Saturday, May 31, 2025

দৈনিক যশোর বার্তা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধির অব্যাহতি

দৈনিক যশোর বার্তা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি অব্যাহতি



ডেক্স রিপোর্ট : অফিসঃদৈনিক যশোর বার্তা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিদক দৈনিক যশোর বার্তা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি দায়িত্ব নিয়েই কোন নিউজ না পাঠিয়ে বিভিন্ন অফিসে গিয়ে দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক পরিচয় চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে থাকায় অবশেষে দৈনিক যশোর বার্তা পত্রিকায়  অব্যাহতি দিয়েছেন দৈনিক যশোর বার্তা পত্রিকার বার্তা সম্পাদক ০১/০৬/২০২৫/ তারিখে দৈনিক যশোর বার্তা পত্রিকার উল্লেখ করেন দৈনিক যশোর বার্তার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিদক পত্রিকার স্বার্থ সংশ্লিষ্ট ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জড়িত থাকার  অপরাধে দৈনিক যশোর বার্তার থেকে সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। পত্রিকা  সংশ্লিষ্ট কেউ তার সাথে যোগাযোগ করলে নিজের দায়িত্ব করবেন এর জন্য দৈনিক যশো বার্তা পত্রিকা দায়ী থাকবে না- বার্তা সম্পাদক

Labels:

Thursday, May 29, 2025

গুম হওয়া বিএনপি নেতা আবু সেলিমকে ফেরতের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ- মিছিল ও সমাবেশ

 


সাতক্ষীরা প্রতিনিধি: লীগ সরকারের শাসনামলে গুম হওয়া সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের চয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র পুত্র সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সেলিমকে ফেরতের দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার(২৯ মে) বিকালে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে  খুলনা রোডস্থ মোড়  শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সাবেক সমন্বয়ক  আইনুল ইসলাম নান্টা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন  সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ,  আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান বাদশা,জেলা যুবদলের নেতা আলিমুজ্জামান আলীম ও ফরিদ হোসেন, শ্রমিক নেতা রেজাউল ইসলাম রেজা,প্রভাষক শহিদুল ইসলাম, আবু  সেলিম, শিক্ষক শাহিনুর রহমান, আবু  সেলিমের বড় ছেলে সামির সোয়েদ রাদমীম ও ছোট ছেলে আব্দুল্লাহ সিয়াম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ উপস্থিত।

বক্তারা বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে হাসিনা সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদের খুঁজেও পাওয়া যায়নি। তাদের জন্য পরিবারের লোকজন অপেক্ষায় রয়েছে। ২০১১ সালের ২৯ শে মে এই দিনে ঢাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাতক্ষীরার যুবদল নেতা আবু সেলিমকে  তুলে নিয়ে যাওয়া হয়। আজ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরের পদার্পণ হচ্ছে তার কোন সন্ধান মেলেনি। সাতক্ষীরার আবুল সেলিম গুমের পিছনে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা শওকত হোসেন জড়িত আছে, তাকে গ্রেফতার করে রিমান্ড  নিলে আবু সেলিমকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে বক্তারা জানান । 

 শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা সাতক্ষীরার যুবদলের নেতা আবু সেলিমসহ বাকিদেরও ফেরত চাই।

সমগ্র সমাবেশ পরিচালনা করেন জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন।

Labels:

সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশকরায় ছয়জন আটক, ১৫ূ০ কেজি বিষাক্ত চিংড়ি ধ্বংস

 




 সাতক্ষীরা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা এলাকায়  চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি চক্রকে হাতেনাতে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে সদর থানার অন্তর্গত ৩০ মাইল বীণেরপোতা মাছের আড়ৎতের পাশে একটি ঘরের ভিতরে অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা এলাকার অতুল বোদ্দের ছেলে সুব্রত, নারায়ন বোদ্দের ছেলে রাকিশ বোদ্দ,গুরুপদ বোদ্দের ছেলে আকাশ বোদ্দ, নগরঘাটা নিমতলা এলাকার প্রদীব মন্ডলের ছেলে সবুজ মন্ডল, নগরঘাটা কাপাসডাঙ্গা এলাকার শ্যামলের ছেলে কুমারেশ মন্ডল,ও একই এলাকার অমিত সরকার।

সাতক্ষীরায় কর্মরত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার কাউসার এর নেতৃত্বে।এফআইইউ ( ইন্টেলিজেন্স ইউনিট) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি প্রণয় বিশ্বাস, যিনি পরবর্তীতে জবাদকৃত মাছের নিষ্পত্তির দায়িত্ব গ্রহণ করেন। এবং অভিযানে উদ্ধার করা মোট ২৫০ কেজি চিংড়ি, যার মধ্যে ১৫০ কেজির মধ্যে ইতোমধ্যে জেলি পুশ করা হয়েছিল। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবশিষ্ট নিরাপদ চিংড়িগুলো সাতক্ষীরার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল ও প্রতারণামূলক খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Labels:

Wednesday, May 28, 2025

গরু ধান খাওয়ার প্রতিবাদে কৃষককে পিটিয়ে হত্যা

 সাতক্ষীরা তালার পল্লীতে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ 



ডেক্স রিপোর্ট :গরু ধান খাওয়ার প্রতিবাদ করায় সাতক্ষীরা তালা উপজেলার পল্লীতে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (২৮ মে) বিকেলে তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ’হত্যার এঘটনা ঘটে।

নিহতের নাম মোকছেদ মোড়ল (৭০)। তিনি ওই এলাকার মৃত ওমর আলী শেখ এর ছেলে।

খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানান, মুড়াগাছা মাঠে মোকছেদ মোড়ল এর ধানের জমি থেকে প্রতিবেশী ছিদ্দিকের গরু ধান খেয়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় সিদ্দিকের পরিবারের সাথে মোকছেদ মোড়লের ঝগড়া হয়।    

একপর্যায়ে সিদ্দিকের বাড়ির লোকজন ও সিয়াম আক্তারুল সহ ৪/৫ জন মোকসেদ মোড়লের ওপর হামলা করে। হামলাকারীরা লাঠি দিয়ে পিটানো সহ ইট দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মোকছেদ মোড়লের মৃত্যু হয়। ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায়।

এব্যপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ’ঘটনার এখনও তদন্ত চলছে। কাওকে আটক হয়নি এবং বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Labels:

Tuesday, May 27, 2025

সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণের দাবিতে মানববন্ধন


মাজহারুল ইসলাম : সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও অনিয়মিতভাবে নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে কলেজ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুচ আলী (বাবু), সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আঃ ওয়াদুদ, প্রভাষক গাজী রেজাউল করিম, ছাত্র প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ। এছাড়াও কলেজের আরও অনেক শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, “গত ৫ আগস্ট ২০২৪ সালের গণআন্দোলনে স্বৈরাচারবিরোধী উত্তাল জনমত গড়ে উঠলেও সাতক্ষীরা সিটি কলেজ এখনো সেই অন্ধকার থেকে বের হতে পারেনি। দীর্ঘদিন ধরে এ কলেজের ফান্ড থেকে আর্থিক লুটপাট হয়ে আসছে। বর্তমানে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, তার নিয়োগ প্রক্রিয়াও হয়েছে চরম অনিয়মের মাধ্যমে।”

তারা আরও অভিযোগ করেন, “জনগণের দাবি উপেক্ষা করে কৌশলে কলেজ গভর্নিং বডির একটি এডহক কমিটি অনুমোদন করিয়ে আনা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক। আমরা এসব অনিয়ম, দুর্নীতি ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি।”

বক্তারা মানববন্ধন থেকে দাবি জানান, অবিলম্বে অবৈধ কমিটি বাতিল করতে হবে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠন করতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

Labels:

Monday, May 26, 2025

সাতক্ষীরা জেলা মন্দিরে বাল্যবিবাহের অভিযোগ

 


