Sunday, November 30, 2025

জি. ফুলবাড়ি দরগা শরীফ আলিম মাদ্রাসার গভর্নিং বডির ১ম অধিবেশন অনুষ্ঠিত

 


মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার জি. ফুলবাড়ি দরগা শরীফ আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।


মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল ওয়ারেছ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য এএফএম রেজাউল হাসান খান , সাধারণ শিক্ষক সদস্য মোঃ রবিউল ইসলাম , মো: মহিউদ্দিন , সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোছাম্মদ শরিফা খাতুন , অভিভাবক সদস্য মোঃ রুস্তম আলী, মোঃ হাবিবুল্লাহ সানা, মো: শামছুল হুদা,মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।



সভায় ২০০৯ সালে বিধিমালা অনুযায়ী বিদ্যুৎশাহী সদস্য হিসেবে মোঃ আব্দুল মান্নান-কে সর্বসম্মতিক্রমে কো-অপ্ট করা হয়, যা প্রথম অধিবেশনে করার বাধ্যবাধকতা রয়েছে।


সভায় মাদ্রাসার সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম—শিক্ষার মানোন্নয়ন, ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন গভর্নিং বডির কার্যক্রম যেন স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মনীতি অনুসরণ করে পরিচালিত হয়— সে বিষয়ে সবাই মতামত প্রদান করেন।


সভাপতি আব্দুল ওয়ারেছ তাঁর বক্তব্যে বলেন, “মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক—সবার সমন্বিত প্রচেষ্টাতেই একটি আদর্শ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”


এসময় উপস্থিত সদস্যরা নতুন কমিটির কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে ঐক্যমত্য প্রকাশ করেন।

Labels: ,

বেতনা যুব উন্নয়ন সংস্থাকে নিবন্ধন সনদ প্রদান করলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

 



নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় যুবদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে বেতনা যুব উন্নয়ন সংস্থা আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন সনদ পেয়েছে। 


রবিবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার সংস্থার প্রতিনিধিদের হাতে বহুল প্রতীক্ষিত এই সনদ তুলে দেন। অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাসুদ রানা, উপদেষ্টা সদস্য নিয়াজ মাহমুদ সাগর, কোষাধ্যক্ষ স্বপ্না পারভিন, নির্বাহী সদস্য হিরা মনিসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংস্থার উদ্দেশ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এসময় তিনি বলেন,

“নিবন্ধন পাওয়া একটি সংগঠনের জন্য নতুন দায়িত্ব ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এখন আরও সংগঠিতভাবে দক্ষতা উন্নয়ন, যুব নেতৃত্ব বিকাশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করার সুযোগ তৈরি হলো।”


নিবন্ধন সনদ গ্রহণের পর সংস্থার সভাপতি মাসুদ রানা বলেন,

“এটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্জন। যুব দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা–স্বাস্থ্য সচেতনতা ও মানবিক কার্যক্রমে আমরা আরও গতিশীলভাবে কাজ করতে পারবো।”


উপদেষ্টা সদস্য নিয়াজ মাহমুদ সাগর জানান, সরকারি সহযোগিতা সংগঠনের কার্যক্রমে নতুন গতি এনে দেবে। কোষাধ্যক্ষ স্বপ্না পারভিন ও নির্বাহী সদস্য হিরা মনি বলেন, নিবন্ধনের ফলে দায়িত্ব যেমন বাড়বে, তেমনি কাজের পরিধিও বিস্তৃত হবে।

Labels: ,

Saturday, November 29, 2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠান

 



বেগম খালেদা জিয়ার ওপরে যে অত্যাচার হয়েছে তা সীমাহীন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম

মোঃ হাফিজুল ইসলাম, 

সাতক্ষীরা প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর)  বিকালে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এস এম কবির আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল আলিম। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহবায়ক  মো, কামরুল ইসলাম,  ৯ নং ব্রহ্মরাজপুর  ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, সাধারণ  সম্পাদক নাসিম, ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির  সভাপতি সেলিম হোসেন মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, ১নং বাশদহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, ৩ নং বৈকারী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক তজিবুর রহমান টুটুল,  সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ৫ নং শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজুজ্জামান, সদর থানা জাসাসের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। এসময় সদর উপজেলা বিএনপির সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল,  ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমাদের উপরে যে অত্যাচার হয়েছে এটা কোন অত্যাচার নয়। বেগম খালেদা জিয়ার ওপরে যে অত্যাচার হয়েছে তা সীমাহীন। ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে দীর্ঘ দিন বন্দী করে রেখেছিলো। আজ তিনি অসুস্থ্য আল্লাহ যেন তাকে সুস্থ্য করে দেন। আমরা নামাজে তার আশু রোগ মুক্তি কামনায় সকল নেতাকর্মী আল্লাহর কাছে দোয়া করবো। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


সমগ্র দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম  আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম।

Labels: , ,

Thursday, November 27, 2025

সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন দৌড়ে শফিকুল ইসলাম।

  


নিজস্ব প্রতিনিধি : ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সাতক্ষীরা-২ আসনে রাজনৈতিক অঙ্গন জমে উঠেছে। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন দেবহাটা ও সাতক্ষীরা সদর এলাকার কৃতি সন্তান শফিকুল ইসলাম শাহেদ। প্রশাসন, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা তাকে জনবান্ধব ও দক্ষ নেতৃত্বের পরিচিতি দিয়েছে।

ছাত্ররাজনীতি দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। তিনি ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের দুদু-রিপন প্যানেল থেকে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে তিনি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে তিনি ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পিকেএসএফ-এর সাধারণ পরিষদের বোর্ড সদস্য হিসেবে শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া সরদার বাড়ির সন্তান শফিকুল ইসলাম শাহেদ স্থানীয় সমাজে সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার প্রশাসনিক দক্ষতা ও জনসেবার অভিজ্ঞতা তাকে সাতক্ষীরা-২ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে। স্থানীয় জনগণও তার ভূমিকা দেখার জন্য অপেক্ষায় রয়েছে।

Labels: , ,

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন

 



সাতক্ষীরা প্রতিনিধি: নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে সামনে বিক্ষোভ

ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ, ছাত্র-ছাত্রী প্রতিনিধি চঞ্চলা রানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নার্সরা বলেন, তাদের দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। এর আগে ২৫ নভেম্বর সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ, ২৬ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠান প্রধানের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট এবং আজ ২৭ নভেম্বর দুই ঘন্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠানের সামনের রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। যদি দাবি মানা না হয় তাহলে ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘন্টাব্যাপী প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করবে বলে জানান তারা। 


নার্স মিডওয়াইফদের দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।

 

নার্সদের পরবর্তী উচ্চতর পদ (৯ম থেকে ৪র্থ গ্রেড) পর্যন্ত পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে দ্রুত ৯ম গ্রেডে উন্নীত করা।ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং সব গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা।বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং/মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন।অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।নার্স–মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান ও নার্সিং ইউনিফর্ম পরিবর্তন।শয্যা, রোগী ও চিকিৎসক সংখ্যার অনুপাতে নার্স মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা।

বক্তারা বলেন, নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতীক। এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করার শামিল। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Labels: ,

বড়দল ইউনিয়নে বিএনপির সমাবেশে উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতিতে ভোটারদের আকৃষ্ট করলেন কাজী আলাউদ্দিন

 


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা এবং বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বিএনপির একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  বিকালে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়াট স্কুল মাঠে  আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



জনসভায় বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টুর সভাপতিতে ও সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি'র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। 


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, আব্দুর রশিদ মিয়া, রবিউল আউয়াল ছোট, আব্দুল আলিম, মোহাম্মদ তুহিন উল্লাহ, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরে আলম আলম সরোয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমূখ। 


সমাবেশের শুরুতে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।  


এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে মানিকখালী ব্রিজের টোল মুক্ত করে জনভোগান্তি দূর করব, আশাশুনি উপজেলার কোন খালে নেটপাটা থাকবে না, সকল খালের দখলমুক্ত করে খাল ও নদী পুনরখোনের মাধ্যমে জলবদ্ধতা নিরসন করব, বড়দলের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবো। এ অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।


তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।

Labels: ,

Wednesday, November 26, 2025

আশাশুনীর শোভনালী ইউনিয়নে খলিসনি কালী মন্দিরে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা

 


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের খলিসনি কালী মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৬ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।


আশাশুনি খলিসনি কালী মন্দিরের সভাপতি রনজিত বিশ্বাস'র  সভাপতিত্বে  অনুষ্ঠিত সভাপতিত্বে


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক

চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ,  আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ

আশাশুনি উপজেলা যুবদল সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন,আশাশুনি উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিয়াকত হোসেন, আশাশুনি উপজেলা জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। 


সভায় বক্তারা সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন, “সব ধর্মের মানুষের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। আশাশুনীর উন্নয়ন ও সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”


মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বীসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Labels: ,

ব্রহ্মরাজপুরের কৃতি সন্তান ড. সামাদের বড় অর্জন—হাইকোর্টে অতিরিক্ত রেজিস্ট্রার

 


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামের কৃতি সন্তান ড. মোঃ আতিকুস সামাদ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত রেজিস্ট্রার পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


ড. আতিকুস সামাদ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২৩ সালের ১৯ মার্চ সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি পেয়ে তিনি বাগেরহাটে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। আরও পূর্বে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন।


শিক্ষাজীবনে শুরু থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। সাতক্ষীরা মোসলেমা আদর্শ একাডেমিতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ভর্তি হন। ২০০২ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে যশোর বোর্ডে ৫ম স্থান অর্জন করেন এবং বিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার ভূগোলে লেটার পেয়ে বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরবর্তীতে সাতক্ষীরা দিবা–নৈশ কলেজ থেকে এইচএসসি পাস করে যশোর বোর্ডে ষষ্ঠ স্থান অধিকার করেন।


২০০৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ভর্তি হন এবং এলএলবি অনার্স ও এলএলএম পরীক্ষায় ফার্স্ট ক্লাস সেকেন্ড স্থান অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।


ড. আতিকুস সামাদ তার পদোন্নতিকে জীবনের বড় অর্জন উল্লেখ করে বলেন, “আমি সকল আত্মীয়স্বজন, দেশবাসী ও বিশেষ করে আনসার ভিডিপি পরিবার—মহাপরিচালক থেকে মাঠপর্যায়ের সদস্যদের দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমাকে দায়িত্ব পালনে ন্যায়, সততা ও শক্তি দান করেন।”


তার পিতার বর্তমান ঠিকানা সাতক্ষীরার রাজারবাগান এলাকায়। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আনন্দের ছাপ বিরাজ করছে।

Labels: ,

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা—আনুলিয়ায় কাজী আলাউদ্দিনের প্রতিশ্রুতি

 



মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। বুধবার বিকেলে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠের গ্যালারি ছাড়িয়ে আশপাশের এলাকায় দাঁড়িয়ে দর্শকদের ঢল খেলাকে পরিণত করে এক উৎসবে।


৩ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ ও হাজিপুর ইয়ং স্টার ক্লাব। খেলার শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায়। প্রথমার্ধের ২২ মিনিটে হাজিপুর ইয়ং স্টার ক্লাবের বিদেশি ফুটবলার জেরি গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র ৯ মিনিট পরই মিতালী সংঘের ইব্রাহিম গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ। টানা দুটি গোল করে ৩–১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় তারা।


খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। ট্রফি প্রদান মুহূর্তে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ, উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা।


সমাপনী বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে বাঁচাতে খেলাধুলাই সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক মডেল মিনি স্টেডিয়াম নির্মাণ করব।” তিনি আরও জানান, স্থানীয় জনদুর্ভোগ লাঘব করতে টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানির সংকট সমাধান এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে তাঁর।


খেলা শেষে পুরো আনুলিয়া এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দের রেশ, ফুটবল ও উন্নয়ন প্রতিশ্রুতিতে মুখর হয়ে ওঠে দর্শক ও সমর্থকেরা।

Labels: ,

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দাবিতে খুলনায় সংলাপ অনুষ্ঠিত

 


সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু বিশেষ করে কন্যাশিশুদের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে খুলনায় বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে কোয়ালিশন ফর এডভ্যান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস-এর উদ্যোগে ও ওয়াটারএইড বাংলাদেশ-এর সহায়তায় সহযোগী সংস্থা রূপান্তর এ সংলাপ আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি এ্যাড. ফাতেমা খন্দকার রিমা,ওয়াটারএইড বাংলাদেশ-এর পলিসি ও গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন ঘোষ এ সংলাপে কোয়ালিশনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 


রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন বলেন, ইশতেহারে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচন-পরবর্তী বাস্তবতায় তা বাস্তবায়িত হয় না; আজ আমরা ভোটারের দৃষ্টিতে কথা বলতে চাই যাতে কাউকে পেছনে ফেলে না রাখা হয়। 


বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি এ্যাড. ফাতেমা খন্দকার রিমা তিনি বলেন, নারী ও শিশুদের সুরক্ষা, বাল্যবিয়ে, পাচার, যৌতুক, ডিজিটাল নিরাপত্তা- এসব বিষয়ে সরকারের আইন ও নীতিমালা আগে থেকেই রয়েছে, কিন্তু প্রয়োগ দুর্বল। তাই নতুন প্রতিশ্রুতির চেয়ে এখন জরুরি হচ্ছে বিদ্যমান আইনগুলো বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা।


সংলাপে অংশগ্রহণকারীগণ অন্তর্ভুক্তিতা নিশ্চিতে দলিত ও অন্যান্য বঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকারসহ তৃণমূল পর্যায়ের দাবি কতটা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত ও বাস্তবায়িত হচ্ছে তার অগ্রগতি পরিমাপের উপরও গুরুত্বারোপ করেন।

Labels: ,

যুব নেতৃত্বাধীন উন্নত বর্জ্য-ব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।

 



মোঃ হাফিজুল ইসলাম ,সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদরে যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্থাপন প্রতিষ্ঠার বিষয়ে এক্টিভিস্টা সাতক্ষীরা, নেটওয়ার্ক, বিভিন্ন প্লাটফর্ম, সমমনা সংস্থা, সাংবাদিক, যুব সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার গেট সংলগ্ন প্রাণ সায়ের খালের ধারে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং  একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্থাপন প্রতিষ্ঠার বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইনে সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।

বক্তব্য রাখেন জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর সুইট খান, সাংবাদিক এস এম বিপ্লব হোসেন, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক সাহানাজ পারভিন,প্রান্তিক যুব সংঘের সদস্য উর্মি খাতুন, সদস্য ইফতে জামিল,সবুজ পৃথিবী যুব সংঘের সভাপতি সিহাব সিদ্দিকী, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংস্থা, নেটওয়ার্ক, প্লাটফর্মের প্রতিনিধিবৃন্দ ও যুব সদস্যবৃন্দ। 

বক্তারা বলেন সাতক্ষীরা সদরে অপরকিল্পতি ও র্দুবল র্বজ্য ব্যবস্থাপনার কারণে পরবিশে ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতগ্রিস্ত হচ্ছ। অনিয়মিত র্বজ্য সংগ্রহ, ছড়য়ি ছিটিয়ে  থাকা আর্বজনা, এবং একটি র্কাযকর ডাম্পিং স্টেশনের অভাবরে ফলে জলাবদ্ধতা, র্দূগন্ধ ও বায়ুদূষণ বাড়ছে।  এই সমস্যা শিশু, নারী, প্রবীণ এবং অনানুষ্ঠানিক ডাম্পিং এলাকার আশপাশে বসবাসরত নিম্ন আয়রে মানুষদরে ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।  ক্রমর্বধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বিদ্যমান র্বজ্য ব্যবস্থাপনা ব্যবস্থা সক্ষম নয়। র্বজ্য প্রায়ই খোলা স্থান, ড্রনে বা খালে ফলো হয়, যা র্বষাকালে ড্রনেজে ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে এবং জলাবদ্ধতা আরও বাড়ায়। নিদিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় দূষণ প্রতনিয়িত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি  উন্নয়নরে চষ্টো সীমতি হয়ে আছে কারণ পৌরসভা, পরবিশে অধদিপ্তর এবং ইউনয়িন ও উপজলো র্পযায়ের র্কতৃপক্ষরে মধ্যে সমন্বয়রে ঘাটতি রয়েছে ফলে র্দুবল র্বজ্য ব্যবস্থাপনা এখন পরিবেশে ও জনস্বাস্থ্যরে জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দাঁড়িয়েছে এবং জরুরি ভিত্তিতে সম্মলিতি পদক্ষপে প্রয়োজন।

