Saturday, January 31, 2026

দেবহাটার সখিপুর বিএনপির প্রার্থী আব্দুর রউফের জনসভা অনুষ্ঠিত

 


ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ জানুয়ারী) বিকালে সখিপুর ইউনিয়ন বাসীর আয়োজনে সখিপুর মোড়ে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। সাতক্ষীরা যুবদলের সাবেক সমন্বয় আইনুল ইসলাম নান্টা, কেন্দ্রীয় কৃষকদল সহ জলবায়ু বিষায়ক সম্পাদক মাহমুদুল হাসান শাহীন, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম কবির মিঠু,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা মৎস্যজিবী দলের সভাপতি মোনাজাত আলী, সধারণ সম্পাদক সফায়েত হোসেন বাচ্চু দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফহরাদ সদস্য সচিব ফিরোজ হোসেন। দেবহাটা উপজেলা শ্রমীক দলের সভাপতি মোখলেছুর রহমান সধারণ সম্পাদক আবু সাইদ,দেবহাটা উপজেলা জাসাসদের আহবায়ক মনিরুজ্জামান মনি,দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু,সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের সভাপতি ইমরাণ হোসেন প্রমুখ, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন দেবহাটা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল।এই সময় তিনি বলেন আপনারা আমার সাথে আছে আমি চাই দেবহাটা থেকে বিপুল ভোটে ধানের শীর্ষ বিজয় হবে। আমাদের প্রতিপক্ষ একটি দল আমাদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের ভুল বুঝাচ্ছে আমি আজ দেখলাম এখানে মা বোনদের উপস্থিত অনেক বেশি, মা বোনেরা তাদের কে লাল কার্ড দেখিয়েছে।

Labels: , ,

Thursday, January 29, 2026

সাতক্ষীরার বল্লীতে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 


ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী  আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী


করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২৯ জানুয়ারী) বিকালে বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে বল্লী হাইস্কুল মাঠে  ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে 

তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় এবং উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতাবিরোধী মিথ্যাবাদী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে সাতক্ষীরার অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলসভাবে আপনাদের সাথে নিয়ে কাজ করব। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করুন। সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে সকল খাল খনন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো। রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ ভবনসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করব। 

তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী সকল ভেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  

সাতক্ষীরা জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুধাংশু শেখর সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি বিএনপির ইউছুফ আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মহিতুর ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,  বল্লী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়নের নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ। 

বল্লীতে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে  বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে বল্লী হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে  মুখরিত হয়ে ওঠে বল্লী হাইস্কুল মাঠের  নির্বাচনী জনসভাস্থল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গনি।

Labels: , ,

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি

 



রাকিবুল ইসলাম :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দক্ষিণ-পশ্চিম সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় রেকর্ড সংখ্যক সদস্য মোতায়েনসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৯ জানুয়ারি সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, আজ থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে যশোর রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন সম্পন্ন করা হবে। নির্বাচনী এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং এর মধ্যে সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতায় ৩টি জেলার ১২টি আসনে ৩৫ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ডমিনেশন পেট্রোলে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। একইসাথে ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষিত রেখে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Labels: , ,

Wednesday, January 28, 2026

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর-আব্দুর রউফ

 


ওমর  ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী  আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) বিকালে ভোমরা ইউনিয়নবাসীর আয়োজনে ভোমরা স্থলবন্দর এলাকায় ইউনিয়ন বিএনপি সভাপতি শাহানুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  আসন্ন নির্বাচনে উন্নয়ন ও শান্তির লক্ষ্যে দেশের জনগণই বিএনপিকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে। আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। 

আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। বিশেষ কোন ব্যক্তি হিসেবে আসি নাই। এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দল থেকে আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। এই প্রতীকের সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের। ধানের শীষ মানে গনতন্ত্রের প্রতীক, সাধারণ মানুষের অধিকার নিশ্চিতের প্রতীক। সাতক্ষীরা সদর ও দেবহাটার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, আগামী নির্বাচনে ধানের শীষ বিজয় হলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। সেই সাথে ধানের শীষ বিজয়ী হলে ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর। তাই সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের মাঠে কাজ করুন। ইনশাআল্লাহ জনগণ আমাদের পক্ষে রায় দিবে এবং ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে। ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এবার্তা পৌঁছে দিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। 

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনিপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, ভোমরা সিএন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ। 

ভোমরায় সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে  বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে ভোমরার নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে  মুখরিত হয়ে ওঠে ভোমরার নির্বাচনী জনসভাস্থল।

Labels: , ,

Tuesday, January 27, 2026

ধানের শীষে ভোট চেয়ে আবাদের হাটে সাতক্ষীরা-২আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

 


ওমর ফারুক বিপ্লব : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের আবাদের হাট বাজারে পথচারী, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।

এসময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন। 

তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। 

বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ক্ষমতায় গেলে দরিদ্র্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান তিনি।”

এসময় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামীম মল্লিক, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম তাজমুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক আব্দুস সবুর শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল-মামুন, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দীক প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Labels: , ,

Monday, January 26, 2026

পটুয়াখালী ভার্সিটির,শিক্ষক ডক্টর রুবেল মাহমুদ উচ্চশিক্ষায় কৃতিত্ব

 


জাকির হোসেন হাওলাদার,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

  বাংলাদেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি), দুমকি, পটুয়াখালীতে অবস্থিত উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology) বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই নিয়োগ দেশের কৃষিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রযাত্রার ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন একজন গবেষক হিসেবে তিনি বিভাগীয় নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি ও আধুনিক গবেষণা সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ উচ্চশিক্ষার জন্য বিদেশে অধ্যয়ন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তিনি বেলজিয়ামের স্বনামধন্য Ghent University থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, যা কৃষি ও জীববিজ্ঞানে বিশ্বব্যাপী সুপরিচিত একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে তিনি চীনের বেইজিংয়ে অবস্থিত ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (IM-UCAS) থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর গবেষণাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ তাঁকে একজন দক্ষ উদ্ভিদ রোগতত্ত্ববিদ হিসেবে গড়ে তুলেছে। তিনি ইতোমধ্যে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যা উদ্ভিদ রোগতত্ত্ব, ফসল সুরক্ষা এবং আধুনিক কৃষি বিজ্ঞানের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।