 সাতক্ষীরা প্রতিনিধ মাজহারুল ইসলাম :              বাল্যবিবাহ প্রতিরোধে সারাদেশব্যাপী যখন প্রতিরোধ ও সচেতনতা চলছে তখন সাতক্ষীরা জেলা মন্দিরেই বাল্যা বিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গনে একটি বাল্য বিয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জেলা মন্দিরে বাল্য বিবাহের ঘটনার তথ্যানুসন্ধানে আরো জানা গেছে, সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের কাপালি পাড়ার গৌর সরদারের ছেলে চিরঞ্জিত সরদারের সাথে একই ইউনিয়নের লক্ষীদাড়ী গ্রামের অমল সরকারের অপ্রাপ্তবয়স্ক কন্যা নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে। অভিযোগ আছে সাতক্ষীরা জেলা মন্দিরের পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি অবৈধভাবে অর্থের বিনিময়ে জেলা মন্দির প্রাঙ্গনে এই বাল্য বিয়ে সম্পন্ন করেছেন। তবে তাৎক্ষণিক জেলা মন্দিরের পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাংবিধানিক নিয়ম অনুযায়ী মন্দির প্রাঙ্গণে বিবাহ সম্পন্ন করতে হলে জাতীয় পরিচয় পত্রের সত্যতা যাচাই-বাছাই করে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ রীতি আছে। তবে এই বিয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জ্যি জানান, ‘বিষয়টি তিনি জেনেছেন। তবে এটি বাল্য বিয়ে নয়। মেয়েটির জন্মনিবন্ধনের কপি মন্দিরে জমা আছে। মেয়েটির বয়স ১৯ বছর।’ জন্মনিবন্ধনের কপিটি অনলাইন কপি কি’না এবিষয়ে জানতে চাইলে জেলা মন্দির সমিতির সভাপতি তা নিশ্চিত করতে পারেননি।

Labels: , ,

সাবেক ডিসি, এসপিসহ ২৫ জনের নামে মামলা সাতক্ষীরায়

সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি : বুলডেজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামানসহ ২৫ জন পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীর নামে আদালতে মামলা দায়ের হয়েছে।    
সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সদর উপজেলার শাকরা কোমরপুর এলাকার বৈচনা গ্রামের মো. মাদার সরদারের ছেলে মো. ওবায়দুল্যাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মায়নুদ্দিন মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসিকে তদন্ত সাপেক্ষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

Labels:

সাতক্ষীরার কলারোয়ায় বিজিবি’র টাস্কফোর্স অভিযান ৩ স-মিলে বন্ধ জরিমানা আদায়

   সাতক্ষীরার কলারোয়া গয়ড়া মোড়       এলাকায় পরিবেশ আইনবিরোধী ও       বন বিভাগের অনুমোদনহীন             অবৈধভাবে স-মিলে টাস্কফোর্স     অভিযান পরিচালনা করেছে   সাতক্ষীরা  ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।   সোমবার (২৬ মে) দুপুর ১টা থেকে   ২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩   বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল   মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক   নির্দেশনায় অধীনস্থ কলারোয়া   উপজেলাধীন গয়ড়া কলেজ মোড়     নামক স্থানে বনবিভাগের   অনুমোদনহীন স-মিলে বিজিবি, বন   বিভাগের কর্মকর্তা ও নির্বাহী   ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি   টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান (এসি ল্যান্ড, কলারোয়া উপজেলা), বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা, কলারোয়া এর সাথে ৩ জন এবং ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। 


টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান ‘‘করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ১২ ধারা’’ মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা করে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক ৪৭ লক্ষ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮শ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায় যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৪৭ লক্ষ টাকা এবং জরিমানা বাবদ ৩০ হাজার টাকা, সর্বমোট সিজার মূল্য ৪৭ লক্ষ ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

Labels:

Sunday, May 25, 2025

ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ভূমি মেলা এর শুভ উদ্বোধন হয়েছে আজ

 



সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি :

উপজেলা নির্বাহী অফিসার জনাব,মোঃআসাদুজ্জামান স্যারের সার্বিক তত্ত্বাবধানে আজ দেবহাটা এসিল্যান্ড অফিসে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।


পরবর্তীতে শিক্ষার্থীদের ভূমি সম্পর্কীত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সখিপুর আলিম মাদ্রাসায় সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বসাধারণের উদ্দেশ্যে সচেতনতা মূলক মেসেজ:-

★আপনারা ভূমি সম্পর্কীত যে কোনো সেবা পেতে সরাসরি ভুমি অফিস অথবা এসিল্যান্ড অফিসে যোগাযোগ করবেন কোন প্রকার মাধ্যম বা দালাল ছাড়াই।এ ছাড়াও অনলাইনে আপনার সকল সেবা পাবেন।

★যারা নতুন জমি ক্রয় করেছেন কিন্তু মিউটেশান করেন নাই,তারা দ্রুত মিউটেশন করিয়ে নিতে হবে তা নাহলে যদি অন্যকাউকে আপনার জমির মালিক জমিটা ২য় বার বিক্রি করে ঝামেলা হতে পারে।

★যাদের খাজনা বকেয়া আছে খাজনা পরিশোধ করতে হবে।যাদের ডিসিআর এর জমি তাদের ডিসিআর কাটতে হবে অন্যথায় আপনার জমিটি অন্য যারা নিতে চাই তাদের দিয়ে দেওয়া হবে।

★যদি ভুমি রিলেটেড কোনো সমস্যা হয় আপনার এলাকাতে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আছে তাকে জানাবেন অথবা আমাদের সরাসরি জানাতে পারেন।আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব,মোঃআসাদুজ্জামান স্যার যিনি আগেও এ সম্পর্কীত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা তার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।ইনশাআল্লাহ 


ধন্যবাদ সবাইকে,মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।

Labels:

সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত,আহত ৬



নিজস্ব প্রতিনিধ : সাতক্ষীরা যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে  এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।


রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা থানাধীন রাড়ালক্ষ্মি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে হযরত আলী গাজী। একই উপজেলার লক্ষীখোলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে ফাতেমা খাতুন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফফার শেখের স্ত্রী নাজমা খাতুন, একই উপজেলার দরগাহপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে ইজিবাইক চালক মোজাম্মেল সরদার ও সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী সরদার।আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অপরদিকে নিহত শিশুর নাম মুস্তাকিম হোসেন (২)। তার মায়ের নাম শাপলা খাতুন। আহত শাপলা খাতুন আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফ্ফার শেখের মেয়ে।


সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, নিহত শিশু মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে।তিনি আরও জানান,তিনি আরো জানান, বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Labels:

Wednesday, May 21, 2025

সাতক্ষীরার আলোচিত সফি’র বিরুদ্ধে এবার তদন্ত শুরু




সাতক্ষীরার আলোচিত সফি’র বিরুদ্ধে এবার তদন্ত শুরু

# এলাকাবাসীর গণঅভিযোগের তদন্ত শুরু। 

# ১৮ এপ্রিল ২০২৪ তারিখে ব্যংকের মাধ্যমে চাঁদা আদায়। 

# পৌর আ’লীগের সহসভাপতি ছিলেন।  

# দুদকে অভিযোগ করে মিমাংসার জন্য চান টাকা। 

# এবার ভোল পাল্টে বিএনপি’তে ঠাঁই পেতে মরিয়া।

# আদালতে সফির বিরুদ্ধে মামলা করেছে (এবি) ব্যাংক।  



সাতক্ষীরার আলোচিত সফি’র বিরুদ্ধে এবার তদন্ত শুরু


সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আলোচিত সফি’র বিরুদ্ধে এবার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর লিখিত গণঅভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল আলোচিত সফি’র বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছেন। সম্প্রতি তিনি অভিযোগকারি এলাকাবাসির লিখিত স্বাক্ষ্য নিয়েছেন। আগামী ২৪ মে আরো ১০/১৫ জন ব্যক্তি তাদের লিখিত স্বাক্ষী দিবেন। সংশ্লিস্টরা নোটিশও পেয়েছেন। 

