Thursday, July 31, 2025

বস্তুনিষ্ট সংবাদ পরিবেশেনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখেছে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা




বস্তুনিষ্ট সংবাদ পরিবেশেনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখেছে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা  

------------------------------------------------------------৮ম বর্ষে পদার্পন উদ্যাপন অনুষ্ঠানে বক্তারা

ডেস্ক রিপোর্ট: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকা সাধারণ মানুষের মুখপাত্র হিসাবে যাত্রা শুরু করে গণমাধ্যমটি ৭ বছর শেষ করে ৮ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষ্যে বুধবার (৩০ জুলাই) দুপুরে শহরের পলাশপোলস্থ সিটি সেন্টারের ৪র্থ তলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পত্রিকাটি আজ ৮ বছরে পদার্পণ করল। সবচেয়ে বড় বিষয় হলো- পাঠক দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পছন্দ করেছে। কারণ পত্রিকাটির প্রায়ত সম্পাদক একেএম আনিছুর রহমানের স্বপ্ন ছিল সাতক্ষীরায় এমন একটি পত্রিকা থাকবে যেখানে সাধারণ মানুষের কথা বলবে। সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সত্য এবং বস্তুনিষ্ঠ লিখলে মানুষ পছন্দ করবেই। সেই স্বপ্ন নিয়ে তিনি ২০১৮ সালের ৩০ জুলাই একটি পরিচ্ছন্ন পত্রিকা শুরু করেন। কিন্তু তার হঠাৎ মৃত্যুতে কিছুটা ছন্দপতন হয়েছে। তার এই অভাব অপূরনীয়। আমরা চাই তার এই স্বপ্নটি যুগের পর যুগ যেন টিকে থাকে। আর আমরা যারা এই স্বপ্নটি লালন করে যাচ্ছি তাদের দায়িত্বের সাথে কাজ করতে হবে। এতে আশাকরি ভবিষ্যতে এই পাঠকপ্রিয়তা আরও বাড়বে সেই প্রত্যাশা করি’। 


বক্তারা আরো বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে ইতোমধ্যে জেলার মানুষের কাছে পত্রিকাটি জনপ্রিয় হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা পত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করি’। অনুষ্ঠানে পত্রিকার নির্বাহী সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে বার্তা সম্পাদক মো. মাজহারুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন পত্রিকার নিজস্ব প্রতিনিধি মীর খায়রুল আলম, নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহম্মেদ সোহাগ, তালা উপজেলা প্রতিনিধি জুলফিকার রায়হান, পাটকেলঘাটা প্রতিনিধি প্রভাষক নাজমুল হোসেন, সাংবাদিক এমএ সালাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান, সাংবাদিক রেজাউল ইসলাম বাবলু, মামুন হোসেন, রীনা পারভীন, আরিফুল ইসলাম, আসাদুজ্জামান নয়ন প্রমুখ।


Labels: ,

Tuesday, July 29, 2025

ঘুষ গ্রহণের মামলায় জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শহীদুজ্জামানের ৭ বছর কারাদ

ঘুষ গ্রহণের মামলায় জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শহীদুজ্জামানের ৭ বছর কারাদণ্ড



 রেজাউল ইসলাম(বাবলু):সাতক্ষীরার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকা পাইয়ে দেওয়ার নামে নেওয়া এক লাখ ঘুষের টাকাসহ দুদকের হাতে আটককৃত সাতক্ষীরা জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শহীদুজ্জামান টুটুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, সাত হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী শহীদুজ্জামান কাঠগোড়ায় উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত শহীদুজ্জামান সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সোহরাব উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনুদান হিসেবে তিন লাখ টাকা পাওয়ার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মেহেদী হাসান ২০১৭ সালের ৩০ জুলাই সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। আবেদনটি নিয়ে তিনি সাঁটলিপিকার এ কে এম শহীদুজ্জামানের অফিস কক্ষে যান। শহীদুজ্জামান আবেদনপত্রটিতে সিল এবং স্বাক্ষর করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডাকেন। ৩০ শতাংশ হারে টাকা দিলে তাকে ওই অনুদান পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দেন শহীদুজ্জামান।
প্রধান শিক্ষক বিদ্যালয়ের উন্নয়নের কথা বিবেচনা করে তাকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা অগ্রিম দেম। পরবর্তীতে শহীদুজ্জামান তাকে বলেন যে আরো ৫০ হাজার টাকা দিলে তাকে আরো দুই লাখ টাকা পাইয়ে দেবেন। পরবর্তীতে প্রধান শিক্ষক যোগাযোগ করলেও শহীদুজ্জামান তাকে ঘোরাতে থাকেন এবং বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে তিনি উৎকোচ দিতে রাজি হন।

২০১৮ সালের ৩১ মে শহীদুজ্জামানের সাথে দেখা করলে ওই শিক্ষককে বাকি টাকা দ্রুত দেওয়ার জন্য তাগিদ দেন। বিষয়টি অনৈতিক বিবেচনা করে প্রধান শিক্ষক দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের অবহিত করেন। ওই বছরের ৩ জুন প্রধান শিক্ষক মেহেদী হাসান খুলনার দুদক পরিচালকের নিকট লিখিত অভিযোগ করেন। তাকে গ্রেপ্তারের জন্য দুদক কর্মকর্তারা ফাঁদ পাতেন। ২০১৮ সালের ১২ জুন সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে ওঁৎ পাতেন দুদক কর্মকর্তারা। শ্রান্তি বিনোদনের ছুটিতে থাকলেও ঘুষের লোভে শহীদুজ্জামান ওই দিন অফিসে আসেন। ওই দিন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান শহীদুজ্জামানের কক্ষে প্রবেশ করে পূর্বোল্লিখিত ৫০ হাজার টাকা দেন। তখন শহীদুজ্জামান এক লাখ টাকা উৎকোচ না দিলে তার কাজ হবে না বলে প্রধান শিক্ষককে জানিয়ে দেন। এ কথা শোনার পর তিনি বিভিন্ন স্থান হতে আরো ৫০ হাজার টাকা যোগাড় করে তাকে দেন। টাকাটি নিয়ে শহীদুজ্জামান তার প্যান্টের বাম পকেটে রাখেন। ঘুষ নেওয়ার বিষয়টি প্রধান শিক্ষক সংকেত দিয়ে জানানোর সাথে সাথে শহীদুজ্জামানের কক্ষে ঢুকে দুদক কর্মকর্তারা এক লাখ টাকাসহ তাকে আটক করেন।

এ ঘটনায় ওই দিন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো: মহাতাব উদ্দিন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ২৫ নং মামলা দায়ের করেন। একই বছরের ২৮ নভেম্বর সমন্বিত জেলা কার্যালয়, খুলনা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মো: শাওন মিয়া শহীদ্জ্জুামানকে আসামি করে সাতক্ষীরা আদালতে একটি অভিযোগ পত্র দাখিল করেন এবং একই আদালতে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
তবে, ঘুষ গ্রহণের এই মামলাটি সাজানো বলে সে সময় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং পত্র পত্রিকায় লেখালেখি হয়।
মামলার ১২জন সাক্ষীর জেরা,জবানবন্দি ও মামলার নথি পর্যালোচনা শেষে আসামী শহীদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ বিচারক মোঃ আশরাফুল ইসলাম তাকে উপরোক্ত কারাদণ্ডাদেশ দেন।

খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিশেষ পিপি অ্যাড. খোন্দকার মুজিবর রহমান কারাদণ্ডাদেশের সত্যতা নিশ্চিত করে বলেন,সোমবার বিকেলে সাজাপ্রাপ্ত আসামি শহীদুজ্জামানকে আদালতের মাধ্যমে খুলনা কারাগারে পাঠানো হয়েছে।

Labels: , ,

Monday, July 28, 2025

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ

 


রেজাউল ইসলাম(বাবলু) : জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ। সোমবার (২৮ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে  মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।


কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।


পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। 

পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন, মেসে উন্নত খাবার পরিবেশন,ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা,ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা,ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 


মাসিক কল্যাণ সভায় কনস্টেবল/৩১৪ কাজী মাসুদুর রহমান, কনস্টেবল/১২৩৯ শ্রী তুষার কান্তি ঘোষ, কনস্টেবল/৩২৯ প্রণব কুমার দে এর অবসরজনিত বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান এবং নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট  প্রদান করেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়।


এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ)  মোঃ আনোয়ারুল কবীর,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেন সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই(অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

Labels: ,

Sunday, July 27, 2025

জাতীয় পুরস্কারে ভূষিত হলেন বন কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ

 


রেজাউল ইসলাম (বাবলু) :
বৃক্ষরোপণ অভিযানে টানা তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হলেন সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার জিএম মারুফ বিল্লাহ।