বর্তমানে অধ্যাপক ড. মাহমুদের গবেষণার প্রধান ক্ষেত্র হলো উদ্ভিদের স্বাভাবিক রোগপ্রতিরোধ ব্যবস্থা (Plant Innate Immunity) উদঘাটন এবং টেকসই উদ্ভিদ রোগ ব্যবস্থাপনা, যা পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক নির্ভরতা কমিয়ে টেকসই ও বিজ্ঞানভিত্তিক রোগ ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবনে তাঁর গবেষণা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগকে আরও গবেষণামুখী করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক, আন্তর্জাতিক মানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর নেতৃত্বে বিভাগটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

Labels: ,

Sunday, January 25, 2026

অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে মডেল নীলা, হতে চান নারী উদ্যোক্তাও




অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে মডেল নীলা, হতে চান নারী উদ্যোক্তাও 


বিনোদন ডেস্ক: তরুণ মডেল ও অভিনেত্রী নীল অল্প সময়ে মিডিয়ায় নীজের স্বপ্নের দিকে এগিয়ে চলছে দূর্বার গতিতে। মিডিয়ায় তৈরি করে নিচ্ছে নিজে অবস্থান। ২০২৩ সালে বন্ধুর অনুপ্রেরণায় মিডিয়ায় পথ চলা শুরু। নিজেকে তুলে ধরার আগ্রহ ছিলো আগে থেকেই, সেই আগ্রহ থেকেই মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু নীলার। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও এই অল্প সময়ে তিনি কাজ করেছেন ব্র্যান্ডের ফটোশুটে, অংশ নিয়েছেন ৪/৫ টি র্যাম্প শোতে। অভিনয়ের দিকেও এগোচ্ছেন তিনি। এরই মধ্যে দুটি শর্টফিল্ম ও দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।



মিডিয়ার বাইরেও নীলার স্বপ্ন আছে নিজেকে একজন সফল উদ্যেক্তা হিসেবে গড়ে তোলা এবং বিশেষভাবে নারীদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি।



নীলা জানান, মিডিয়ার পাশাপাশি গড়ে তুলতে চান একটি ব্যবসা প্রতিষ্ঠান। মিডিয়ার প্রসঙ্গে নীলা জানান, মিডিয়াতে শুরুর সময়টা মোটেও সহজ ছিলো না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জার্নি আরও কঠিন হয়ে ওঠে, যদি পরিবারের পূর্ণ সমর্থন না থাকে। তবে সব বাঁধা পেরিয়ে এগিয়ে যেতে হয় সফলতার পথে। সেই দৃঢ় মবোবল নিয়ে তার সফলতার পথে নীলা এগিয়ে চলছে বলে জানান।

Labels:

Friday, January 23, 2026

ব্রহ্মরাজপুরে মুহাদ্দিস আব্দুল খালেকের গণসংযোগ ও মতবিনিময় সফলভাবে সম্পন্ন

 



ব্রহ্মরাজপুর  প্রতিনিধি: ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকি মুহাদ্দিস আব্দুল খালেকের ব্রহ্মরাজপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং একাধিক মহিলা সমাবেশে অংশ নেন। দহাকুলা পশ্চিম, মেল্লেক পাড়া, কালের ডাংগি, শাল্যে, মধ্য মাছখোলা ও গোয়াল পোতা এলাকায় অনুষ্ঠিত সভাগুলোতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দুপুরে জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত বিশ্রামের পর বিকাল ৩টা ৩০ মিনিটে গোয়াল পোতার গাছা হাটখোলায় পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে প্রেরণা দিচ্ছে। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ,সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ ।

Labels: , ,

 



ওমর ফারুক বিপ্লব: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় সরকারি কলেজ মোড়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে পৌর বিএনপির আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপি'র সহ-সভাপতি ইমামুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। 

 নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু,  পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের মাসুম রানা সবুজ প্রমুখ। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের  নির্বাচনী পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা, উপজেলা, পৌর ২নং ওয়ার্ড এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য  নারী পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট শফিউল ইসলাম শফি।

Labels: , ,

Thursday, January 22, 2026

আপনাদের এই জনসভায় এসে ভোট চাইবো এটা কখনো আশা করিনি: হাবিবুল ইসলাম হাবিব

 


নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার ০১নং ধানদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফুলবাড়ী হাইস্কুল প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।


০১নং ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম সরদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

তিনি তার বক্তব্য বলেন,  আপনাদের এই জনসভায় এসে ভোট চাইবো এটা কখনো আশা করিনি।  জগৎ দল পাথর দিয়ে আমাকে আটকে ছিল। জগৎ দল থেকে মুক্ত হয়ে আপনাদের সামনে কখনো আসব তা আসা করে নি। আপনারা শুনেছেন কখনো সাতক্ষীরা  যশোর, কখনো ঝিনাইদা কুষ্টিয়ার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাসির সেলে আমাকে রাখা হয়েছিল। আপনাদের মাঝে আজ আসতে পেরেছি। এক অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমি আল্লাহর কাছে শুকরিয়া। আবার মনোনয়ন পেয়েছি ৬ষ্ঠ বারের  মত। তাই মজলুম হিসেবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। “জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে তালা ও কলারোয়ার মানুষ ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।” 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ধানদিয়া ইউনিয়ন বিএনপির দুর্গ। আমরা ঐক্যবদ্ধ। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রস্তুত।”

সভায় ধানদিয়া ইউনিয়ন বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


জনসভাটি সঞ্চালনা করেন ০১নং ধানদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোহাম্মেল হোসেন।

Labels: , ,

সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 


ওমর ফারুক বিপ্লব: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলিপুর ইউনিয়নবাসীর আয়োজনে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমার পিতা-মাতা ও প্রয়াত দলীয় নেতা কর্মীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান ভোট আমাকে দেবেন এটা আমার হক। মহান আল্লাহ চাইলে আমি আপনাদের ভোটেই এমপি নির্বাচিত হব ইনশাল্লাহ। আমি সব সময় আমার এলাকার মানুষের উন্নয়নে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন করেছি। সাতক্ষীরা-২ আসন বিএনপির ধানের শীষের ঘাঁটি। সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। 

 নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ। 

 আলিপুর ইউনিয়ন সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। বিএনপি'র সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা।

Labels: , ,

Wednesday, January 21, 2026

এল্লারচর বাজারে “মেসার্স নগদ ফিস” এর শুভ উদ্বোধন

 


ডেক্স নিউজ : সাতক্ষীরার এল্লারচর মাছ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আজ বিকাল ৫ ঘটিকায় “মেসার্স নগদ ফিস” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রোপাইটার হিসেবে রয়েছেন শামসুর রহমান (সাবেক চেয়ারম্যান), নূরে আলম, জামাত আলী, শ্রী রত্ন রং, শ্রী প্রতাপ রং ও শ্রী প্রদীপ সিংহ। প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করছেন শামসুর রহমান (সাবেক চেয়ারম্যান)।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “মেসার্স নগদ ফিস” চালু হওয়ার মাধ্যমে এ অঞ্চলে মাছের ব্যবসায় নতুন গতি সঞ্চার হবে এবং জেলে ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।

প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি সকল প্রকার মাছ নগদে ক্রয় ও বিক্রয় করা হয়। উদ্যোক্তারা জানান, ন্যায্য মূল্য ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে তারা ক্রেতা ও বিক্রেতাদের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

এলাকাবাসী “মেসার্স নগদ ফিস” এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

Labels: ,

কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান

 


ওমর ফারুক বিপ্লব: স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকালে কামালনগর ঈদগাহ ময়দানে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মেয়র তাজকিন আহমেদ চিশতির আয়োজনে ও সভাপতিত্বে

নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

 নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। 

নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি'র সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,

 পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, মাসুম রানা সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা কৃষকদলের সভাপতি আব্দুস সামাদ, শ্রমিক নেতা আব্দুল আজিজ বাবু, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী প্রমুখ। 

নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের খতিব মুফতি ইয়াছিন আলম খান। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী-পুরুষ বেগম খালেদা জিয়া এরঁ স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু।

Labels: , ,

শত্রুতার জেরে শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ

 


নূরুন্নবী ইমন, শ‌্যামনগর প্রতি‌নি‌ধি :  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী কারিগর পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের কোন এক সময়ে পশ্চিম কৈখালী কারিগর পাড়ার মৃত সাকাত আলী সরদারের পুত্র , ৬০ নং পরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহিদুল ইসলামের আলুর জমিতে এ ঘটনা ঘটে। ২১ শে জানুয়ারী ( বুধবার) সকালে রোপনকৃত আলুর জমিতে গিয়ে দেখা যায় আলুর চারা তোলা। ঘটনার পেছনে প্রতিবেশী একই এলাকার মৃত ইউনুস কারিগরের পুত্র পিন্টু কারিগর জড়ত থাকার বিষয়ে অভিযোগ করছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। এতে কয়েক হাজার টাকার তিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি।

বুধবার সকালে সরেজমিনে উপজেলার কৈখালী কারিগর পাড়ার আলু েেত গিয়ে দেখা যায়, উপড়ে ফেলা আলুর গাছ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে উৎসুক মানুষজন আলুর জমিতে ভিড় করেন। এ সময় তারাও ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এ সময় মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ শিরিন খাতুন জানান, প্রতিবেশি পিন্টু কারিগরের সাথে  জমিজমা নিয়ে দীর্ঘ বছর থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার গ্রাম্য শালিসও হয়েছে। তিনি দাবী করে পূর্ব শত্রুতার জের ধরে পিন্টু কারিগর আলুর চারা উপড়ে ক্ষতি সাধন করছে। এ সময় তিনি জানান , বিষয়টি নিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নিকট মৌখিক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ঘটনার স্থান পরিদর্শন করে গেছেন। এ সময় স্থানীয়রা বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে ফসলের সঙ্গে শত্রুতা দেখাতে হবে। যারাই এই ঘটনা ঘটিয়েছে, তারা ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে পিন্টু কারিগর বলেন , আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পুন্ন মিথ্যা ও ভিত্তীহিন। ৩য় কোন পক্ষ আমাদের মধ্যে পুনরায় বিরোধ সৃষ্টি করার জন্য এমন জঘন্য কাজ করেছে।

কৈখালী ইউ,পি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন , বিষয়টি আমি জানার পরে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আলুর ক্ষেতের কিছু অংশে চারা উপড়ানো। কে বা কারা এ কাজের সাথে জড়িত তা সঠিক জানা যায়নি। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ , মোঃ খালেদুর রহমান বলেন , বিষয়টি নিয়ে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

Labels: , ,

‘আদু ভাই মার্কা ছাত্র সংগঠন এরা কিভাবে বুঝবে ছাত্রদের নায্য অধিকার!’




রাকিবুল ইসলাম  : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। আজ বুধবার বিকেল ৪টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “চাঁদাবাজ ও আদু ভাই মার্কা ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের নায্য অধিকারের ভাষা বোঝে না। যারা মেধাবী শিক্ষার্থী এবং ক্যাম্পাসে সুস্থ ধারার নেতৃত্ব দেয়, কেবল তারাই শিক্ষার্থীদের নায্য দাবিগুলো বুঝতে সক্ষম।” উক্ত কর্মসূচিতে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শহর সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অফিস সম্পাদক নুরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ এবং সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে শাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।

Labels: ,

Tuesday, January 20, 2026

সাতক্ষীরার শ্রীরামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 


ওমর ফারুক বিপ্লব: গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের সামনে ভোমরা ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মা, মাটি ও মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন তাঁর কর্ম ও গুণের জন্য। সারা বাংলার ধানের শীষের মাঝে অমর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। 

কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ,  ভোমরা ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেছারউদ্দিন মনি, যুব নেতা লুৎফুল আলম খোকন, ভোমরা সিএন্ড এফ  এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন প্রমুখ। 

 আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন। 

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ভোমরা ইউনিয়ন যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু।

Labels: , ,

সাতক্ষীরার আশাশুনি থানার বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক

 


ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার সময় আশাশুনির শোভনালী গ্রামের মোঃ আশরাফুল এর চায়ের দোকানের ভিতর জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। এসময় টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসর থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ৬ আসামীকে আশাশুনি থানা পুলিশ আটক করে।

আটককৃত আসামীরা হলেন, ১. প্রশান্ত সরকার (৫৬) সে বৈকরঝুটি এলাকার মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে, ২. মানিক সরকার (৪৬), পিতা-মৃত কোমল কৃষ্ণ সরকার, ৩. আবু হাসান গাজী (৪২), পিতা-ফজর আলী গাজী, ৪. সেলিম রেজা (৩২), পিতা-আঃ গফুর সরদার, সর্ব সাং-বৈকরঝুটি, ৫. মুজিবর সরদার (৫৬), পিতা-মৃত সোহেল উদ্দিন সরদার, ৬. আকবর আলী (৪৭), পিতা-মৃত জামাল উদ্দিন সরদার, উভয় সাং-শোভনালী। জুয়ার আসর থেকে পালিয়ে যায়, মোঃ আশরাফুল (৪০), স্বপন সরকার, ষষ্ঠীরাম সরকার, হাকিম সরদার সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী। জুয়ার আসর হইতে উদ্ধার ও জব্দকৃত আলামত (ক) ৫২ (বায়ান্ন) পিস বিভিন্ন রংয়ের তাস (খ) বাংলাদেশী সর্বমোট ১,০৬০/-(একহাজার ষাট) টাকা।

আশাশুনি থানা সূত্রে জানা যায়,এসআই (নিঃ)দীপ্তিষ ঢালীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপড়া ব্রীজে অবস্থানকালে আশাশুনি থানাধীন শোভনালী সাকিনস্থ মোঃ আশরাফুল (৪০), পিতা-মৃত সবুর সরদার এর চায়ের দোকানের ভিতর টাকা দিয়ে তাস খেলা চলিতেছে। দ্রুত অভিযানিক টিম সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা জুয়ার আসর হইতে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ আশরাফুল এর দোকানের ভিতর হইতে ৬জন আসামীদেরকে ধৃত করিতে সক্ষম হয়।

শোভনালী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ঘের ব্যাবসায়ী জানান, আমাদের এলাকায় আজিজুল মেম্বররের নেতৃত্বে কয়েকমাস এই জুয়ার আসর চলছে। আমরা এই মেম্বরের শাস্তির দাবি জানায়। এলকার পরিবেশ ও যুবসমাজ রক্ষা করতে জুয়ার আসর বন্ধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।


এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভনালী চায়ের দোকান থেকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয় বাকী আসামী পালিয়ে যায়। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ধৃত আসামী সহ অজ্ঞাত মোট ১০ জনের বিরুদ্ধে মামলা রজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। যাার সাধারন ডায়রী নং-১০৪৫।

Labels: , ,

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক : ১

 


ওমর ফারুক বিপ্লব:সাতক্ষীরার দেবহাটা থেকে ৭৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার (১৯ জানুয়ারি) রাত আটটার দিকে দেবহাটার বহেরা গ্রামের দারুল উলুম আমিল মাদ্রাসার সামনে এআটকের ঘটনা ঘটে। 

ডিবি পুলিশের আটককৃত যুবকের নাম মোঃ ঈমন আলী (২৭)। সে পার্শ্ববর্তী পুস্পকাটি গ্রামের মোঃ ওমর আলী'র ছেলে।

সাতক্ষীরা  গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, আমার তত্বাবধায়নে  ইন্সপেক্টর মোঃ জামিল কবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইয়াবা বিক্রির সময় ওই যুবককে ৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ।

Labels: , ,

Monday, January 19, 2026

ঝাউডাঙ্গার তুজুলপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 




ওমর ফারুক বিপ্লব: গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর ঈদগাহ ময়দানে ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের আয়োজনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবিরুল ইসলাম কবির এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। 


মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বিলাস, যুগ্ম আহবায়ক খালিদ হাসান সুমন, মহসীন আলী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান আলী বাবলু, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়কমো. কামরুল হুদা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, যুব নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ। 


 আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রভাষক আনারুল ইসলাম।

Labels: , ,

শ্যামনগরে ‘ভোল পাল্টে’ ধরাছোঁয়ার বাইরে আ.লীগ নেতা নুর ইসলাম রনি, অর্থ আত্মসাৎ ও রহস্যজনক নীরবতায় জনমনে ক্ষোভ।

 

নিজস্ব প্রতিবেদক :


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত মোঃ নুর ইসলাম রনি (পিতা- এবাদুল মোল্লা, গ্রাম- আবাদ চন্ডিপুর) এখন এলাকায় রহস্যজনকভাবে সক্রিয়। ভুয়া সমিতি ও ক্ষমতার দাপট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের রহস্যজনক নীরবতা এবং তাকে গ্রেপ্তার না করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।



অনুসন্ধানে জানা যায়, নুর ইসলাম রনি একাধারে বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মতো প্রভাবশালী পদে আসীন ছিলেন। এই পদ-পদবি ব্যবহার করে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনগুলোতে তার দাপটে সাধারণ মানুষ শান্তিতে ঘুমানোর পরিবেশ পর্যন্ত হারিয়েছিল।



রনির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ—তিনি একটি ‘ভুয়া সমিতি’ গঠন করে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আমানত হিসেবে সংগ্রহ করে তা আত্মসাৎ করেছেন। এছাড়াও আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া বা সরকারি সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে দরিদ্র মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, আত্মসাৎকৃত টাকা উদ্ধারের কোনো পথ না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।



৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতনের পর নুর ইসলাম রনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে অবস্থানকালেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। তবে সম্প্রতি এক ‘অদৃশ্য শক্তির’ মাধ্যমে তিনি পুনরায় এলাকায় ফিরে আসেন। এলাকায় ফিরে এসেই তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে আগের বিতর্কিত পোস্টগুলো সরিয়ে ফেলে নতুন সাজে বসবাসের চেষ্টা করছেন।