অভিযোগকারী সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলাম বলেন, আওয়ামীলীগ নেতা সফিউর রহমান সফি’র নির্যাতনের শিকার সাতক্ষীরাসহ দেশের  বিভিন্ন অঞ্চলের মানুষ। আমরা এলাকাবাসী অভিযোগ করার ৪ মাস পরে তদন্ত শুরু করেছে সাতক্ষীরা সদর সার্কেল। আমরা ন্যায় পাবো বলে বিশ^াস করি। 

অভিযোগ সূত্র জানায়, সফিউর রহমান সফি বিগত আওয়ামী সরকারের আমলে পৌর আওয়ামীলীগ নেতা পরিচয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে বিদ্যুত সংযোগের কথা বলে প্রচুর অর্থ আদায় করেছে।

বিগত ২০০৩-২০০৪ সালে মানবপাচার করে শফি ও তার সহযোগীরা অর্থ আদায় করে বেশ কয়েকজনকে পথে বসিয়ে দিয়েছে। ভুক্তভোগীরা হলেন, পাবনা জেলার সুলতনের ছেলে আজিম ওরফে জুয়েল, কলিমুদ্দিন বিশ^াসের ছেলে ইলিয়াস, আরিফ হোসেনের ছেলে ফিরোজ, রাঙ্গামাটি জেলার আসলাম হোসেনের ছেলে জাকির হোসেন, ফেনী জেলার ছাগলনাইয়া থানার সত্যনগর গ্রামের মোস্তফা চৌধুরী ও আনোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে প্রায় পনেরো লক্ষ টাকা ও পাসপোর্ট আত্মসাৎ করে। এঘটনায় আদালত শফিকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। এছাড়াও শফি ঢাকা, নীলফামারী ও সাতক্ষীরা জেলার ১০ থেকে ১৫ জনের নিকট থেকে প্রতারনার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সে তার বর্তমান শ্যালিকার (স্ত্রীর বোন) সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন ধরনের চাপ প্রদান করে। কিন্তু তার শ্যালিকা রাজি না হয়ে পরিবারের মতে বিয়ে করেন। সে কারনে ঐ দম্পতির বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন লোকজন দিয়ে মামলা করে তাদের পারিবারিক জীবন বিষিয়ে তোলে বলেও জানান এলাকাবাসী।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ১৫ বছর নিজেকে আওয়ামী সরকারের লোক, পৌর আ’লীগ নেতা ও পতিত সরকারের একজন পুলিশ কর্মকর্তা ও একজন সংসদ সচিবালয়ের কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে দু’টি বিভাগে (পওর-১ ও ২) নিয়ন্ত্রণ নিতে কর্মকর্তাদের জিম্মি করে রাখতো। ঠিকাদারি কাজের চেয়ে তার আগ্রহ বেশি ছিলো চাঁদাবাজিতে। ইচ্চামত চাঁদা দাবি করতো, না দিলেই হয়রানি। ফোঁন ধরিয়ে দেওয়া হতো কথিত সেই দুই কর্মকর্তাকে। নতুন কাজ টেন্ডার হলে তাকে একটা কাজ দেওয়াই লাগবে লাইসেন্স না থাকার পরেও এমন ভাবেও মানসিক নির্যাতন করতো অফিসারদের। সে সময়ে শফির চাঁদাবাজির বিষয়টি প্রকাশ্যে না আসলেও বর্তমানে কর্মকর্তারা মুখ খুলতে শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সফির বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের অফিস হওয়ায় সে নির্বাহী প্রকৌশলীদেরকে  জিম্মি করে রাখতে নানা পন্থা অবলম্বন করে। অফিসারেরা যদি তার কথা না শোনে তাহলে তাদের বিরুদ্ধে নামে বেনামে মিথ্যা তথ্য দিয়ে দুর্ণীতি দমন কমিশনে বিভিন্ন আবেদন করে। নিজের কোন লাইসেন্স না থাকলেও তিনি নির্বাহী প্রকৌশলীদের অন্যের নামে কাজ দিতে বাধ্য করেন। তার কথায় কাজ না হলে বিভিন্ন লোকজন দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। এর আগের নির্বাহী প্রকৌশলী আব্দুল খায়েরের কাছ থেকেও সুযোগ সুবিধা গ্রহন করেছে সে। পরে তিনি অনৈতিক সুযোগ সুবিধা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে লাগাতার বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করে চলেছে। বর্তমান নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের নিকট হতে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ আদায় করেছে। পওর-১ ডিবিশন থেকে ৩ লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে নিয়েছে সফি। গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখে  ২ লাখ ও ১ লাখ করে দুটি স্লিপে মোট তিন লক্ষ টাকা ৩ লাখ টাকা সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক সাতক্ষীরা শাখায় মেসার্স শফি এন্টারপ্রাইজ নামের একাউন্টে জমা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি বিএনপি অফিসের নাম করে বাপাউবো এর শাখা কর্মকর্তা  ও নির্বাহী প্রকৌশলীর থেকে মোট অংকের চাঁদা নিয়েছে।

এলাকাবাসী আরো জানান, বর্তমানে তার বাড়ি সাতক্ষীরা শহরে হলেও তার আদি বাড়ি সীমান্ত এলাকায়। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে সে প্রভাব বিস্তার করে এলাকায় গরুর খাটাল, মাদক, অস্ত্র, শাড়ি কাপড় ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িয়ে পরে। সে স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের তালিকা ভূক্ত চোরাচালানি ও হুন্ডি ব্যবসায়ী বলেও জানা গেছে। তদন্ত করলে তার অপরাধের রাম রাজত্ব খুজে পাওয়া যাবে। এলাকায় প্রচলিত আছে বীমার টাকা পাওয়ার জন্য সে তার পূর্বের দুই স্ত্রীকে হত্যা করেছেন। এ বিষয়ে বিশেষ প্রক্রিয়ায় তার পূর্বের স্ত্রীদের সন্তানদের নিকট তথ্য সংগ্রহ করা হলে প্রকৃত তথ্য পাওয়া যাবে। বিমার টাকা পাওয়ার জন্য সে তার স্ত্রী কে মেরে ফেলে এমনও জনশ্রুতি আছে । সে সরকারী কাজের বিরুদ্ধে কিংবা দরপত্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্টে রিট করে কমর্কর্তা ও ঠিকাদারদের জিম্মি করে অর্থ আদায় করে। ইতোপূর্বে সাতক্ষীরা পওর পানি উন্নয়ন-১ এর খাল পুন:খনন কাজের বিরুদ্ধে ২০২১-২০২২ সালে একটি রিট করে কাজটি অন্যের নামে নিয়ে বিশেষ কায়দায় অর্থ আদায় করেছে। সম্প্রতি সময়ে মজুমদার মানিকতলা খাল নিয়ে রিট করেছেন।

এবিষয়ে বর্তমান নির্বাহী প্রকৌশলীকে হুমকি দিয়ে যাচ্ছেন, তাকে কাজ না দিয়ে অন্য কাউকে দিলে কাজ করতে দিবে না। একারনে সে রিট করেছে যাতে নির্বাচিত ঠিকাদার কর্তৃক কাজটি করতে দেরী হয়। তার সাথে না মিটিয়ে ঠিকাদার কাজ শুরু না করতে পারে। তার এধরনের অনৈতিক রিটের কারনে সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা সমস্যা একটি বড় আকার ধারন করেছে। অবশ্য সফিকে টাকা দিয়ে ঠিকাদার কাজ শুরু করেছে।