ক্যাম্পইেনরে উদ্দশ্যে ছিল সাতক্ষীরা সদরে র্দুবল র্বজ্য ব্যবস্থাপনার স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব সর্ম্পকে জনসচতেনতা বৃদ্ধি করা। যুবসমাজ, কমউিনিটি সদস্য এবং সিভিল সোসাইটিকে র্কাযকর র্বজ্য সংগ্রহ ও নিস্পত্তি ব্যবস্থার দাবি তুলতে উদ্বুদ্ধ করা। একটি নিরাপদ, সরকার-অনুমোদিত ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার  জন্য অ্যাডভোকেসি করা। দ্রুত ও র্কাযকর উদ্যোগ গ্রহণরে জন্য স্থানীয় র্কতৃপক্ষকে সম্পৃক্ত করা এবং ফলো-আপ তদারকি নিশ্চিত করা।

উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দর কুমার বৈদ্য, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর মোহায়মিন প্রমুখ।

Labels: ,

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

 



তারিখঃ ২৬ নভেম্বর ২০২৫


*প্রেস বিজ্ঞপ্তি*


*সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে  ৫০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি*


অদ্য ২৬ নভেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, বাঁকাল চেকপোষ্ট, বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে ছয় লক্ষ  টাকার ঔষধ, শাড়ি,  কসমেটিকস সামগ্রীসহ অন্যান্য মালামাল আটক করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩/২ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে। বাঁকাল চেকপোষ্ট বিওপির বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট মাহিন্দ্র তল্লাশি করে ১০,৮০০/-টাকা মূল্যের ভারতীয় ২২ বোতল আতর, ঝুমকা কানের দুল সিটিগোল্ড, বি-টেক্স মলম আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৭/১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ২৭,০০০/-টাকা মূল্যের ভারতীয়  শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৯/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয়  ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০২ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন তেতুলবাড়ি বাঁশবাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয়  ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৫ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি ও গেড়াখালি  নামক স্থান হতে ১,৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয়  ঔষধ ও মদ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৯ আরবি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পূর্বে তেঁতুল তলা নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয়  ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন বরই বাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয়  ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট=৬,৩৭,৪০০/- (ছয় লক্ষ সাইত্রিশ হাজার চাঁরশত টাকা) মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।


চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।


বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


স্বাক্ষরিত/-


*মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি*

লেঃ কর্নেল

পরিচালক 

অধিনায়ক

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

Labels: ,

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

 



স্টাফ রিপোর্টার :দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।



বুধবার সকালে সদর প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরানারি হাসপাতালের আয়োজনে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এফ এম মান্নান কবীর এর সভাপতিত্বে প্রাণিসম্পদ ও প্রদর্শনী অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।



সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মশিউর রহমান সহ আরো অনেকে।


প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ২২টি স্টল প্রদর্শনী করা হয়।

উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন: গাভী, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস,কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন পশু-পাখি-প্রদর্শন করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণী সম্পদ বিভাগ আমাদের খাদ্যভাব পুরন সহ আমিষ ও পুষ্টিচাহিদা পুরন করে। এবং প্রাণী বা গবাদি পশু পালন করে লক্ষ লক্ষ পরিবার নিজেদের জীবিকা নির্বাহ করে। তাই প্রাণী সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার অনেক গুলো যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ নিয়েছে। যার কারণে এ উপজেলায় দিন দিন সমৃদ্ধ হয়েছে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এই জাতীয় প্রদর্শনীর তাই অনেক গুরুত্ব রয়েছে।

Labels: ,

Monday, November 24, 2025

সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে আশাশুনির খাজরায় নির্বাচনী সমাবেশ

 


রাকিবুল ইসলাম সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন–কে বিজয়ী করতে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্থানীয় নেতা-কর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: প্রধান অতিথি কাজী আলাউদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজী আলাউদ্দিন বলেন, “সাতক্ষীরা-০৩ আসনের মানুষ আজ পরিবর্তন চায়। তারা গণতন্ত্রের পুনর্জাগরণ চায়। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, বিগত দিনে তিনি যে উন্নয়নমূলক কার্যক্রম করেছেন, জনগণ আবারও তা স্মরণ করে তাকে সমর্থন জানাচ্ছেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— স.ম হেদায়েতুল ইসলাম, সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি, চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি, মশিউল হুদা তুহিন, সাবেক সদস্য সচিব, আশাশুনি উপজেলা বিএনপি, আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি, শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি, তুহিনউল্লাহ তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি, মোঃ বজলুর রহমান, সাবেক সভাপতি, আশাশুনি উপজেলা যুবদল

বাবু কিংকর মন্ডল, প্রধান শিক্ষক, পাস্সেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বক্তারা বলেন, দেশে যেখানে গণতন্ত্র ও মানবাধিকার আজ সংকটাপন্ন, সেখানে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনই হতে পারেন সাধারণ মানুষের মুক্তির পথ। তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার বিরোধী দলকে দমন-পীড়নের মাধ্যমে শাসন টিকিয়ে রাখার চেষ্টা করছে। জনগণ এবার সেই পরিস্থিতির বদল চাইছে।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরা-০৩ আসনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রামে ধানের শীষের পক্ষে সাড়া জাগানো জনমত তৈরি হয়েছে। এই নির্বাচন শুধু একটি আসনের নয়—এটি জনগণের স্বাধীনভাবে ভোট দেওয়ার আন্দোলনের অংশ। সমাবেশে সভাপতিত্ব করেন, 

শিবপদ মন্ডল, সভাপতি, ফটিকখালী দেয়াবসিয়া কালী মন্দির। তিনি তার বক্তব্যে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণ আজ পরিবর্তনের পক্ষে একমত। আমরা আশাবাদী কাজী আলাউদ্দিন বিপুল ভোটে বিজয়ী হবেন।” সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন, 

মোঃ ইউনুচ আলী, সাবেক সাধারণ সম্পাদক, খাজরা ইউনিয়ন বিএনপি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হলেও তারা মাঠ ছাড়েননি। জনগণের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে তারা আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী। সমাবেশে শতাধিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী, যুবসমাজ ও নারী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। হাজারো মানুষের “ধানের শীষে ভোট দিন”, “গণতন্ত্র চাই” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সাতক্ষীরা-০৩ আসনে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন রেকর্ড ভোটে বিজয় লাভ করবেন।

Labels: , ,

কালিগঞ্জে অতিরিক্ত জমি অধিগ্রহণের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সর্বস্তরের জনগণের মানববন্ধন

 


নিজস্ব প্রতিনিধি রাকিবুল ইসলাম  : সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার উন্নয়ন প্রকল্পের নামে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কালিগঞ্জের সাধারণ জনগণ।

রবিবার (২৪ নভেম্বর ) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে সামনে বিভিন্ন বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত একাধিক নারী অংশগ্রহণকারী জানান, "সরকার উন্নয়ন করবে—এটা সবাই চায়। কিন্তু উন্নয়নের নামে মানুষকে ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই যৌক্তিক নয়। রাস্তার প্রস্থ যতটুকু নির্ধারিত, ঠিক ততটুকুই নিতে হবে। অতিরিক্ত জায়গা নিলে সাধারণ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।"


বক্তারা আরও বলেন, "সরকারি রাস্তা প্রশস্ত করার কার্যক্রমে প্রকৃত যতোটুকু জায়গা দরকার, কেবল ততটুকুই অধিগ্রহণ করা উচিত। কিন্তু বর্তমান পরিমাপ অনুযায়ী রাস্তার তুলনায় অধিক পরিমাণ জমি নেওয়ার প্রক্রিয়া চলছে, যা স্থানীয় মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।"

মানববন্ধনে অংশগ্রহণকারী জানান, "বাড়িঘর ভেঙে গেলে তারা কোথায় যাবে, সন্তানদের নিয়ে কীভাবে বাস করবে—এসব দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। "

সবশেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি অতিরিক্ত জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল না করা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।"


মানববন্ধনে কালিগঞ্জ এলাকার মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষসহ শিশু-কিশোররাও অংশ নেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে সাধারণ মানুষের পক্ষ থেকে স্মারকলিপিটি জমা দেওয়া হয়।