২৭শে জুলাই ঢাকা আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডা. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব খাইরুল হাসান ।

প্রধান অতিথির নিকট থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ।জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী “চ”শ্রেণীর তৃতীয় স্থান লাভ করে। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হলো সাতক্ষীরা সামাজিক বন বিভাগ।জিএম মারুফ বিল্লাহ জানান, এ পুরস্কার সাতক্ষীরাবাসীর। 

আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি সময় অনুযায়ী অব্যাহত থাকবে। আগামীতে প্রথম স্থান অধিকার করতে পারি সে অনুযায়ী কাজকে এগিয়ে নিয়ে যাব। সাতক্ষীরা কে সবুজায়নে ভরে দিতে চায়। 

বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে ।আমরা একটু সচেতন হলে সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে সাংবাদিকদের জানিয়েছেন।

Labels: ,

বসুখালির চোর সম্রাট পিয়ার আলী আটক




বসুখালির চোর সম্রাট পিয়ার আলী আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে গাভা বুড়িমার মৎস ঘেরে মাছ চুরি করতে গিয়ে আটক হয়েছেন চোর  সম্রাট পিয়ার আলী। সে আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ জুলাই রাত সাড়ে ১২টার দিকে চোর সম্রাট পিয়ার আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চোর চক্র সঞ্জয় দাসের মৎস ঘেরের আটন ঝেড়ে মাছ চুরি করছিল। 

এসময় ঘেরের কর্মচারীরা বুঝতে পেরে চিৎকার দিলে চোর চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পিয়ার আলী ঘের কর্মচারীদের হাতে আটক হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী মৎস্য ঘেরের লোকজনের সহায়তায় পিয়ার আলীকে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান থানা পুলিশে খবর দিয়ে চোর পিয়ার আলীকে পুলিশে হস্তান্তর করা হয় বলে জানায় ঘের মালিক  মালিক সঞ্জয় দাস। 

ভুক্তভোগী ঘের মালিক আরো জানান, দীর্ঘদিন পিয়ার আলীর নেতৃত্বে মৎস ঘের থেকে  মাছ চুরি, ইলেকট্রিক মোটর চুরি, বিভিন্ন সরঞ্জাম চুরি করে আসছিল। চোর সম্রাট আটকা হওয়ায় এলাকার লোক খুশি। 

এদিকে চোর সম্রাট পিয়ার আলীর ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী বলেন , পিয়ার আলী দীর্ঘদিন চুরি-ডাকাতি অসামাজিক কাজের সাথে লিপ্ত। চোর সম্রাট পিয়ার আলি এর আগেও চুরি এবং ডাকাতি মামলায় জেল-হাজত খেটেছে। চোর সম্রাট পিয়ার আলী আটকের ঘটনায় ইউনিয়ন বাসি খুশি। 

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Labels: , ,

Saturday, July 26, 2025

জনসচেতনতামূলক ঘোষণা

 জনসচেতনতামূলক ঘোষণা



সাতক্ষীরার জনপ্রিয় অনলাইন পত্রিকা Daily Satkhira Kontho-এর অফিসিয়াল ফেসবুক পেজ (facebook.com/dailysatkhirakontho) ২২ জুলাই ২০২৫ ইং, দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে হ্যাক হয়ে গেছে।


বিষয়টি নিয়ে সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৭৯, তারিখঃ ২৩/০৭/২৫) করা হয়েছে।


হ্যাকাররা পেজটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারবিরোধী, অসামাজিক ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করতে পারে এবং পরিচিতদের সঙ্গে প্রতারণামূলক লেনদেনের চেষ্টা করতে পারে বলে গভীর আশঙ্কা করা হচ্ছে।


পত্রিকাটির সম্পাদক ও ফেসবুক পেজের এডমিন জনাব শেখ ইলিয়াছ হোসেন মোবাইল: ০১৭১৯-২৬৪৮৮১)

এই হ্যাকড পেজ থেকে প্রকাশিত কোনো পোস্ট, বার্তা বা লেনদেনের জন্য কোনোভাবেই দায়ী নন।


সকলকে অনুরোধ করা যাচ্ছে, পেজটি থেকে প্রচারিত যেকোনো তথ্য যাচাই করে গ্রহণ করুন এবং প্রতারণা বা আপত্তিকর কোনো পোস্ট দেখতে পেলে দ্রুত প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন।


📢 জনস্বার্থে প্রচারিত।

Labels:

কালিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ধ'র্ষ'ণ ও গর্ভপাত, অভিযুক্ত জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি সাব্বির ঢাকা থেকে গ্রেফতার

 



নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত এবং পরে প্রতারণা করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার (১৯) মামলার পরপরই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে এসেছে পুলিশ।


ভুক্তভোগী শীতলপুরের ফারজানা (২৩) লিখিত এজাহারে জানান,প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত পূর্ব নারায়ণপুর গ্রামের মহাসিন গাজী পুত্র সাব্বির আহমেদ (২৪) এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই আসামি প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বিরক্ত করতো এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।


ফারজানার অভিযোগ,এই সম্পর্কের সুযোগে আসামি তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়, বিশেষ করে তার নানা বাড়ি এবং ঢাকায় নিজের কর্মস্থলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে  উপজেলা একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গর্ভপাত করায়।


পরবর্তীতে আসামি তাকে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২, রোড-৬ এ নিয়ে যায় এবং ২১ জুন ২০২৫ থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত একত্রে অবস্থান করে। সেই সময়েও তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বিদেশ যাওয়ার নাটক করে যোগাযোগ বন্ধ করে দেয় এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়।


এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়।পরে তাকে কালীগঞ্জ থানায় নিয়ে আসা পরে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গতকাল তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানিয়েছে।

Labels:

মাইলস্টোন স্কুল ট্রাজেডি: সাতক্ষীরায় প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন




মাইলস্টোন স্কুল ট্রাজেডি: সাতক্ষীরায় প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন


নিজস্ব প্রতিনিধি : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভয়াবহ বিধ্বস্ত হয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের স্টাফ, শিক্ষার্থীদের অভিভাবক সহ যারা নিহত হয়েছেন এবং এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সকলের দ্রæত সুস্থতা কামনা করে সাতক্ষীরায় প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদ এ প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে সাতক্ষীরার বিভিন্ন উপজেলার প্রত্যেকটি মন্দিরে যুব ঐক্য পরিষদ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলন করেন। এতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Labels: ,

জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরার বিশেষ অভিযানে ৫০ বোতল কোরেক্স সিরাপ সহ ২ জন আসামী গ্রেফতার।

 


রেজাউল ইসলাম (বাবলু) : জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায়  জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ মিনাজ উদ্দীন  সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-২৫/০৭/২৫ তারিখ ২২.০৫  ঘটিকায়।

 অভিযান পরিচালনা করিয়া “সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া সাকিনস্থ কুলিয়া বাজার জনৈক মোঃ মেহেদী হাসান (৩৫), এর চায়ের দোকানের সামনে সাতক্ষীরা টু শ্যামনগর যাওয়ার পাকা রাস্তার উপর”  থেকে  আসামী ১। আল মামুন (২৫), পিং মৃত হারুন অর রশিদ, সাং গড়িয়াডাঙ্গা, পোঃ পারুলিয়া, থানা দেবহাটা, জেলা সাতক্ষীরার হেফাজতে হইতে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য কোরেক্স সিরাপ এবং ২। মোঃ ইব্রাহিম খলিল (৩১), পিং মৃত আনছার আলী গাজী, সাং চৌবাড়ীয়া, পোঃ শাখরা থানা সাতক্ষীরা, জেলা সাতক্ষীরার হেফাজত হইতে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য কোরেক্স সিরাপ সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় দেবহাটা থানা, সাতক্ষীরায় মামলা দায়ের  করা হয়েছে।

Labels: ,

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা, বেড়িয়ে আসছে অভিযুক্ত জিল্লুর অপরাধ জগতের ভয়ংকর তথ্য

 