৫ আগষ্টের পরে সে নতুন করে একটি বাহিনী সৃষ্টি করেছে। যার মাধ্যমে সে শহরে প্রভাব বিস্তারসহ নিরীহ মানুষদেরকে জিম্মি করে চলেছে। ২০১৮ সালে এবি ব্যাংক সাতক্ষীরা শাখার তৎকালিন ম্যানেজার খেলাপি ঋন আদায় ও সংশ্লিষ্ট সম্পদ ব্যাংকের অনুকুলে নেওয়ার জন্য আদালতে সফিউর রহমান সফির বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান।

ইটাগাছা এলাকার শিমুল হাসান জানান, সফি’র স্ত্রী হত্যার বিষয়টি পূণ: তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। পানি উন্নয়ন বোর্ডের অফিসারদের জিম্মি করতে আওয়ামী পন্থী ঠিকাদার বিএম রাজ্জাককে ব্যবহার করে কতিথ ভূমিহীনদের ভাড়া করে মানববন্ধন করাতো। অবশ্য পট পরিবর্তনের পরে রাজ্জাক পালিয়েছে। এখনো ঘুরে বেড়াচ্ছে সফি। তাকে আইনের আওতায় আনলে বড় চাঁদাবাজ চক্রের সন্ধান মিলবে। শফির অত্যাচারে অতিষ্ঠ পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সরকারি অফিসের বড় থেকে ছোট সব ধরনের কর্মকর্তা কর্মচারী। চাঁদা না দিলেই নামে বেনামে অভিযোগ অভিযোগ দেন সংশ্লিষ্ট দপ্তরে। পরে মীমাংসার জন্য চান টাকা।

ইটাগাছা এলাকার রেজাউল জানান, সফি একজন ঋণখেলাপী সে কিভাবে অন্যের লাইসেন্সে কাজ করে। তাকে যারা এবিষয়ে সহযোগীতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের দাবী জানান।     

এদিকে, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর নতুন রুপ ধারন করেছেন বহু অপকর্মের হোতা সফিউর রহমান সফি ভোল পাল্টে এলাকায় একটি চাঁদাবাজ বাহিনী গড়ে তুলেছেন। বিএনপিতে ঠাঁয় পেতে মরিয়া হয়ে উঠেছেন। অবশ্য জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেছেন কোন চাঁদাবাজ বিএনপিতে ঠাঁয় পাবে না। শফি আমাদের কেউ না। 

ইটাগাছা এলাকার বিএনপি নেতা রবিউল ইসলাম জানান, সফি’র যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। এমন কোন খাবার কাজ নেই যে সে করে না। বর্তমানে নির্দিষ্ট কোন পেশা না থাকলেও তিনি পুরটায় চলে চাঁদার টাকায়। সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। প্রশাসনের কাছে এলাকাবাসী সফি’র শাস্থি দাবী জানান।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল অফিসের ষ্টোনো  রফিকুল ইসলাম তদন্তের সত্যতা নিশ্চিত করে জানান, সফির বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে সদর সার্কেল স্যার। 

তদন্তের বিষয়ে জানতে চাইলে সফিউর রহমান সফি জানান, যা পারে হোক।  আমি অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত নয়। 

Labels:

Tuesday, May 20, 2025

সুস্বাদু রেসিপি: মালাই পাবদা

অনলাইন



সুস্বাদু রেসিপি: মালাই পাবদা 


লাইফস্টাইল ডেস্ক: 


প্রায় সব বাঙালি বাড়িতেই পাবদা মাছের ঝোল খুব পরিচিত একটি খাবার। কালোজিরা দিয়ে পাতলা করে পাবদার ঝোল গরমের দিনে স্বাস্থ্যের জন্যেও বেশ ভাল। তবে যদি স্বাদ পাল্টানোর ইচ্ছা হয়, তা হলে সরিষা-নারকেলের দুধ দিয়ে রান্না করে ফেলুন মালাই পাবদা।


উপকরণ: 

পাবদা মাছ: ৪টি, সরিষা বাটা: ১ চা-চামচ, পোস্ত বাটা: ১ চা-চামচ, পেঁয়াজ বাটা: আধা কাপ, রসুন বাটা: এক চা-চামচ, কাঁচা মরিচ: ৩টি, হলুদগুঁড়া: আধা চা-চামচ, শুকরা মরিগুঁড়া: আধা চা-চামচ, ঘন নারকেলের দুধ: ১ কাপ, টমেটো কুচি: ১টি, ধনেপাতা কুচি: আধা কাপ, সরিষার তেল: প্রয়োজন অনুযায়ী, লবণ ও চিনি: স্বাদমতো।

রান্নার প্রণালি:

পাবদা মাছগুলো ভাল করে পরিষ্কার করে লবণ-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা ও রসুন বাটা ভেজে নিন। চুলা আঁচ কমিয়ে নিবেন, তাছাড়া মসলা পুড়ে যেতে পারে। মসলার তেল ছাড়লে তাতে সরিষা বাটা, পোস্ত বাটা, হলুদ ও শুকনা মরিচের গুঁড়া ও অল্প পানি দিয়ে কষাতে থাকুন। আঁচ কম রেখে কষাতে হবে।

মসলা ফুটে গেলে তাতে ভাজা মাছ ও লবণ দিয়ে আলতো করে নেড়ে ঢাকনা দিয়ে রাখুন। পাঁচ মিনিট পরে ঝোল ফুটে উঠলে তাতে নারকেলের দুধ মিশিয়ে দিন, সামান্য চিনিও দিয়ে দিন।

পাবদা মাছ সহজেই ভেঙে যায়, তাই সাবধানে নাড়াচাড়া করবেন। ঝোল ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে উপরে সামান্য সরিষার তেল ও ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মালাই পাবদা।


সূত্র: আনন্দবাজার

Labels:

প্লে স্টোরে ভুয়া অ্যাপ চেনার ৩ উপায়

Online



প্লে স্টোরে ভুয়া অ্যাপ চেনার ৩ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক : 

কিছুদিন পর পর গুগল প্লে স্টোর থেকে ভুয়া অ্যাপ সরিয়ে নিচ্ছে। সম্প্রতি বিপজ্জনক ১৫ লাখ অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। আসল অ্যাপের রূপে ঘাপটি মেরে থাকে অনেক নকল ও বিপজ্জনক অ্যাপ। যা ব্যবহারকারীদের ফোনের তথ্য চুরি করে। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে আবার কখনো সরাসরি ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

তবে প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে বুঝবেন অ্যাপ আসল নাকি নকল। কোনো জনপ্রিয় অ্যাপের নাম দিয়ে প্লে স্টোরে সার্চ করলে চলে আসে একাধিক অ্যাপ। যেগুলোর নামও হয় প্রায় একই রকমের। এর মধ্যে অনেক থার্ড পার্টি ফেক অ্যাপও লুকিয়ে থাকে। ফোনে ডাউনলোড করার সময়ে ফেক থার্ড পার্টি অ্যাপ ও অ্যান্টি ভাইরাস সফটওয়্যার বোঝার সহজ কিছু উপায় আছে।

আসুন জেনে নেওয়া যাক সেসব-

নামের দিকে নজর দিন

প্রথমেই যে অ্যাপ ডাউনলোড করতে চান তার ডেভেলপারের নাম দেখে নিতে হবে। অনেক সময়ে কোনো অ্যাপ সার্চ করার ক্ষেত্রে একই নামে একাধিক অ্যাপ দেখা যায়। সে ক্ষেত্রে কোনো অ্যাপের নাম ও ডেসক্রিপশনও দেখে নেওয়া প্রয়োজন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ, রেটিং ও ডাউনলোড কাউন্ট মিলিয়ে নিলে একটা সম্ভাব্য ধারণা পাওয়া যাবে।