Sunday, November 23, 2025

সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন দৌড়ে শফিকুল ইসলাম।

 


নিজস্ব প্রতিনিধি রাকিবুল ইসলাম  :
১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সাতক্ষীরা-২ আসনে রাজনৈতিক অঙ্গন জমে উঠেছে। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন দেবহাটা ও সাতক্ষীরা সদর এলাকার কৃতি সন্তান শফিকুল ইসলাম শাহেদ। প্রশাসন, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা তাকে জনবান্ধব ও দক্ষ নেতৃত্বের পরিচিতি দিয়েছে।

ছাত্ররাজনীতি দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। তিনি ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের দুদু-রিপন প্যানেল থেকে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে তিনি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে তিনি ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পিকেএসএফ-এর সাধারণ পরিষদের বোর্ড সদস্য হিসেবে শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া সরদার বাড়ির সন্তান শফিকুল ইসলাম শাহেদ স্থানীয় সমাজে সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার প্রশাসনিক দক্ষতা ও জনসেবার অভিজ্ঞতা তাকে সাতক্ষীরা-২ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে। স্থানীয় জনগণও তার ভূমিকা দেখার জন্য অপেক্ষায় রয়েছে।

Labels: ,

সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের বিজয়ে সনাতনী ধর্মাবলম্বীদের উঠান বৈঠক অনুষ্ঠিত

 


রাকিবুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার বাশদাহ ফুটবল  মাঠে কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিন।

তিনি বলেন, “এই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসায় আমি আবারও কাজ করার সুযোগ পেতে চাই। আপনাদের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এই অঞ্চলের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও যুবসমাজের অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন: জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য শেখ এবাদুল ইসলাম কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন: আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি মো. জুলফিকার আলী, সভাপতি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি নুরুজ্জামান পাড়, সাধারণ সম্পাদক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি, হাফিজুর রহমান হুকুম, সাংগঠনিক সম্পাদক আল-মাহমুদ ছট্টু, সভাপতি, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি হাসানুর রহমান, সভাপতি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি আলমগীর হোসেন, সভাপতি, মৌতলা ইউনিয়ন বিএনপি নাজমুল ইসলাম বাবু, সভাপতি, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক, রতনপুর ইউনিয়ন বিএনপি

মেহেদী হাসান বাবু, সহ-সভাপতি, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি মো. বাবু অজয় সরকার, সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক, ৪নং দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উঠান বৈঠক সঞ্চালনা করেন: কালিগঞ্জ উপজেলা কৃষকদল, আহ্বায়ক, মো. রোকনুজ্জামান, এবং কালিগঞ্জ উপজেলা যুবদল, যুগ্ম আহ্বায়ক, হাফিজুর রহমান শিমুল। 

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “সনাতনী ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে; তাই ধানের শীষের বিজয় সময়ের দাবি।” উঠান বৈঠক শেষে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়।

Labels: , ,

সাতক্ষীরার সদর দলীয় বিভক্তির মাঝেও তৃণমূলে প্রাণভোমোর শিক্ষানুরাগী আফসার আলী



মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতিনিধিঃ 

জাতীয় এয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে 

সাতক্ষীরা (সদর–২  দেবহাটা) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ত্রিমুখী গ্রুপিং দেখা দিয়েছে। একদিকে রয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, অন্যদিকে সাবেক পৌর মেয়র চেয়ারম্যান তাসকিন আহমেদ চিশতী। এছাড়া বর্তমান ধানের শীষের মনোনীত প্রার্থী হিসাবে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ত্রিমুখী গ্রুপিং দেখা দিয়েছে। একদিকে রয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, অন্যদিকে সাবেক পৌর চেয়ারম্যান তাসকিন আহমেদ চিশতী। এছাড়া বর্তমান ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।

মনোনয়ন প্রত্যাশীদের এই বিভক্ত রাজনীতির মাঝেও সদর উপজেলার  স্থানীয় জনমনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন ক্লিন ইমেজের নেতা বিশিষ্ট সমাজ সেবক  শিক্ষানুরাগী ব্যাবসায়ী  আফসার আলী, তিনি দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি, সুস্পষ্ট নেতৃত্বগুণ ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তাকে এলাকায় গ্রহণযোগ্য এবং উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়াও তিনি তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। 

বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে  সাতক্ষীরা তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। 

বেকার যুবকদের জন্য 

শীল্প কারখানা গড়ে ওঠেনি 

সাতক্ষীরা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন রেললাইন সেটাও এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি , ভোমরা বন্দর কে জাতীয় স্থল বন্দর রূপান্তর করা সহ  উল্লেখযোগ্য  উন্নয়ন নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন,শিক্ষানুরাগী সমাজ সেবক  আফসার আলী। সাতক্ষীরা সদর উপজেলার সর্বসাধারণ আফসার আলীর প্রতি  প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। 

তাঁদের মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে জাতীয়তাবাদী পরিবারের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম একমাত্র যোগ্য সৎ ব্যক্ত

ক্লিন ইমেজ নেতা শিক্ষানুরাগী আফসার আলী। 

স্থানীয়দের দৃঢ় বিশ্বাস—ঐক্য, সততা ও জাতীয়তাবাদীর সংগঠনের শক্ত ভিত্তি গঠনের লক্ষ্যে আফসার আলীই  হতে পারেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের শেষ আশ্রয়স্থল মনোনীত কান্ডারী।

Labels: ,

সাতক্ষীরা ২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে মোটরসাইকেল র‍্যালি

 


রাকিবুল ইসলাম  : সাতক্ষীরা  ২  আসনে (সাতক্ষীরা-  দেবহাটা)   বিএনপি মনোনীত প্রার্থী  আব্দুর রউফ এর মনোনয়ন বাতিল ও টানা ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন এর দাবিতে বিশাল মোটরসাইকেল র‍্যালি  করেছে বিএনপির নেতাকর্মীরা । রবিবার (২৩ নভেম্বর)  ১১ টায় বিনেরপোতা জিরোপয়েন্ট  সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়ক হতে মোটরসাইকেল  র‍্যালি বের হয়ে শহরের খুলনা রোড মোড় চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।   

 এসময় বক্তারা বলেন  ধানের শীষ প্রতীকের বিজয় একমাত্র আব্দুল আলিমকে দিলে সম্ভব। কারন নেতাকর্মীরা আব্দুল আলিম ছাড়া কোন দলছুট নেতার পক্ষে কাজ করবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক পৌছায়নি। তাকে ভূল বুঝিয়ে অযোগ্যকে মনোনয়ন দেওয়া হয়ছে। দলের দূরদিনে বিএনপির নেতাকর্মীদের পাশে থাকা একমাত্র নেতা হলেন আব্দুল আলিম।  তিনি বিগত সরকারের সময় ক্রসফায়ারে আসামী ছিলেন। তার পরেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।  দীর্ঘজীবন সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে বিএনপিকে শক্তি শালী সংগঠনে পরিণত করেন। তাই সাতক্ষীরা ০২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হওয়ার দাবিদার। নেতাকর্মীরা এসময় চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান । অবিলম্বে সাতক্ষীরা সদর ২ আসনে আব্দুল আলিমকে মনোনয়ন দিতে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন নেতাকর্মীরা। যতক্ষণ মনোনয়ন না দেওয়া হবে আন্দোলন আরো বেগবান করার হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা। এসময় হাজারও নেতাকর্মী র‍্যালিতে অংশ নেয়।


মোটরসাইকেল র‍্যালি শেষে সমাবেশে বক্তব্য

রাখেন ঘোনা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপিনেতা সাইফুল ইসলাম মজনু, লাভসা ইউনিয়ন বিএনপি নেতা 

আতিয়ার রহমান প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন,  

সাতক্ষীরা সদর উপ‌জেলা বিএন‌পি সদস্য  মোঃ আ‌তিয়ার রহমান, ১২ নং বল্লিন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু,  , 