ডেক্স রিপোর্ট :সন্ত্রাসী কায়দায় জনসম্মুখে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফকে শারীরিক ভাবে প্রহার ও হেনস্তা করেছে এক যুবক। বুধবার (২৩ জুলাই) রাত ১০ টার দিকে শহরের নিউ মার্কেট মোড়স্থ সাতক্ষীরা ফার্মেসির সামনে এই নেক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহর জুড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে অভিযুক্ত ঐ যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম মোঃ জিল্লুর রহমান সে শহরের মেহেদীবাগ টিভি টাওয়ার এলাকার বাসিন্দা ও জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক টিটুর ছোট ভাই। সে “মা মোটরস” নামক একটি রিকন্ডিশন মোটরসাইকেল শো-রুমের মালিক ও জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ ঔষধ কেনার জন্য নিউ মার্কেট মোড়ের প্রধান সড়ক থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা ফার্মেসির দিকে টার্ন নিলে বিপরীত দিক থেকে আসা লাল রঙের একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি হয়। এ সময় প্রাইভেটকার থেকে ঐ যুবক নেমে এসে কোন কথা বার্তা ছাড়াই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে শারীরিক ভাবে প্রহার করে জনসম্মুখে হেনস্থা করতে থাকে এবং ওখান থেকে টেনে হেচড়ে কৃষ্ণচূড়া গাছের দিকে নিয়ে যেতে থাকে। এসময় উপস্থিত সাধারণ পথচারীরা এগিয়ে এসে ভুক্তভোগী ঐ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রক্ষা করেন। এসময় অভিযুক্ত জিল্লুর রহমান তড়িঘড়ি করে প্রাইভেটকার যোগে নিউমার্কেটের দিকে চলে যায়। 

প্রত্যক্ষদর্শী আখের রসের দোকানদার মোঃ মনজুর রহমান জানান, অভিযুক্ত জিল্লুর রহমানের প্রাইভেট গাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোটরসাইকেল ধাক্কা দিয়েছে এমন অভিযোগ এনে তাকে হেনস্থা করতে থাকে, ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোন দোষ ছিল না গায়ের জোরে ছেলেটি এমন ঘটনা ঘটিয়েছে।

তথ্য অনুসন্ধানে অভিযুক্ত জিল্লুর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সময়ে তার শো-রুমের এক ক্রেতাকে মারপিট করে আলোচনায় আসে এই জিল্লু। তার বিরুদ্ধে হুন্ডি, মাদক, স্বর্ণচোরাচালান ও সুদ ব্যবসা সহ নানা অভিযোগ উঠেছে।

 এখন নিজে সরাসরি মাদক ব্যবসা না করলেও তার খালা হালি, বোন, বোন জামাই, মেয়ে নিলা ও জামাই রুবেল টিভি টাওয়ার সহ টার্মিনাল এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে বলে জানা গেছে।

সূত্র জানায়, বাগেরহাট জেলা থেকে আসা জিল্লু ২০১০ সালের শুরুতে জেলা টার্মিনালে তার মায়ের চায়ের দোকানের চা দোকানী হিসেবে পরিচিতি পায় টার্মিনাল এলাকায়। এর কিছুদিন পর জড়িয়ে পরে মাদক ব্যবসায়। 

ধাপে ধাপে বাড়তে থাকে তার মাদক ব্যবসার পরিধি, স্বীকৃতি পায় আন্তঃজেলা চোরাকারবারীর। এর কিছুদিন পর নজরে আসেন জেলার শীর্ষ এক স্বর্ণ চোরাকারবারীর, তার হাত ধরে নাম লেখান স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসায়। সেসময় সীমান্ত এলাকায় ত্রাস সৃষ্টি করে মাদক, স্বর্ণ ও হুন্ডি ব্যবসা পরিচালিত করতো জেলার যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী কুচপুকুরের বুনো কবীরের বন্ধু পরিচয়ে। এরপরে আর পিছু ফিরে তাকাতে হয়নি জিল্লুর, কালো টাকায় বনে যায় কোটিপতি। শুরু করেন রিকন্ডিশন মোটর সাইকেল ব্যবসার নামে সুদের ব্যবসা।

 কালো টাকায় একে একে কিনে নেয় ৮ থেকে ১০ টি অভ্যান্তরিন রুটের বাস, হয়ে যায় বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্য। পরিচয় দিতে শুরু করে আবু আহম্মেদলীগের, করেন পৌর কাউন্সিলর নির্বাচনও। জিল্লুর আছে নিজস্ব বাহিনী, তাদের মাধ্যমেই পরিচালিত হয় তার সকল অপকর্ম।

এদিকে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, তাকে আইনের আওতায় আনতে তার বাসাসহ বিভিন্ন জায়গায় টাস্কফোর্সের অভিযান অব্যহত আছে এবং উর্ধত্বন কর্তৃপক্ষ এবিষয়ে অবগত আছেন।

জানাগেছে, অভিযুক্ত জিল্লুকে রক্ষা করতে মাঠে নেমেছে একটি চক্র। চক্রটির বিরুদ্ধে তার অবৈধ ব্যবসার প্রশাসন ম্যনেজের দায়িত্ব আছে বলে নিশ্চত করেছেন জিল্লু বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সক্রিয় সদস্য। 

এ বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমানের বক্তব্য জানতে, তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বন্ধ পাওয়া যায় এবং কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Labels: ,

Friday, July 25, 2025

গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, থ্রি-হুইলার উল্টে হেলপার নিহত

 গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, থ্রি-হুইলার উল্টে হেলপার নিহত



‎‎ডেক্স রিপোর্ট : গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া-শাইলট্রি সড়কে ডাকাতির উদ্দেশ্যে গাছ ফেলে রাখে একদল দুর্বৃত্ত। এতে একটি আমবোঝাই থ্রি-হুইলার উল্টে গিয়ে ঘটনাস্থলেই এক কিশোর হেলপার নিহত হয়।


 আহত হয় গাড়ির চালক।বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের শাইলট্রি ব্রিজের কাছাকাছি পাঁচবিবি-কামদিয়া সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল রাতের আঁধারে সড়কের পাশে থাকা একটি গাছ কেটে সড়কে ফেলে দেয়। এ সময় পাঁচবিবি দিক থেকে আসা আমবোঝাই একটি থ্রি-হুইলার ওই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

‎ঘটনাস্থলেই নিহত হন হেলপার সাকিবুল ইসলাম (১৪)। তিনি নওগাঁ জেলার গাঙ্গুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়িচালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬), তিনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

‎জানা গেছে, থ্রি-হুইলারটি আম নিয়ে নওগাঁর সারাইগাছি এলাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সড়কে গাছ পড়ে থাকায় সেটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। সাকিবুলের বুক, মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎আহত চালকের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহত চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।

Labels:

Thursday, July 24, 2025

সাতক্ষীরার কালিগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 


সাতক্ষীরার কালিগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

 ডেক্স রিপোর্ট :

প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনের ৭০ লক্ষ শিক্ষার্থীকে বঞ্চিত রেখে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়া সম্ভব নয়।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত ১৭ জুলাইয়ের পরিপত্রে শুধুমাত্র  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয় উ়ল্লেখ করা হয়। 

অনতিবিলম্বে উল্লেখিত পরিপত্রটি প্রত্যাহারপূর্বক কিন্ডারগার্টেনে অধ্যয়ণরত শিক্ষার্থীদের ৫ম শ্রেণিতে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কালিগঞ্জ উপজেলা শাখার আযোজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


" জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ গেইট এর সম্মুথে ২৪ জুলাই সকাল ১০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলার ২০ টি কিন্ডারগার্টেনের তিন শতাধিক শিক্ষকের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহঃ সভাপতি কে. বি আহছানউল্লা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বসাকের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি প্রত্যয় আইডিয়াল স্কুলের সহঃ প্রধান শিক্ষক আলমগীর কবির।  

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে দাবি পেশ করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনর সেক্রেটারী শেখ সাঈদী কিবরিয়া কাইয়ুম, সহঃ সভাপতি ইডা স্কুলের প্রধান শিক্ষক খান আলাউদ্দিন, অর্থ সম্পাদক প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়, ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক খান তাওহিদুর রহমান হেলাল, আহ্ছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জি এম আবু ফরহাদ, আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, জিরনগাছা কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মনিরুল ইসলাম, রাজবাড়ী কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মোঃ মহাসিন, নলতা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ তাপস কুমার ঘোষ, কে. বি. মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ ইস্তাকফার হোসেন, চিলড্রেন ভয়েস প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সুবোধ চন্দ্র ঘোষ, চন্ডিতলা আদর্শ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ সুব্রত মন্ডল, লাইসিয়াম আইডিয়াল স্কুলের সহঃ প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,  গ্রো স্কুলের অধ্যক্ষ আবু আলম, চিংড়িখালী বৈরাগীরচক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওকালত হোসেন, চাইল্ড সায়েন্স স্কুলের শিক্ষক মোঃ সফিউল্লাহ প্রমুখ।

Labels: , ,

আশাশুনিতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মরহুম আঃ সাত্তার ও তার সহধর্মিণীর স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

 


আশাশুনিতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মরহুম আঃ সাত্তার ও তার সহধর্মিণীর স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প


নিজস্ব প্রতিনিধ : 

আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প করা হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মরহুম আব্দুস সাত্তার ও তার সহধর্মিণীর স্মরণে বৃহস্পতিবার(২৪ জুলাই)সকাল ৯ টায় আশাশুনি সদরের গাছতলা এসডিএফ অফিসে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল(৯ -২ টা)পর্যন্ত নাম রেজিঃ,ফ্রি চিকিৎসা প্রদান এবং ছানি রোগি বাছাই করা হয়। 

ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা,চোখের প্রেসার পরীক্ষা,নেত্রনালীর পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন,ঔষধ,কালো চশমা,যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশন করানোর জন্য বাছাইকৃত রোগিদের সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

 উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহবায়ক গ্রাম ডাক্তার মফিজুল ইসলাম লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব গ্রাম ডাক্তার রাশিদুজ্জামান। ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন যুগ্ন আহবায়ক গ্রাম ডাক্তার আরমিন হোসেন,যুগ্ন আহবায়ক গ্রাম ডাক্তার বিদ্যুৎ চক্রবর্তী,যুগ্ন আহবায় গ্রাম ডাক্তার গোলাম ইয়াসিন,সদস্য গ্রাম

 ডাক্তার শেখ খলিফাতুল্লাহ সহ স্থানীয় লোকজন। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার,ডাক্তার সোহানুর রহমান,তাকে সহযোগিতা করেন মোঃ আরাফাত হোসেন,নুরুল আমিন,আজিজুল হক,হোসেন আলী,আরাফাত হোসেন,আসমা খাতুন,মহুয়া সুলতানা,নিশি খাতুন প্রমুখ।

Labels: , ,

Wednesday, July 23, 2025

বর্তমান নির্বাহি কমিটির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত

 


বর্তমান নির্বাহি কমিটির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত


সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি : আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ।

হাফেজ মোঃ কামরুল ইসলামের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এরপর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ বহু সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।  একই সাথে আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।

পেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি ও দৈনিক যুগের বার্তার নির্বাহি সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, শহিদুল ইসলাম, আবু সাঈদ বিশ্বাস, রবিউল ইসলাম, মাহফিজুল ইসলাম আক্কাজ প্রমূখ।  

বক্তারা বলেন, ২০২১ সালের মার্চের নির্বাচনে মমতাজ আহমেদ বাপী ও মোহাম্মদ আলী সুজনের কমিটি আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় প্রেসক্লাব পরিচালনা করেছেন। এক বছরের কমিটি আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে টানা সাড়ে তিনবছর স্বৈরাচারী কায়দায় প্রেসক্লাব দখল করে রেখেছিল। প্রেসক্লাবের উন্নয়নের নামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে নিজেরা আত্মসাৎ করেছেন।

 এমনকি তৎকালীন কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমানের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে প্রেসক্লাবের সভাপতির পদ বিক্রি করে দেন মমতাজ আহমেদ বাপী। মুনজিতপুরস্থ লিচুতলা নামক স্থানে কমিটির সভাপতির পদ বিক্রি হওয়ায় এটাকে লিচুতলা ষড়যন্ত্র বলেও অনেকে আখ্যায়িত করেছেন। তিনিও প্রেসক্লাবের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে তা পকেটস্থ করেন। তাদের সাড়ে তিন বছরের পরিচালনায় প্রেসক্লাবের সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মকান্ড মুখ থুবড়ে পড়ে। প্রেসক্লাবের সচিব থেকে শুরু করে ঝাড়–দারদের বেতন মাসের পর মাস বকেয়া রাখেন। 

লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করলেও প্রেসক্লাবের তহবিল হয়ে পড়ে শুন্য। এমতাবস্থায় জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুথানের পর প্রেসক্লাবের সচেতন ও প্রগতিশীল সাংবাদিকরা একত্রিত হয়ে প্রেসক্লাবের উন্নয়ন ও কার্যক্রম গতিশীল করার লক্ষে কয়েক দফা বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার একপর্যায়ে গঠনতন্ত্রের আলোকে একান্ন ভাগ সদস্যের মতামতের ভিত্তিতে ২৪ আগষ্ট ২০২৪ এক বছর মেয়াদি একটি কার্য নির্বাহি কমিটি গঠিত হয়। যা বর্তমানে বিদ্যমান।

সাধারণ সম্পাদক আব্দুল বারী বলেন, আবু নাসের মোঃ আবু সাঈদকে সভাপতি করে ১৩ সদস্যের গঠিত কমিটি প্রেসক্লাবের শুন্য তহবিল হাতে নিয়ে গুটি গুটি পায়ে দীর্ঘ এগারো মাস পাড়ি দিয়েছে। প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ নিয়ে সিলেটে আনন্দ ভ্রমন, সকল সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ, পবিত্র ঈদে সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান, প্রেসক্লাবের বিধ্বস্ত ভবন নতুন করে নির্মাণের কাজ শুরু করা হয়েছে। 

সচিব, পিয়ন ও ঝাড়ু–দারের কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধ করাসহ নানান ধরণের সেবা ও উন্নয়নমূলক কাজ করে আসছে এই কমিটি। 

প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সাতক্ষীরা প্রেসক্লাব যখন উন্নয়নের অগ্রযাত্রায়, ঠিক তখনই আওয়ামী আমলের সেই ফ্যাসিষ্ট সাংবাদিকরা ষড়যন্ত্র শুরু করে। তারা কিছু বহিরাগত মাদকাসক্ত, সমাজ বিরোধী, সন্ত্রাসীদের সাংবাদিকতার তকমা লাগিয়ে প্রেসক্লাব ও সাতক্ষীরাকে অস্থিতিশীল করতে অজানা কোন জায়গা থেকে প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি কমিটি ঘোষনা করেন। এবং ফ্যাসিষ্টদের সাথে ষড়যন্ত্র করে প্রেসক্লাব দখলের হুমকি দিতে থাকে। এই কুচক্র মহলটি আজও সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের এবিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়ে সাধারণ সম্পাদক আরো বলেন- আমরা শন্তিতে বিশ্বাসি। তাই, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র পরিহার করে প্রেসক্লাবের বৃহৎ স্বার্থে ও সাংবাদিকদের পোশাগত মানউন্নয়নে বিপথগামী সদস্যদের ফিরে আসার আহবান জানানো হয়েছে বার্ষিক সাধারণ সভায়।  

এসময় উপস্থিত সাংবাদিকদের অনেকেই  বিপথগামী সদস্যদের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করেন। এবং শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে বর্তমান কার্যনির্বাহি কমিটির মেয়াদকাল গঠনতন্ত্র মোতাবেক আরো ৪৫ দিন বাড়ানোর জন্য সুপারিশ করেন। বিষয়টি সাধারণ সভার সকল সদস্যরা সম্মতি প্রদান করেছেন।  

সাধারণ সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পড়ে শোনান অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন।


Labels: ,

বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনায় সাতক্ষীরায় প্রার্থনা




বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনায় সাতক্ষীরায় প্রার্থনা

ডেস্ক রিপোর্ট: উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে বাংলাদেশ যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিকাশ কুমার দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অমিত কুমার ঘোঘ, সদর উপজেলা শাখার অরবিন্দ কর্মকার, সুমন বিশ্বাস, পৌর শাখার বাধন ঘোষ, কৌশিক ঘোষ, ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুজন বিশ্বাস, সাগর, জয় মহা প্রভু সেবক সংঘের সভাপতি সুজয় মজুমদার সহ মন্দিরে আগত ভক্তবৃন্দ।

Labels: ,

Tuesday, July 22, 2025

সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে সরকারি রাস্তা বন্ধ করে ট্রাক লোড-আনলোড করছে :সাধারণ জনগণের চলাচলের ভোগান্তি

 


সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে সরকারি রাস্তা বন্ধ করে ট্রাক লোড-আনলোড করছে :সাধারণ জনগণের চলাচলের ভোগান্তি



ওমর ফারুক বিপ্লব  : সাতক্ষীরা শহরে সার্কিট হাউজ মোড়ে রাস্তা বন্ধ করে ট্রাক লোড-আনলোড করায় জনগনের চলাচলের ভোগান্তি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় সময় সাধারণ জনগণ যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ডে সার্কিট হাউজ মোড়ে রসুলপুর গ্রামের মৎস্য অফিসের যাতয়াতের সরকারি রাস্তাজুড়ে জমজমাট হয়ে উঠেছে হাঁস,মুরগি ও মছের খাদ্য মেগা ফিডের গোডাউন ব্যবসা। এতে করে ভোগান্তির শিকার হচ্ছে মৎস্য অফিস কর্মকর্তা- কর্মচারি, স্কুল কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসীর খেটে খাওয়া সাধারণ মানুষ। এই শ্যামল ফিডের দোকান ছাড়াও তার রয়েছে একাধিক ব্যাবসা প্রতিষ্ঠান। তার নিজের নয়ন নামে একটি জুয়েলারী দোকান রয়েছে সেখানে সে চড়াও সুদে সোনা বন্ধকের নামে সুদের কারবার চালিয়ে যাচ্ছে।