পাবলিশের তারিখ

অ্যাপ কবে পাবলিশ হয়েছে তাও জেনে নেওয়া প্রয়োজন। অ্যাপ ডাউনলোডের আগে দেখে নিন স্ক্রিনশটগুলো। সেখানে সন্দেহজনক কিছু চোখে পড়লে অ্যাপ থেকে দূরে থাকুন। এছাড়া যে কোনো অ্যাপ আপনার ফোনে কী কী পারমিশন চাইছে, তা দেখেও আপনি ভুয়ো অ্যাপ চিনতে পারবেন। কোনো অ্যাপ আপনার ফোনে অপ্রয়োজনীয় ক্যামেরা, অডিয়ো, লোকেশন, ফোন কল বা অন্য যে কোনো পারমিশন চাইলে তা ভুয়া অ্যাপ হতে পারে। কারণ সেগুলো দিয়ে সাইবার প্রতারণার সম্ভবনা থাকে।

গুগল প্লে প্রোটেক্টর

গুগল প্লে প্রোটেক্টের সাহায্যে অ্যাপ এবং ডিভাইসকে ম্যালওয়ারের হুমকি থেকে রক্ষা করতে পারেন। প্লে স্টোর অ্যাপে প্রোফাইল আইকনে যান, প্লে প্রোটেক্টে ট্যাপ করুন, সেটিংসে প্লে প্রোটেক্ট দিয়ে স্ক্যান অ্যাপ চালু করুন। আপনার ডিভাইসটি ভেরিফাই সার্টিফাইড করতে পারেন। এজন্য গুগল প্লে স্টোর অ্যাপ খুলুন। উপরের ডানদিকে প্রোফাইল আইকনে গিয়ে সেটিংসে যান, আপনার ডিভাইসটি প্লে প্রোটেক্ট সার্টিফাইড কি না পরীক্ষা করুন। ডাউনলোড করার আগে অ্যাপের বিবরণ পড়ুন। কোনো অ্যাপে বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পেলে, তা ভুয়া অ্যাপ হতে পারে। অরিজিনাল অ্যাপে এমন ভুল সাধারণত থাকে না।

Labels:

Monday, May 19, 2025

সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচতলা নতুন ভবন অবৈধ বললেন অধ্যক্ষ,

 


সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচতলা নতুন ভবনে শ্রমিকদের পাওনা ১৭ লাখ টাকা

অধ্যক্ষ বললেন ভবন অবৈধ, তাই টাকা দিতে পারবেন না

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন-২-এ নির্মাণ কাজ সম্পন্ন করে এখনো শ্রমিকদের পাওনা ১৭ লক্ষাধিক টাকা পরিশোধ করেননি কলেজ কতৃপক্ষ। বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাশেম ওই পাওনা পরিশোধে অস্বীকৃতি জানিয়ে দাবি করেছেন, “ভবনটি অবৈধ, তাই আগের কোনো কাজের বিল দেওয়া সম্ভব নয়। তবে, সেই “অবৈধ” ভবনেই পূর্বের শ্রমিকদের টাকা না দিয়ে নতুন শ্রমিকদের কাজে লাগিয়েছেন তিনি। ফলে তীব্র অসন্তোষের মুখে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।

প্রশ্ন উঠেছে, যে ভবনকে ‘অবৈধ’ বলা হচ্ছে, সেখানে বর্তমানে কিভাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দে নির্মাণকাজ চলছে?

স্থানীয় শ্রমিক সংগঠন ও শিক্ষকদের একাংশ বলছেন-এই ভবনে আগেও কাজ হয়েছে, বরাদ্দ এসেছে এবং কাজের সুনির্দিষ্ট হিসাব কলেজের কাছেই রয়েছে। এখন ‘অবৈধ’ বলে দাবি করাটা শ্রমিকের পাওনা অস্বীকারের একটি অজুহাতমাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন ও ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদীর নির্দেশে নির্মাণ শ্রমিক ওবায়দুল ইসলাম কলেজের নতুন প্রশাসনিক ভবন-২ ও মহিলা কমন রুম নির্মাণের কাজ শুরু করেন। চুক্তি অনুযায়ী, কলাম স্ট্রাকচারের জন্য প্রতি স্কয়ারফুটে ২০০ টাকা এবং ইটের গাঁথনির জন্য ১৪৫ টাকা নির্ধারণ করা হয়।

নির্মাণ শ্রমিক ওবায়দুল ইসলাম জানান, ভবনের কাজ ৩৫ হাজার স্কয়ারফুট হয়েছে, যার মোট বিল দাঁড়ায় ৭০ লক্ষ টাকা। এ পর্যন্ত তিনি পেয়েছেন প্রায় ৪৩ লক্ষ টাকা। তার পাওনা ২৭ লক্ষ টাকা। তবে, ইতোপূর্বে আপোষ-রফায় তিনি ১০ লাখ টাকা ছেড়ে দিয়েছেন। এখনও তার ১৭ লক্ষ টাকা পাওনা রয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাশেম বলেন, আমি ২০২৪ সালের অক্টোবর মাসে যোগদান করি। আমার কাছে ভবনটির অনুমোদন সংক্রান্ত কোন নথি বুঝিয়ে দেওয়া হয়নি। আগের কোনো বিল্ডিংয়ের বরাদ্দ বা ব্যয়ের হিসাব আমার জানা নেই। তাই আমি আগের কোনো বিল পরিশোধ করতে পারবো না।
তিনি ভবনটিকে “সরকারি অনুমোদনবিহীন” বলে উল্লেখ করেন এবং বলেন, আগের কাজের দায়িত্ব তার নয়।
অধ্যক্ষ যেখানে ভবনকে অবৈধ বলছেন, সেখানে বাস্তবে দেখা যাচ্ছে-এই একই ভবনে এখনো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সরকারি বরাদ্দে কাজ চলমান রয়েছে। সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী কিংকন বিশ্বাস জানান, প্রশাসনিক ভবন-২-এর অবশিষ্ট কাজের জন্য কলেজের পক্ষ থেকে আবেদন এলে আমরা তা মন্ত্রণালয়ে পাঠাই। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বরাদ্দ দেওয়া হয়। কয়েকবার এ ভবনের জন্য অল্প অল্প বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী বলেন, ওবায়দুল ইসলাম নির্মাণ কাজ করেছেন, মেপে হিসাব করা হয়েছে। শিক্ষকদের মাধ্যমে ভবনে কাজের পরিমাণ যাচাই করে হিসাব করা হয়, যার ভিত্তিতে ২৬-২৭ লক্ষ টাকা পাওনার হিসাব উঠে আসে। আপোষ-রফায় ওবায়দুর ইসলাম নিজে ১০ লক্ষ টাকা ছেড়ে দিয়ে বাকিটা চেয়েছেন। ভাইস প্রিন্সিপালের কাছে হিসাবের মূল কপি সংরক্ষিত রয়েছে।

অর্থনীতি, উদ্ভিদবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষক মিলে ভবনের মাপ ও হিসাব নিরূপণ করেন। তাদের দেওয়া হিসাবে, ওবায়দুল ইসলামের প্রাপ্য ১৭ লক্ষ টাকা।

কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহিনুর রহমান বলেন, ওবায়দুল ইসলাম যে এখনো টাকা পাননি, এটা আমরা সবাই জানি। আগের প্রিন্সিপাল স্যারের দায়িত্বে ফান্ড কালেকশন করে কাজ করানো হয়েছে। সম্পূর্ণ বিল দেওয়া হয়নি-এটা অস্বীকার করার কিছু নেই।

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার বলেন, ওবায়দুল ইসলাম আমাদের ইউনিয়নের সদস্য। তার পাওনা টাকা পরিশোধ না করে অন্য মিস্ত্রি দিয়ে কাজ শুরু করে বর্তমান অধ্যক্ষ হাশেম স্যার, এটাতো অন্যায়। যতদিন পর্যন্ত তার পাওনা মেটানো না হবে, আমরা কলেজে কোনো শ্রমিক পাঠাবো না। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিজ ঘাম ও পরিশ্রমের সঠিক মূল্য না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ ওবায়দুল ইসলাম বলেন, আমি এখনো আমার ন্যায্য পাওনার অপেক্ষায় আছি। অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবার-পরিজনের দায় মেটাতে এখন চরম সংকটে আছি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহানুভূতির দৃষ্টি কামনা করছি।