সাধারণ সম্পাদক আব্দুল গনি,  , লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স‌ফিকুল ইসলাম , লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম,,  ৯ নং ব্রম্ম রাজপুর ইউ‌ন্রিযন বিএন‌পি সভাপ‌তি মোঃ আবুল হাসান ,৯ নং ব্রম্ম রাজপুর ইউ‌নিয়ন বিএন‌পির সাধারন সম্পাদক মোঃ না‌সিম বিল্লাহ,বৌকারী ইউ‌নিয় বিএন‌পি সভাপ‌তি মোঃ ইউনুছ আ‌লি বুলু,  সাধারন সম্পদক মোঃ ত‌জিবুর রহমান টুটুল,বাশদা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ ডাক্তার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম,ভোমরা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ শা‌হিনুর রহমান ,সাধারন সম্পাদক মোঃ বজলু রহমার ( মেম্বর) ৫ নং শিপপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মোঃ হা‌ফেজ তাজুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ টুটুল হো‌সেন ,৪ নং ঘোনা ইউনিয়ন বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও  সদর উপ‌জেলা বিএন‌পির  যুগ্ম আহবাহক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক 

ইসমাইল হোসেন নিরব উপস্থিত ছিলেন ।

Labels: , ,

Saturday, November 22, 2025

আশাশুনির আনুলিয়ায় নির্বাচনী আমেজে জমে উঠেছে; কাজী আলাউদ্দিনের বিশাল সমাবেশ

 


রাকিবুল ইসলাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে। শনিবার বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের সমর্থনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সমাবেশে হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন জানান। বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বিএনপিকে বিজয়ী করতেই হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।”


তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষাব্যবস্থা উন্নতি এবং স্বাস্থ্যসেবা বিস্তারে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন।


সমাবেশে স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের হয়, যা আনুলিয়া বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Labels: , ,

জামায়াত প্রার্থী আব্দুল খালেকের শোডাউনে জমে ওঠে ব্রহ্মরাজপুর বাজার

 


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেককে কেন্দ্র করে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার  দুপুর থেকে ব্রহ্মরাজপুর বাজার মোড় হয়ে বিভিন্ন সড়কে মোটরসাইকেল ও মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রদক্ষিণ করেন।এসময় শোডাউনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে সমর্থন জানান।


স্থানীয় নেতৃবৃন্দ জানান, নির্বাচনী মাঠে জনসমর্থন জানানোর অন্যতম উদ্দেশ্যেই এ আয়োজন। তারা দাবি করেন, জনগণের আন্তরিক সমর্থনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।


অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, শোডাউনের কারণে বাজার এলাকায় বেশ কিছু সময় ধরে মানুষের ভিড় ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।


জামায়াত প্রার্থী আব্দুল খালেকের শোডাউনে জমে ওঠে ব্রহ্মরাজপুর বাজার


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেককে কেন্দ্র করে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার  দুপুর থেকে ব্রহ্মরাজপুর বাজার মোড় হয়ে বিভিন্ন সড়কে মোটরসাইকেল ও মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রদক্ষিণ করেন।এসময় শোডাউনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে সমর্থন জানান।


স্থানীয় নেতৃবৃন্দ জানান, নির্বাচনী মাঠে জনসমর্থন জানানোর অন্যতম উদ্দেশ্যেই এ আয়োজন। তারা দাবি করেন, জনগণের আন্তরিক সমর্থনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।


অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, শোডাউনের কারণে বাজার এলাকায় বেশ কিছু সময় ধরে মানুষের ভিড় ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Labels: , ,

Friday, November 21, 2025

সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রথম ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

 



রাকিবুল ইসলাম  :  সাতক্ষীরা -৩-আসন  (কালিগঞ্জ–আশাশুনি) আসনের নির্বাচনী মাঠে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার উত্তাপ। এরই অংশ হিসেবে আসনের ২৩টি ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড়।

নির্বাচনী সমাবেশে, রতনপুর ইউনিয়ন বিএনপির, সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী মো: আলাউদ্দিন।

 তিনি বক্তব্য বলেন, “আমি নির্বাচিত হতে পারলে যুব সমাজের কল্যাণে প্রতিটি ইউনিয়নে একটি করে নান্দনিক খেলার মাঠ নির্মাণ করব। ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে নিরাপদ, সুস্থ ও আধুনিক বাংলাদেশ গঠনে সম্পৃক্ত করতে চাই।” তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া আমার অঙ্গীকার। মায়ের কোলে শিশুর মতো নিরাপদ পরিবেশ তৈরি করাই হবে আমার প্রধান দায়িত্ব।”

নির্বাচনী সমাবেশে, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য, শেখ এবাদুল ইসলাম।  তিনি বক্তব্য বলেন,  ধানের শীষের বিজয় শুধু একটি আসনের পরিবর্তন নয়—এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি কর্মীদের মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে প্রচার চালানোর আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য প্রদান করেন, আলহাজ্ব চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, সাবেক সহ-সভাপতি, কালিগঞ্জ উপজেলা বিএনপি। ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলা বিএনপি। আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি। মোঃ রোকোনুজ্জামান, আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা কৃষকদল। 

সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক, রতনপুর ইউনিয়ন বিএনপি।

Labels: , ,

Thursday, November 20, 2025

সাতক্ষীরা ২ আসনে আব্দুল আলিমকে মনোনয়নের দাবীতে বিশাল মানববন্ধন

 


রাকিবুল ইসলাম  সাতক্ষীরা : সাতক্ষীরা  ২  আসনে (সাতক্ষীরা-  দেবহাটা)   আব্দুর রউফ এর মনোনয়ন বাতিল ও টানা ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন এর দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে  । শুক্রবার (২১ নভেম্বর)  সকাল সাড়ে ১০ টায় বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়কে মানববন্ধন  করেন সংসদীয় আসন সাতক্ষীরা ২ এর সর্বস্তরের সাধারণ জমগণ। 

মানববন্ধনে এসময় বক্তারা বলেন, বিএনপির মনোনীত   প্রার্থী আব্দুর রউফের একজন বহিস্কৃত নেতা। তিনি জাতীয় পার্টি থেকে আগত। এবং তিনি কোন দলীয় পদে নেই। তার মনোনয়ন নেতাকর্মীরা চরম ক্ষুব্দ। 

বক্তারা আরোও বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দু'বারের ক্রস ফায়ারের আসামী ছিলেন। বিগত ১৭ বছর সৈরাচার সরকারের জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের পাশে ছিলেন।

লাবসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি,  

মনিরুজ্জামান বলেন, বিএনপির সদ্য মনোয়ন পাওয়া আব্দুর রউফ‌কে দলীয় নো‌মি‌নেশন বাতিল করে বিএনপি নেতা আব্দুল আলিমকে মনোনয়নের  জোর দাবী জানান নেতাকর্মীরা, মনোনয়নপ্রাপ্ত মো. আব্দুর রউফ অতীতে কয়েকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার তিনি বিএনপিতে ফেরেন। তাই মনোনয়ন বাতিল করে আব্দুল আলিম চেয়ারম্যানকে সাতক্ষীরা ২ আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দকে। 

জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বলেন, আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হলে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ১২ নং বল্লিন ইউনিয়ন বিএনপির সেলিম মন্টুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন,  সাতক্ষীরা সদর উপ‌জেলা বিএন‌পি সদস‌্য  মোঃ আ‌তিয়ার রহমান, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স‌ফিকুল ইসলাম , লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম,,  ৯ নং ব্রম্ম রাজপুর ইউ‌ন্রিযন বিএন‌পি সভাপ‌তি মোঃ আবুল হাসান , ৯ নং ব্রম্ম রাজপুর ইউ‌নিয়ন বিএন‌পির সাধারন সম্পাদক মোঃ না‌সিম বিল্লাহ,বৌকারী ইউ‌নিয় বিএন‌পি সভাপ‌তি মোঃ ইউনুছ আ‌লি বুলু,  সাধারন সম্পদক মোঃ ত‌জিবুর রহমান টুটুল,বাশদা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ ডাক্তার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম,ভোমরা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ শা‌হিনুর রহমান ,সাধারন সম্পাদক মোঃ বজলু রহমার ( মেম্বর) ৫ নং শিপপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মোঃ হা‌ফেজ তাজুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ টুটুল হো‌সেন ,৪ নং ঘোনা ইউনিয়ন বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও  সদর উপ‌জেলা বিএন‌পির  যুগ্ম আহবাহক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব প্রমুখ। এসময় মানববন্ধনে হাজার হাজার  মানুষের উপস্থিতিতে জনমানুষের ঢল নামে।

