিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো: সাইদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান, 

সাধারণ সম্পাদক মো: মাসুদ আহমেদ পাভেজ,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, 

সদস্য সচিব মো: সুমন শরিফ , যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, সরকারি জনতা কলেজর সভাপতি আরিফুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু ইসা শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Labels: ,