এদিকে ভবনটিকে “অবৈধ” ঘোষণা করেও সেখানে বরাদ্দের অর্থে কাজ চলমান রেখে শ্রমিককে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

Labels:

অনলাইন জুয়া সেন্টিগ্রেডের হোতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ শীতলপুর গ্রামের মো: হাবিবুউল্লাহর ছেলে রফিকুল ইসলাম রাসেল।

 অনলাইন জুয়া সেন্টিগ্রেডের হোতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ শীতলপুর গ্রামের মো: হাবিবুউল্লাহর ছেলে রফিকুল ইসলাম রাসেল।



সাতক্ষীরা প্রতিনিধি :সাইফুল আজম


বর্তমান ঠিকানা মধুমল্লার ডাঙ্গী LBTC কয়েন অনলাইন জুয়ার সম্রাট । তার অনেক গুলো পরিচয় আছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কখনো বিমান বাহিনীর অডিট অফিসার,আল - আরাফা ইসলামি ব্যাংক ও সিটি  ব্যাংকের উর্ধ্বতন  কর্মকর্তা, ভোক্তা অধিকারেরর অফিসার,কাস্টমস  অফিসার,সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ইত্যাদি।


এ ছাড়াও আরও অনেক পরিচয় বহন করে। মূলত সে একজন প্রতারক, জুয়াড়ি। তার খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়ে গেছে ইতিমধ্যে। সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার সুশীল সমাজ।


 ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের  পক্ষ থেকে এই ব্যক্তির শাস্তির দাবি করছে এবং একই সাথে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বহু ভুক্তভোগী পরিবার।অনলাইন জুয়ায়  আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ।এ যেন  মাদকের চেয়েও ভয়াবহ নেশা অনলাইন জুয়া যার ফলে ধ্বংসের মুখে অসংখ্য পরিবার। 


অনলাইন জুয়া বন্ধের জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরা জেলার সর্বস্তরের মানুষ ।সাতক্ষীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি

Labels: ,

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর এলাকার মাদকসম্রাট শাহীন এর অত্যাচারে অতিষ্ঠ


             সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর এলাকার মাদকসম্রাট শাহীন এর অত্যাচারে অতিষ্ঠ


সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর এলাকার মাদকসম্রাট শাহীন এর অত্যাচারে অতিষ্ঠ। 

এলাকাবাসী মাদক বিক্রেতা শাহীন স্ত্রী পারুল এবং প্রধান সহযোগী আসাদুল এর ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পাই না এলাকাবাসী জানান যে মাদক সম্রাট শাহীন খুব হিংস্র প্রকৃতির যার কারনে এলাকার মেয়ে ঘরের বউ দের বাহিরে বের হওয়াটাই ভয়ের। মাদক সেবনকারিদের অসহজন্মমূলক আচরণ কার্যকলাপের জন্য ভয়ে থাকতে হয় তাদের। 

সাতক্ষীরা সদর থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এই মাদক ব্যবসা শাহীন শুধু ভোমরা এলাকাতেই সীমাবদ্ধ নয় শশুর বাড়ি ডাকাত গ্রামে তার নিজস্ব আট বিঘা মৎসকের আছে সেখানেও চালিয়ে যাচ্ছে ভয়ংকর এই মাদক ব্যবসা। তার মোবাইল ফোনে জানতে চাইলে সে বলে আমি এই মাদক ব্যবসা  সবাইকে ম্যানেজ করে এই ব্যবসা করি।আর
সূত্র: ভোমরা প্রতিনিধি সাতক্ষীরা 

Labels:

Friday, May 16, 2025

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ





সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি সংগঠনের কার্যক্রম সাংগঠনিক শৃঙ্খলা অনুসারে না চলার অভিযোগ এনে পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের কাছে তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতির স্বাক্ষরে গৃহীত ওই পদত্যাগপত্রে মো. মনিরুজ্জামান মনি উল্লেখ করেন, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম সঠিক ও গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ না করে পরিচালিত হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, এই মুহূর্ত থেকে তিনি সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কোনো কার্যক্রম, দায়িত্ব, দায়ভার বা সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত নন। সংগঠনের ভবিষ্যৎ কর্মকাÐেও তিনি কোনো প্রকার সংশ্লিষ্টতা বা দায়ভার গ্রহণ করবেন না। উল্লেখ্য, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাব জেলার একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সংগঠন। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনের কার্যক্রম নিয়ে সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।

Labels:

Tuesday, May 13, 2025

অতিরিক্ত দুশ্চিন্তা করলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় শরীর?



অতিরিক্ত দুশ্চিন্তা করলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় শরীর?

লাইফস্টাইল ডেস্ক : আধুনিক জীবনে উদ্বেগ ও মানসিক চাপ যেন প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কর্মজীবনে চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—এইসব মিলিয়ে অনেকেই দীর্ঘমেয়াদী দুশ্চিন্তায় ভোগেন। তবে সাময়িক মানসিক চাপ আমাদের মাঝে মাঝেই হতে পারে, কিন্তু যদি তা দীর্ঘদিন স্থায়ী হয়, তাহলে তা শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা উদ্বেগ শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তোলে। চলুন, জেনে নিই কিভাবে। 

পরিপাকতন্ত্রের ক্ষতি : উদ্বেগের প্রভাব পড়ে হজমের উপরও। দেখা দিতে পারে পেটে ব্যথা, অ্যাসিডিটি, বদহজম, বুকজ্বালা বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো উপসর্গ। দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিক আলসার কিংবা অন্ত্রের প্রদাহের ঝুঁকিও বেড়ে যায়।

স্নায়ুতন্ত্র ও ঘুমের ব্যাঘাত : চিরস্থায়ী মানসিক চাপ স্নায়ুতন্ত্রকে অতিরিক্তভাবে সক্রিয় করে তোলে। এতে ঘন ঘন মাথাব্যথা, মাইগ্রেন, মনোযোগে ঘাটতি ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। একইসঙ্গে ঘুমের ব্যাঘাত ঘটে, অনিদ্রা তৈরি হয়, যা বিষণ্ণতা বা ডিপ্রেশনের সম্ভাবনা বাড়ায়।

হৃদযন্ত্র ও রক্তচাপের উপর প্রভাব: দুশ্চিন্তার কারণে শরীরে কর্টিসোল ও অ্যাড্রেনালিন নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এতে হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায়। দীর্ঘদিন এই অবস্থা চললে হৃদরোগ, অনিয়মিত হৃদস্পন্দন, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়: অতিরিক্ত মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। কর্টিসোল রক্তের শ্বেত রক্তকণিকার কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে শরীর সহজেই সংক্রমণে আক্রান্ত হয় এবং সেরে উঠতেও বেশি সময় লাগে।

পেশী, ত্বক ও অন্যান্য দিকেও প্রভাব : চাপের কারণে পেশিগুলো টান টান হয়ে থাকে, যার ফলে ঘাড়, কাঁধ ও পিঠে দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে। পাশাপাশি ত্বকেও দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা। সব মিলিয়ে বলা যায়, দুশ্চিন্তা কেবল মনকে নয়, ধীরে ধীরে শরীরকেও ভেঙে দেয়। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা এবং সঠিক ঘুম, পুষ্টিকর খাবার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ রাখা খুবই জরুরি।


সূত্র: আজকাল

Labels:

Monday, May 12, 2025

পেট ঠাণ্ডা রাখতে ছোট পেঁয়াজের তরকারির রেসিপি

 