Labels: , ,

ব্রহ্মরাজপুর ইউনিয়ন উলামা বিভাগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

 



সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাখোলা মধ্যপাড়া জামে মসজিদে উলামা বিভাগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।



 শুক্রবার (২১ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মফিজুল ইসলাম।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ব্রহ্মজপুর ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন। তিনি আগামীর কার্যক্রম ও সংগঠনকে আরও সুদৃঢ় করতে উলামা সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের উলামা বিভাগের নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, কালেরডাঙ্গা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম,বাঁধনডাঙ্গা জামে মসজিদের খতিব হাফেজ শাহিদুজ্জামান,নুনগোলা জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম

প্রমুখ।



সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা হাবিবুর রহমান ।

Labels: ,

Wednesday, November 19, 2025

আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় দ্বিতীয় দিনে সড়ক অবরোধ করে মশাল মিছিল

 


 রাকিবুল ইসলাম সাতক্ষীরা : সাতক্ষীরা-১ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বারবার নির্বাচিত  চেয়ারম্যান  আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে মশাল মিছিল করে আলিম চেয়ারম্যানের সমর্থকরা। বুধবার (১৯ নভেম্বর)  রাতে  সাতক্ষীরা - খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।


 এসময় বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা আতিয়ার রহমান, আবুল হাসান, ছাত্রদল নেতা আলামিন। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আনারুল ইসলাম,  ইউপি সদস্য বিএনপি নেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলিম চেয়ারম্যানের সমর্থকগন। চেয়ারম্যান আব্দুল আলিম চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থনে  সড়কের উপর দাড়িয়ে  বিক্ষোভ করে।


বিক্ষোভে মুহ মুহ শ্লোগানে  আব্দুল আলিম চেয়ারম্যানের মনোনয়নের দাবীতে স্লোগান দেয়। এবং নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলা মামলার স্বিকার হয়েছি তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাড়িয়েছে। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন ।  এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সৈরাচারের বিরুদ্ধে লড়েছেন।  তাই এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্যব্যক্তি। মনোনয়ন না দিলে  আরও বৃহৎ কর্মসূচির ঘোষণার অঙ্গিকার করেন আলিম চেয়ারম্যানের সমর্থকরা। এসময় খুলনা সাতক্ষীরা মহাসড়ক এর  গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

Labels: , ,

খলিষখালী ইউনিয়ন তাঁতি দলের উদ্যোগে জরাজীর্ণ শহীদ খান মোক্তার আলী সড়কের সংস্কার সম্পন্ন — পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব

 


 রাকিবুল ইসলাম সাতক্ষীরা :

দীর্ঘ তিন বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা পাটকেলঘাটা টু দলুয়া সাবেক চেয়ারম্যান শহীদ খান মোক্তার আলী সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন শাখা। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকলেও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে ছিলেন।


প্রতিদিন পাঁচটি ইউনিয়নের হাজারো মানুষ এই রাস্তা ব্যবহার করেন। রাস্তাটির বেহাল অবস্থার কারণে জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে খলিষখালী ইউনিয়ন তাঁতি দল নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেন।


সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মাসুদ খান অর্ঘ্য।

তালা উপজেলা তাঁতি দলের আহ্বায়ক গোলাম মোস্তফা

যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খলিষখালী ইউনিয়ন তাঁতি দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহিন কাগজ,  সহ-সভাপতি ওসমান, হাসমত, লোকমান, আমজেদ,

সাধারণ সম্পাদক লাভলুজ্জামান,

যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন*, ইকবল, রবিউল

সাংগঠনিক সম্পাদক খায়রুল

  এছাড়াও খলিষখালী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তাঁতি দলের বহু নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ বলেন, সরকারের অবহেলার কারণে দীর্ঘদিন ধরেই এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জনগণের দুর্ভোগ লাঘব করতেই তাঁতি দল মানবিক দায়িত্ববোধ থেকে উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করেছে।


এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Labels: ,

Tuesday, November 18, 2025

সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের র‍্যালি ও সমাবেশ জনসমুদ্রে পরিনত




সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের র‍্যালি ও সমাবেশ জনসমুদ্রে পরিনত

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত ধানের শীষের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত

এ সমাবেশ ও র‌্যালিতে উপজেলার বারটি ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।


সমাবেশকে ঘিরে সকাল থেকেই সাতক্ষীরা সদর উপজেলার সর্বত্র উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ইউনিয়নের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে মিছিল নিয়ে পার্কমুখী হয়।


সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।


এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসান, জেলা কৃষকদলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সদর বিএনপি'র  সভাপতি প্রভাষক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান, বিএনপি নেতা রেজাউল ইসলাম, হাদিউজ্জামান বাদশাসহ শহর ও সদর উপজেলার নানা পর্যায়ের নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের মতামত, স্থানীয় প্রতিবেদন ও দীর্ঘ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের মনোনয়ন দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। ধানের শীষকে বিজয়ী করা মানে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং তারেক রহমানের নেতৃত্বকে সুদৃঢ় করা।


তিনি আরও বলেন, সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সমর্থন আজ প্রমাণ করেছে- এই জনপদ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, উন্নয়ন চায়। আমি বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে।


সমাবেশকে সফল করতে সাতক্ষীরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় স্লোগানে পার্কের দিকে অগ্রসর হয়। প্রত্যেকটি ইউনিয়ন থেকেই হাজার হাজার নারী-পুরুষ ও যুবক-যুবতীরা অংশগ্রহণ করে সমাবেশকে জনসমুদ্রে রূপ দেন।


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের এমন ঐক্যবদ্ধ অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে সাতক্ষীরায় বিরল।


সমাবেশস্থল শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ আশপাশের সড়ক ও এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পুরোপুরি পরিপূর্ণ হয়ে পড়ে। পুরো এলাকা জুড়ে শ্লোগান, ব্যানার, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।


সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিশাল মিছিল সাতক্ষীরা নিউ মার্কেট হয়ে খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহ স্লোগানে স্লোগানে মুখরিত হয়।

Labels: , ,

শত শত কোটি টাকা আত্মসৎকারী প্রগতি এনজিওর প্রাণ নাথ আটক




শত শত কোটি টাকা আত্মসৎকারী প্রগতি এনজিওর প্রাণ নাথ আটক

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আলোচিত এনজিও মালিক প্রতারক প্রান নাথ দীর্ঘদিন যাবত ওয়ারেন্ট এ পলাতক থাকার পর    আটক করেছে সদর থানা পুলিশ। প্রগতি এনজিওর নামে গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে এই প্রাণনাথ। সাতক্ষীরা জেলার সেরা প্রতারক হিসেবে সবাই তাকে চিহ্নিত করেছে। সে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার প্রগতি এনজিওতে কোটি টাকা সঞ্চয় জমা করিয়েছে। কিন্তু সে গ্রাহকের কোন টাকা আজও পর্যন্ত ফেরত দিতে পারেনি। তার এই প্রতারণা  সাথে জড়িত ছিল তার আত্মীয়-স্বজন এবং সাতক্ষীরার কিছু হিন্দু সম্প্রদায়ের প্রভাবশালী লোক। সে প্রগতি এন্টারপ্রাইজের নামে একটি গ্যাস এর ব্যবসা পরিচালনা করতো। সে ব্যবসা ও এখন উদাও। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পরে পুলিশের হাতে আটক হয় পরে জামিন নিয়ে বাংলাদেশে ফেরত আসে। তার নামে রয়েছে ইন্ডিয়ান নেপাল শতক শত কোটি টাকা সম্পত্তি। কিন্তু সে সুকৌশলে  গ্রাহকের টাকাগুলো আত্মসাৎ করে ফেলেছে। হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব। অনুসন্ধান সূত্রে জানা যায় প্রাণনাথ মোটা অংকের টাকার বিনিময়ে বড় বড় প্রতিষ্ঠানের পদ বাগিয়ে নিত। সর্বশেষে মানুষের ভরসা অর্জনের জন্য কুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রাপ্তি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু সে নির্বাচনে পরাজয় বরণ করেন। এছাড়া তার এনজিও চাকরি করা বহু নারীর জীবন সে ধ্বংস করেছে বলে এনজিও কর্মীদের কাছ থেকে তথ্য পাওয়া যায়। প্রাণ নাথ  আটকে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আনন্দিত এবং গ্রাহকরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

Labels: , ,

শাল্যে এতিমখানার নামে বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাত ও বিভিন্ন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ

 

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক রোকনুজ্জামান বিরুদ্ধে তদন্ত কাল



শেখ রেজাউল ইসলাম বাবলু: সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক রোকনুজ্জামান বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আগামীকাল ১৯ নভেম্বর বুধবার এসব অভিযোগের তদন্তে সমাজকল্যান মন্ত্রনালয় থেকে আসছে বিশেষ একটি টিম। অন্যদিকে তদন্তে নিজেকে নির্দোষ প্রমান করতে দৌড়ঝাঁপ শুরু করেছে রোকনুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, “সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে শাল্যে গ্রামে অবস্থিত আবু জাফর সিদ্দিকীয়া এতিমখানা নামে একটি বেসরকারি ক্যাপিটেশন প্রাপ্ত এতিমখানা ছিল। যার রেজিস্ট্রেশন নম্বর-২৮০/৯৯। উক্ত এতিমখানার কার্যক্রম ২০০৮ সালের পর থেকেই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরবর্তিতে মোঃ রোকনুজ্জামান উপজেলা সমাজসেবা অফিসার হিসাবে ১৩-১০- ২০১১ খ্রিঃ তারিখে যোগদান করার পর থেকে শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী কবির হোসেন ও তার সহযোগিদের জোগসাজশে ভুয়া রেজুলেশনের দ্বারা মোঃ রোকনুজ্জামানের প্রত্যক্ষ সহযোগিতায় সোনালী ব্যাংক, সাতক্ষীরা শাখার চেকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ করেন।

মো. রোকনুজ্জামানের সীমাহীন দূর্নীতির বিষয়ে তৎসময়ে একাধিক স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সাতক্ষীরা সদর উপজেলার ক্যাপিটেশন গ্রান্ট বিতরন রেজিষ্টারের তথ্যমতে ২০১৭ সালের পূর্বের বিতরনকৃত টাকার কোন রেকর্ড সেখানে নেই। উক্ত রেকর্ড রোকনুজ্জামান গায়েব করে দিয়েছে। তবে ২০১৭- ২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থবছরে বরাদ্দকৃত ২,৪০,০০০/- (দুই লাখ চল্লিশ হাজার) টাকা ভুয়া বিল ভাউচার এর দাখিল করে কবির হোসেন ও তার সহযোগিদের মাধ্যমে উত্তোলনের প্রমান পাওয়া যায়। অস্তিত্বহীন শাল্যে আবু জাফর সিদ্দিকীয়া এতিমখানার নামে মো. রোকনুজ্জামান ২০১১ সালে সদর উপজেলায় যোগদান করার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত কয়েক লক্ষ টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। অপরদিকে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসা শত শত গরু বাবদ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রদানের নামে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আদায় করতো। এসব টাকার একটি অংশ পাঠানো হতো তৎকালিন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের এপিএস তৌহিদুজ্জামানের কাছে। এপিএস তৌহিদুজ্জামান ছিল রোকনুজ্জামানের আপন মামা। আর এর বিনিময়ে রোকনের সব অপকর্ম জায়েজ করতো তার মামা। এসব বিষয়ে ওই সময়ে বিভিন্ন দৈনিক স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হলেও মো. রোকনুজ্জামানকে কখনও জেলার বাইরে বদলী করা হয়নি। কখনও বদলীর আদেশ দিলেও এক সপ্তাহের মধ্যে তা বাতিল হয়ে যেতো। এসব অবৈধভাবে আয়কৃত ৭০ লক্ষাধিক টাকা সে সময় রোকনুজ্জামান নিজ ও তার স্ত্রী তামান্না খাতুনসহ বিভিন্ন আত্বীয় স্বজনের নামে ঢাকা আহছানিয়া মিশন, সাতক্ষীরা অফিসে স্থায়ী আমানত হিসেবে জমা রাখেন।

এত অভিযোগের পরও তাকে ২০১৯ সালে সহকারি পরিচালক পদে পদোন্নতি দিয়ে সাতক্ষীরা জেলাতেই রাখা হয়। দীর্ঘ ১২ বছর ধরে সমাজসেবা অফিসার হিসেবে চাকরী করছেন সাতক্ষীরাতেই। পরিবর্তীত প্রেক্ষপটের পর সকলের ধারনা ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে রোকনুজ্জমানকে শাস্তিমূলক বদলী করা হবে। কিন্তু তাকে বদলী না করে সাতক্ষীরায় স্বপদে বহাল রাখা হয়। এখন তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় অব্যাহতভাবে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে। এমনকি জেলা কার্যালয়ের উপ-পরিচালককেও তিনি ভয়ভীতি দেখিয়ে চাপে রাখতেন। কিছুদিন আগে তার অনুগত ব্যাচমেটকে আশাশুনি থেকে সাতক্ষীরার উপ-পরিচালক হিসেবে সদ্য বদলী করে এনেছেন। যাতে তার পূর্বের সকল অপকর্ম চাপা পড়ে যায়। ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলায় চাকরী করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে মোঃ রোকনুজ্জামান এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় সংলগ্ন যশোর-কালিগঞ্জ প্রধান সড়কের সাথে ৮ কাঠা জমির ওপর নির্মিত প্রাসাদসম সাততলা ভবন নির্মান করেছে। বিপুল পরিমান এই টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে সেখানে তার দুই ভাইয়ের নাম দেয়া হয়েছে। এছাড়া এই বাড়ির পাশে সম্প্রতি প্রায় এক কোটি টাকা মূল্যে আরও ৫ শতক জায়গা রোকনুজ্জামান নিজ নামে কিনেছেন বলে জানা যায়। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলা রেজিষ্ট্রি অফিসের মাধ্যমে ২০১৭ সালের রেজিঃ দলিল নম্বর ৩৫৪৮, ২০২০ সালে ৪৫৫৬, ৫৯৩৮, ৫৯৩৯, ২০২২ সালে ৩৬৬০ ও ১১৫৫২ নং রেজিষ্ট্রি দলিল মূলে বিশাল অংকের টাকা দিয়ে কয়েকটি মূল্যবান সম্পত্তি কিনেছেন বলে জানা গেছে। এছাড়া স্বনামে বেনামে তার বিপুল পরিমান সম্পত্তি ও নগদ টাকা বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রয়েছে বলে জানা যায়। তার এ সকল অনিয়ম ও দুর্নীতির সঠিক ভাবে তদন্ত হলে সকল প্রমান পাওয়া যাবে। সরকারের ৬ষ্ট গ্রেডের একজন কর্মকর্তা হয়ে মো. রোকনুজ্জামানের সম্পত্তির পরিমান দেখে সাতক্ষীরাবাসী বিস্মিত হয়েছেন। আওয়ামী সুবিধাভোগী একজন দূনীতিবাজ সরকারি কর্মকর্তা এখনও কিভাবে বহাল তবিয়তে সাতক্ষীরাতে চাকরী করেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি বিধি মোতাবেক নিজ জেলাতে এবং একই কর্মস্থলে তিন বছরের অধিক চাকরী করার বিধান না থাকলেও তিনি ১৮ বছর যাবৎ বহাল তবিয়তে সাতক্ষীরা জেলাতে কর্মরত আছেন।” এরকম শত শত অভিযোগ রোকনুজ্জামানের বিরুদ্ধে উঠলেও আলোর মুখ দেখেনি একটিও।

এসব বিষয়ে কথা বলতে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক রোকনুজ্জামানের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে সাতক্ষীরা জেলা সমাজ সেবা কর্মকর্তা সায়েদুর রহমান মৃধা জানান যথা নিয়মে তদন্ত সম্পন্ন হবে।

Labels: , ,

Monday, November 17, 2025

কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন রুখতে সভা

 


আবুল হাসান সাতক্ষীরা :

‘মানব পাচার রুখতে চাই সচেতনতা, চাই ঐক্য’

‘মানব পাচার রুখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে। এছাড়াও পাচারের শিকারদের আইনি অধিকার নিশ্চিত করতে আমাদের উদ্যোগী হতে হবে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায় বিচার পান’- বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলার কলারোয়ার উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে ও অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের নানা উদ্যোগ ও জনমনে সচেতনতা তৈরিতে চলমান প্রচারণা কার্যক্রমের প্রশংসা করেন তিনি। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের Combating Human Trafficking through Strengthening 4Ps প্রকল্পের অধীনে আয়োজিত মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এছাড়াও উপজেলা কর্মশালায় বক্তব্য রাখেন  কলারোয়া থানার অফিসার-ইন-চার্জ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা, সাতক্ষীরার জরিপ অফিসার আব্দুল মজিদ, কলারোয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শেখ জিল্লু ও কলারোয়া কাজীর হাট কলেজের অধ্যক্ষ এস এম সহিদুল আলম। 

মানব পাচার সার্ভাইভারদের পাশে দাঁড়াতে ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার। কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সাতক্ষীরা এমআরএসসি’র কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ। 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার মানব পাচার ও অভিবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, মানব পাচারের সার্ভাইভার ও তাদের পরিবারের সদস্যগণ। 

বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসন ও মানব পাচারপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

Labels: ,

Sunday, November 16, 2025

মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা



সাতক্ষীরা প্রতিনিধি:
"দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থসম্মান দুই মিলে"স্লোগানে  সাতক্ষীরায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ও জেলা প্রশাসনের আয়োজনে  রবিবার (১৬ নভেম্বর)  সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ অপু হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন। সাতক্ষীরা জেলা  তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজর উপাধ্যক্ষ আল মুস্তাসিন বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, পিএন স্কুল এন্ড কলেজের প্রভাষক ওবায়দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা রুহুল আমিন, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরার আব্দুল মজিদ, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও বিদেশগামী ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, বিদেশগামীদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্ব বহন করে।  প্রশিক্ষণ দিয়ে বিদেশ যেতে পারলে অর্থ এবং সম্মান পাওয়া যায়। এছাড়া বিদেশগামীদের জন্য পূর্বপ্রস্তুতিতে রয়েছে বৈধ পাসপোর্ট ও ভিসা নিশ্চিত করা, প্রয়োজনীয় সকল ডকুমেন্টের কপি রাখা, বিএমইটির স্মার্ট কার্ড সংগ্রহ করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্বাস্থ্য পরীক্ষা করানো এবং ৩ দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণে অংশ নেওয়া। এর পাশাপাশি, গন্তব্য দেশের সম্পর্কে তথ্য জেনে নেওয়া, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করা এবং কিছু স্থানীয় মুদ্রা সাথে রাখা উচিত।

Labels: ,

সাতক্ষীরার সদর ২ আসনের ধানের শিষে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন জনতা

 


মোঃ হাফিজ সাতক্ষীরা প্রতি নিধিঃ 

সাতক্ষীরার সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপির নেতাদেরকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে  সাতক্ষীরা সদর ২আসনের ধানের শীষ নিয়ে মনোনয়ন প্রাপ্ত আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। মতবিনিময় সভা মূহুর্তে মহাসমাবেশ পরিনত হবে সেটা মানুষ বুঝতে পারিনি।

শনিবার বিকাল সাড়ে চারটায় সদরের আলীপুর ইউনিয়নের বাকাল‌ চেকপোেস্টর সোনালী মার্কেটের সামনে আয়োজন করেছে ইউনিয়ন বাসি। প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন হাদিউজ্জামান, হাদী, বাদশা,আবু জাহিদ বাবলু, এ্যাডভোকেট সৈয়েদ ইফতেখার আলী, তারিকুল ইসলাম, আয়নুল ইসলাম নান্টা, ১৪টি ইউনিয়নের বিএনপির নেতাদেরকে নিয়ে। 

মুহূর্তে রুপনিলো মহাসমাবেশর। 

সাতক্ষীরা সদর ২আসনের ধানের শীষ প্রতীক আব্দুর রউফের হাতে হস্তান্তর সহ মনোনয়ন দেওয়ার জন্য। প্রধান অতিথি ধানের শীষ নিয়ে ভোট যুদ্ধে অংশ নেয়া আব্দুর রউফ। বলেন এবার ধানের শীষ প্রতীক বিজয় ইনশাআল্লাহ। তাছাড়া লাখো মানুষের প্রতিজ্ঞা এবার সাতক্ষীরার আসনে নির্বাচন করে বিজয়ী হবে ধানের শীষ। সার্বিক পরিচালনায় ছিল হাদিউজ্জামান বাদশা।

Labels: , ,

Saturday, November 15, 2025

সাতক্ষীরা-২ আসনে ১৪টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

 



মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধানের শীষের প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


শনিবার (১৫ নভেম্বর) বিকালে আলিপুর ইউনিয়নের মেসার্স সোনালী ফিলিং স্টেশনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান'র সভাপতিত্বে  ও আলিপুর বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ'র   সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন -০২ ( সাতক্ষীরা সদর-দেবহাটা) ধানের শীষের কান্ডারী  আলহাজ্ব  আব্দুর রউফ। 



সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড সৈয়দ  ইফতেখার আলী,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু

,জেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক  আবুল হাসান হাদী,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য তারিকুল ইসলাম,  

জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন,সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু প্রমুখ। 


সভায় দলীয় সংগঠন জোরদার, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শক্তিশালী প্রচারণা চালানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। নেতা-কর্মীরা প্রার্থী আব্দুর রউফের সাথে সমন্বয় রেখে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা গ্রহণ করেন।

Labels: , ,

Friday, November 14, 2025

সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়নের দাবিতে তাসকিন আহমেদ চিশতি সমর্থকদের বিক্ষোভ মিছিল



সাতক্ষীরা প্রতিনিধি রাকিবুল ইসলাম :  সাতক্ষীরা-২ আসনে জেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী-র মনোনয়নের দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় সাধারণ জনগন এবং নেতাকর্মীরা। 

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

সমাবেশে মহিলা নেত্রীসহ কয়েক হাজার নারী–পুরুষ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, তাসকিন আহমেদ চিশতী দীর্ঘদিন ধরে দল ও গণতন্ত্রের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। দলকে শক্তিশালী করা ও আন্দোলন সংগ্রামে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সাতক্ষীরা-২ আসনে যোগ্য প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিতে হবে বলে দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, “দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রত্যাশা ও মাঠের জনপ্রিয়তা বিবেচনায় চিশতীর মনোনয়ন এখন সময়ের দাবি।”

এ সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

Labels: , ,

সাতক্ষীরায় জমকালো আয়োজনে “যশোর বার্তা পত্রিকার” প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 


ডেক্স নিউজ :

সাতক্ষীরায় জমকালো আয়োজনে “দৈনিক যশোর বার্তা” পত্রিকার ৩য় বর্ষ পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 


শুক্রবার ১৪ নভেম্বর সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ে “দৈনিক যশোর বার্তা” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি শেখ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল এর সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক এই বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম জুয়েল, দৈনিক যশোর বার্তা পত্রিকার আশাশুনি প্রতিনিধি ইয়াছিন আরাফাত পিন্টু, দক্ষিণের মশালের নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর, আমাদের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোতালেব সরদার প্রমুখ।

Labels: ,

নলতায় জামায়াতে ইসলামীর নির্বাচনী নির্বাচনী মতবিনিময় সভা ও যুব সম্মেলন অনুষ্ঠিত


 সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন পেশাজীবী ও ওলামা বিভাগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী মতবিনয় সভায় নলতা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাঃ মহিবুল্লাহের পরিচালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরা কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাসার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সেক্রেটার ও সাবেক শিবিরের জেলা সভাপতি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা তালিম বিভাগের সভাপতি মাওলানা কাজী মুজাহিদুল আলম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, প্রধান অতিথি বলেন- দাঁড়িপাল্লা জনগণের প্রতীক,ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক, আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আনারুল ইসলাম, উপজেলা জামাতের বাইতুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন জামাতের সাবেক আমির শহিদুল ইসলাম সাংবাদিকবৃন্দ, নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীলবৃন্দ। বেলা ১১ টায় নির্বাচনী শোডাউন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাসার নলতা পাক রওজা শরীফ জিয়ারত করেন এবং নলতা শরীফ শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরবর্তীতে বাদ মাগরিব নলতা হাটখোলায় নির্বাচনী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন শাখার সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরা কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আনারুল ইসলাম, উপজেলা জামাতের বাইতুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন জামাতের সাবেক আমির শহিদুল ইসলাম সাংবাদিকবৃন্দ, নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।

Labels: , ,