Sunday, August 31, 2025

ডুমুরিয়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে আত্মহত্যা শিক্ষকের

 


ডেক্স নিউজ : অনলাইন জুয়া ওয়ান এক্সের ফাঁদে পড়ে অবশেষে জীবন গেলো প্রধান শিক্ষক গনেশ মন্ডলের (৫৫)। কোটি টাকার দেনার বোঝা নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।


জানা যায়, অনলাইন প্ল্যাটফর্ম ‘ওয়ান এক্স বেট’ এর লোভনীয় অফারের ফাঁদে পড়ে কোটি টাকা দেনার বোঝা নিয়ে আত্মহত্যা করেছেন শিক্ষক গনেশ মন্ডল। খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তিনি দুই ছেলে-মেয়ের জনক ছিলেন।


গত দুই বছর বন্যার কারণে ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয় তার। যার কারণে বিভিন্ন সমিতি ব্যাংকসহ স্থানীয় সুদে মহাজনের নিকট কয়েক লাখ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন তিনি। এর সাথে যোগ হয় ওয়ান এক্স বেটে খোয়ানো টাকা। সবমিলে গনেশ মন্ডল কোটি টাকারও বেশি ঋণগ্রস্থ হয়ে পড়ে।


তার স্ত্রী ছন্দা মন্ডল বলেন, ‘সবসময় টেনশন করতেন। শনিবার সকালে শাহপুর এলাকার বন্ধু কল্যাণ সমবায় সমিতির কয়েকজন লোক এসে ঋণের টাকা চেয়ে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে গেছে। রাতের খাবার খেয়ে একসাথে ঘুমাই। মাঝরাতে তিনি উঠে ঘরের দরজা বাইর থেকে আটকে দিয়ে অন্যঘরে গিয়ে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে ঋণের টাকা পরিশোধ করে দিবে সবাইকে বলেছিলো। কিন্তু বেপরোয়া চাপ দিয়েছে তাকে।’


থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, প্রধান শিক্ষক গণেশ মন্ডলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রবিবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এদিকে মৃত্যুর খবর শুনে উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রেক্টর মোঃ মনির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাকিন বিল্লাহ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, রবিউল ইসলাম লাবু, গাজী আব্দুস সালাম, আব্দুল বারী গোলদার, মাহামুদুর রহমান গোলদার, আব্দুর রশিদ জব্বার, বিশ্বজিৎ রায়, পঙ্কজ তরফদার, শর্মীলা ঢালী, সহকারী শিক্ষক জয়দেব বিশ্বাসসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী তাকে দেখতে গেছেন। প্রধান শিক্ষক গনেশ মন্ডলের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির নেতৃবৃন্দ।

Labels: ,

আশাশুনি শ্রমিক দলের সাধারন সম্পাদকের জানাজা নামাজ সম্পন্ন

 


ডেক্স নিউজ : উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,ওয়াপদা জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ও আশাশুনি সদরের আব্দুল মালেক সরদারের বড় পুত্র আব্দুর রহিম সরদার(৭০) এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ১:৫০ ঘটিকায় আশাশুনি সরকারি কলেজের পুরাতন হোস্টেল চত্বরে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৯:৩০ ঘটিকায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী,চার পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন ছিল। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল ও কেন্দ্রীয় কৃষকদল নেতা এমপি মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান মিনু,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য,সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা শ্রমিক দল সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার,সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী,আশাশুনি সরকারি কলেজের অধ্যাপক রবিউল ইসলাম,হাবিবুল্লাহ বাহার,হাফিজুল ইসলাম,মহিলা কলেজের অধ্যাপক ওবায়দুল্লাহ,মাওঃ মনিরুজ্জামান মনি,বিএনপি নেতা খায়রুল আহসান,নুরুল হক খোকন,শেখ আব্দুর রশিদ,রবিউল আওয়াল ছোট,সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ,সাবেক চেয়ারম্যান স,ম সেলিম রেজা,উপজেলা শ্রমিক দল সভাপতি নুর ইসলাম মোড়ল,ভারপ্রাপ্ত সেক্রেটারী রুহুল আমিন,স্বেচ্ছাসেবক দল আহবায়ক নুরে আলম সরোওয়ার লিটন,প্রাক্তন মেম্বর ইয়াকুব আলী সানা,আব্দুর রশিদ সরদার,নজরুল ইসলাম(চাপড়া),যুবদল নেতা আক্তারুজ্জান, ছাত্রদলের নেতা আসাদুজ্জামান আসাদ,কলেজ সভাপতি সুমন আলী,সরকারী কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাইদুল্লাহ,সাতক্ষীরা ওয়াপদা মসজিদের ইমাম মাওঃ মঈনুদ্দীন,আশাশুনি ওয়াপদা মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ,সাবেক প্রদর্শক ইয়াহিয়া ইকবাল,সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান,

ইসলামী আন্দোলন বাংলাদেশের আশাশুনি সদর ইউনিয়ন সভাপতি রুহুল আমিন,সেক্রেটারি ইউনুছ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক সাংবাদিক,এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদসয় ও আত্মীয়স্বজন প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন চাপড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ সাকিবুল ইসলাম সাকিব।

Labels: ,

Saturday, August 30, 2025

সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্মৃতিচরণ সভা



সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের স্মৃতিচরণ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মেজর জেনারেল (অব:) সি.আর. দত্ত বীর উত্তম বধিপাল সমাথের এবং মি.টি.রোজারিও স্মরণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগম্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে এ স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস। স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পোল সাহা, সুধাংশু শেখর, রেভা:থিউফিল গাজী, যুব ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক অমিত কুমার ঘোঘ, পৌর আহবায়ক বাধন ঘোষ প্রমুখ। স্মৃতিচরণ সভায় সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Labels: ,

Friday, August 29, 2025

মুক্তিপনের টাকা দিয়ে মুক্তি পেলো সুন্দরবনের অপহৃত ৭ জেলে

 


ডেক্স নিউজ:সুন্দরবনে অপহৃত সাত জেলে মুক্তিপণের টাকা পরিশোধের পর সুস্থভাবে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিকাশের মাধ্যমে আড়াই লাখ টাকা দেওয়ার পর জলদস্যুরা তাদের ছেড়ে দেয়।


ফিরে আসা জেলেরা হলেন— মীরগাং গ্রামের সাকাত সরদারের ছেলে মো. ইব্রাহিম, পারশেখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ, টেংরাখালী গ্রামের সুজন মুন্ডার ছেলে সুজিত, কালিন্চি গ্রামের কেনা গাজীর ছেলে রকিবুল ইসলাম, কেউবাচলি গ্রামের আব্দুস সাত্তারসহ কালিন্চি কলোনিপাড়ার আরও দু’জন।


এর আগে সোমবার ও মঙ্গলবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দাড়গাং এলাকার খাল থেকে ছয় সদস্যের এক জলদস্যু দল জেলেদের নৌকাসহ অপহরণ করে।ইব্রাহিমের চাচা সাহেব আলি জানান, জেলেদের মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হলেও অনুনয়-বিনয়ের পর তা কমিয়ে ৩৫ হাজার টাকা করে নেওয়া হয়। সাতজনের মোট ২ লাখ ৪৫ হাজার টাকা এবং খরচ বাবদ আরও ৫ হাজার টাকা পরিশোধ করে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তারা মুক্তি পান।


অপহৃত জেলেদের বরাত দিয়ে তিনি আরও জানান, ছয় সদস্যের ওই জলদস্যু দল নিজেদের ‘কাজল বাহিনী’ পরিচয় দিয়েছে। তারা চারটি আগ্নেয়াস্ত্রসহ একটি ডিঙ্গি নৌকায় ছোট বৈকেরী খালের ভেতর অবস্থান করছিল। মুক্তিপণ দেওয়ার পর তাদের জানানো হয়, আগামী দুই মাস সুন্দরবনে প্রবেশে আর কোনো টাকা দিতে হবে না।


অপহৃত জেলে সুজিত জানান, জলদস্যুরা তাদের মারধর করেনি। শুধু মুক্তিপণের টাকা নিয়েই ছেড়ে দিয়েছে।


স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ লালটু জানান, অপহরণের শিকার জেলারা বাড়ি ফিরে এসেছে। ফিরে আসা জেলেদের মধ্যে পাঁচ জনের নাম তাৎক্ষণিকভাবে জানা গেলেও অপর দুই জনের বাসা কালিণ্চি কলোনিপাড়ায়।


সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, ‘জাল নৌকা ঠিক করার মুহূর্তে জলদস্যুরা তাদের অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুদের অপতৎপরতা বন্ধে মৌসুম শুরুর আগে থেকেই স্মার্ট পেট্রোল টিমসহ একাধিক দল মাঠে কাজ করছে।’


শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, জেলেদের ফিরে আসার বিষয়টি এখনো কেউ পুলিশকে জানায়নি। তবে পুলিশ তৎপরতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে।

Thursday, August 28, 2025

বন বিভাগকে ঘুষ দিয়ে খাল দখল, বিষে মাছ শিকার কাঠ কেটে নিচ্ছে জেলেরা

 নিজস্ব প্রতিনিধ  : সুন্দরবনের নদী-খালে মাছ ও বনের প্রাণীদের প্রজনন ও বিচরণ সুরক্ষায় প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবনের দুয়ার বন্ধ থাকে। এ সময়ে পর্যটক প্রবেশ, মানুষের চলাচল এবং মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে সেই বিধিনিষেধ অমান্য করে জেলেরা শুধু মাছ ও কাঁকড়াই নয়, কাঠও কেটে লোকালয়ে নিয়ে যাচ্ছেন। এতে বিপর্যস্ত হচ্ছে বনজ সম্পদ, জলজ প্রাণী ও জনস্বাস্থ্য।


 স্থানীয়দের অভিযোগ, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে অভয়ারণ্যের খালগুলো নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী মহাজনরা। খাল দখলের বিনিময়ে কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়। পরে এসব খাল অলিখিত ইজারায় জেলেদের কাছে তুলে দেওয়া হয়। এজন্য প্রতিটি ট্রলারের জন্য ১০ হাজার ও নৌকার জন্য ৫ হাজার টাকা গুনতে হয়। শিকার শেষে মাছ ও কাঠ লোকালয়ে পৌঁছাতেও তারা সহযোগিতা পান।


সরেজমিনে গিয়ে অনুসন্ধানে জানা গেছে, সুন্দরবনের খালের একপাশে জাল পেতে অন্যপাশে রিপকট, ক্যারাটে, ফাইটারসহ বিভিন্ন কীটনাশক ছিটানো হয়। বিষক্রিয়ায় মাছ দুর্বল হয়ে জালে আটকা পড়ে। এতে ছোট-বড় সব ধরনের মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। নিষিদ্ধ মৌসুমে কাঁকড়াও ধরা হচ্ছে নির্বিচারে।


 সোমবার (২৫ আগস্ট) শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা এলাকায় গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া ও কাঠ নিয়ে ফিরছেন জেলেরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে বলেন, নিষেধাজ্ঞা মানলে আমাদের সংসার চলে না। এজন্য বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই আমরা যাই।


নদীপথে ফেরার সময় দেখা গেছে, চাঁদনিমুখা বাজারসংলগ্ন সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কাটেশ্বর ক্যাম্পের সামনে দিয়েই মাছ ও কাঠবোঝাই নৌকা যাচ্ছে লোকালয়ে। তবে ক্যাম্পের কোনো সদস্য তাদের আটক করেননি। এ বিষয়ে সরাসরি ক্যাম্পে গিয়ে ফরেস্ট গার্ড (এফজি) মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।


বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কাটেশ্বর ক্যাম্পে জনবল কম থাকায় সবসময় অভিযান চালানো সম্ভব হয় না। তবে কর্মকর্তাদের যোগসাজশে যদি কেউ জড়িত থাকে, তা খতিয়ে দেখা হবে।


সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, জুন-আগস্ট নিষিদ্ধ মৌসুমে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৭টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ২০ জনকে, জব্দ হয়েছে ২৭টি নৌকা, একটি ট্রলার, মাছ, কাঁকড়া ও হরিণের মাংস। 


তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় আমাদের টহল ও অভিযানের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা তদন্ত করে দেখব বন বিভাগের কেউ যদি এ ধরনের অপরাধে জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


চিকিৎসকদের মতে, কীটনাশক মিশিয়ে ধরা এসব মাছ খেলে মানুষের কিডনি, লিভার ও হৃদ্‌যন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একইসঙ্গে পশু-পাখির জীবনও ঝুঁকিতে পড়ে।



Labels: ,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়নের পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত



ডেক্স নিউজ :বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ আগস্ট বিকাল ৪: ৩০টায় নলতা মহিলা মাধ্যমিক বিদ্যালয়ে নলতা ইউনিয়নের সকল পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার সহকারি সেক্রেটারি মোঃরফিকুল ইসলামের পরিচালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ান শাখার আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  অধ্যাপক আব্দুর রউফ,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ  উপজেলা শাখার বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রুহুল আমিন,আলহাজ্ব আব্দুল সবুর পাড়, মুজিবুর রহমান, আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম রেজা,মোতাসিম বিল্লাহ, সহ উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত পোলিং এজেন্ট ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Labels: , ,

Wednesday, August 27, 2025

ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

 ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা




ঝিনাইদহ প্রতিনিধি:এনামুল খন্দকার


 খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের তারিখ, বিক্রয়মূল্য ও অন্যান্য তথ্য উল্লেখ না করা, বিভিন্ন টেক্সটাইল রং ও কেমিক্যাল ব্যবহার করে খাদ্য পণ্য প্রস্তুত, বিক্রয় ও সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ১টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ায় অবস্থিত হিরা বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২টি ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতায় ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য সহায়ক সদস্যবৃন্দ। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার তদারকি কার্যক্রম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি নিয়মিত রুটিন ওয়ার্ক। খাদ্যে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজারজাতকরণ রোধে সোচ্চার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে।

Tuesday, August 26, 2025

সাতক্ষীরায় যুবদল নেতা খুন করে আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

 



ডেক্স নিউজ :পারিবারিক কলহের কারণে নিজের স্বামীকে হত্যার সিদ্ধান্ত নেয় ফাতেমা আক্তার বৃষ্টি। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মামাতো ভাইকে নিজের বাড়িতে ডেকে নেয় সে। পরবর্তীতে তার দেখানো পন্থায় মামাতো ভাই সাতক্ষীরা জেলার তালা থানাধীন ৭ নং ইসলামকাঠি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এস এম শামীমকে হত্যা করা হয়।


মঙ্গলবার বেলা ১১ টার দিকে খুলনা এসপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে এমনই বক্তব্য তুলে ধরেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।


আদালতে বৃষ্টির দেওয়া ১৬৪ ধারার ব্যাখ্য দিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের আরও জানান, বিয়ের পর থেকে সে স্বামীর সাথে সুখী ছিল না। প্রায়ই তাকে মারধর করত শামীম। মারধরের ঘটনা থেকে তার মনে ক্ষোভের সৃষ্টি হয়। আর এ ক্ষোভ মিটাতে গিয়ে শামীমকে হত্যার পরিকল্পনা করে বৃষ্টি। শামীমকে হত্যার ৩ দিন আগে মামাতো ভাইকে বাড়িতে ডেকে নেয়। হত্যাকান্ডের আগের দিন বৃষ্টি তার মামাতো ভাইকে শারীরিক নির্যাতনের কথা জানায়। এ জন্য স্বামীকে হত্যার পরিকল্পনা করেছে বলে বৃষ্টি তার ভাইকে জানায়। শামীমকে হত্যা করতে পারবে কিনা জানতে চাইলে সে সম্মতি জানায়।


হত্যাকান্ডের দিন রাতের খাবার খেয়ে শামীম ও তার স্ত্রী তৃতীয় তলার ফাঁকা ফ্লাটে আসে। এর কিছুক্ষণ পর বৃষ্টির ভাই ওই ফ্লাটে আসে। কিভাবে কোপ দিতে হবে তা বৃষ্টি ইশারায় দেখাতে থাকে। একপর্যায়ে ছুরি দিয়ে শামীমের ঘাড়ে কোপ দেয় ওবায়দুল্লাহ। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যু হয়। হত্যাকান্ডের পর তারা দু’জন আবারও ছাদে যায়। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি পার্শ্ববর্তী জলাশয়ে ফেলে দেয় এবং তারা দু’জনই পুনরায় দ্বিতীয়তলায় এসে শামীমের মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে।


তিনি আরও বলেন, হত্যাকান্ডটি ক্লুলেস ছিল। তাছাড়া নিহত শামীমের মা রশিদা খাতুন এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশের একটি চৌকশ দল কাজ করে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। আদালতে শামীমের স্ত্রী ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। বৃষ্টির মামাতো ভাইয়ের বয়স কম হওয়ায় তাকে যশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।


উল্লেখ, গত শুক্রবার রাত ১১টার দিকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকার তিনতলায় নিজ বাড়িতে খুন হন যুবদল নেতা শামীম হোসেন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।


গত রোববার বিকেলে নিহত যুবদল নেতার মা অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা করেন। তদন্তে শামীমের মাদকসংশ্লিষ্টতা, পারিবারিক অশান্তি, আর্থিক লেনদেন ও রাজনৈতিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছিল।

Labels: ,

সন্তানকে কোলে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন পিতা

 


গোলাম সাহারিয়া: সাতক্ষীরায় জজকোর্ট প্রাঙ্গণে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিলেন এক পিতা। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি মাসে সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন মনিরুজ্জামান। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি চার বছর বয়সী পুত্র আলিফ হাসানকে কোলে নিতে চাইলে শ্বশুরবাড়ির লোকজনের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুত্রকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এই পিতা।


প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের নির্দেশ উপেক্ষা করে শিশুকে পিতার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন শ্বশুরবাড়ির লোকজন। এতে প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত সাধারণ মানুষের চাপের মুখে শেষ পর্যন্ত শিশুকে বাবার কোলে তুলে দিতে বাধ্য হন তারা। কিছুক্ষণ পর শিশুটিকে আবার নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন।


মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, স্ত্রী মেধা আক্তার সোনিয়া (২৩) ও সন্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাকে দেখা করতে দেওয়া হচ্ছিল না। তিনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন। আদালত সন্তানের সঙ্গে মাসে একবার দেখা করার সুযোগ ও ভরণপোষণের নির্দেশ দেন। কিন্তু তার শ্বশুর বাবুল ফরাজী ও শ্বশুরবাড়ির লোকজন আদালতের নির্দেশ অমান্য করে অপমান-অপদস্ত করেন।



ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষজন একে “মানবতার জয়” হিসেবে দেখেছেন। এক পিতার সন্তানের প্রতি অটল ভালোবাসার এই দৃশ্য আদালত প্রাঙ্গণে উপস্থিত সকলকেই আবেগাপ্লুত করে তোলে।

Labels: ,

Monday, August 25, 2025

শ্যামনগরে নারীর অবৈতনিক গৃহস্থালী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান,বাল্যবিবাহ বন্ধ এবং জলবায়ুর পরিবতর্নের প্রভাব মোকাবিলায় গণসমাবেশ

 


নিজস্ব প্রতিবেদক: নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান , জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যতিক্রমী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেনের সহায়তায় বেসরকারি সংস্থা 'লিডার্স' এই সমাবেশের আয়োজন করে। 'কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী– সিআরইএ  প্রকল্পের অধীনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ আগস্ট) সকালে শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ্ব নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।

প্রধান অতিথির রণী খাতুন  জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে নারী ও শিশুদের। তাই তাদের সুরক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য স্বীকার করার এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা হলেও এর সমাধান স্থানীয় পর্যায়ের মানুষের অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি টেকসই সমাজ গঠন সম্ভব নয়।

সমাবেশে লিডার্স-এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিরেক্টর প্রোগ্রাম এবি এম জাকারিয়া তিনি তাদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান , জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে  জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার গুরুত্ব ব্যাখ্যা করেন।

এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক  , উপজেলা প্রোগ্রাম অফিসার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রণব কুমার বিশ্বাস,পরিত্রাণ এর  প্রোগ্রাম অফিসার  নয়ন কুমার গাইন  এবং নকশী কাঁথা'র নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে করণীয় নির্ধারণে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাতের ছাপ দিয়ে নারীর অবৈতনিক গৃহস্থালী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান এর দাবিতে প্রতিবাদে অংশ নেন। 

প্রকল্প কর্মকর্তা সুলতা সাহার সঞ্চালনায় উক্ত গণসমাবেশটি অনুষ্ঠিত হয় ।   

এই গণসমাবেশটি নারীর অবৈতনিক কাজের মূল্যায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।

Labels: ,

Sunday, August 24, 2025

বিশেষ সম্মাননা পেল নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন




মৎস্য চাষে প্রযুক্তিগত সহায়তায় অবদান
বিশেষ সম্মাননা পেল নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট : মৎস্য চাষে প্রযুক্তিগত সহায়তা করে জেলার মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছে ‘নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন’। কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। গত ১৮ আগস্ট ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রতিনিধি ‘আরএমটিপি’ প্রকল্পের ফোকাল পার্সন মো. আমিনুর রহমান এবং ‘আরএমটিপি’ প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. তারেক আহম্মেদ এ সম্মাননা স্মারক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের থেকে গ্রহণ করেন। 


এছাড়া উক্ত অনুষ্ঠানে শ্যামনগর মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে ÒReady to Eat (Fish item) এ সফল উদ্যোক্তা হিসেবে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রতিনিধি ‘আরএমটিপি’ প্রকল্পের Ready to Eat উদ্যোক্তা মো: রাজীবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, এদিন সাতক্ষীরা জেলার সকল উপজেলাসহ নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রতিনিধি ‘আরএমটিপি’ প্রকল্পের আওতাধীন ৩ উপজেলায় (শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উৎযাপন উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।


Labels: ,

Saturday, August 23, 2025

সাতক্ষীরায় এক যুবদল নেতাকে জবাই করে হত্যা




সাতক্ষীরায় এক যুবদল নেতাকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে পাশের ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকাÐের ঘটনা ঘটে। শামীম (৩৮) তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালী গ্রামের শেখ আব্দুল গফ্ফার মাষ্টারের ছেলে। সে দীর্ঘ বছর ধরে ১৮ মাইল বাজার এলাকায় মায়ের সাথে স্ত্রী সহ বসবাস করতো। 

নিহত শামীমের স্ত্রী বৃষ্টি খাতুন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ২-৩ জন যুবক তাদের বাড়িতে আসে। এসময় তারা শামীমকে বাড়ির নির্মানাধীন ৩য় তলায় ডেকে নিয়ে যে কোনও এক সময়ে জবাই করে লাশ রেখে পালিয়ে যায়। সে সময়ে শামীমের স্ত্রী ও মা দ্বিতীয় তলায় ছিল। গভীর রাতে স্বামীকে না পেয়ে ৩য় তলায় খুজতে গেলে জবাই করা মৃত দেহ দেখতে পায়। এসময় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী পুলিশে খবর দেয়। তবে কি কারনে এই হত্যাকান্ড ঘটালো সেবিষয়ে তিনি কিছু বলতে পারেনি।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ডুুমরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখে। 

এদিকে, যুবদল নেতা শামীম নিহত হবার খবর ছড়িয়ে পড়লে এনিয়ে তালায় ব্যপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। একাধিক সূত্র জাানয়, শামীমের পিতা ও মাতা উভয়ে প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। ২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে শামীম বেপরোয়া চলাচল করতো। পিতা-মাতার একমাত্র সন্তান হওয়ায় তাকে তার পরিবার নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। সেসময়ে শামীম নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া সহ এলাকায় চুরি, মাদক ব্যবসা মাদক সেবনে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। বিএনপি সরকার চলে যাবার পর চুরি ও মাদক সহ বিভিন্ন মামলায় জেল খাটার পর শামীম এলাকা ছাড়ে। এরমধ্যে সে ইসলাম ধর্ম ত্যাগ করে টাকার লোভে খ্রীষ্টান ধর্ম (ঈসায়ী মজলিস) গ্রহন করার পর থেকে এলাকার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শামীমের পিতা পুনরায় বিয়ে করে বর্তমানে খুলনায় বসবাস করেন এবং শামীম তার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মা, স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান (১২) কে নিয়ে বিগত ১০/১২ বছর ধরে আঠারোমাইল বাজারে বাড়ি করে বসবাস করে। এই বাড়িতে বিভিন্ন সময়ে অজ্ঞাত মাদকসেবীদের নিয়ে শামীম মাদক সেবন করতো বলে একটি সূত্র জানিয়েছে। মাদক সেবন ও বিক্রি সংক্রান্ত বিরোধে যুবদল নেতা শামীম খুন হতে পারে বলে সূত্র দাবী করছে।

এবিষয়ে তালা থানার ওসি মো. মাইনউদ্দীন বলেন, নিহত শামীম তার মায়ের সাথে ১০ বছর ধরে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকায় বসবাস করতো। তার হত্যার বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত করবে।


Labels: , ,

সাতক্ষীরায় জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

 


গোলাম সাহারিয়া: জমি দখল ও সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় কাটিয়া সরকারপাড়াস্থ সম্পত্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ গোলাম গফফ্ারের ছেলে ভুক্তভোগী শেখ গোলাম জাকারিয়া। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মৌজার ১০৮ শতক জমির মালিক। জমিটি ২০০৪ সালে তাদের আত্মীয়দের কাছ থেকে রেজিস্ট্রি করে নেন। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ২০০৭ সাল থেকে প্রভাবশালী মহল তাদের জমি দখলের পাঁয়তারা শুরু করে। শেখ গোলাম জাকারিয়া অভিযোগ করে বলেন, তাদের দুই চাচা মিলে একটি জাল দলিল তৈরি করেন এবং সেই দলিলের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা চালান। এই সম্পত্তির মধ্যে ৪ দাগে ১০৮ শতক জমি নিয়ে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে ২টি মামলা বিচারাধীন রয়েছে। জমি দখল নিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গোলাম কিবরিয়া মামলা দায়ের করেন। মামলা নং- ১৬/২০১৯, ১৭/২০১৯। জমির খতিয়ান: এস,এ ৮১৩, ৯২৪, ৮৬৫, দাগ নং- ২২৭০, ২২৭১, ২২৭৩ এবং ২২৭৪। তিনি অভিযোগ করে আরও বলেন, তৎকালীন স্থানীয় এমপি রবির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শেখ আলতু, শেখ লাল্টু ও শেখ বাবলুসহ ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমি জবরদখল করে নেয়। তাদের পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে অবস্থান করার সুযোগে ওই জমির তারের ঘেরা ভেঙে ফেলা হয় এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শেখ আলতু সাবেক ছাত্রলীগ নেতা। তিনি প্রভাব খাটিয়ে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করে বিপুল অর্থ-সম্পদ অর্জন করেছেন। সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফিরোজের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠে। ভুক্তভোগী গোলাম জাকারিয়া সংবাদ সম্মেলনে প্রশাসন ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের পারিবারিক জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা হোক।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Labels: ,

সাতক্ষীরার বল্লীতে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন: চুক্তির টাকার হিসাব নিয়ে রহস্য

 



শেখ রেজাউল ইসলাম বাবলু : সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টুংকির বিলের মাঠের ব্রিজ থেকে সম্মরডাঙ্গা গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণের নামে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান মহিতুল ইসলাম একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে গোপন চুক্তি করেছেন। ওই চুক্তি অনুযায়ী, প্রতিটি ফুট বালুর জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ টাকা পরিশোধ করবে। এর মধ্যে বালু উত্তোলনকারী শ্রমিক পাবেন ৬ টাকা, জমির মালিক পাবেন ২ টাকা। বাকি ৭ টাকার গন্তব্য অজানা—যা নিয়ে পুরো এলাকায় চলছে জোর আলোচনা ও রহস্য।


এলাকাবাসীর অভিযোগ, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন শুধু পরিবেশের ক্ষতিই করছে না, বরং সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে প্রভাবশালীদের পকেট ভারী করছে। অনেকে অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তির নাম জড়িত থাকায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না।


এ বিষয়ে চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা তিনি এ প্রতিবেদক কে বলেন, বালি তোলার বিষয়ে তিনি কিছু জানেন না।  



সাতক্ষীরা সদর এসিল্যান্ড  বলেন, 

বিষয় টি আপনার মাধ্যমে জানলাম বিষয়টি দেখছি। 



এলাকাবাসী দ্রুত এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের দৃঢ় পদক্ষেপ কামনা করেছেন।



Labels: ,

Friday, August 22, 2025

সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে ‘গোলপাতা রেস্টুরেন্ট’ উদ্বোধন

 সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে ‘গোলপাতা রেস্টুরেন্ট’ উদ্বোধন



সাতক্ষীরা প্রতিনিধি  :

সাতক্ষীরায় নান্দনিক, নিরিবিলি ও মুক্ত পরিবেশে ভোজনবিলাসীদের জন্য যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে নির্মিত ‘গোলপাতা রেস্টুরেন্ট’। আধুনিকতার ছোঁয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়া এ রেস্টুরেন্টে খাদ্যের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে।


শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতি। পরে মোনাজাত ও কেক কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু। এছাড়াও জেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।


রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোজনবিলাসীদের জন্য এখানে পাঁচটি আলাদা কর্টেজ সাজানো হয়েছে— বনবিধি, ঝাউবন, কেওড়াবন, সুন্দরী ও ইরাবতী নামে। প্রতিটি কর্টেজে বসে অতিথিরা চমৎকার পরিবেশে ফাস্টফুড ও নানা ধরনের খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।


স্থানীয় অভিজাত ও রুচিশীল মানুষের মানসিক প্রশান্তি ও খাবারের চাহিদা পূরণে রেস্টুরেন্টটি ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Labels: ,

সীমান্তে ৩৫ বোতল মদসহ সাত লক্ষাধিক টাকার পন্য আটক

 ডেক্স রিপোর্ট : শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।



বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানে তেতুলবাড়ি হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে বোয়ালিয়া হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ১৭ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে।

মাদরা বিওপির আভিযানে রাজপুর হতে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির আভিযানে বলদঘাটা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানে বেড়িবাধ হতে ২১ হাজার টাকার ভারতীয় বোরকা আটক করে।

তলুইগাছা বিওপির আভিযানে চৌরঙ্গী স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির আভিযানে শ্মশান হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে গোয়ালপাড়া ও কাদপুর হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কালিয়ানী বিওপির আভিযানে বটতলা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৫৬ হাজার ৫০০টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী মারা গেছেন।

 


গোলাম সাহারিয়া: সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। তাৎক্ষণিক সহপাঠী ও শিক্ষকরা  তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শরিফা আক্তার লিপি শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দেড় মাস আগে তার বিয়ে হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, ‘মেধাবী ছাত্রী শরিফা আক্তার লিপির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনায় করছি। আগামী রোববার (২৪ আগস্ট) বাদ যোহর কলেজ মসজিদে শরিফার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

কলেজ শিক্ষার্থী অকাল মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

Labels: ,

Thursday, August 21, 2025

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ৫ মাস পর ভারতীয় চাল আমদানি শুরু

 ডেক্স রিপট: প্রায় ৫ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদাানি শুরু হয়েছে। তবে মঙ্গলবার থেকে পিঁয়াজ আমদানি স্থগিত করেছে সরকার।



ভোমরা বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ইছামতী ফুডস ও সিএন্ডএফ এজেন্ট সুলতান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, গত বুধবার থেকে তার ভারতীয় পাঁচটি ট্রাক ভর্তি ২০০ মেঃটন মোটা চাল আমদানির জন্য ঘোজাডাঙা বন্দরে অপেক্ষায় ছিল। সোমবার সন্ধ্যায় ওই চাল ভোমরা বন্দর থেকে ছাড় করান তিনি।


এ ছাড়া আরো ১৯টি ভারতীয় ট্রাকে যকতে ৭৫০ মেঃটন চাল আমদানি করা হয়েছে। আর ১০১ ট্রাক চাল আমদানির অপেক্ষায় ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। তবে সরকারিভাবে এখনো আমদানিকৃত মোট চালের তালিকা প্রকাশ করা হয়নি।


চলতি বছরের ১৫ এপ্রিল ভোমরা বন্দর দিয়ে সর্বশেষ ভারতীয় চাল আমদানি করা হয়।


ভোমরা স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ শওকত হোসেন জানান, চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়। সোমবার আবারো চাল আমদানি শুরু হয়েছে।


সরকার গত বছর ভারত থেকে আলু পেয়াজ চাল গম ভুট্টাসহ বিভিন্ন পন্য আমদানী বন্ধ করায় মানবেতর জীবন কাটাতে হয়েছে অনেককে। বিশেষ করে শ্রমিকরা কাজহীন অবস্থায় থেকে অনেকে তাদের পেশাও পরিবর্তন করেছে। তবে আবারো ভারত থেকে পেয়াজ ও চাল আমদানী শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে খুশির বারতা কড়া নাড়ছে বলে মনে করেন অনেকে।

Labels: ,

Wednesday, August 20, 2025

সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

 


গোলাম সাহারিয়া:সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ভাতা ভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 


বুধবার (২০ আগস্ট) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান'র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা ভোগী  সদস্যদের মাঝে বাইসাইকেল তুলে দেন   সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: এফতেখারুল ইসলাম।


এসময়  উপস্থিত ছিলেন সাতক্ষীরা  সার্কেল অ্যাডজুটান্ট মোঃ মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, 

সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ।


বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী ২৮ জন সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

Labels: ,

Tuesday, August 19, 2025

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন


গোলাম সাহারিয়া: পরিকল্পিত বনায়ন কবৃক্ষ মেলা রি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পরিবেশ অধিদপ্তরট সাতক্ষীরা উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ আরাফাত হোসেন প্রমুখ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ, কৃষিবিদ প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান। 

মেলা উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, বন বিভাগেরকাজ করা যাবে না  কর্মকর্তাসহ নার্সারি মালিকরা উপস্থিত  ছিলেন।  

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসের ইউডিএ মনিরুজ্জামান।


Labels: ,

সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

 


গোলাম সাহারিয়া: বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। 

 জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পাড়।

 এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম রাজীব, সাদ্দাম হোসেন, তানভীর মুজিদ, মহসিন আলম, মোখলেসুর রহমান, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হাসান খান হাবলু, সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সারোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল,

 সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাসুম বিল্লাহ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম হিমু, সদস্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রাব্বিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম 'র নেতৃত্বে সাতক্ষীরা পৌরসভার ৯ টি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার সহকারে নিউমার্কেট মোড়ে সমবেত হয়ে। পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে অংশগ্রহণ করে।


Labels: ,

সাতক্ষীরায় সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে

 


গোলাম সাহারিয়া: মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাপ্তাহিক  বর্তমান সাতক্ষীরা পত্রিকা হাটি,হাটি পা,পা করে একটি বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় সম্পাদক ও প্রকাশক রাজীব হাসান(রিমুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মিনি। 


এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, এবং বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার। 


এ সময় আরো উপস্থিত ছিলেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক যুগের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আলিম, শাকিলা ইসলাম জুই,সাংবাদিক হাফিজুর রহমান, নাছির উদ্দিন, মাহফিজুল ইসলাম আক্কাজ, আশেকুজ্জামান খান, খন্দকার আনিসুর রহমান। বর্তমান সাতক্ষীরার নির্বাহী সম্পাদক আবু হুরাইরা, সহসম্পাদক মনিরুজ্জামান মনির, বিশ্ব বাংলা টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি আবু জাফর, মমিনুর রহমান সবুজ,আব্দুল্লাহ আল মামুন,জাহিদুল ইসলাম,হাসিবুর রহমান,খলিলুর রহমান,আহছান হাবিব। 


আলোচনা সভায় বক্তারা বলেন,আপনাদের লেখনির মাধ্যমে সাতক্ষীরাকে ফুটিয়ে তুলুন। দিনদিন অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে আপনাদের অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সাতক্ষীরার সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখতে হবে। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সহসম্পাদক মনিরুজ্জামান মনির।

সাতক্ষীরায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার


শেখ রেজাউল ইসলাম বাবলু :

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার ঘটনায় বল্লী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) রাতে বল্লী এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে একই দিন দুপুরে বিদ্যালয়ের ফটকে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জড়িত বিএনপি–ছাত্রদল নেতাদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, “শিক্ষকের দেওয়া মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

প্রসঙ্গত, গত শনিবার (১৬ আগস্ট) সকালে ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ ৩৭ মিনিট শিক্ষক শফিকুর রহমান অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। পরদিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকাবাসী বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। অভিযোগের সঠিক প্রতিকার না হওয়ায় ক্ষুব্ধ জনতা ও ইউপি সদস্যসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে বের করে দেন।সাতক্ষীরায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার ঘটনায় বল্লী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) রাতে বল্লী এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে একই দিন দুপুরে বিদ্যালয়ের ফটকে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জড়িত বিএনপি–ছাত্রদল নেতাদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, “শিক্ষকের দেওয়া মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

প্রসঙ্গত, গত শনিবার (১৬ আগস্ট) সকালে ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ ৩৭ মিনিট শিক্ষক শফিকুর রহমান অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। পরদিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকাবাসী বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। অভিযোগের সঠিক প্রতিকার না হওয়ায় ক্ষুব্ধ জনতা ও ইউপি সদস্যসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে বের করে দেন।

Labels: , ,

Monday, August 18, 2025

থামছে না নগরঘাটা ভূমি অফিসের ঘুষ বাণিজ্য

 নামজারি প্রতি নায়েব সুরাইয়াকে দিতে হয় পাঁচ হাজার টাকা!





নিজস্ব প্রতিনিধি : ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সুরাইয়া পারভীন। ঘুষ নেওয়া তার কাছে যেন বৈধতায় রূপ নিয়েছে। নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করতে গেলেই নায়েব সুরাইয়া পারভীনকে দেওয়া লাগে পাঁচ হাজার টাকা। এছাড়া জমির খাজনা দিতে গেলে নামমাত্র টাকার রশিদ ধরিয়ে দিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে অবৈধ লেনদেন ছাড়া কেউ সুফল পায়নি বলে দাবি স্থানীয় ভুক্তভোগীদের। নাম প্রকাশে অনিচ্ছুক নগরঘাটা এলাকার জনৈক বাসিন্দা জানান, সম্প্রতি তিনি ৯ কাঠা জমির খাজনা দাখিলা কাটতে নায়েব সুরাইয়ার কাছে যান। জমিটি বিলান শ্রেণিভুক্ত হলেও দুই বছরের খাজনা বাবদ তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন নায়েব সুরাইয়া। পরবর্তীতে কাউকে না জানানোর শর্তে ২ হাজার টাকা দিয়ে খাজনা দাখিলা কাটা হয়। কিন্ত সেই টাকার কোন রশিদ তাকে দেওয়া হয়নি বলে জানান তিনি। 

না প্রকাশে অনিচ্ছুক অপর ভুক্তভোগী জানান, ‘সম্প্রতি তিনি পাঁচ শতক জমি কিনেছেন। জমিটি নিজের নামে নামজারি করবেন বলে গিয়েছিলেন সংশ্লিষ্ট নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে। সেখানে গিয়ে অফিস সহকারীর সাথে প্রথমে কথা হয়। তিনি জানান নামজারি করতে হলে আগে নায়েব ম্যাডামের সাথে কথা বলেন। তিনিইতো নামজারি করে দেবেন। এরপর নায়েব ম্যাডামের সাথে কথা বললে তিনি জানান নামজারি করা যাবে। তবে পাঁচ হাজার টাকা খরচ হবে’। ওই ভুক্তভোগী আরো জানান, “তারপর আমি খরচ কম নেওয়ার অনুরোধ করলে নায়েব আপা জানায়, ‘খরচ কম দিলে হয় না। লাখ লাখ টাকা খরচ করে জমি কিনতে পারেন, মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে নামজারি করতে কষ্ট হয়। এটাই আপনাদের সমস্যা। টাকা খরচ করা লাগবে না। ওই অবস্থায় থাকুক, খাস খতিয়ানে চলে গেলে তখন বুঝতে পারবেন’। এমন কথা শোনার পর তিনি সেই পাঁচ হাজার টাকাতেই নামজারি করতে রাজি হই। কিন্তু পরবর্তীতে ওই ভুক্তভোগীকে পাঁচ হাজার টাকা লেনদেনের বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়। বলা হয় কাউকে জানালে নামজারি আটকে যাবে। পরে অনেক ঝামেলা হবে।


এসব অভিযোগের বিষয়ে নগরঘাটা ভূমি অফিসের নায়েব সুরাইয়া পারভীন বলেন,আমি হাতে করে কোনো টাকা নেই না এবিষয়ে ছোট নায়েব এর সাথে কথা বলেন। 

Labels: , ,

Sunday, August 17, 2025

সাতক্ষীরা সদর উপজেলায় ৭ নং আলিপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক কমিটি গঠিত

 



নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম সুসংঘটিত ও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ৭ নং আলিপুর ইউনিয়ন শাখার অধীনে ০৭ নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


শনিবার (১৬ আগস্ট) এ কমিটির অনুমোদন দেন সদর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক মো. ওয়াহেদ ফারুক (সাহিন)।


গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম সিদ্দিক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইয়ারুল ইসলাম বল্টু এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল ইসলাম ও মোশাররফ হোসেন।


এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আজহারুল ইসলাম। সদস্য হিসেবে আছেন— মো. আব্দুল আলিম, মো. সাহিদ, মো. ইয়ারুল ইসলাম, মো. মোবারক হোসেন, মো. হাফিজুল ইসলাম, হাবিবুর রহমান ও মো. আবু সিদ্দিক।


নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


Labels: , ,

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 



নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ   সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার ( ১৭ আগস্ট) সকাল ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।


সভা শুরুর আগে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।


পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। সভায় তিনি সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, ছুটি ও টিএ বিলের ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা দেন।


এ সময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে জেলা পুলিশের মোটরযান শাখার উন্নয়নমূলক কাজের সচিত্র প্রদর্শন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন কুমার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর ও মোঃ শফিকুল ইসলাম, পুলিশ হাসপাতালের ডা. আবু হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Labels: ,

শহরে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী রবি গ্রেপ্তার


ডেক্স নিউজ:সাতক্ষীরা শহরে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালিত করে তাকে আটক করা হয়। আটক এমএম রবিউল ইসলাম (৬০) সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অভিযানে আটক রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ-৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯,০২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদক সেবনের কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন অতীতে সাতক্ষীরা সদরের কাঠিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেন্সিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে

পরে আটক আসামিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক জানান, আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।