পেট ঠাণ্ডা রাখতে ছোট পেঁয়াজের তরকারির রেসিপি

রেসিপি ডেস্ক : পেট ঠান্ডা করা খাবার নাকি অধিকাংশই মুখরোচক হয় না! এমন ধারণা লালন করেন অনেক খাদ্যরসিক। গ্রীষ্মে তাই পেট ঠাণ্ডা করার খাবার মানে তেল-মশলাহীন হালকা খাবার। কিন্তু ভারতের কিছু রাজ্যে তার উল্টো। গ্রীষ্মের সঙ্গে মোকাবিলা করার জন্য কিছু রাজ্যে পেঁয়াজ খাওয়া হয়।

বিহারে পেঁয়াজের রস দিয়ে ছাতুর শরবত খান মানুষ। রাজস্থানে আবার গরমে ছোট ছোট গোটা পেঁয়াজ দিয়ে বানানো হয় তরকারি। তাতে মেশানো হয় পেট ঠাণ্ডা রাখার আরো একটি উপাদান, তেঁতুল।  গরমে টক খেলে যে পেট ঠাণ্ডা থাকে তা বাঙালিরাও মানে।

রাজস্থানে সেই তেঁতুলের টক আর পেঁয়াজ দিয়ে যে তরকারি বানানো হয়, তা যেমন শরীর ঠাণ্ডা রাখে তেমনই মুখরোচকও হয়। গরমে তাই রইল মরু রাজ্যের সেই রেসিপির সন্ধান।

কিভাবে বানাবেন?

উপকরণ: ৫০০ গ্রাম ছোট পেঁয়াজ (খোসা ছাড়ানো),২টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ পাকা তেঁতুল (১/২ কাপ পানিতে ভেজানো), ১ চা-চামচ লবণ, ২ চা-চামচ ধনেগুঁড়া, ১/২ চা-চামচ হলুদগুঁড়া, ১/২ চা-চামচ মরিচের গুঁড়া,১ চা-চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, ১ চা-চামচ জিরা, ১ চা-চামচ মৌরী, ১ চা-চামচ কালোজিরা, ৭-৮টি কারিপাতা, ১/৪ চা-চামচ হিং, ১ টেবিল চামচ জিরিজিরি করে কাটা আদা, ২-৩টি কাঁচামরিচ কুচি, ২-৩ টেবিল চামচ ধনেপাতা কুচি, পরিমাণ মতো সরিষার তেল। 

প্রণালী: ছোট পেয়াঁজগুলোর নিচের দিকে ছুরি দিয়ে অল্প করে কেটে দিন। যেদিকে পেঁয়াজের কোয়া জুড়ে থাকে সেই দিকে নয়।

তার উল্টো দিকে কাটতে হবে। পেঁয়াজের মোট দৈর্ঘ্যের অর্ধেকটা পর্যন্ত কাটবেন। তার বেশি কাটলে রান্নার সময় পেঁয়াজের কোয়া খুলে আসতে পারে। একবার আড়াআড়ি চিরে দেওয়ার পর আরো এক বার সোজাসুজি চিরে দিন। দেখতে যোগচিহ্নের মতো।

এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলো ভাজুন। স্বচ্ছ হয়ে এলে তুলে নিন। কড়াইয়ে ২ টেবিল চামচ তেল রেখে বাকিটা তুলে নিন। এর মধ্যে দিন গোটা জিরা, মৌরী, কালোজিরা, কারিপাতা ও হিং। সুগন্ধ বের হলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজুন।

একটি পাত্রে লবণ, হলুদগুঁড়া, ধনেগুঁড়া, মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়ার সঙ্গে সামান্য পানি দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। পানিতে ভিজিয়ে রাখা তেঁতুল হাতে করে চটকে ক্বাথ বানিয়ে রাখুন।

পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে এর মধ্যে দিন আদাকুচি, মোটা মোটা টুকরোয় কাটা কাঁচামরিচ এবং পানিতে গোলা গুঁড়ামসলা। ভালোভাবে নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে এর মধ্যে দিন তেঁতুলের ক্বাথ। নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে দিয়ে দিন ভেজে রাখা গোটা পেঁয়াজগুলো। মশলা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রান্না করুন ৩-৪ মিনিট। তার পরে চাপা খুলে ওপরে ধনেপাতা ছড়িয়ে আঁচ থেকে নামান। ভাত অথবা রুটি-পরোটা, সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে।

সূত্র : আনন্দবাজার

Labels:

কোহলিকে মিস করবেন লিটন



কোহলিকে মিস করবেন লিটন

ক্রীড়া ডেস্ক : স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন লিটন দাস। দায়িত্ব এবং নিজের পারফরম্যান্সের বিষয়ে তো বলেছেনই সঙ্গে বিরাট কোহলির অবসর নিয়েও কথা বলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। টেস্টে তাকে মিস করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি।

ভারতের সাবেক অধিনায়কের অবসরের বিষয়ে লিটন বলেছেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন, এ রকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না, একটা সময় সবাইকেই অবসর নিতে হবে। যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই তাকে মিস করব, যেহেতু অনেক দিন খেলেছি। স্মৃতি বলতে, সব খেলোয়াড়ের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।’

কোহলি ক্রিকেটের ধরনই পরিবর্তন করে দিয়েছেন বলে জানিয়েছেন লিটন। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। সে যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে, শুধু ভারতের হিসেবেই নয়, সব মিলিয়ে সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনই পরিবর্তন করে দিয়েছেন।’

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোহলির। দীর্ঘ ১৪ বছরে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে  ৯,২৩০ রান করেছেন। ৩০ সেঞ্চুরির বিপরীতে ৩১টি ফিফটি হাঁকিয়েছেন।


Labels:

দুই শনিবার খোলা থাকবে পুঁজিবাজার: ঈদের বন্ধ ১০ দিন



দুই শনিবার খোলা থাকবে পুঁজিবাজার: ঈদের বন্ধ ১০ দিন

অর্থনীতি ডেস্ক : ঈদের আগে দুই শনিবার ১৭ মে ও ২৪ মে দেশের পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আযহায় টানা ১০ দিন পুঁজিবাজার বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ডিএসই। সংস্থাটি জানিয়েছে, শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ঈদের দীর্ঘ ছুটি বিবেচনা করে ঈদের আগে দুই শনিবার পূর্ণাঙ্গ লেনদেন চলবে।

সরকার জুনের ১১ এবং ১২ তারিখ ছুটি ঘোষণা করায় এবং পরের দুই দিন ১৩ এবং ১৪ জুন শুক্র-শনিবার থাকায় ৫ জুন থেকে টানা ১৪ জুন অবধি ১০ দিন দেশের শেয়ারবাজারের সব লেনদেন বন্ধ থাকার কথা জানিয়েছে ডিএসই।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারের পাশাপাশি ১৭ মে ও ২৪ মে দুই শনিবার দেশের সব তফশিলি ব্যাংক খোলা থাকবে।

পুঁজিবাজারের মতো ১১ জুন এবং ১২ জুন সরকারি ঘোষণা অনুযায়ী ব্যাংক বন্ধ থাকলেও সমুদ্র, স্থল বা বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Labels:

শাহরুখের সাম্রাজ্যে যোগ দিলেন অনিল কাপুর



শাহরুখের সাম্রাজ্যে যোগ দিলেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক : দীর্ঘ সাড়ে চার বছর পর ২০২৩ সালে পাঠান দিয়ে পর্দায় ফেরেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একই বছর তিনটি সুপারহিট সিনেমা দিয়ে নিজের সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তিনি। এর পর থেকেই চাতকের মতো চেয়ে আছেন শাহরুখ ভক্তরা। গত বছর আর পর্দায় দেখা যায় শাহরুখকে।