শ্যামনগর থানার অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হলেও রনি কেন এখনো ধরাছোঁয়ার বাইরে—এ নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, রনি এলাকায় ফিরে আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালাচ্ছেন। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের (ওসি) একটি বক্তব্য সাধারণ মানুষকে আরও ক্ষুব্ধ করেছে। ওসি জানিয়েছেন, “সে যদি আওয়ামী লীগ করে এবং কারো ওপর নির্যাতন না করে, তাহলে সে এলাকায় থাকবে।” ওসির এমন বক্তব্যকে আওয়ামী দোসরকে রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।



স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রনি এখন ‘রাজনৈতিক রং’ বদলে নিজেকে নিরাপদ করার চেষ্টা করছেন। তবে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের যে মামলা ও অভিযোগ রয়েছে, সেগুলোতে পুলিশি পদক্ষেপ না নেওয়া হলে বড় ধরনের সামাজিক অস্থিরতার আশঙ্কা করছেন তারা। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রতি জনগণের দাবি—অতি দ্রুত এই আওয়ামী দোসর ও অর্থ আত্মসাৎকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

Labels: , ,

Sunday, January 18, 2026

পারুলিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 



ওমর ফারুক বিপ্লব: দেবহাটার পারুলিয়ার বড়শান্তা বাজারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) বিকালে বড়শান্তা বাজারে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। 

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা বিএনপি সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী,সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফি, বিএনপি নেতা আবুতালেব মোল্ল্যা, মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, ইলিয়াস হোসেন ইদ্রিস, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  ফরিদ মোড়ল, মতিয়ার রহমান, সাহজাহান সানা, আব্দুস সোবহান, আব্দুস সবুর, আহসান উল্লাহ ডালিম, বেল্লাল, আব্দুল আলীম বাচা প্রমূখ। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  এ সময় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Labels: , ,

Saturday, January 17, 2026

সাতক্ষীরার ধুলিয়রে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


ওমর ফারুক বিপ্লব :  গণতান্ত্রিক সংগ্রাম আপোষহীন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সাতক্ষীরা সদরের ধুলিহর  ইউনিয়নের হাসপাতাল মোড়ে ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক   মো. মিনহাজ মোরশেদ এর সভাপতিত্বে কোরআন খতম  ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তাঁর জানাযায় কোটি কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তাকে দেশের মানুষ কত বেশী ভালোবাসে। সব ভালোবাসার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ সকলের ভোট ও ভালোবাসায় আগামীর প্রধানমন্ত্রী হবেন জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। 


কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রোকনুজ্জামান জুয়েল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু, সাধারণ সম্পাদক রাজ্জাক মোল্লা, যুবদল নেতা খোরশেদ আলম, শাহজাহান আলী, যুব নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।

 আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন। 


এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক দেছারুদ্দীন মামুন।

Labels: , ,

নিষ্ক্রিয় ভূমিকায় প্রশ্নবিদ্ধ সামেক হাসপাতালের পরিচালক ডা: কুদরত-ই-খুদা প্রতিকার হয় না হাসপাতালের ঔষধ দুর্নীতির

 


নিজস্ব প্রতিনিধি  : বিগত কয়েক বছার যাবৎ সাতক্ষীরার চিকিৎসা অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ দুর্নীতির খবর। মাটিতে পুতে রাখা, ময়লার স্তুপে ফেলে রাখা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক স্টাফের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি ঔষধ পাওয়া গেলেও এসবের কোন প্রতিকার হয়নি বা দৃশ্যমাণ কোন ব্যবস্থা নেননি হাসপাতালটির পরিচালক ডা: কুদরত-ই-খুদা। ফলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন জেলার সচেতন মহল। স্থানীয়দের দাবি যথাযথ তদন্ত হলে সাম্প্রতিক সময়ের ঔষধকান্ডে পরিচালকের যোগসূত্র পাওয়া যাবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের দাবি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নেতৃত্বে সেখানে গড়ে উঠেছে শক্তিশালী ঔষধ পাচার সিন্ডিকেট। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী ও তাদের স্বজনরা জানায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার পর ব্যবস্থাপত্রে ডাক্তারের লেখা ঔষধ নিতে গেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসিতে তা পাওয়া যায় না। বলা হয় সাপ্লাই নেই। অথচ সরকার প্রতি মাসে কোটি কোটি টাকার ঔষধ সরবরাহ করছে। তাহলে এসব ঔষধ যায় কোথায়?

এদিকে তথ্যানুসন্ধানে দেখা গেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও জেলার সচেতন মহলের দাবির মিল পাওয়া যায় একেরপর এক ঘটে যাওয়া ঔষধ কেলেঙ্কারিতে। গতবছরের (১৯ নভেম্বর) বুধবার ভোর বেলায় এমনই এক ঘটনার স্বাক্ষী হয় সাতক্ষীরাবাসী। সেদিন ভোর বেলায় সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে খড়িবিলা সংলগ্ন এলাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. শাহিনুর ইসলামের ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ঔষধ উদ্ধার করে স্থানীয়রা। মো. শাহিনুর ইসলামের বক্তব্য অনুযায়ী ঔষধকান্ডে ডাক্তার থেকে শুরু করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসি বিভাগের প্রধান মো. গোলাম হোসেন, ফার্মেসি স্টাফ আক্তারুল ইসলামসহ অন্যান্য স্টাফদের জড়িত থাকার কথা জানা যায়।’ 

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসি বিভাগে কর্মরত আক্তারুল ইসলামের বক্তব্যে জানা যায়, হাসপাতালে ডাক্তারদের সহকারী হিসেবে যেসব স্বেচ্ছাসেবক এবং আউটসোর্সিং স্টাফ আছেন তাদের অধিকাংশই ডাক্তার সিল ব্যবহার করে ডাক্তারের স্বাক্ষর নকল করে ঔষধ সংগ্রহ করেন স্টাফরা। তাদেরকে ঔষধ দিতে অস্বীকৃতি জানালে অনেকসময় ডাক্তারদের ফোন ধরিয়ে দেন সেসব স্টাফরা। ফলে ফার্মেসি বিভাগের কর্মচারীরা অসহায় হয়ে ঔষধ দিতে বাধ্য হন।’ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মেসি বিভাগের ইনচার্জ মো. গোলাম হোসেন জানান, ‘ডাক্তারের স্লিপ ছাড়া তারা কাউকে ঔষধ দেন না। তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. শাহিনুর ইসলামের ভাড়া বাড়িতে কীভাবে এত ঔষধ গেলো সে বিষয়ে তিনি কিছুই জানেন না।’ মো. গোলাম হোসেন আরও জানান, ‘আগামীতে যাতে হাসপাতালের কোন স্টাফ ঔষধ তুলতে না পারে সে বিষয়ে পরিচালক মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে ২০২৫ সালের ৩১ মে বিকাল সাড়ে ৪টার দিকে পুরাতন সাতক্ষীরা (কলবাগান পাড়া) এলাকা থেকে বিপুল পরিমাণ সরকারি ঔষধ সহ মো: রাজীব উদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা সাদেক আলী গাজীর ছেলে এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। 

সাতক্ষীরা সচেতন মহলের দাবি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ঔষধ কোথায় যায়, প্রতি মাসে কি পরিমাণ ঔষধ আসে, প্রতিদিনি কতগুলো ঔষধ সরবরাহ করা হল এবং কতগুলো ঔষধ স্টকে আছে তার হিসাব ডিজিটাল ডিসপ্লে বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা করলেই ঔষধ সরবরাহ সুনিশ্চিত হবে। সরকারপ্রদত্ত ঔষধ সুবিধা আর প্রশ্নবিদ্ধ হবে না, অপরাধীরা অপরাধ করার সুযোগ পবে না। এ ব্যপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এবং বিগত সময়ে ঘটে যাওয়া ঔষধ কেলেঙ্কারির বিষয়ে যথাযথ অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। 

এ বিষয়ে কথা বলতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কুদরত-ই-খুদার মোবাইলে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Labels: , , ,

Friday, January 16, 2026

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠান

 


ওমর ফারুক বিপ্লব : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সফল  প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী  বেগম খালেদা  জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের   উদ্যোগে দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৬ জানুয়ারি ) বিকালে শহরের বাস টার্মিনাল  চত্বরে এ দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয় । 

জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে  এবং  সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, মোঃ রফিকুল ইসলাম  ও দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক,  সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। 


এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, , যুগ্ন সাধারন সম্পাদক শেখ মামুনুর রশিদ,পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা , সদর উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম,জেলা বাস মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিকদলের সভাপতি মোঃ আবু তালেব, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম , ভিআইপি ট্রাক  শ্রমিক দলের সভাপতি আলতাব হোসেন,সেক্রেটারি ইব্রাহিম গাজী,  জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ আব্দুল গনি, সদর ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, ভি আই পি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাবু, জেলা ট্রাক ট্যাংকলরী -ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক মজনু সরদার, মোটর শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলার সভাপতি জাকির হোসেন টিটু, ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের  সাধারন সম্পাদক ইসহাক সরদারসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা  জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আনিসুর রহমান আজাদী।

Labels: , ,

Thursday, January 15, 2026

ভোমরায় আবুল কাশেমের বিদায়, শোক প্রকাশ জামায়াত নেতাদের

 


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা মরহুম আবুল কাশেম (৮৫) গতকাল বুধবার রাতের সময় সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হার্ট অ্যাটাকের কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) যোহর নামাজের পরে চৌবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে চৌবাড়িয়া জামে মসজিদের ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আক্তারুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন আমির মোঃ আনোয়ার কবির ও সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।

শোকলিপিতে নেতৃবৃন্দ মরহুমের জন্য দোয়া করে বলেন, “আল্লাহ তায়ালা মরহুমার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করুন, নেক আমলে পরিণত করুন এবং জান্নাতুল ফিরদাউসের মর্যাদাপূর্ণ স্থান দান করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

মরহুম আবুল কাশেম মৃত্যুকালে ৮৫ বছর বয়সী ছিলেন। তিনি ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Labels: ,

সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

 



মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা  : সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি'র সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেছে সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা বারোটায় সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে অধ্যক্ষ ও অধ্যাক্ষের সাথে তারা সাক্ষাৎ করেন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবহাটা উত্তর থানা শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারি সাফায়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা থানা ও সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ  কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।


সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের

ছাত্রশিবিরের সভাপতি মোঃ বেলার হোসেন বলেন, আজ আমরা কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতাও তুলে ধরতে চাই। কলেজের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই। প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। সামনে আমরা আরও গঠনমূলক কার্যক্রম হাতে নিতে চাই, যাতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হয়।

Labels: ,

ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল



ওমর ফারুক বিপ্লব: গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাখুলা ভাটার মোড়ে  ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে যুবদল নেতা ইনসাফ আলীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের কল্যাণে সারা জীবন নিরলসভাবে কাজ করে গেছেন। দেশনেত্রীকে দেশের মানুষ ভালোবাসে বলেই তাঁর জানাযায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছে। ৭-৮ ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে জানাজায় অংশ নিয়েছে। তিনি মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝেই বেঁচে থাকবেন। 

কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুমন রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী,

যুবদল নেতা খোরশেদ আলম, সদর থানা যুবদল নেতা ইনসাফ আলী, সিরাজুল ইসলাম, যুব নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ। 

 আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা ফজর আলী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু

Labels: , ,

সাতক্ষীরায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের নামে সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্য রমরমা

 


ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠনে বিশেষ এক রাজনৈতিক দলের নামে সিন্ডিকেট করে লুটে নিচ্ছে কোটি টাকার কাজ। সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন সাতক্ষীরা এলজিইডি,জেলা শিক্ষা প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড,জেলা পরিষদ,গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠনে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কিছু অসাধুচক্রের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট। যে কোন দরপত্র আহবান করলে ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল কিনেন যেমন, সাতক্ষীরায় স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি), শিক্ষা প্রকৌশল বিভাগ, গণপূর্ত বিভাগ,জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ডসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের লাইসেন্সধারী ঠিকাদার। এই বিশেষ রাজনৈতিক দলের সিন্ডিকেটের কারণে অনেক ঠিকাদার টেন্ডার সিডিউল ক্রয় করতে পারেনা। ঠিকাদারদের হুমকি দেওয়া এমনকি জোর পূর্বক বাধাঁ প্রদান করে।কোন কোন ক্ষেত্রে যদিও সিন্ডিকেটের অজান্তে ক্রয় করে কিন্তুু বক্সে ফেলতে পারবে না। কারণ এই সিন্ডিকেটের সাথে গোপনে সরকারি প্রতিষ্ঠানে কিছু অসাধু অফিসারদের সাথে টাকার বিনিময় চুক্তিবদ্ধ থাকে।



গভীর অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠনে ওপেন নিলামের এই সিন্ডিকেটে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও রাজনৌতিক দলের নাম ভাঙিয়ে কিছু অসাধুচক্র। ওপেন নিলামের ক্ষেত্রে দেখা গেছে সিন্ডিকেটের যারা থাকবে তাদের কাগজ-পত্র সঠিক হয়ে কাজ পায়। সিন্ডিকেটের বাহিরে কাগজ-পত্র সঠিক কিন্তু দায়িত্বরত কর্মকর্তা অজুহাত দেখিয়ে রিজেক্ট করে দেয়।সাধারণ ঠিকাদাররা অসহায় হয়ে পড়েছে এই সিন্ডিকেট চক্রের কারণে।



এইভাবে বিশেষ প্রক্রিয়ায় একাধিক কাজ পেয়ে থাকেন রাজনৈতিক দলের নাম ভাঙায় কিছু বাটপার,দখলবাজ,চাঁদাবাজির নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেট। এতে করে অন্যান্য ঠিকাদাররা বার বার টেন্ডারে অংশগ্রহন করেও কোন সুফল হচ্ছে না। আবার অংশগ্রহন করেও নায্য কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ২৪ এর গন অভ্যূত্থান পরে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর সাতক্ষীরা জেলায় রাজনৈতিক পরিচয় ব্যাবহার করে এই সিন্ডিকেট ও তাদের সহযোগীরা শিক্ষা প্রকৌশল বিভাগ,জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড,গনপূর্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত কোটি কোটি টাকার কাজ ভাগিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে।


 সূত্রে জানা যায়,সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ কতৃক বেতনার মাটির নিলামে খুকুমনি নামে একটা সিডিউল ক্রয় করে অংশ গ্রহন করেন এবং যাচাই বাছাই শেষে সে মাছখোলার ৫ নং প্যাকেজ বরাদ্দ পায়। সে কোন সিন্ডিকেটের সাথে না থাকায় তার মাটি দিনে-রাতে অপসারণ করতে থাকে বিশেষ একটি চক্র।


এ বিষয়ে মাছখোলার খুকুমনি বলেন, আমি বেতনা নদীর মাটি নিলামে অংশ গ্রহন করে ৫ নং প্যাকেজটি বরাদ্দ পায়। কিন্তুু আমার বরাদ্দকৃত মাটি দিনে-রাতে ২০-৪০ ট্রলি ও ভ্যানে মাটি নিয়ে যাচ্ছে। এবিষয়ে আমি জেলা প্রশাসক কাছে অভিযোগ দিয়েছি। আমি কোন সিন্ডিকেটের সাথে আপোষ করবো না।

Labels: ,

কাপাসডাঙ্গা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন এর 'সততা সংঘ' পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা :

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরার তালা উপজেলায় বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর 'সততা সংঘ' পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত।


বৃহস্পতিবার (১৫/১/২০২৬) দুপুর ১টায় চলতি দায়িত্বে প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তিকা মন্ডলকে সভাপতি ও ৯ম শ্রেণির রত্না মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।


সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরবর্তী পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় পরামর্শক কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।


সততা সংঘের পরামর্শক কাউন্সিল সদস্য সহকারি শিক্ষক বিশ্বনাথ সরকার সমন্বয় করেন।

Labels: , ,

Wednesday, January 14, 2026

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুর রহমানকে ছাত্রশিবিরের শুভেচ্ছা

 



মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার্থীদের ফলাফল, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্যামনগর সরকারি মহসিন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুর রহমান তৃতীয়বারের মতো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।


এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, শ্যামনগর সরকারি মহসিন কলেজ শাখার পক্ষ থেকে তাকে  ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার  সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, শ্যামনগর কলেজ শাখার সভাপতি আসাদুল্লাহ সাইফী, সেক্রেটারি আবু রায়হানসহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

Labels: , ,

সাতক্ষীরার লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

 




ওমর ফারুক বিপ্লব  : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) লাবসা ইউনিয়নের এগারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল সহ লাবসা ও বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল সরদারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তাঁর জানাযায় কোটি কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তিনি কত বেশী ভালোবাসে। সব ভালোবাসার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ সকলের ভোট ও ভালোবাসায় আগামীর প্রধানমন্ত্রী হবেন জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। 


মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল ইসলাম দিদার, যুব নেতা লুৎফুল আলম খোকন, বল্লী বিএনপি'র সভাপতি মো. সেলিম আক্তার মন্টু, লাবসা ইউনিয়ন বিএনপি'র  সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান প্রমুখ। 


 আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ সদর উপজেলা ছাত্রদলসহ লাবসা ও বল্লী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তানভীরুল হোসেন অভি।

Labels: , ,

বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ ও ধারাবাহিক উঠান বৈঠক করলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক

 


ডেক্স নিউজ : সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা–২ (সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহিনুর রহমান, মোঃ আরিফ হোসেন, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ রবিউল ইসলাম, আব্দুল মালেক, তরুণ ব্যবসায়ী মারুফ হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক বলেন, “আগামীর বাংলাদেশ হবে একটি ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র। যোগ্য ও সঠিক নেতৃত্ব বাছাই করার সময় এখনই। গত ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে—জামায়াতে ইসলামীসহ ১১ দল সরকার গঠনের সম্ভাবনায় রয়েছে। এবার জনগণের সামনে সত্যিকার অর্থেই ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সুযোগ এসেছে।”

তিনি আরও বলেন, “বিএনপিসহ বিরোধী দলগুলোও এবার হ্যাঁ ভোটের বিষয়ে একমত হয়েছে। সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

এর আগে সকালে তিনি মুফতি আক্তারুজ্জামানের বাড়িতে একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। পরে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথক সাক্ষাৎ ও মতবিনিময় করেন কামরুল ইসলাম, শ্রী বিষু মিয়া ও আতিয়ার রহমানের সঙ্গে।

বিকেলে কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টা ৩০ মিনিটে গড়েরকান্দায় নারীদের সঙ্গে উঠান বৈঠক এবং বিকাল ৪টা ৩০ মিনিটে একই এলাকায় পুরুষদের সঙ্গে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার সিনিয়র নায়েবে আমীর মোঃ ফখরুল হাসান লাভলু, সাতক্ষীরা শহর শাখার সিনিয়র নায়েবে আমীর মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক মুহাম্মদ আব্দুল হান্নান ও সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম।

উক্ত কর্মসূচিগুলোতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

Labels: ,

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া

 


মোঃ হাফিজ সাতক্ষীরাঃ


সাতক্ষীরা শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় শহরের পলাশপোল এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এসএম মহিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি। সাধারণ সম্পাদক মীর আবু বকারের  সঞ্চালনায় মাহফিলে জেলা বিএনপির সদস্য  মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমান, আবুল কালামসহ আদ্বুর রশিদ, মিহির উজ্জামান বাবু,মোঃ হাফিজ,  ক্লাবের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

Labels: ,

সাতক্ষীরায় বিপুল মাদক, নগদ টাকা ও অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিন ও তার দুই সহযোগী গ্রেফতার

  


রাকিবুল ইসলাম সাতক্ষীরা :সাতক্ষীরায় সেনাবাহিনীর এক সফল অভিযানে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা এবং দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১. মোঃ ইয়াসিন আরাফাত (২৫), পিতা- মোঃ আমিনুল সরদার, গ্রাম- পলাশপোল, ২. মোঃ রাকিব হোসেন (২০), পিতা- মৃত আঃ রাজ্জাক, গ্রাম- কামালনগর এবং ৩. মোঃ মুরাদ হোসেন (২০), পিতা- মৃত মুকুল হোসেন, গ্রাম- কামালনগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত জেলার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। অভিযানে মাদক ও নগদ টাকা ছাড়াও ০৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা এসব অস্ত্র ও লাঠি দিয়ে জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক দমনে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে

Labels: , ,

Tuesday, January 13, 2026

সাতক্ষীরার তালায় ৭০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার: র‍্যাব-৬ এর অভিযান

 


রাকিবুল ইসলাম সাতক্ষীরা :সাতক্ষীরা জেলার তালা থানাধীন বলরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শংকর মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩/০১/২০২৬ তারিখ রাত ২৩.০৫ ঘটিকায় পরিচালিত এই অভিযানে আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত বডি ব্যাগ থেকে ৪০ বোতল Eskuf ও ২০ বোতল Wincerex সিরাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে তার ব্যবহৃত মোটরসাইকেলের ফিল্টারের ভেতর থেকে আরও ১০ বোতল Wincerex সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ৭০ বোতল কোডিনযুক্ত সিরাপসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলোর লেবেলে 'Rx codeine phosphate & Triprolidine Hydrochloride' উপাদান থাকার কথা উল্লেখ রয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৩৬ (১) এর সারণিক ১৪ (গ) ধারায় মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 



 ওমর ফারুক বিপ্লব :  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এর  সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণকে খুব বেশি ভালোবাসতেন বলেই শত নির্যাতন জেল-জুলুম খেটেও তিনি দেশ ত্যাগ করেননি। সেজন্য তিনি মরে গিয়েও অমর হয়ে আছেন মানুষের হৃদয়ে। দেশনেত্রী স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়নে বিএনপি জনগণের দল এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। 


দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহব্বত আলী, শাহজাহান আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হুদা, জেলা যুবদলের আখতারুজ্জামান  প্রমুখ। 


 আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবিরুল ইসলাম

Labels: ,

ঋশিল্পী সেন্টার হাইস্কুলে দুর্নীতি দমন কমিশন এর 'সততা সংঘ' পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

 



নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা :


শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরা ঋশিল্পী সেন্টার হাইস্কুলে দুর্নীতি দমন কমিশন এর 'সততা সংঘ' পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত।


মঙ্গলবার (১৩/১/২০২৬) বেলা সাড়ে ১০টায় প্রধান শিক্ষক তাপস কুমার ঢালীর সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত মন্ডল জয়কে সভাপতি ও ৯ম শ্রেণির চুমকি গাইনকে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি করে পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।


সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরবর্তী পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।


এসময় উপস্থিত ছিলেন ঋশিল্পী সেন্টার হাইস্কুলের শিক্ষা বিভাগের ম্যানেজার যোষেফ খাঁখাঁ, সহকারি শিক্ষক প্রদীপ কুমার গাইন ও পরামর্শক কাউন্সিল সদস্যরা।


সভা শেষে সততা সংঘের সদস্যদের মাঝে বিভিন্ন লিফলেট ও স্টিকার সরবারহ করা হয়।

Labels: , ,

সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে সেচ্ছাসেবী নিহত

 


শেখ রেজাউল ইসলাম বাবলু সাতক্ষীরা :সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রানা সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।  রানা সরদার দীর্ঘদিন ধরে হাজরা কাটি ব্লাড ডোনাস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব ও পালন করছেন।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তালা উপজেলার তালা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রানা সরদার জাতপুর দিক থেকে মোটরসাইকেলে করে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।



দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।



এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোক ও আহাজারি।



তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Labels: ,

Monday, January 12, 2026

অভিমান থেকে পায়রা সেতুতে কলেজছাত্রীর ঝাঁপ সেনাসদস্য ও জেলেদের তৎপরতায় প্রাণরক্ষা

 


 জাকির হোসেন হাওলাদার  দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,  লেবুখালী পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক চারটার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলে ও লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলার সঙ্গে তার নিজ এলাকার বাসিন্দা এবং বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য সজিবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় মুঠোফোনে সজিবের সঙ্গে তানজিলার তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তিনি পায়রা সেতুর ওপর থেকে খরস্রোতা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি নজরে আসতেই লেবুখালী সেনানিবাসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং স্থানীয় জেলেদের নৌকার সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করেন।উদ্ধারের পর তাকে দ্রুত লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবার ইতোমধ্যে দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Labels: ,