 

রসুলপুর গ্রামে নাম না বলা অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমাদের এলাকায় যাতায়াতের এই একটি রাস্তা। এই রাস্তার পাশে সরকারি বি এ এম ভবনটি ভাড়া নিয়েছে মেগা ফিড ব্যবসায়ী শ্যামল কুমার। এই ব্যবসায়ী শ্যামল কুমার রাস্তা আটকিয়ে ট্রাকে ফিড লোড-আনলোড করায় আমাদের ঝুঁকির মধ্যে চলতে হয়। কেউ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।



রসুলপুর গ্রামের মোটরসাইকেল মিস্ত্রি ইয়াসিন বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার থাকাকালিন আমরা প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের কারনে প্রশাসনের দিয়ে আমাদের হয়রানি করে এই শ্যামল। আরো বলেন তৎকালিন সময় আমাদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে উচ্ছেদের অভিযোগ দিয়ে শ্যামল হিন্দু বলে নাটক সাজিয়েছিল সংখ্যালঘুকে আমরা না কি উচ্ছেদ করার চেষ্টা করছি।তার পর থেকে রাস্তা আটকিয়ে ট্রাক লোড -আনলোড করলে কেউ কিছু বলেনা ভয়ে।



রসুলপুর গ্রামের চায়ের দোকানদার মোস্ত বলেন, প্রতিদিন এই রাস্তায় বড় বড় ট্রাক নিয়ে আসলে আমাদের রাস্তা ঘাট নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই শ্যামলের কিছু বলার সাহস নাই। কারন রসুলপুর এলাকার কিছু নেতাদের টাকার বিনিময় ম্যানেজ করে। সরকারি রাস্তা ক্ষতি করে ও জন সাধারন মানুষের হয়রানি করে মেগা ফিড ব্যবসা করে যাচ্ছে শ্যামল কুমার।



রসুলপুর গ্রামের  হোটেল ব্যাবসায়ী রফিকুল বলেন, শ্যামলের কারনে আমরা ভোগান্তি পাচ্ছি কিন্তু আমাদের কিছুই বলার নাই। আমরা কিছু বল্লে হয়রানির শিকার হতে হবে ।


এ বিষয়ে মেগা ফিডের শ্যামল কুমারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।



মৎস্য অফিসের রাস্তা বন্ধ করে ফিডের গাড়ি লোড- আনলোডের বিষয় জানার জন্য জেলা মৎস্য কর্মকর্তা জনাব জি,এম, সেলিম বলেন, আমাদের মৎস্য অফিসের যাতায়াতের রাস্তার উপর দিনের বেলা লোড- আনলোডের কাজ বন্ধ রাখতে বলছি কিন্তুু তার সেটি বন্ধ করছে না। আমি তাদের বলছি অফিস চলাকালিন সময়ে কাজ বন্ধ রেখে সন্ধার পরে লোড- আনলোড করতে। এ বিষয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে।

Labels: ,

Monday, July 21, 2025

তালার আটারই গ্রামে মাদকাসক্ত যুবক খু'ন

 

দৈনিক সময় বার্তা          দেশ ও  দশের কথা বলে 

তালার আটারই গ্রামে মাদকাসক্ত যুবক খু'ন

রেজাউল ইসলাম (বাবলু) : ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবককে হ'ত্যা করা হয়েছে। সোমবার (২ ১জুলাই) রাত ৯টার দিকে তালা উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে।


স্থানীয়রা জানায়, ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে হাবিবুরের মা ও স্ত্রী হাবিবুকে গুরুতর আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও শরীর জুড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন ছিল।


এলাকাবাসীরা জানান, ঘটনার আগে মোটরসাইকেল কেনা নিয়ে স্ত্রী ও মায়ের সঙ্গে হাবিবুরের তীব্র বাক-বিতণ্ডা হয়। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করেন স্থানীয়রা। একপর্যায়ে তিনজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা মারাত্মক রূপ নেয়।


নিহতের পরিবার এখনো হত্যার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করতে নারাজ।


খবর পেয়ে তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। 


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Labels: ,

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশনই হয়ে উঠল শেষ ফ্লাইট।


 ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশনই হয়ে উঠল শেষ ফ্লাইট

ডেক্স রিপোর্ট :

মাত্র ৩ দিন আগে তার ট্রেনিং শেষ হয়। প্রশিক্ষণ চলাকালে প্রতিটি উড্ডয়নে একজন ইনস্ট্রাক্টর সঙ্গে থাকেন। তবে আজ ছিলো তৌকিরের প্রথম একক উড্ডয়ন বা সলো ফ্লাইট।


সাধারণত, কোনো পাইলটের প্রথম একক ফ্লাইটে পুরো স্কোয়াড্রনে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রানওয়ের পাশে ইনস্ট্রাক্টর থাকেন সতর্ক অবস্থানে, ওয়ারলেসে সরাসরি যোগাযোগে প্রস্তুত, যদি জরুরি কোনো নির্দেশনা দিতে হয়।


তৌকির টেকঅফ করার পাঁচ থেকে সাত মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর বিমানের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। দেখা যায়, উত্তর দিক থেকে ঘুরে ফাইটার জেটটি দক্ষিণ দিকে নামতে নামতে উচ্চতা হারাচ্ছে। বারবার রেডিও যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।


কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। ফ্লাইটটি এমন অবস্থানে ছিল যে, সরাসরি বিমানবন্দরের আন্তর্জাতিক টারমাক বা পার্কিং জোনে বিধ্বস্ত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পাইলট তৌকির সম্ভবত কোনো এক প্রচেষ্টায় জেটটির দিক পরিবর্তন করেন।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইটটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়। ইঞ্জিন বিকল হওয়ার পাশাপাশি রেডিও সিগন্যালও অকার্যকর হয়ে পড়ে।


জেটটি সম্ভবত ফাঁকা মাঠে নামানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত জেটটি বাউন্স করে গিয়ে মাইলস্টোন স্কুল ভবনের মধ্যে আঘাত হানে।

Labels:

সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার

 


সাতক্ষীরার সব থানায় অনলাইন জিডি সেবা চালু করলেন পুলিশ সুপার


সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশী সেবা ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ অগ্রসর হলো সাতক্ষীরা জেলা। সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে জেলার সব থানায় আনুষ্ঠানিকভাবে অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) সেবা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। 

বাংলাদেশে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন জিডি সেবা চালুর এই পদক্ষেপকে অভিহিত করা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। পুলিশের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যেই “অনলাইন জিডি” অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো নাগরিককে ঘরে বসেই জিডি করার সুযোগ দিয়েছে।

এখন থেকে সাতক্ষীরা জেলার সব থানায় নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিখোঁজ ডায়েরি, চুরি, হারানো মোবাইল, দলিলপত্র ও অন্যান্য সাধারণ ডায়েরি করতে পারবেন সহজেই। একবার রেজিস্ট্রেশন করলেই সেবা গ্রহণ করা যাবে বারবার।

এই সেবা গ্রহণে গুগল প্লে স্টোর থেকে “ঙহষরহব এউ” অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। অতিরিক্ত রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই কার্যক্রমের ফলে থানায় না গিয়ে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় জিডি করতে পারছেন, যা অনেক দিনের জনগণের চাওয়া ছিল।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “এই অনলাইন জিডি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে এবং মানুষের আস্থা ও নিরাপত্তা আরও বাড়াবে। আমরা চাই জনগণ পুলিশের সেবা সহজে ও দ্রæতভাবে পাক।”

এ উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ আবারও প্রমাণ করলো যে, তারা আধুনিক ও জনগণের অংশীদারিত্বমূলক পুলিশিং-এ অঙ্গীকারবদ্ধ।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মোঃ শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিম প্রমুখ।

Labels: ,

Monday, July 14, 2025

"জেলা সেবা" অ্যাপ: ওপেন জিরো থ্রি-র প্রথম উদ্যোগে সাতক্ষীরায় যাত্রা শুরু, লক্ষ্য সারা বাংলাদেশ

 


জেলা সেবা" অ্যাপ: ওপেন জিরো থ্রি-র প্রথম উদ্যোগে সাতক্ষীরায় যাত্রা শুরু, লক্ষ্য সারা বাংলাদেশ

এস কে ইলিয়াস হোসেন (রুবেল)

 

বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন মাত্রা যোগ করলো "জেলা সেবা" নামের একটি মোবাইল অ্যাপ, যা ওপেন জিরো থ্রি (Open 03) প্ল্যাটফর্মের প্রথম প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই অ্যাপের মাধ্যমে একজন নাগরিক তাঁর জেলার প্রশাসনিক তথ্য, নাগরিক সেবা, স্বাস্থ্য, শিক্ষা, রক্তদানের মতো জরুরি সেবা, কেনাবেচা ও ভাড়াবিষয়ক তথ্য, এমনকি স্থানীয় বিখ্যাত খাবারের তথ্যও সহজেই পেতে পারেন।

১৪জুলাই ২০২৫

অ্যাপটির ফাউন্ডার হিসেবে রয়েছেন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা শেখ আলভী রাজন, এবং কো-ফাউন্ডার হিসেবে আছেন ফেরদৌস হোসেন। শেখ আলভী রাজন দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করছেন, আর ফেরদৌস হোসেন ডিজিটাল সেবার উন্নয়নে অভিজ্ঞ। এই দুজনের হাত ধরেই "জেলা সেবা" অ্যাপ বাস্তবায়নের পথে এগিয়েছে।


প্রাথমিকভাবে সাতক্ষীরা জেলায় অ্যাপটির কার্যক্রম শুরু হয়েছে। এই জেলার নাগরিকরা অ্যাপের মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলো পাচ্ছেন:


স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকের তথ্য


শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের তালিকা


জরুরি সেবা (পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স)


কেনাবেচা ও ভাড়ার তথ্য


রক্তদাতা ও রক্ত প্রয়োজন সংক্রান্ত তথ্য


জেলার ঐতিহ্যবাহী খাবার এবং অন্যান্য দরকারি তথ্য


ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা হিসেবে অ্যাপ নির্মাতা শেখ আলভী রাজন জানান,


এই অ্যাপস’র সুষ্ঠু ব্যবহার যেন আপনাকে উপকার এনে দিতে পারে এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। কেউ এর অপব্যবহার করবেন না। বিনা প্রয়োজনে অ্যাপের মধ্যে থাকা নাম্বারগুলোতে কল দেওয়া থেকে বিরত থাকবেন।"


তিনি আরও বলেন, অ্যাপটিতে ব্যবহৃত সব নাম্বার ও ওয়েবসাইট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই যুক্ত করা হয়েছে। কেউ যদি এসব নাম্বারে বিরক্তি বা হয়রানি সৃষ্টি করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ফাউন্ডার শেখ আলভী রাজন বলেন,

জেলা সেবা অ্যাপ কেবল প্রযুক্তিনির্ভর একটি উদ্যোগ নয়, বরং এটি একটি সামাজিক সেবা। আমরা চেয়েছি সাধারণ মানুষ যেন তার জেলার প্রয়োজনীয় সব তথ্য একটি অ্যাপে পায়।"


কো-ফাউন্ডার ফেরদৌস হোসেন বলেন,

আমরা সাতক্ষীরায় শুরু করেছি। ইনশাআল্লাহ, ধাপে ধাপে এই অ্যাপ সারা বাংলাদেশে বিস্তৃত হবে।"


"ওপেন জিরো থ্রি" একটি প্রকল্প-ভিত্তিক উদ্যোগ, যা প্রযুক্তির মাধ্যমে সমাজে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। "জেলা সেবা" তাদের প্রথম অ্যাপ্লিকেশন হিসেবে ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে।


অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে, এবং ভবিষ্যতে আইওএস সংস্করণ উন্মোচনের পরিকল্পনাও রয়েছে।


 আপনার প্রতিষ্ঠান বা সেবাকে "জেলা সেবা" অ্যাপে প্রচার করতে চাইলে নির্মাতাদের সাথে যোগাযোগ করার সুযোগ রয়েছে।

Labels: ,

Sunday, July 13, 2025

আশাশুনি ইউপি চেয়ারম্যান দীপঙ্করের বিরুদ্ধে জ্বাল সনদ দিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ

 


আশাশুনি ইউপি চেয়ারম্যান দীপঙ্করের বিরুদ্ধে জ্বাল সনদ দিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ   


এস কে কামরুল হাসান সাতক্ষীরা 


আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর  সরকার দ্বীপের বিরুদ্ধে  জাল সনদ দিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ। 

তথ্য অনুসন্ধানে জানা যায়  কাদাকাটি ইউনিয়নের মৃত রুহুল আমিন কনটাক্টরের দুই  ছেলে  দুই মেয়ে  রেখে মৃত্যু মৃত্যুবরণ করেন। 

গত  বছর  ১৭,৫,২৩ ইং তারিখে  মৃত রুহুল আমিন কন্ডাক্টরের  একমাত্র সন্তান  এস এম সাফায়েত সরোয়ার  উল্লেখ করে এক  ছেলে এবং দুই মেয়ে সহ তার নাম বাদ দিয়ে   মোটা অর্থের বিনিময়  ভুয়া জাল নাগরিক সনদপত্র প্রদান করেন।   


  

এ বিষয়  চেয়ারম্যান দীপঙ্কর কুমার  দ্বীপের কাছে  তার মুঠো ফোনে জানতে চাইলে 

তিনি জানান  আমি এ বিষয়ে তেমন কিছু জানি না  ঐ এলাকার মেম্বার 

আমাকে সই করতে বলেছিল আমি করে দিয়েছি। 


এছাড়া তার বিরুদ্ধে  সরকারি প্রকল্পের  কাজ শেষ না করে 

টাকা লুটপাটের 

অভিযোগের বিষয় জানতে চাইলে   তিনি কোন  উত্তর না দিয়ে ফোন কেটে দেন। 


অভিযোগ উঠেছে বিগত অর্থবছরের  আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কাবিখা কর্মসূচির রাস্তা নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের রয়েছে তার বিরুদ্ধে,  অসাধু কর্মকর্তাদের লুকোচুরি, প্রকল্পের সভাপতির ভূমিকা ও কাজের পরিণতি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এলাকবাসী আরও জানান  দুর্নীতিবাজ দীপঙ্কর কুমার দ্বীপ  আওয়ামী লীগের দোসর সে এখনো কিভাবে  ইউনিয়নের চেয়ারম্যান পদে বহাল থাকে এমন প্রশ্ন   বর্তমান অন্তর বর্তীকালীন  সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়  কর্তৃপক্ষের কাছে। 


কাদাকাটি  সাতক্ষীরা জেলার  প্রভাবশালী নেতাদের দিয়ে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে  বাগিয়ে নেন  কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ ব্যবহার করে 

বিগত ১৬ বছরে সরকারি ইজারা জ�

Labels: ,

প্রতিহিংসাপরায়ন শিক্ষক সিন্ডিকেটের কবলে দিশেহারা শিক্ষক রবিউল





কলারোয়ার হাজী নাছির উদ্দীন কলেজ

প্রতিহিংসাপরায়ন শিক্ষক সিন্ডিকেটের কবলে দিশেহারা শিক্ষক রবিউল


নিজস্ব প্রতিনিধি : অসাধু ও প্রতিহিংসাপরায়ন শিক্ষক সিন্ডিকেটের কবলে দিশেহারা হয়ে পড়েছেন কলারোয়ার হাজী নাছির উদ্দীন কলেজের এক শিক্ষক। এখতিয়ার না থাকলেও অবৈধভাবে সহকারী অধ্যাপকের পদ থেকে পদাবনতি করিয়ে প্রভাষক পদে চাকরি করতে বাধ্য করা হয় ওই শিক্ষককে। একাধিবার চেষ্টাও করা হয়েছে বরখাস্ত করার। ভুক্তভোগী রবিউল ইসলাম কলারোয়া হাজী নাছির উদ্দীন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক। বিগত ৪ বছর ধরে নির্মম এই অত্যাচারের শিকার হয়ে আসলেও কোন প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। চলতি বছরের ২ ফেব্রæয়ারি ন্যায় বিচার চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে গত ২৫ জুন ২০২৫ তারিখে একটি প্রতিনিধি দল তদন্ত সম্পন্নও করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম হাজী নাছির উদ্দীন কলেজে ২০১০ সালে তৎকালিন বৈধ কমিটির সিদ্ধান্তের আলোকে রেজুরেশনের মাধ্যমে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। 

২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত সহকারী অধ্যাপক হিসাবে প্রায় সাড়ে এগারো বছর ধরে সরকারি পূর্ণ বেতন-ভাতাদি উত্তোলন করে আসার পরে মহামান্য হাইকোর্ট কর্তৃক স্ট্যাটাসকো সত্তে¡ও পদ অবনতি করা হয়েছে।

কিন্তু ২০২১ সালে রবিউল ইসলাম ও সাচিবিক বিদ্যার সহকারী অধ্যাপক বরকত আলীর বিরুদ্ধে ২০১৯ সাল থেকে শারিরীকভাবে অক্ষম আব্দুস সবুরকে দিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করে। শিক্ষক আব্দুস সবুর চলাফেরা করতে পারে না এমনকি কথাও বলতে পারে না।  

উক্ত বিষয়ে মাউশি ঢাকা এর স্মারক নং-৩৭০২০০০০১০৫১২০০৫.২০২৩০, তারিখ ২৩ জুলাই ২০২০ এর পত্র মোতাবেক মাউশি খুলনা অঞ্চল স্মারক নং ৩৭.০২.৪৭০০ .০০.০১.০০১.১৭.৬৪৬ তারিখের পত্রের আলোকে মো: ইনামুল ইসলাম সহকারী পরিচালক, ওই বছর ২৯ জুলাই সকাল ১০টায় আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে শুনানির জন্য উপস্থিত হই। কিন্তু উক্ত শুনানিতে আব্দুস সবুর অনুপস্থিত থাকা সত্তে¡ও শুনানি শেষে অবৈধভাবে সহকারী অধ্যাপক থেকে প্রভাষকের পদে সুপারিশ করেন। কিন্তু একই অভিযোগে অভিযুক্ত মো: বরকত আলীকে নিয়োগ জালিয়াতির মাধ্যমে স্বপদে বহাল রাখেন। অথচ বরকত আলীর নিয়োগ প্রক্সির মাধ্যমে হয়েছে যা ডি আই এ এর এবং শিক্ষা মন্ত্রনালয়ের রিপোর্টে প্রমানিত। মন্ত্রণালয়ের পুনঃতদন্তের লক্ষ্যে জেলা প্রশাসক তার যোগদান পত্রটিও তার হাতের লেখা নয় মর্মে বিগত-০৮/১০/২০১৭ ইং তারিখ রিপোর্ট প্রদান করেন। মোঃ বরকত আলীর যোগদান পত্র ও নিয়োগ পরীক্ষার লিখিত খাতায় হাতের লেখা এক নয় মর্মে রিপোর্টে প্রমাণিত হয়।

এদিকে, কলেজের অসাধু শিক্ষক সিন্ডিকেটের প্ররোচনায় শারিরীক ও মানসিকভাবে একেবারে অক্ষম শিক্ষক আব্দুস সবুরকে সহকারী অধ্যাপক প্রদানের সুপারিশ করা হয়। অথচ তার পক্ষে ক্লাস নেওয়া একেবারেই অসম্ভব। অসুস্থ্যতার কারনে এছাড়া তিনি দীর্ঘদিন কলেজেও আসেন না। উক্ত রিটের বিরুদ্ধে রবিউল ইসলাম হাইকোর্টে আপিল করলে ১৭ আগস্ট ২০২১ তারিখে তাকে স্বপদে বহাল রাখার নির্দেশ দেন। কিন্তু কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাইকোর্টের সে নির্দেশ অমান্য করে অবৈধ ভাবেই রবিউল ইসলামকে সহকারী অধ্যাপক পদ থেকে অপসারন করে প্রভাষক পদে রেখেছেন। 

অন্যদিকে, কলেজের ওই অসাধু সিন্ডিকেটটি শিক্ষক আব্দুস সবুরের অসুস্থ্যতাকে মানবিক কারণ দেখিয়ে ওই পদে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। 

এবিষয়ে কলেজের বর্তমান সভাপতি সালাউদ্দিন পারভেজ বলেন, রবিউল ইসলাম নি:সন্দেহে একজন ভালো শিক্ষক। কিন্তু তার সিনিয়র স্কেলের বিষয়টি বেশ জটিল। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধানের। ইতোমধ্যে একটি তদন্তও সম্পন্ন হয়েছে। দেখা যাক কি করা যায়। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক প্রফেসর ড. আনিস আর রেজা বলেন, আমরা তদন্ত সম্পন্ন করেছি। কিছু সত্যতা আমরা পেয়েছি। কিন্তু তারপরও কলেজের ভেতরে অনেক সমস্যা রয়েছে। যাই হোক ন্যায় বিচার নিশ্চিতে আমরা কাজ করছি।


Labels: , ,

দেবহাটায় সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটি ঘোষনা

 


দেবহাটায় সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটি ঘোষনা।

ডেক্স রিপোর্ট :বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দেবহাটা উপজেলার সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ইউসুফ গাজীকে আহবায়ক, রাকিব হোসেন রনি সদস্য সচিব ও বাপ্পী কুমার ঘোষ কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে সখিপুর ইউনিয়ন তাঁতীদলের কমিটি। কাজী আব্দুল মালিক আহবায়ক, আশরাফুল ইসলাম সদস্য সচিব ও নাসিরুল্লাহ হোসেনকে করে নওপাড়া ইউনিয়ন তাঁতি দলের কমিটি ঘোষনা  করা হয়। 

দেবহাটা উপজেলা তাঁতীদলের আহবায়ক হীরণ কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ২ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক অনুমোদন করা হয়।এসো উপস্থিত ছিলেন দেওয়াটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, কে বিয়ে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, দেবহাটা উপজেলা তাঁতীদলের দলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন মোড়ল, কুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হোসেন আলী, যুগ্ন আহবায়ক দীপঙ্কর সরকার প্রমুখ।

Labels: ,

সন্তান ফিরে পেতে যুবলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীর মামলা

 


সন্তান ফিরে পেতে যুবলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীর মামলা

দেবহাটা প্রতিনিধি: 

সাতক্ষীরার দেবহাটায় আটকে রাখা তিন শিশু সন্তানকে ফিরে পেতে রাজীব হোসেন (৩৬) নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী।


যুবলীগ নেতা রাজীব হোসেন উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের ছেলে। 


বুধবার (৯ জুলাই) সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা রাজীবের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার প্রথম স্ত্রী সুমনা আক্তার কলি। মামলাটিতে অপর দুই সতীন, শ্বাশুড়ি, ননদ ও দেবরসহ মোট ৯ জনকে আসামী করা হয়েছে।


মামলার আবেদনে সুমনা আক্তার কলি বলেছেন, ১৩ বছর আগে পারিবারিকভাবে রাজীবের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যা ও দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বিয়ের পর কয়েক বছর তারা ভালোভাবে সংসার করলেও পরবর্তীতে রাজীবের বেপরোয়া জীবন যাপন, পরকীয়া, একাধিক বিয়ে এমনকি পরীকায়ার সূত্র ধরে ধর্ষণের মতো ঘটনাও ঘটাতে থাকে রাজীব। 


এসব নিয়ে বাধা দিতে গেলে বিভিন্ন সময়ে তার ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করা হতো। গত ২৮ জুন মিথ্যা অপবাদে স্ত্রী সুমনা আক্তার কলিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় রাজীব ও তার বাড়ির লোকজন। সেসময় তার তিন শিশু সন্তানকে রাজীবের বাড়িতে আটকে রাখা হয়। পরদিন সকালে সুমনা আক্তার কলি তার বাচ্চাদের আনতে গেলে তাকে ফের মারধরসহ খুন-জখমের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। 


এনিয়ে স্থানীয়ভাবে কোন সহায়তা না পেয়ে ন্যায় বিচার ও সন্তান ফিরে পাওয়ার আশায় সুমনা আক্তার কলি অবশেষে তার স্বামী যুবলীগ নেতা রাজীবের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেছেন।

Labels: , ,

Saturday, July 12, 2025

এদেশে চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না: সাতক্ষীরায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম



এদেশে চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না

সাতক্ষীরায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এদেশে চাঁদাবাজদের কোন ঠাই হবে না। তারা ভেবেছিল দুই তিনটা আসন দিয়ে ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই’। হাসনাত আব্দুল্লার বক্তব্যের উদ্বৃত্তি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘৫ই আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি, দেশকে পূনর্গঠন করি। সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সাই দেয়নি। তারা বলেছিলো ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে ৬ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের কোন সমর্থন পাওয়া যায়নি’। শনিবার (১২ জুলাই) দুপুর ১টায়  সাতক্ষীরা খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমম্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিংসক তাসনীম জারা। এছাড়া মঞ্চে শ্লোগান দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভার আগে সাতক্ষীরায় শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই-বিপ্লবে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে একটি পদযাত্রা শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপি’র সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘চাদাকাজ নির্মূলে গ্রামে গ্রামে, পাড়া মহল্লায় কমিটি গড়ে তুলতে হবে’।

Labels: , ,

Friday, July 11, 2025

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর:ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা





জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর

ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

নিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর বাড়িতে এসে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার হাড়তদহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় রোহনা আক্তার শীলা নামের একটি মেয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হাড়তদহ এলাকার মৃত মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মইমুর হোসেন নিজ জামাতাসহ ১২জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার গোকালখালী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ রাকিবুল ইসলামের সাথে সাতক্ষীরা সদর উপজেলার হাড়তদহ গ্রামের মোঃ মইমুর হোসেনের মেঝ মেয়ে রোকসানা আক্তার সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাতা মোঃ রাকিবুল ইসলাম অদ্যবধি পর্যন্ত বিভিন্ন অজুহাতে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে মোঃ মইমুর হোসেন তার মেয়ের মাধ্যমে জানতে পারে জামাতা মোঃ রাকিবুল ইসলাম নেশাগ্রহস্থ ও অনলাইন জুয়ার একজন বড় এজেন্ট। এরমধ্যে বিগত ১মাস ধরে স্ত্রী ও শ্বশুরের কাছে আরও টাকা দাবী করলে তা দিতে অস্বীকার করেন শ্বশুর মোঃ মইমুর হোসেন। এজাহার সূত্রে আরো জানা গেছে, এরই জের ধরে গত ০২ জুলাই সকাল অনুমান ১০টার দিকে রোকসানা আক্তার সীমা তার বাবার কাছে মোবাইল করে বলে রাকিবুল তাকে টাকার জন্য অনেক নির্যাতন করছে এবং তাকে ইলেকট্রিক শক দিয়েছে। সেসময় মেয়েকে সাতক্ষীরায় চলে আসার জন্য বললে জাসাতা রাকিবুল ইসলাম একটি ঘওে স্ত্রীকে আটকিয়ে রাখে। সেই থেকে মেয়ের সাথে আর যোগাযোগ করতে না পেরে জামাতা রাকিবুল ইসলামের কাছে মোবাইল করলে জামাতা শ্বশুরে সাথে অশোভনীয় আচরন শুরু করে। একপর্যায়ে স্ত্রীকে সাথে নিয়ে ঢাকায় জামাতার বাড়ীতে যান মোঃ মইমুর হোসেন। জামাতার বাড়ীতে নিজ মেয়েকে না পেয়ে জামাতা রাকিবুল ইসলামের সাথে কথা বলতে গেলে শ্বশুর-শ্বাশুড়িকে বাড়ী থেকে বের করে দেয় জামাতা রাকিবুল ইসলাম। মেয়েকে না পেয়ে নিরুপায় হয়ে স্ত্রীকে সাথে নিয়ে সাতক্ষীরায় চলে আসেন ভুক্তভোগী মোঃ মইমুর হোসেন। এরপর থেকে মেয়ের কোন যোগাযোগ হয়নি তাদের। এজাহার সূত্রে আরো জানা গেছে, সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জামাতা রাকিবুল ইসলামসহ ১২জন একটি মাইক্রোযোগে সাতক্ষীরার হাড়তদহে মোঃ মইমুর হোসেনের বাড়িতে আসে। এসেই এজাহারে উল্লেখিত ১০ ও ১১নং আসামীদ্বয় মোঃ মইমুর হোসেনের বাড়ীর গেটে জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এসময় মোঃ মইমুর হোসেনের স্ত্রী গেট খোলা মাত্রই সকল আসামীরা বাড়ীর মধ্যে প্রবেশ করে মোঃ মইমুর হোসেরেন স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় মোঃ মইমুর হোসেন ও তার বড় মেয়ে সোহানা আক্তার স্মৃতি ও ছোট মেয়ে রোহনা আক্তার শীলা ঘর থেকে বাইরে আসার সাথে সাথে সকল সকল আসামীরা জিআই পাইপ, লোহার রড, কাঠের রুল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা শুরু করে। এ সময় ১নং আসামী জামাতা রাকিবুল ইসলামকে এহেন কর্মকান্ড করার কারণ জিজ্ঞাসা করা মাত্রই রাকিবুলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে মোঃ মইমুর হোসেনের মাথায় কোপ মারতে গেলে ছোট মেয়ে ঠেকাতে গিয়ে তার ডান কপালের উপর চোখের নীচে চোয়াল বরাবর লেগে কাটা রক্তাক্ত জখম হয় (যা ডাক্তার দ্বারা ২০ টি সেলাই দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে)’। মোঃ মইমুর হোসেন এজাহারে আরো উল্লেখ করেছেন, আঘাতপ্রাপ্ত হয়ে তার ছোট মেয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকলে ২,৩,৪,৫নং আসামীরা তার ছোট মেয়েকে মাটিতে ফেলে জিআই পাইপ দিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করতে থাকে। অন্যদিকে ৬,৭,৮,৯নং আসামীরা মোঃ মইমুর হোসেরেন বড় মেয়ে ও স্ত্রীকে জিআই পাইপ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এসময় জামাতা রাকিবুল ইসলাম মোঃ মইমুর হোসেনের মাথায় ছুরির উল্টো পিট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে বলে যে, তোর মেয়েকে শেষ করেছি এখন তোকে শেষ করব বলে রাকিবুল ইসলাম তার শ্বশুরর মোঃ মইমুর হোসেনকে মাটিতে ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মারামারি চলাকালিন সময়ে ০২ থেকে ০৯নং আসামীরা মোঃ মইমুর হোসেনের বড় মেয়ে ও স্ত্রীর পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। ০২-০৯ নং আসামীরা মোঃ মইমুর হোসেনের বসত ঘরে প্রবেশ করে ঘরে থাকা ৪ ভরি বিভিন্ন স্বর্ণের অলংকার, ২টি এ্যান্ডোয়েট মোবাইল, ঘরে রক্ষিত থাকা নগদ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় আসামীরা আমাদেরকে ধরে আমার বসত ঘরের মধ্যে ঢুকিয়ে বাহিরে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকী দেয়। এসময় ভুক্তভোগীদেও ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন সহ গ্রামের লোকজন এসে উপস্থিত হলে আসামীরা বাড়ীর আশপাশে লুকিয়ে পড়ে’। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ১২নং আসামী বাড়ীর গেটে পাহারা দিচ্ছিল। গ্রামের লোকজন ঘরের তালা ভেঙ্গে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং পার্শ্ববর্তী সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আসামীদেরকে গ্রামের লোকজনের সহযোগীতায় আটক করে থানা পুলিশের সংবাদ দেয়। গ্রামের লোকজন ভুক্তভোগীদের উদ্ধার কওে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে’। মামলার আসামীরা হলেন, ভুক্তভোগী মোঃ মইমুর হোসেনের জামাতা মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার গোকালখালী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম, ঢাকা জেলার উত্তরা-১২৩০ এর উত্তরা ব্যাপারীপাড়ার মৃত আঃ আওয়ালের ছেলে মোঃ আরিফ হোসেন, মোঃ মামুন হোসেন, সাভারের মৃত শাহ আলমের ছেলে মোঃ তানভিরুল ইসলাম, গাজীপুর জেলার টংগী থানার টংগী পূর্বপাড়ার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাহাত হোসেন, ওই এলাকার মোঃ শুকুর আলীর ছেলে মোঃ নাইম হোসেন, টংগী পূর্ব থানার এরশাদনগরের মৃত মুকুল হোসেনের ছেলে মোঃ সাগর, ওই এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ সাগর হোসেন, এরশাদনগরের মোঃ মফিজ মিয়ার ছেলে মোঃ মামুন হোসেন, উত্তর খান ব্যাপারীপাড়ার মামুন আহম্মদের স্ত্রী মোছাঃ নার্গিস খাতুন, একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ মিনারা ও ভোলা জেলার দৌলতখান থানার হাওয়লাদার বাড়ী এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ সাকিল হোসেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

Labels: , , , ,

দেবহাটায় অসচ্ছল পরিবারের মাঝে ভ্যান,টিন, শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক


 দেবহাটায় অসচ্ছল পরিবারের মাঝে ভ্যান,টিন,  শিক্ষা উপকরণ  বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রতিনিধির নাম :মোমিনুর রহমান 

 দেবহাটা উপজেলায় আর্থিক অসচ্ছল পরিবারের মাঝে ভ্যান, অসহায় দুঃস্থ গরীব পরিবারের মাঝে টিন, ঘর মেরামতের জন্য টাকা, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গরীব অসহায় পরিবারের মাঝে বিনা সুদে চেক বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শুক্রবার দেবহাটা উপজেলা চত্বর থেকে উক্ত সামগ্রিক বিতরণ করা হয়।  দেবহাটা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা  জেলা প্রশাসকের  মহোদয়ের সার্বিক প্রচেষ্টায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে যেসমস্ত অসহায় গরীব পরিবারের  ঘর থেকে বৃষ্টির পানি পরে, এমন ৩০ টি পরিবারের মাঝে  টিন ও  ঘর মেরামতের জন্য ৩ হাজার করে টাকা,১০ টি অস্বচ্ছল পরিবারের মাঝে ভ্যান উপহার দেন।  উপজেলা উন্নয়ন সংস্থার আওতায় ১৫ জন গরীব মেধাবী শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ও ১০০ জন অসহায় পরিবারের মাঝে বিনা সুদে ১লক্ষ ৬০ হাজার টাকা করে দুগ্ধ সমবায়ের চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। , বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার,এফ এম সেলিম আখতার উদ্দিন। এসময় আরো  উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের  চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

Labels: ,