তিনি এখন ব্যস্ত তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে। এতে মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন শাহরুখ। মেয়েকে বলিউড জায়গা শক্ত করে দিতেই সিনেমাটি তৈরি করছেন শাহরুখ, এমনটাই গুঞ্জন রয়েছে। ‘কিং’ ঘিরে দর্শক প্রত্যাশা অনেক। একে একে সিনেমাটির সঙ্গে নাম জুড়েছে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মার মতো তারকার। এবার শোনা যাচ্ছে, অনিল কাপুরও যুক্ত হয়েছেন এতে। 

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অনিল কাপুর যুক্ত হয়েছেন ‘কিং’-এ। শাহরুখ খানের মেন্টরের ভূমিকায় অভিনয় করবেন তিনি

এই চরিত্রটির জন্য একাধিক অভিনেতার কথা বিবেচনা করা হয়েছিল, তবে নির্মাতারা মনে করছেন যে এই চরিত্রে অনিল কাপুর একেবারে উপযুক্ত। অনিল নিজেও শাহরুখ খানের সঙ্গে এই বিশাল বাজেটের অ্যাকশনধর্মী সিনেমায় কাজের প্রস্তাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানা গেছে।

সেই সূত্র আরো জানিয়েছে, ‘কিং’ ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। ভারত ও বিদেশে প্রায় ১০০ দিনের শুটিং করা হবে। প্রথমে মুম্বাইয়ে, এরপর ইউরোপে আন্তর্জাতিক পর্যায়ের শুটিং হবে।

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে আধুনিক প্রেক্ষাগৃহের দর্শকদের রুচি মাথায় রেখে। শাহরুখ খানকে এতে একেবারে নতুন রূপে উপস্থাপন করা হবে। অ্যাকশন দৃশ্যগুলোতেও স্টাইল ও বাস্তবতার ভারসাম্য রাখা হয়েছে।

এর আগে ‘কিং’-এ দীপিকার অন্তর্ভূক্তির কথা জানা যায়। এতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে জুটি হিসেবে দেখা যাবে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন সাচিন–জিগার এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে যুক্ত হয়েছেন এ সময়ের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ। আগামী বছর পর্দায় আসবে ‘কিং’।

Labels:

মায়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা: ১৭ ছাত্র নিহত

ছবি সূত্র: এএফপি


মায়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা: ১৭ ছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বিধ্বংসী ভূমিকম্পের পর দেশব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মায়ানমারের শাসক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। সোমবার এই হামলার ঘটনা ঘটে বিরোধী বাহিনী নিয়ন্ত্রিত সাগাইং অঞ্চলের দেপাইন শহরের একটি স্কুলে। নিহতদের সবাই ওই স্কুলের ছাত্র।

স্কুলটি পরিচালিত হচ্ছিল ছায়া সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ বা এনইউজির অধীনে। এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট বলেন, ‘আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী ১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে। তবে বিমান হামলার কারণে ধ্বংসস্তূপে অনেকে নিখোঁজ থাকতে পারে, ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

দেপাইন শহরটি মধ্য মায়ানমারের সাগাইং অঞ্চলে, মান্ডালয়ের উত্তরে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এবং ২৮ মার্চের ভূমিকম্পের উপকেন্দ্র থেকে খুব বেশি দূরে নয়।

২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার পর থেকে জান্তা বাহিনী বিরোধী আন্দোলন দমন করতে সহিংস হামলা চালিয়ে আসছে। এর পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে। জান্তা সরকারের বিরুদ্ধে এনইউজি এবং বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী একত্রে প্রতিরোধ গড়ে তুলেছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর জান্তা সরকার ৩১ মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, যাতে ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ থেকেও একই রকম ঘোষণা এসেছিল। তবে এর পরও বিভিন্ন এলাকায় বিমান ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

এই হামলার বিষয়ে জানতে চাইলে জান্তা সরকারের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রসঙ্গত, এনইউজি মূলত ২০২১ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নির্বাচিত সরকারের সাবেক সদস্যদের নিয়ে গঠিত একটি ছায়া সরকার, যা দেশজুড়ে জান্তাবিরোধী প্রতিরোধে নেতৃত্ব দিয়ে আসছে। এই হামলা যুদ্ধবিরতির বাস্তবতা এবং জান্তা বাহিনীর প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র : রয়টার্স

Labels:

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

ন্যাশনাল ডেস্ক : সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 

তিনি বলেন, ‘আইন যেটা হয়েছে সেটা কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই প্রজ্ঞাপনের পর আওয়ামী লীগ কোনো ধরনের অস্থিরতার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।’ আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার যুক্তিসংগতভাবে মনে করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা-১৮(১) অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দরকার।

এ অবস্থায় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এরই মধ্যে হয়ে গেছে। অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।’

এর আগে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি। আজ সোমবারের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে অফিশিয়াল প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে।


Labels:

Saturday, May 10, 2025

বাংলাদেশের স্বাধীনতা—সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের



সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই। ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা পাঁচদফা প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা—সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন থাকবো। ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ভয় পায় না। ভারত মিসাইল ছুঁড়লে আমরা সেই মিসাইল ভারতে পাঠিয়ে দিব। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। মানুষের বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে কেয়ারটেকার সরকার গঠনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা সংস্কারের কাজ করে যাচ্ছি। আমরা পরীক্ষিতভাবে সৎ। আমরা সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আমাদের কমিটমেন্ট থাকবে উন্নত শিক্ষা ব্যবস্থা। সবার জন্য ভাত কাপড় শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবাই থাকার জন্য ঘর পাবে। ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপি'র শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন বাকি আছে একটি দল। সেই দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামি। আমাদেরকে ভোট দিন, নির্বাচিত করুন, আমরা আপনাদের অধিকার ফিরিয়ে দেব। আমরা এদেশের সকল ধর্মের মানুষের সম অধিকার নিশ্চিত করবো। আমরা নারীর মর্যাদা সমুন্নত করবো। মহানবী হযরত মুহাম্মদ (স) এর হাদিস বর্ণনা করে তিনি বলেন, ইসলামে কোন নারীকে হত্যা করা যাবে না।

তিনি আরও বলেন, আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি, আমরা ছয়দফার স্লোগান শুনেছি। কিন্তু সোনার বাংলার স্লোগান এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি।


প্রধান অতিথি বলেন, দরকার হলে পাঁচ বছরের জন্য জামায়াতের কাছে বাংলাদেশকে লিজ দিন। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কান ধরে, ধাক্কা দিয়ে বের করে দিবেন। আমরা ব্যর্থ হবো না— ইনশাআল্লাহ। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি উদাহরণ দিয়ে বলেন, লুটপাট, চাঁদাবাজির কথা বললে একটি বড় দল মাথায় হাত দেন। লুটপাট, দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন আর অপশাসন চালিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতা—কর্মীরা। এখন আবার আর একটি দল সেই একইভাবে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছে। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। 


প্রধান অতিথি এসময় সাতক্ষীরার প্রত্যেকটি সংসদীয় আসনে স্ব—স্ব দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য নেতা—কর্মীদের প্রতি আহ্বান জানান।


শনিবার (১০ মে) বিকাল ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে কর্মী সম্মেলনে সভপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী।


কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ ও সরকারি সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শেখ নূরুল হুদা, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ—সভাপতি মাস্টার শফিকুল আলম, জেলা ছাত্র শিবিরের নেতা এমামুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ওমর ফারুক, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন,কালিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সাবেক আমীর জিএম আব্দুল গফ্ফার, শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ওলিউল ইসলাম, শহিদ আরিফুজ্জামানের পিতা আবতাবুজ্জামান, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি এসএম জোবায়ের হোসেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, প্রমুখ। 


এর আগে একই দিন সকালে একই ময়দানে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 


গ্রীষ্মের তীব্র তাপদাহ উপেক্ষা করে সম্মেলনে হাজার হাজর মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে উপস্থিত ছিলেন। 


সম্মেলন শেষে স্থানীয় মোহনা শিল্পগোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ##

Labels: